Home Blog Page 112

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাসায় নোটিশ টানালো দুদক

0

আধুনিক রিপোর্ট ::
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় ঝুলেছে দুর্নীতি দমন কমিশনের নোটিশ। তিনি ও তার পরিবারের সদস্যরা জ্ঞাত আয় বহির্ভূত উপায়ে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন বলে প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অবস্থায় তাদের সম্পদের পূর্ণ বিবরণ আগামী ২১ কার্যদিবসের মধ্যে দুদক কার্যালয়ে জমা দেয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দুদকের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসা ৩ সদস্যের একটি দল সিলেট নগরীর পাঠানটুলায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসার দরজায় এ নোটিশ টানিয়ে দেয়।

দুদকের পরিচালক (মানিলন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদকের বিশ্বাস যে আনোয়ারুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও নির্ভরশীলরা স্বনামে বা বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তাই দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ধারা ২৬ এর উপধারা (১) অনুযায়ী তাদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেয়া হলো।

২১ কার্যদিবসের মধ্যে বিস্তারিত বিবরণী জমা না দিলে অথবা মিথ্যা তথ্য দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেছে দুদক।

আফগানিস্তানের বিপক্ষেও নেই লিটন, জাকের আলীই অধিনায়ক

0

আধুনিক ডেস্ক ::

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২, ৩ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের শারজাতে হবে এই সিরিজ। নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে বাইরে থাকায় আবারও দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী। এশিয়া কাপে পাওয়া চোটের ধাক্কা এখনো সামলে উঠতে পারেননি লিটন।

জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানিয়েছেন, ‘এশিয়া কাপে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি লিটন। এমআরআই পরীক্ষায় দেখা গেছে, তাঁর বাঁ দিকের পেটের পেশিতে গ্রেড-১ স্ট্রেইন হয়েছে। এখন পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। তাই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে পাওয়া যাবে না। মেডিকেল টিম তাঁর রিহ্যাব চালিয়ে যাবে এবং অগ্রগতি পর্যবেক্ষণ করবে।’

লিটন না থাকায় দলে নেওয়া হয়েছে ৩২ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকারকে। দলে এই একটিই পরিবর্তন।

আফগানিস্তান সিরিজের বাংলাদেশ দল : জাকের আলী (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।

সিলেটে হকারদের পুনর্বাসন প্রস্তুতি পরিদর্শন করলেন বিএনপি নেতা মাহবুব চৌধুরী

0

আধুনিক ডেস্ক ::

সিলেটের ফুটপাত থেকে হকারদের পুনর্বাসনের লক্ষ্যে লালদীঘিরপার হকার্স মর্কেটে প্রস্তুতি পরিদর্শন করলেন বিএনপি নেতা সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী। এ সময় কাজের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে লালদিঘীরপারে হকার পুনর্বাসনে মাঠের কাজ পরিদর্শন করতে যান। এ সময় উপস্থিত ছিলে হকার্স মার্কেটের ব্যবসায়ী আব্দুল জলিল, বশির আহমদ প্রমুখ।

প্রস্তুতি পরিদর্শনকালে মাহবুব চৌধুরী সিলেট নগরীকে বাসযোগ্য ‍ও সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে নগরীর ফুটপাতকে হকারমুক্ত করা ও ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পাশাপাশি এটাও নিশ্চিত করতে হবে এসব পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের যেন বিকল্প জীবিকার পথ তৈরি করে দেওয়া যায়। মাঠের প্রস্তুতির ধীর গতিতে তিনি এ সময় অসন্তোষ প্রকাশ করে মাহবুব চৌধুরূ বলেন, এত বিপুল সংখ্যক হকারকে পুনর্বাসনে যে গতিতে কাজ হওয়ার কথা ছিলো তেমনটি হচ্ছে না। তিনি বিষয়টি তদারকির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

হজের তিন প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ৪ লাখ ৬৭ হাজার টাকা

0

আধুনিক ডেস্ক ::

সরকারিভাবে ২০২৬ সালের পবিত্র হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে ন্যূনতম খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা ধরে একটি নতুন প্যাকেজ রয়েছে। রোববার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি হজে অংশ নেবেন। সৌদি সরকারের কোটা অনুযায়ী বাংলাদেশ থেকে ৭৮ হাজারের বেশি মানুষ হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিনটি ভিন্ন ভিন্ন প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিব

