Homeজাতীয়এবার শেখ হাসিনার সঙ্গে...

এবার শেখ হাসিনার সঙ্গে জয় ও পুতুলের বিচার শুরু

আধুনিক ডেস্ক ::

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। দুর্নীতির দমন কমিশনের (দুদক) করা এই তিন মামলায় সোমবার (১১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

আদালত সূত্র জানায়, সোমবার সাক্ষ্য দিয়েছেন তিন বাদী। তারা হলেন—দুদকের সহকারী পরিচালক সালাউদ্দিন, এস এম রাশেদুল হাসান ও আফনান জান্নাত কেয়া। ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আবদুল্লাহ আল মামুন সাক্ষীদের সাক্ষ্য রেকর্ড করেন।

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের দুদকের করা পৃথক ছয় মামলায় শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে গত ৩১ জুলাই অভিযোগ গঠন করেন ঢাকার দুই বিশেষ জজ আদালত। এর মধ্যে তিন মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ১১ আগস্ট তারিখ ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আবদুল্লাহ আল মামুন। বাকি তিন মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ১৩ আগস্ট তারিখ ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম। সেদিন অভিযোগ গঠনের আদেশ দেওয়ার পর আদালত বলেন, আসামিরা পলাতক থাকায় তাঁদের অভিযোগ পড়ে শোনানো গেল না।

দুর্নীতির মামলায় শেখ হাসিনা ছাড়া তার পরিবারের অন্য অভিযুক্ত সদস্যরা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি)। মামলায় শেখ হাসিনা পরিবারের বাইরে যে ১৬ জন অভিযুক্ত হয়েছেন, তাঁরা হলেন জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গণপূর্তের তৎকালীন সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিয়া, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য কবির আল আসাদ, সদস্য তন্ময় দাস, সদস্য নুরুল ইসলাম, সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার।

দুদকের পিপি খান মো. মইনুল হোসেন বলেন, রাজউকের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, ঢাকায় যাঁদের প্লট-গাড়ি-বাড়ি কিছুই নেই, তাঁরা মূলত সংস্থার প্লট বরাদ্দের জন্য আবেদন করতে পারেন। কিন্তু শেখ হাসিনার পরিবার রাজউকের কাছে মিথ্যা হলফনামা দেয়। সেখানে উল্লেখ করা হয়, তাঁদের ঢাকা শহরে জমি-বাড়ি কোনো কিছুই নেই। কিন্তু দুদকের অনুসন্ধান ও তদন্তে বেরিয়ে এসেছে, শেখ হাসিনা পরিবারের প্রত্যেক সদস্যের নামে বাড়ি-জমি-গাড়ি সবই আছে। ক্ষমতার অপব্যবহার করে তাঁরা রাজউকের ৬০ কাঠার প্লট নিয়েছেন, যা অপরাধ। অপরাধজনক বিশ্বাস ভঙ্গসহ অন্যান্য অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

দুদকের পিপি মীর আহমেদ আলী সালাম বলেন, সম্প্রতি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের ছয়টি মামলায় শেখ হাসিনাসহ অন্যদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে মামলাগুলো বিচারের জন্য দুটি বিচারিক আদালতে বদলির আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুদক। পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ছয় মামলায় গত ১০ মার্চ অভিযোগপত্রের অনুমোদন দেয় দুদক।

spot_img

Most Popular

আরও পড়ুন

ক্যানসারে আক্রান্ত শাবিপ্রবি শিক্ষার্থীর বাবার চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭...

বাংলাদেশ আর্কসামিটে সেরা শাবিপ্রবির স্থাপত্য বিভাগ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্থাপত্য বিভাগের একটি দল...

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জালাল মিয়া নিহত

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় জালাল...

