Home Blog Page 13

ধর্মপাশায় মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার৯

0

মো:ইমাম হোসেন, ধর্মপাশা – মধ্যনগর:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ধর্মপাশা সদর ইউনিয়নের উকিলপাড়া ও শুক্রবার (২৬জুন) বিকেলে কান্দাপাড়া গ্রামের সজল মজুমদার ও মর্জিনার বসতঘরে পৃথক দুটি মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ । এ সময় বিপুল পরিমাণ গাঁজা, রেক্টিফাইড স্পিরিট,মাদক বিক্রির নগদ টাকা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সজল মজুমদার (৩৪), তার স্ত্রী ফারজানা (২৫), মর্জিনা (৩৫), তোফাজ্জল (৩৫), আনিসুজ্জামান জিদ্দি (২৫), টিটু মিয়া (৩২), সাগির আহমেদ কনিষ্ঠ (২৫), জুয়েল (২৫)সহ ৮ জন সকলেই ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের বাসিন্দা। এছাড়া নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার আজমপুর গ্রামের আলাল উদ্দিন সজিব (৩৫) নামে অপর ১জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ মাদকবিরোধী এ অভিযানে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, যার আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা, মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৮৯০ টাকা, ২২০ বোতল রেক্টিফাইড স্পিরিট (আনুমানিক মূল্য ৩৩ হাজার টাকা) এবং মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উল্লেখিত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।পাশাপাশি মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শাবিপ্রবিতে রংপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নতুন কমিটি ঘোষনা: সভাপতি ফাহিম শাহরিয়ার, সাধারন সম্পাদক সাদিয়া তানজিম

0

শাবিপ্রবি প্রতিনিধি :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন “রংপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন” -এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার স্বপ্ন এবং সাধারন সম্পাদক একই শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাদিয়া তানজিম আলভী।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি ফাহিম শাহরিয়ার স্বপ্ন।

নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা জিন প্রকৌশল ও জৈবরসায়ন বিভাগের অধ্যাপক জনাব ড. মো. জাহাঙ্গীর আলম এবং একই বিভাগের সম্মানিত অধ্যাপক জনাব ড. মো. শাখিনুর ইসলাম মন্ডল।

কমিটির অন্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি মো. আশরাফুল ইসলাম, ইবনুল কুরাইশ, আয়েশা সিদ্দীকা, সুমাইয়া সরকার, সাইদিস সালেহীন সৈকত, মো. সৈকত হোসেন, শাহানশাহ তাজবীর। সহকারী সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সিফাত, এলমা মুসতাসফিয়াত, আব্দুল হাসিব, মো কায়ুম, সুলতান মাহমুদ শিমুল, সানজানা ইয়াসমিন, আফিফুল্লাহ শেখ আফিফ, মেঘলা রায় ও নাবিউল ইসলাম নাসিম। সাংগঠনিক সম্পাদক- জাকির ইসলাম প্রধান, নাহিদ হাসান, জুবাইদ হাসনাত সৌম্য, তানজিদ বাবুল, নাভিদুল লিমন, তানজিলা সেতু। দপ্তর সম্পাদক মো: বিপ্লব সরকার, আহনাফ স্রোত।

কমিটিতে অর্থ সম্পাদক শাহরিয়ার কবির বাঁধন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওজায়ের হাসান খুশবু, সোয়াদ আহসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, মো: মোমিনুল ইসলাম সাংস্কৃতিক সম্পাদক অমিত লাল মুখার্জি, সাহিত্য সম্পাদক সোহানুর রহমান সোহান, ক্রীড়া সম্পাদক পাইন, সাবরিনা তাবাসসুম শিফা, ছাত্র কল্যাণ সম্পাদক কে. এম. জোবায়ের, পার্থ প্রতিম বর্মন, তন্ময় রায়, নারী বিষয়ক সম্পাদক এস. এম. অর্কিড, আনিকা ইবনাত, সমাজকল্যাণ ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, মো: রিফাত রহমান, মো: ফাহিম সরকার, শিক্ষা ও গবেষণা সম্পাদক খোকন আহমেদ, পিয়াস, ক্যারিয়ার ও অ্যাল্যামনাই সম্পাদক খালেদ মাহমুদ মুইন, আশিকুর রহমান মারুফ নির্বাচিত হয়েছেন।