0

আধুনিক ডেস্ক ::

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ব্যক্তিগত কাজে যুক্তরাজ্যে গমন করায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন নজিবুর রহমান নজিব। তিনি মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী। তিনি জানান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ব্যক্তিগত কাজে যুক্তরাজ্যে গিয়েছেন। সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে নজিবুর রহমান নজিবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশ ও জাতি পুনর্গঠনে সহযোগিতা এবং সক্রিয় অবদান রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রবাসী বাংলাদেশিরা দেশের ‘অবিচ্ছেদ্য অংশ’ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানের ফলে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি, তা এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিরা নিজ নিজ সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।’

দেশ গঠনে সবার ভূমিকা থাকবে জানিয়ে অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখব, এমনটা হবে না। গ্যালারিতে বসে দেখার দিন শেষ। আমরা এখন নিজে খেলব।’

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফররত প্রধান উপদেষ্টা স্থানীয় সময় শনিবার ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক এক অনুষ্ঠানে এ কথাগুলো বলেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বাংলাদেশের রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘উনারা এ সফরে যোগ দিতে সম্মত হয়েছেন বলে আমাদের আস্থা অনেক বেড়ে গেল।’

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একটি প্রেজেন্টেশন দেন। এতে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের পর গত ১৫ মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন। তিনি রেমিট্যান্সে ২১ শতাংশের বেশি প্রবৃদ্ধিতে অবদান রাখার জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে
এ আয়োজনে ‘ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াস্পোরা এনগেজমেন্ট’ শীর্ষক একটি ইন্টারেক্টিভ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এটি সঞ্চালনা করেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুলসহ তিনজন এতে অংশ নেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন অভ্যুত্থানপরবর্তী সময়ে বাংলাদেশের জন্য তাঁদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এ আয়োজনে তুলে ধরেন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ‘শেপিং টুমোরো: দ্য ফিউচার অব বাংলাদেশ’ শীর্ষক এক প্যানেল আলোচনা সঞ্চালনা করেন। এতে প্যানেলিস্ট হিসেবে এনসিপি নেতা তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির ও জামায়াত নেতা নাকিবুর রহমান অংশ নেন।

এ আয়োজনে ‘শুভেচ্ছা’ নামে একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। অ্যাপটি প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা, নির্দেশনা ও বিনিয়োগের সুযোগ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রতি বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন

0

আধুনিক ডেস্ক ::

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তাঁর অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানাতে গতকাল শুক্রবার নিউইয়র্কে তাঁর হোটেল স্যুটে একত্র হন বিশ্বের বিভিন্ন প্রভাবশালী নেতা। তাঁরা বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতা ও পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম বার্ষিক অধিবেশনের ফাঁকে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিজামি গঞ্জাভি আন্তর্জাতিক কেন্দ্রের (এনজিআইসি) সহসভাপতি ভাইরা ভিকে-ফ্রেইবারগার নেতৃত্বে প্রতিনিধিদলটি অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে। এনজিআইসির নামকরণ করা হয়েছে খ্যাতনামা একাদশ শতকের পারস্য কবি নিজামি গঞ্জাভির নামে।

উচ্চপর্যায়ের এই দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহোর, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরিস তাদিচ, লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এগিলস লেভিটস, ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী চার্লস মিশেল, গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ, বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোসেন প্লেভনেলিভ ও পেতার স্তোইয়ানোভ, ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো যোসিপোভিচ, বসনিয়া-হার্জেগোভিনার সাবেক প্রেসিডেন্ট ম্লাদেন ইভানিচ এবং মরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনা গুরিব-ফাকিম।

বৈঠকে কমনওয়েলথের সাবেক মহাসচিব, জর্জিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী, জাতিসংঘ সাধারণ পরিষদের চারজন সাবেক সভাপতি, একাধিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বিশ্বব্যাংকের সাবেক সহসভাপতি ও এনজিআইসির সহসভাপতি ইসমাইল সেরাগেলদিন, মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডি, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটির ঊর্ধ্বতন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

