Homeজাতীয়গ্যালারিতে বসে দেখার দিন...

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

আধুনিক ডেস্ক ::

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশ ও জাতি পুনর্গঠনে সহযোগিতা এবং সক্রিয় অবদান রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রবাসী বাংলাদেশিরা দেশের ‘অবিচ্ছেদ্য অংশ’ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানের ফলে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি, তা এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিরা নিজ নিজ সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।’

দেশ গঠনে সবার ভূমিকা থাকবে জানিয়ে অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখব, এমনটা হবে না। গ্যালারিতে বসে দেখার দিন শেষ। আমরা এখন নিজে খেলব।’

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফররত প্রধান উপদেষ্টা স্থানীয় সময় শনিবার ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক এক অনুষ্ঠানে এ কথাগুলো বলেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বাংলাদেশের রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘উনারা এ সফরে যোগ দিতে সম্মত হয়েছেন বলে আমাদের আস্থা অনেক বেড়ে গেল।’

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একটি প্রেজেন্টেশন দেন। এতে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের পর গত ১৫ মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন। তিনি রেমিট্যান্সে ২১ শতাংশের বেশি প্রবৃদ্ধিতে অবদান রাখার জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে
এ আয়োজনে ‘ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াস্পোরা এনগেজমেন্ট’ শীর্ষক একটি ইন্টারেক্টিভ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এটি সঞ্চালনা করেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুলসহ তিনজন এতে অংশ নেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন অভ্যুত্থানপরবর্তী সময়ে বাংলাদেশের জন্য তাঁদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এ আয়োজনে তুলে ধরেন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ‘শেপিং টুমোরো: দ্য ফিউচার অব বাংলাদেশ’ শীর্ষক এক প্যানেল আলোচনা সঞ্চালনা করেন। এতে প্যানেলিস্ট হিসেবে এনসিপি নেতা তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির ও জামায়াত নেতা নাকিবুর রহমান অংশ নেন।

এ আয়োজনে ‘শুভেচ্ছা’ নামে একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। অ্যাপটি প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা, নির্দেশনা ও বিনিয়োগের সুযোগ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।

spot_img

Most Popular

আরও পড়ুন

তত্ত্বাবধায়কব্যবস্থা ও গণভোটের বিধান ফেরার রায় বহাল

আধুনিক ডেস্ক :: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা...

শনিবার আবার গণনা করা হবে হজরত শাহজালালের (রাহ.) মাজারের দানবাক্সের টাকা

আধুনিক রিপোর্ট :: সিলেটের হযরত শাহজালালের (রাহ.) মাজারে নতুন করে জমা হওয়া...

শাবিপ্রবিতে খেলা দেখা নিয়ে ছাত্রদলের দুই পক্ষে মারামারি, তদন্ত কমিটি গঠন

শাবিপ্রবি প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদলের...

৫৭ সদস্যের উপদেষ্টা কমিটি পেল সিলেট মহানগর বিএনপি

আধুনিক ডেস্ক :: সিলেট মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিলেট মহানগরের ।...

spot_img

পড়ুন

তত্ত্বাবধায়কব্যবস্থা ও গণভোটের বিধান ফেরার রায় বহাল

আধুনিক ডেস্ক :: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার সকালে এ রায় দেন। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের...

শনিবার আবার গণনা করা হবে হজরত শাহজালালের (রাহ.) মাজারের দানবাক্সের টাকা

আধুনিক রিপোর্ট :: সিলেটের হযরত শাহজালালের (রাহ.) মাজারে নতুন করে জমা হওয়া দানের অর্থ গণনা করা হবে হবে।েএ নিয়ে দ্বিতীয়বারে গণণা হতে যাচ্ছে এ মাজারের দানবাক্সের টাকা। শনিবার দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। বুধবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মাজারের আর্থিক ব্যবস্থাপনা তদারকিতে...

শাবিপ্রবিতে খেলা দেখা নিয়ে ছাত্রদলের দুই পক্ষে মারামারি, তদন্ত কমিটি গঠন

শাবিপ্রবি প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস ডিন অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরীকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার...

৫৭ সদস্যের উপদেষ্টা কমিটি পেল সিলেট মহানগর বিএনপি

আধুনিক ডেস্ক :: সিলেট মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিলেট মহানগরের । সিলেট মহানগর বিএনপির কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ৫৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর স্বাক্ষরে বুধবার (৮...

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

আধুনিক ডেস্ক :: লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দি থাকা মোট ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের ফ্লাইটে তাদের দেশে আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পররাষ্ট্র...

আগস্টে তফসিল, অক্টোবরে ইউনিয়ন পরিষদের নির্বাচন : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আধুনিক ডেস্ক :: আগামী মাসের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পরিকল্পনা করা হচ্ছে। আর নির্বাচন শুরু হওয়ার পর ১০ থেকে ১২ মাসের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান এ তথ্য জানিয়েছেন। ...

শাবিতে মার্কিন ‘মিনি ফাউন্ডার্স মিউজিয়াম’ উদ্বোধন ও বই উপহার

শাবিপ্রবি প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘মিনি ফাউন্ডার্স মিউজিয়াম’ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এটি উদ্বোধন করেন এবং বিশ্ববিদ্যালয়কে মার্কিন ইতিহাসবিষয়ক বই উপহার দেন। মঙ্গলবার(৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স ভবনের টিচার্স লাউঞ্জে এই...

সিলেটে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আধুনিক ডেস্ক :: ​শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে কিনি শ্রমমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাতে মিলিত হন। এসময় রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদলের সঙ্গে সিলেটের সার্বিক উন্নয়ন, দ্বিপাক্ষিক...

সিলেটের সাবেক দুই কমিশনার ও এক ডিআইজিসহ পুলিশের ৩৩ কর্মকর্তা বাধ্যতমূূলক অবসরে

আধুনিক ডেস্ক :: পুলিশের ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর কথা জানানো হয়। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ জন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং ১ জন পুলিশ সুপার রয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী...

আলাদিনের চেরাগ থাকলে মেয়েদের জন্য ৮-১০টি হল বানাতাম: শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য বলেছেন, "আমার কাছে আলাদিনের চেরাগ থাকলে আমাদের মেয়ে শিক্ষার্থীদের থাকার জন্য আট-দশটি আবাসিক হল বানিয়ে নিতাম।" রবিবার (৫জুলাই) বিকেল ৬টায় কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 'অনুরণন'-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য...

শাবিপ্রবি উপাচার্য ও তাঁর সহধর্মিণীর উদ্যোগে কিন স্কুলের শিশুদের মাঝে খাবার বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'কিন'-এর সহযোগিতায় 'কিন স্কুল'-এর শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম ও তার সহধর্মিণী । উপাচার্য ও তাঁর সহধর্মিণী ড. জিনাত ইয়াছমীনের ব্যক্তিগত অর্থায়নে এই কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার (৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের...

আবার চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট

আধুনিক ডেস্ক :: যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। রোববার (৫ জুলাই) দুপুরে ম্যানচেস্টার থেকে ২৬৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট (বিজি ২০৮) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের মধ্যে ২২৭ জন সিলেটে...