আধুনিক ডেস্ক ::
সরকারিভাবে ২০২৬ সালের পবিত্র হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে ন্যূনতম খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা ধরে একটি নতুন প্যাকেজ রয়েছে। রোববার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি হজে অংশ নেবেন। সৌদি সরকারের কোটা অনুযায়ী বাংলাদেশ থেকে ৭৮ হাজারের বেশি মানুষ হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিনটি ভিন্ন ভিন্ন প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।