নেতারা অধ্যাপক ইউনূসের নেতৃত্ব, দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর সারা জীবনের প্রচেষ্টার প্রশংসা করেন। তাঁরা বলেন, ‘আমরা আপনাকে ও বাংলাদেশের জনগণকে সমর্থন জানাতে এসেছি। আমরা আপনার পাশে আছি।’

অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে তাঁরা উল্লেখ করেন। তাঁরা বলেন, দীর্ঘ ১৬ বছরের দুর্নীতি, শোষণ ও অপশাসনের কারণে দেশটি এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি।

বিভিন্ন নেতা অন্তর্বর্তী সরকারকে দেশ পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহায়তা দেওয়ার আশ্বাস দেন। তাঁদের একজন বলেন, ‘আমরা আপনার সঙ্গে কাজ করতে প্রস্তুত। যেকোনো পরামর্শ বা সহায়তা প্রয়োজন হলে জানাবেন।’

সাম্প্রতিক সময়ে ঢাকা সফরকারী কেরি কেনেডি বাংলাদেশের মানবাধিকার অগ্রগতির প্রশংসা করে বলেন, ‘মানবাধিকারের ক্ষেত্রে আপনাদের অর্জন অসাধারণ।’

জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটির নির্বাহী পরিচালক মেলান ভারভিয়ার জানান, তাঁদের প্রতিষ্ঠান শিগগিরই বাংলাদেশে জুলাই বিপ্লবের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করবে। এনজিআইসির ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সেরাগেলদিন বলেন, ‘আপনাদের প্রয়োজন হলে আমরা আছি।’

সম্মেলনে অধ্যাপক ইউনূস এভাবে অপ্রত্যাশিত সমর্থন পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এটি একেবারেই অপ্রত্যাশিত। আমাদের সমর্থনে একসঙ্গে আপনাদের দাঁড়ানো সত্যিই অবিশ্বাস্য। আমি একেবারেই মুগ্ধ।’ তিনি বাংলাদেশের অবস্থা তুলনা করেন একটি বড় প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে ফেরার সঙ্গে। তাঁর ভাষায়, ‘দেশটি গত ১৬ বছর ধরে একটি ভূমিকম্পের মধ্যে ছিল। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৯।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, সীমিত সম্পদের কারণে জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ‘মানুষ তাৎক্ষণিক পরিবর্তন দেখতে চায়। কিন্তু আমাদের অবশ্যই তরুণদের স্বপ্ন পূরণ করতে হবে—তারা একটি নতুন বাংলাদেশ খুঁজছে।’

অধ্যাপক ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে সমর্থন করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের দিকনির্দেশনা প্রয়োজন। আপনাদের পরামর্শ, সহযোগিতা ও নৈতিক শক্তি আমাদের জন্য অমূল্য।’ সভায় এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

সিলেটে অটোরিকশা ভাঙচুর, বাসদ নেতা জাফর-প্রণব গ্রেপ্তার

0

আধুনিক রিপোর্ট ::

সিলেটে ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশার বিরুদ্ধে চলমান অভিযানের প্রতিবাদে আন্দোলন থেকে অটোরিকশা ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হয়েছেন সিলেট জেলা বাসদের আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম। বুধবার ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা চালকদের মিছিল থেকে হামলা চালিয়ে কয়েকটি অটোরিকশা ও মাইক্রোবাস ভাঙচুর করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, বুধবার সিলেটে অনুষ্টিত অটোরিকশা চালকদে মিছিল থেকে উপশহর মাইকোবাস স্ট্যাণ্ড, চৌহাট্টা পয়েন্ট ও বন্দবাজারের কোর্ট পয়েন্ট এলাকায় কয়েকটি মাইক্রোবাস, লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। এসব ঘটনায় মো. আবুল কালাম ও মো. রুবেল নামক দুই ব্যক্তি বাদি হয়ে কোতোয়ালী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। এই দুই মামলায় আবু জাফর ও প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তার করা হয়েছে।