কমিটিতে কার্যকারী সদস্য হিসাবে রয়েছেন মো: মাশনুন চৌধুরী, মুহাম্মদ রিয়ান তানসিফ, আইমুন নিশাত রোদশী, আতিকুর রহমান, মো: কাওসার মাহমুদ (কাহন), পার্থ মিত্র, মো: সাফওয়ান ইসলাম, মো: মহিবুল ইসলাম শুভ, নওশীন ই আজমিরা রহমান, মো: আব্দুল মুঈদ, মোসাদ্দেক বিল্লাহ, খন্দকার শাহরিয়ার রহমান, রওশন ইসলাম নওরিন, রাগিব মুসাব্বী রায়ান, তন্ময় অধিকারী, আহসান হাবিব রিশাদ, তৌফিকুল ইসলাম, স্মরণ সাহা।

নবগঠিত কমিটির সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সভাপতি ফাহিম শাহরিয়ার স্বপ্ন বলেন,”ক্যাম্পাসে আমাদের মায়া, মমতা আর পারস্পরিক সহযোগিতার অন্যতম এক নিরাপদ আশ্রয় হলো রংপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন । আমাদের এই ভালোবাসার সংগঠনকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ এবং সুন্দরভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নতুন কার্যনির্বাহী কমিটি কাজ করে যাবে।”

জাফলংয়ে ১ কোটি ২৫ লাখ টাকার মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

0

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে একটি মিনি ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্ট (সারফেস ওয়াটার) নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জাফলং অঞ্চলের মানুষের দীর্ঘদিনের নিরাপদ সুপেয় পানির চাহিদা পূরণে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংশ্লিষ্টদের দ্রুততম সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করে সাধারণ মানুষের জন্য প্রকল্পটি চালু করার নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের লক্ষ্য জনগণের দোরগোড়ায় মৌলিক নাগরিক সেবা পৌঁছে দেওয়া। বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।

অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

শাবিপ্রবিতে পাহাড় কাটার প্রভাব নিয়ে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাহাড় কাটার ফলে খাদ্য নিরাপত্তা, জীবিকার ঝুঁকি এবং মানুষ-বন্যপ্রাণীর সংঘাতের প্রভাব নিয়ে হিট প্রকল্পের আওতায় পরিচালিত একটি গবেষণার অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে হিট প্রকল্পের আওতায় ‘বাংলাদেশে পাহাড় কাটার ফলে খাদ্য নিরাপত্তা, জীবিকার ঝুঁকি এবং মানুষ-বন্যপ্রাণীর সংঘাতের প্রভাব’ শীর্ষক গবেষণার অংশ হিসেবে ‘পরিমাণগত জরিপ পদ্ধতি, তথ্য সংগ্রহ ও তথ্য পরিশোধন’ বিষয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার ও টেকনাফ এলাকায় গৃহভিত্তিক জরিপ পরিচালনা, তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ এবং তথ্য পরিশোধনের বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হান্নান। এছাড়া বক্তব্য দেন অধ্যাপক ড. মাহবুবুল হাকিম ও অধ্যাপক ড. নাজমুন্নেছা বখত।

এই গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রায় ১১টি বিভাগের মনোনীত আদিবাসী শিক্ষার্থীরা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজে অংশ নেন। প্রশিক্ষণে তারা নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, পাহাড় কাটার ফলে আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রা, জীববৈচিত্র্য এবং ওই অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধ নানাভাবে হুমকির মুখে পড়ছে। এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্যভিত্তিক গবেষণা সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।

গবেষণা প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মুনিম জোয়ারদার বলেন, তথ্য সংগ্রহের কাজ চাকমা, মারমা, খুমি, ম্রো, ত্রিপুরাসহ বিভিন্ন স্থানীয় ভাষায় পরিচালিত হয়েছে, যাতে অংশগ্রহণকারীদের কাছ থেকে আরও নির্ভুল তথ্য পাওয়া যায়।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মুনিম জোয়ারদার এবং অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মনির উদ্দিন আহমেদ।

এমসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান–২০২৬ অনুষ্ঠিত

0

এমসি প্রতিনিধি:

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের এমসি কলেজে ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এমসি কলেজ শাখা।

বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আকমল হোসেন।

কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি অলিদ হাসানের পরিচালনায় আয়োজিত এ কর্মসূচিতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি ছাত্রশিবিরের কলেজ শাখার বিভিন্ন ফ্যাকাল্টি ও বিভাগের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

