শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শরীরচর্চাবিষয়ক সংগঠন সাস্ট ফিটনেস ক্লাবের তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক একই বিভাগ ও শিক্ষাবর্ষের মনীষা মজুমদার মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি নাজমুল ইসলাম জোবায়ের, সহ-সভাপতি জাহিমা আক্তার ও জোবায়ের আলম, যুগ্ম-সম্পাদক মারজানা সাদিয়া মিমি ও রামিমুর রহমান অভি মনোনীত হয়েছেন।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হাইউল শেখ, হোসেন আহমেদ আদিব মোল্লা, মোহাম্মদ শাহীন আলম ও মোহাম্মদ নাজমুল হুদা নাহিদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুল হক অভি, সহকারী কোষাধ্যক্ষ মোহাম্মদ টিটু, আরিয়ান শেখ ও মোহাম্মদ নাজমুল হক মনোনীত হয়েছেন।
কমিটিতে প্রকাশনা সম্পাদক হিসেবে শিহাব চৌধুরী, সহকারী প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান অভি, কাজী বোরহান উদ্দিন রুদ্র, নীলয় হাসান নাঈম ও সাদিয়া আক্তার স্বর্ণা, সেশন কোর্ডিনেটর আবদুল্লাহ আল হাসিব, অ্যাসিস্ট্যান্ট সেশন কোর্ডিনেটর খাইরুল খন্দকার, মোহাম্মদ আব্দুল আজিজ, মোহাম্মদ সাব্বির হোসেন ও ফামিন হোসাইন, দপ্তর সম্পাদক ফাতিমা নিসা, সহ- দপ্তর সম্পাদক আবদুল্লাহ আহমেদ রিফাত ও ফাতেমাতুজ সাদিয়া প্রমা মনোনীত হয়েছেন।
এছাড়া, কমিটিতে ডকুমেন্টেশন সেক্রেটারি নাফিউজ্জামান নাফি, অ্যাসিস্ট্যান্ট ডকুমেন্টেশন সেক্রেটারি যশোমন্ত মল্লিক ও মহিমানুল কবির, কনটেন্ট অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি প্রিয়া মনি এবং অ্যাসিস্ট্যান্ট পাবলিকেশন সেক্রেটারি হিসেবে নিশাত আক্তার, রিদোলা আফরিন শিমু ও আবুল খায়ের দায়িত্ব পেয়েছেন।
এসময় সংগঠনটির প্রতিষ্টাকালীন সদস্য, সাবেক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সক্রিয় বিভিন্ন সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও সাধারণ শিক্ষার্থীরাও এতে অংশ নেন।
সভায় বক্তারা সাস্ট ফিটনেস ক্লাবের বিভিন্ন কার্যক্রম এবং সংগঠনটির সঙ্গে তাদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন।