ক্ষমতায় গেলে তিন প্রতিজ্ঞার কথা জানালেন জামায়াতের আমির

0

আধুনিক ডেস্ক ::
বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কাউকে দাবি আদায়ের জন্য কর্মস্থল ছেড়ে রাস্তায় এক মিনিটের জন্য দাঁড়াতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেন, ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা, সেটা তার হাতে তুলে দেওয়া হবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) আয়োজিত বার্ষিক অধিবেশন ২০২৫–এ প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন শফিকুর রহমান।

নিজেদের তিনটি মৌলিক প্রতিজ্ঞার কথা জানান জামায়াতের আমির। তিনি বলেন, ‘প্রথমে আমরা এই ভঙ্গুর শিক্ষাব্যবস্থা রাখব না। যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতার সৃষ্টি করে, মানুষকে দুর্নীতিবাজ বানায়, মানুষকে একটা ইতর প্রাণী বানায়, আমরা ওই শিক্ষা দেব না। যে শিক্ষাটা মানুষকে সম্মান করতে শেখায়, সেই শিক্ষাটাই আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দেব।’

বৈশ্বিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার মহামিলন হবে বলে জানান জামায়াত আমির। তিনি বলেছেন, ‘ছেলে অথবা মেয়ে শিক্ষার পাট চুকিয়ে বের হওয়ার পরে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পেয়ে যাবে। হয়, সে উদ্যোক্তা হবে, না হয়, সার্ভিসের যে কোনো কাজ পেয়ে যাবে। সে বেকার থাকবে না।’

দ্বিতীয়ত ক্ষমতায় গেলে জামায়াত ঘুষ, দুর্নীতি নির্মূল করবে বলে জানান শফিকুর রহমান।

জামায়াত প্রতিটি সেক্টরের কাজের সঙ্গে বেতনের সমন্বয় করবে বলেও জানান আমির শফিকুর রহমান। পুলিশকে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হয় উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘তাকে যদি ফকিরের ভিক্ষা বেতন দেওয়া হয়, সে ঝুঁকি নিতে যাবে কেন? তাকে তো সম্মানিত করতে হবে। এটা করা হয় না বলে এ সমাজে আজকে কোনো শান্তি নাই।’

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এফডিইবি) ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এফডিইবি) কেন্দ্রীয় উপদেষ্টা ও জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম, সাইফুল আলম মিলন, এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।

‘ব্যাটারি রিকশা’ বন্ধে পরিবহন নেতাদের ১০ দিনের আল্টিমেটাম

0

আধুনিক রিপোর্ট ::

ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা বন্ধে ১০ দিনের আল্টিমেটাম দিয়ে সিলেট জেলা বাস মিনি বাস কোচ ঐক্য পরিষদের সভাপতি মইনুল ইসলাম বলেছেন, ৭ অক্টোবরের মধ্যে যদি ব্যাটারিচালিত গাড়ি রিকশা বা টমটম যদি বন্ধ না হয়, আর যারা ইন্ধন দিয়েছে, যারা আমাদের শ্রমিকের গায়ে হাত দিয়েছে, যারা আমাদের গাড়ি ভাংচুর করেছে, তাদেরকে যদি আইনের আওতায় না নেয়া হয়, তাহলে ৮ তারিখ থেকে আমরা রাজপথের সর্বস্তরের পরিবহণ বন্ধ করে দেবো। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরীর বন্দরবাজারে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে এবং সিএনজি অটোরিকশা, ট্রাক, লেগুনার উপর হামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এই ঘোষণা দিয়েছেন তিনি। প্রতিবাদ সমাবেশে সিলেটের পরিবহণ সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংগঠন অংশ নেয়।

সমাবেশে মইনুল ইসলাম আরো বলেন, ‘ব্যাটারি চালিত রিকশা ও টমটম উচ্ছেদে নেমেছে প্রশাসন। এটা নিয়ে ইচ্ছাকৃত ভাবে, কারো ইন্ধনে গত বুধবার উপশহরে আমাদের মাইক্রো স্ট্যান্ডে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আমরা মামলাও করেছি। পাশাপাশি কোর্ট পয়েন্টে অনেক সিএনজি অটোরিকশার উপর হামলা চালানো হয়েছে।’

তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশা বিদ্যুতের ক্ষতি করছে, যানজট সৃষ্টি করছে। তাই এই দেশ বাঁচাতে গিয়ে পরিবহন মালিক শ্রমিক আন্দোলনে থাকবে।’