Homeজাতীয়চাঁদা নিতে দেব না,...

চাঁদা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না : জামায়াতের আমির

আধুনিক ডেস্ক ::

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে সভাপতির সমাপনী বক্তব্য দিচ্ছিলেন দলের আমির শফিকুর রহমান। বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ তিনি পড়ে যান। নেতা-কর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও আবারও অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে বসেই নিজের বক্তব্য শেষ করেন জামায়াত আমির। শনিবার (১৯ জুলাই) বিকেল সোয়া পাঁচটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশের মঞ্চে এ ঘটনা ঘটে। সমাবেশে ছিল বিপুল উপস্থিতি। এতে জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারাও বক্তব্য দেন। জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদেরও অনেকে বক্তব্য দেন। বিকেল পাঁচটার পর সমাপনী বক্তব্য দিতে ওঠেন দলের আমির শফিকুর রহমান।
ডায়াসে দাঁড়িয়ে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। জামায়াত যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে, তার প্রথম প্রমাণ হচ্ছে…।’ এ কথা শেষ করার আগে তিনি পড়ে যান। নেতাদের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যেই উঠে দাঁড়িয়ে জামায়াত আমির বলেন, ‘সবাই নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করুন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম, দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা সবাইকে নিয়ে গড়ব। আমরা কথা দিচ্ছি, আল্লাহর মেহেরবানি ও জনগণের ভালোবাসা নিয়ে জামায়াত যদি সরকার গঠন করে, তাহলে…।’ এ কথা শেষ করার আগেই আবারও অসুস্থ হয়ে তিনি ধীরে ধীরে নিচে বসে পড়েন। এ সময় মাইকে বলা হয়, আমিরে জামায়াত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে। কিন্তু তিনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য। ডাক্তাররা বলছেন, তাঁর আর বক্তব্য রাখা ঠিক হবে না।
এরই মধ্যে জামায়াতের আমির নিচে বসেই মাইকে আবার বক্তৃতা শুরু করেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন, তত সময় মানুষের জন্য লড়াই করব, ইনশা আল্লাহ। এ লড়াই বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বলছিলাম, জামায়াত যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় দেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে, ইনশা আল্লাহ। আজ আমি ঘোষণা দিচ্ছি, লক্ষ জনতাকে সঙ্গে নিয়ে জামায়াত থেকে যারা আগামী দিনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন…।’
জামায়াত আমির বলতে থাকেন, ‘যদি আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় জামায়াত থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি-মন্ত্রী আগামী দিনে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না। কোনো এমপি ও কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বেন না। কোনো এমপি ও কোনো মন্ত্রী নিজের হাতে কোনো টাকা চালাচালি করবেন না। কোনো এমপি ও কোনো মন্ত্রী যদি তাঁর নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের কাছে তাঁরা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবেন।’
শফিকুর রহমান বলেন, ‘চাঁদা আমরা নেব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। যুবকদের স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমাদের সঙ্গে আমরা আছি।’
বক্তব্যের শেষাংশে জামায়াত আমির বলেন, ‘আল্লাহর ইচ্ছা, শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করেনি। এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। আমার মউত আল্লাহ-নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগে হবে না এবং হায়াত যা দিয়েছেন, তার এক সেকেন্ড আগেও আমি যাব না।’
বক্তব্য শেষে জামায়াত আমির নেতাদের সঙ্গে মঞ্চে দাঁড়ান। তখন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রচণ্ড গরমে অনেকে যেমন অসুস্থ হয়েছেন, আমাদের আমিরে জামায়াতও সাময়িক অসুস্থ হয়ে পড়েছিলেন। মহান আল্লাহ তাআলা তাঁকে কথা বলা ও সমাপ্ত ঘোষণার তৌফিক দিয়েছেন।’ এ সময় জামায়াত আমিরকে দুই পাশ থেকে ধরে ছিলেন দুজন নেতা।
সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর পদ্ধতি) নির্বাচনসহ সাত দফা দাবিতে জামায়াতে ইসলামী এই সমাবেশের আয়োজন করেছে। সারা দেশ থেকে দলটির নেতা–কর্মীরা সমাবেশে যোগ দেন। বেলা দুইটায় আয়োজনের মূল পর্ব শুরু হয়। আমিরের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।
জামায়াত সূত্রে জানা গেছে, সমাবেশস্থল থেকে জামায়াতের আমির শফিকুর রহমানকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

spot_img

Most Popular

আরও পড়ুন

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন

আধুনিক ডেস্ক :: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) আয়োজিত ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আধুনিক ডেস্ক ::দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার...

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

আধুনিক ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে...

৬০ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের ওপর ১০ শতাংশ

আধুনিক ডেস্ক ::বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ...

spot_img

পড়ুন

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন

আধুনিক ডেস্ক :: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) আয়োজিত ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন হয়েছে। শুক্রবার সিলেট সরকারি মহিলা কলেজে আঞ্চলিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আধুনিক ডেস্ক ::দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র আজ বিকেল ৫টা ১ মিনিটে আমার কাছে জমা দেওয়া হয়েছে।...

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

আধুনিক ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র বিকেল...

৬০ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের ওপর ১০ শতাংশ

আধুনিক ডেস্ক ::বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমবিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন এই শুল্ক আরোপ করল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের এক নোটিশে নতুন এই শুল্ক ঘোষণা করা হয়। ঘোষিত শুল্কের হার ১০ থেকে...

ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে দুই ছেলে–মেয়েসহ বাংলাদেশি নারী নিহত

আধুনিক ডেস্ক :: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাঁর স্বামী ও আরেক ছেলে। গতকাল বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তানিয়া তাহমিনা (৪৫), তার ছেলে তাজবিক (১৯) ও মেয়ে সাদাফ...

শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। শুক্রবার (২৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক শোকবার্তায়...

গোলাপগঞ্জে সাবেক ছাত্রদল নেতা টিপুর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক প্রভাবশালী নেতা এমদাদ হোসেন টিপু। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় স্থানীয় একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় এমদাদ হোসেন টিপু আগামী উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত (সম্ভাব্য) চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার কথা...

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ উছমান গনিকে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে কোম্পানীগঞ্জ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। মোহাম্মদ উছমান গনি শেরপুর জেলার নকলা উপজেলার পূর্ব চিথলীয়া গ্রামের বাসিন্দা।...

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের

আধুনিক ডেস্ক :: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বুধবার দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বহিষ্কারের সিদ্ধান্ত বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়ে অবহিত করেছে দলটি। চিঠিতে জামায়াত বলেছে, সম্প্রতি সাতক্ষীরা–৪...

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

আধুনিক ডেস্ক :: পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদা ৩ জনসহ বাহিনীর ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি...

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

আধুনিক ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপন ফোনালাপের বিষয়টি সামনে আসার পর কয়েক সপ্তাহ ধরে এ সম্ভাবনা আরও প্রবল হয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো। ২০২৩ সালের এপ্রিলে দায়িত্ব নেন সাহাবুদ্দিন। তিনিই একমাত্র ব্যক্তি, যিনি...

মধ্যনগরে ইয়াবা সহ মাদক কারবারি আটক

ধর্মপাশা - মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও বাজার এলাকা গত মঙ্গলবার রাতে মো. জুয়েল মিয়া (২২) নামের এক মাদকব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মধ্যনগর পুলিশ। তাঁর বাড়ি উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোঃ শাহেদ বাদশার ছেলে। মধ্যনগর থানা পুলিশ সূত্রের জনাযায়,গত মঙ্গলবার দিবাগত রাত ২টার...