শাবিতে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আর প্রোগ্রামিংয়ের উপর প্রশিক্ষণ

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী আর প্রোগ্রামিং-এর উপর প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের কনফারেন্স কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ২৯ জুন এ প্রোগ্রাম সমাপ্তি হবে।

প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কে গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদ বলেন, “প্রথমবারের মতো আমরা শিক্ষার্থীদের জন্য আর প্রোগ্রামিংয়ের ওপর প্রশিক্ষণের আয়োজন করেছি। বর্তমান সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।”

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পিএইচডি, এমফিল এবং মাস্টার্স (থিসিস) পর্যায়ের মোট ৫৫ জন শিক্ষার্থীকে নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে আগ্রহী আরও শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে, গবেষণা কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো এসপিএসএস-এর উপর ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

এ আয়োজন সফল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গবেষণা কেন্দ্রের পরিচালক।

‎বাংলা একাডেমি ও শাবিপ্রবি বাংলা বিভাগের যৌথ সেমিনার সম্পন্ন‎

0

‎শাবিপ্রবি প্রতিনিধি:

‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী এক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিভাগটি প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো বাংলা একাডেমির সহায়তায় সিলেটের দুই কৃতি সন্তান ‘সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীনের জীবন ও সাহিত্যকর্ম’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।‎‎

সোমবার (২২ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।‎‎

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এবং বাংলা একাডেমির তথ্যপ্রযুক্তি উপবিভাগের উপপরিচালক ড. মুহাম্মদ মোজাম্মেল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. মুহাম্মদ মোজাম্মেল হক।‎‎

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বাংলা সাহিত্যে সৈয়দ মুজতবা আলীর অনবদ্য অবদানের কথা স্মরণ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “নিয়মিত পড়াশোনার পাশাপাশি মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার পরিহার করে এর যথাযথ ব্যবহার করতে হবে।”

যেকোনো সমস্যা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বা লিখিত আবেদনের মাধ্যমে সমাধানের জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান এবং সেমিনারের সার্বিক সফলতা কামনা করেন।

‎‎এ বিষয়ে বাংলা বিভাগের প্রধান ও সেমিনার উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম বলেন, “বাংলা বিভাগ প্রতিষ্ঠার পর বাংলা একাডেমির সহায়তায় এটিই প্রথম বড় কোনো সেমিনার। বিভাগটির প্রথম বর্ষ থেকে শুরু করে মাস্টার্স থিসিস পর্যায়ের প্রায় ২০০ জন শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দিনব্যাপী সেমিনারটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।”‎‎‎

উদ্বোধনি অনুষ্ঠানের পর মূল সেমিনার দুটি পর্বে অনুষ্ঠিত হয় । প্রথম পর্ব সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সৈয়দ মুজতবা আলীর জীবন ও সাহিত্যের উপর অনুষ্ঠিত হয়। এই পর্বে প্রবন্ধ উপস্থাপন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিব। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য এবং অধ্যাপক ড. মো. আশরাফুল করিম।

‎‎মধ্যাহ্নভোজের বিরতির পর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শাহাবুদ্দীনের জীবন ও সাহিত্যকর্মের ওপর দ্বিতীয় পর্বের সেমিনার অনুষ্ঠিত হয় । এই পর্বে প্রাবন্ধিক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সাবেক সহযোগী সম্পাদক ড. মাহবুব হাসান। আলোচনায় হিসেবে ছিলেন শাবিপ্রবির বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা এবং অধ্যাপক ড. মো. ফয়জুল হক।

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার

0

আধুনিক রিপোর্ট ::

সিলেটের আলোচিত জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি সিলেটের হজরত শাহজালাল ও শাহপরানের (রাহ.) মাজারের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার উদ্যোগ নিয়ে ব্যপক আলোচনায় আসেন তিনি।
২০২৫ সালের ১৮ আগস্ট সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান সারওয়ার আলম। এর আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই পুরো জেলাজুড়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন সারওয়ার আলম। নগরের ফুটপাত থেকে হকারদের সরাতে শুরুতেই তিনি কঠোর পদক্ষেপ নেন। ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের জমি অধিগ্রহণ, রেলের টিকিট সংকট, ঢাকা-সিলেট ফ্লাইটের টিকিটের উচ্চ মূল্যসহ আলোচিত নানা ইস্যুতে উদ্যোগী ভূমিকায় ‘টক অব টাউন’ হয়ে ওঠেন সারওয়ার আলম। সিলেটের আলোচিত সাদাপাথর লুটকাণ্ডের পর তার তৎপর ভূমিকাও সবার নজর কাড়ে।
এর আগে ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দেশজুড়েও ব্যাপক আলোচিত ছিলেন। ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিনি মানুষের প্রশংসা কুড়িয়েছিলেন।

