Homeক্যাম্পাসশাবিপ্রবির দিক থিয়েটারের মৌলিক...

শাবিপ্রবির দিক থিয়েটারের মৌলিক নাটক অদ্যপুরাণ, প্রদর্শনী শুরু ২৭ আগস্ট

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’-এর তিন দিনব্যাপী ‘দিক ৮ম জাতীয় নাট্যোৎসব ২০২৬’। সংগঠনের ২৮তম বর্ষে পদার্পণ ও চ্যারিটি উপলক্ষে আয়োজিত এ উৎসবের শিরোনাম দেওয়া হয়েছে ‘অষ্টাবিংশের অর্ঘ্য’। উৎসবের উদ্বোধনী দিনেই মঞ্চস্থ হবে সংগঠনটির ৩৪তম প্রযোজনা ও ৩য় মৌলিক নাটক ‘অদ্যপুরাণ’।

শনিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দিক থিয়েটারের সভাপতি দ্বৈপায়ন দাশ অনন্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৯৯ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠিত নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’ “নাটকে সাম্যের আন্দোলন, জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ” স্লোগানকে সামনে রেখে দীর্ঘ ২৭ বছর ধরে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২৭, ২৮ ও ২৯ আগস্ট এই জাতীয় নাট্যোৎসব অনুষ্ঠিত হবে।

উৎসবের মূলমন্ত্র নির্ধারণ করা হয়েছে— “তমসার ছায়া যাক চির অবসানে, মুখর হোক মানবাত্মা প্রতীতির গানে।”তিন দিনব্যাপী এই নাট্যোৎসবে স্বাগতিক দিক থিয়েটার ছাড়াও দেশের দুটি স্বনামধন্য নাট্যদল ‘স্পর্ধা’ ও ‘মনিপুরী থিয়েটার’ অংশ নেবে। বিশ্ববিদ্যালয়ের মঞ্চে বিভিন্ন ধারার নাট্যচর্চার একটি মিলনক্ষেত্র তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হতে যাওয়া দিক থিয়েটারের নতুন নাটক ‘অদ্যপুরাণ’-এ রূপকের আশ্রয়ে বর্তমান বিশ্বব্যবস্থা, ক্ষমতার কাঠামো, মানুষের অবস্থান এবং সম্ভাব্য ভবিষ্যৎ তুলে ধরা হয়েছে।

এবারের নাট্যোৎসবের একটি উল্লেখযোগ্য দিক হলো এর চ্যারিটি উদ্যোগ। শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী আশরাফুল আলমের দুটি কিডনিই বিকল হয়ে পড়েছে। তার চিকিৎসার আর্থিক সহায়তার জন্য নাট্যোৎসবের সব প্রদর্শনীর টিকিট বিক্রির অর্থ তুলে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে দিক থিয়েটারের সভাপতি দ্বৈপায়ন দাশ অনন্য বলেন, “সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি মানুষের কল্যাণ ও মানবিকতার চর্চাকে এক সুতোয় গাঁথতেই আমাদের এই আয়োজন।”

উৎসবটি সফল করতে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী ও নাট্যপ্রেমীদের সরব উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন।

spot_img

Most Popular

আরও পড়ুন

সিলেটের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহত

আধুনিক রিপোর্ট ::সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত...

জৈন্তাপুর সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক...

সাস্ট বিজনেস ক্লাবের নতুন নেতৃত্বে তাসনিম- নিবির

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শীর্ষস্থানীয় কর্পোরেট ও ব্যবসায়িক...

শাবিপ্রবিতে ২১ দেশের ৮১ আলোকচিত্রের প্রদর্শনী শুরু

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি...

spot_img

পড়ুন

সিলেটের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহত

আধুনিক রিপোর্ট ::সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪ জন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে সাতজন নিহত হন। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...

জৈন্তাপুর সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এবারের বিতর্কের বিষয় ছিল— “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ।”দুর্নীতি প্রতিরোধ কমিটির...

সাস্ট বিজনেস ক্লাবের নতুন নেতৃত্বে তাসনিম- নিবির

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শীর্ষস্থানীয় কর্পোরেট ও ব্যবসায়িক সংগঠন ‘সাস্ট বিজনেস ক্লাব’-এর তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. তাসনিমুল হক ও সাধারণ সম্পাদক হিসেবে আল শাহরিয়ার আহমেদ নিবির মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সংগঠনের জনসংযোগ সম্পাদক তাকিয়া জান্নাহর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

শাবিপ্রবিতে ২১ দেশের ৮১ আলোকচিত্রের প্রদর্শনী শুরু

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের (সুপা) উদ্যোগে প্রথম পর্বের তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ডি এর নিচতলায় সংগঠনটির উপদেষ্টারা এ প্রদর্শনীর উদ্বোধন করেন । এ আলোকচিত্র প্রদর্শনীটি ৮ আগস্ট সন্ধ্যা ৮ টা পর্যন্ত চলবে...

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শাবিপ্রবি ইউটিএলের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা

শাবিপ্রবি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে দেশের সর্বস্তরের জনগণসহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরশিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল), সাস্ট চ্যাপ্টার। বুধবার ( ৫ আগস্ট) সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব অধ্যাপক ড. জামাল উদ্দীনের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ...

দশ লক্ষ টাকার স্কলারশিপ ঘোষণা দিলেন শাবিপ্রবি’র উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: জুলাই শহীদ রুদ্র সেনের নামে স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। বুধবার (৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন। উপাচার্য বলেন, ‌“শহীদ রুদ্র সেন নিয়ে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

আধুনিক ডেস্ক ::আজ ৫ আগস্ট। জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে। দিবসটি উপলক্ষে আজ সাধারণ...

শাবিপ্রবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের (সুপা) উদ্যোগে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। আগামী ৬ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত প্রথম পর্বে বিশ্ববিদ্যালয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৪ আগস্ট) শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ...

শাবিপ্রবির কিলোরোড সংস্কারের উদ্যোগ সিসিকের, আরসিসি ঢালাইয়ের টেন্ডার আহ্বান

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটক থেকে ক্যাম্পাসের অভ্যন্তরীণ গোলচত্বর পর্যন্ত কিলোরোড সংস্কারের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এ লক্ষ্যে আরসিসি ঢালাই কাজের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। রবিবার (২ আগস্ট) সিসিকের অফিসিয়াল ওয়েবসাইটে এক ই-টেন্ডার নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। ই-টেন্ডার নোটিশে উল্লেখ করা...

শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নিবন্ধন শুরু

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলা বিভাগের "শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার" শীর্ষক প্রথম আন্তর্জাতিক ভাষা ও সাহিত্য সম্মেলনের (আইসিবিএলএল-২০২৬) নিবন্ধন শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর ১টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেন বাংলা বিভাগের প্রধান ও সম্মেলনের...

🔴 দ্রব্যমূল্য-গ্যাস-বিদ্যুৎ নিয়ে সরকারের মাথাব্যথা নেই, তারা ব্যস্ত সংবিধান ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি তৈরির পরিকল্পনায় : জামায়াত

🔴 সরকার এখন সংবিধান নিয়ে ব্যস্ত, দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে তাদের মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার এখন সংবিধান নিয়ে ব্যস্ত।...

🔴 শাবিতে জুলাইশহীদ রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণে ২ দফা দাবি

শাবি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শহীদ রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণ ও প্রাপ্য মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ২ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রোববার (৩ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের উত্থাপিত দুই দফা দাবি...