দুই মাস পর বাতিল হলো শাবিপ্রবির কোষাধ্যক্ষ পদের নিয়োগ প্রজ্ঞাপন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কোষাধ্যক্ষ পদে সমাজবিজ্ঞান বিভাগের...

spot_img

পড়ুন

ক্যানসারে আক্রান্ত শাবিপ্রবি শিক্ষার্থীর বাবার চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীর সাব্বির আহমেদের বাবা চতুর্থ পর্যায়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রাথমিকভাবে আরও প্রায় ৬০ লাখ টাকা প্রয়োজন। এ অবস্থায় তাঁর চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহপাঠীদের দেওয়া তথ্য অনুযায়ী, মীর...

বাংলাদেশ আর্কসামিটে সেরা শাবিপ্রবির স্থাপত্য বিভাগ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্থাপত্য বিভাগের একটি দল ‘বাংলাদেশ আর্কসামিট ২০২৬’-এর শিক্ষার্থী বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) আয়োজিত দেশের ১৬টি স্থাপত্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে শাবিপ্রবির শিক্ষার্থীরা এই গৌরবময় সাফল্য অর্জন করে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জালাল মিয়া নিহত

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় জালাল মিয়া (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে অলিপুরের বাদশা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত জালাল মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি উত্তর গ্রামের (গুনিহাটি) মৃত...

দুই মাস পর বাতিল হলো শাবিপ্রবির কোষাধ্যক্ষ পদের নিয়োগ প্রজ্ঞাপন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কোষাধ্যক্ষ পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ মো. আতিকুল হক যোগদান না করায় দুই মাস পর নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রাণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ...

লাখাইয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আমিনুল ইসলাম তালহা (১৫) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে থাকা তার বন্ধু আরমানও গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। বুধবার (১৪অক্টোম্বর ) দুপুর ১ টার দিকে শায়েস্তাগঞ্জের নুরপুর এলাকায় এ-ই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত আমিনুল...

লাখাইয়ে চিকিৎসক, জনবলসহ নানান সংকটে ব্যাহত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা

নাজিম উদ্দিন, লাখাই : নেই প্রয়োজনীয় জনবল, নেই পর্যাপ্ত যন্ত্রপাতি-এভাবেই চলছে হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নানা সমস্যা ও অসুস্থতা নিয়ে প্রতিদিন এ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। তবে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।হাসপাতালটি ৫০...

হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে: কয়ছর আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা রয়েছে। বিএনপি সরকার সেই স্বাধীনতা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। এ জন্য...

লাখাইয়ে দূর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, ৬৭ টি মন্ডবে চলছেশেষ মূহুর্তে সাজসজ্জার কাজ

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে। ১৬ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। আর এর আগেই উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৬৭টি পূজা মণ্ডপের প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে ।এ বছর লাখাইয়ের প্রতিমা কারিগররা অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন।...

লাখাইয়ে বসতঘর থেকে ১৩টি বিষধর পদ্মগোখরো উদ্ধার

নাজিম উদ্দিন,লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের একটি বসতঘরের মেঝে থেকে ১৩টি মারাত্মক বিষধর পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সোমবারে উপজেলার স্থানীয় বাসিন্দা মোঃ রোমান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘরের ভেতর থেকে একসঙ্গে এতগুলো বিষধর সাপ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়...

পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি

আধুনিক ডেস্ক :: পাঁচ ধাপে এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করছে নির্বাচন কমিশন। প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের বৈঠকে ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করে কমিশন। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের পাঁচ ধাপের ভোটের তারিখগুলো জানান।ইসির...

সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আধুনিক ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাটে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) ভোররাত ৪টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম মসজিদসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। ‎নিহত বদরুল আলম উপজেলার হাদারপার গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে। তিনি রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে গোয়াইনঘাট উপজেলা...

সাস্টিয়ান ক্লাবের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান ক্লাব লিমিটেডের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৯অক্টোবর) রাত আটটায় সিলেট নগরের সুবিদবাজারে সংগঠনটির কার্যালয়ে এ কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মকদ্দুস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মখলিছুর রহমানের সঞ্চালনায়...