বাংলা একাডেমির যৌথ উদ্যোগে শাবিপ্রবির বাংলা বিভাগে প্রথম সেমিনার আগামীকাল

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো যৌথ সেমিনার অনুষ্ঠিত হবে সোমবার (২২ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে । বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে ‘সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীনের জীবন ও সাহিত্যকর্ম’-এর ওপর এই সেমিনার অনুষ্ঠিত হবে।

রবিবার (২১ জুন) বাংলা বিভাগের প্রধান ও সেমিনার উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ও বিভাগের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ঢাকার বাংলা একাডেমির তথ্যপ্রযুক্তি উপবিভাগের উপপরিচালক ড. মুহাম্মদ মোজাম্মেল হক।

সেমিনারের মূল কর্মসূচিকে দুটি পর্বে ভাগ করা হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম পর্বের সেমিনার অনুষ্ঠিত হবে। এই পর্বে প্রবন্ধ উপস্থাপন করবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিব। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য এবং অধ্যাপক ড. মো. আশরাফুল করিম।

মধ্যাহ্নভোজের বিরতির পর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে দ্বিতীয় পর্বের সেমিনার। এই পর্বে প্রাবন্ধিক হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক যুগান্তরের সাবেক সহযোগী সম্পাদক ড. মাহবুব হাসান। আলোচনায় অংশ নেবেন শাবিপ্রবির বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা এবং অধ্যাপক ড. মো. ফয়জুল হক।

এ বিষয়ে বাংলা বিভাগের প্রধান ও সেমিনার উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম বলেন, “বাংলা বিভাগ প্রতিষ্ঠার পর এই প্রথম বাংলা একাডেমির সহায়তায় একটি বড় সেমিনার আয়োজন করা হচ্ছে, যেখানে সিলেটের দুই কৃতি সন্তানের অবদান ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হবে।”

সকলের উপস্থিতি কামনা করে তিনি আরও বলেন, “বাংলা বিভাগের প্রথম বর্ষ থেকে শুরু করে মাস্টার্স থিসিস পর্যন্ত প্রায় ২০০ জন শিক্ষার্থী উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছে। দিনব্যাপী এই সেমিনারটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করছি।”

মধ্যনগরে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

0

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পৃথক বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো. মুন্না (২০),শফিকুল ইসলাম (১৮) ও মো. ইমরান আহমেদ (২৪)। বৃহস্পতিবার মধ্যনগর থানা পুলিশ উপজেলার চামরদানী ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যনগর থানার মামলায় এজাহারভুক্ত আসামি মো. মুন্না (২০)-কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারায় মামলা রয়েছে। মুন্না উপজেলার ৩ নম্বর চামরদানী ইউনিয়নের বিছরাকান্দা গ্রামের বাসিন্দা এবং মো. সাইকুল ইসলামের ছেলে। অভিযানের সময় তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এদিকে একই দিনে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। এ সময় ভবঘুরে এবং প্রকাশ্যে জীবিকা নির্বাহের কোনো দৃশ্যমান উৎস না থাকায় ফৌজদারি কার্যবিধির ৫৫ ধারায় শফিকুল ইসলাম (১৮) ও মো. ইমরান আহমেদ (২৪)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফিকুল ইসলাম উপজেলার বুড়িপত্তন গ্রামের আব্দুল জব্বারের ছেলে এবং ইমরান আহমেদ মির্জাপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মধ্যনগর থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। নারী ও শিশু নির্যাতন মামলার আসামিকে দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক চলাফেরা ও জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে—এমন ব্যক্তিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, মাদক, নারী ও শিশু নির্যাতন, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। জনগণের সহযোগিতায় মধ্যনগরকে অপরাধমুক্ত রাখতে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।