Homeবাছাইছাতকে সরকারি ভূমি দখলসহ...

ছাতকে সরকারি ভূমি দখলসহ নানা অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকের নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, দক্ষিণ গোদাবাড়ি গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে আবদুল মমিনের বিরুদ্ধে সরকারী ভূমি দখল-বিক্রিসহ নানান অভিযোগ উঠেছে। জাল-জালিয়াতির মাধ্যমে ভুমি দখল, আধিপত্য বিস্তার, নির্যাতনসহ বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তিনি পেশায় একজন দলীল লেখক হওয়ায় ওই পেশাকে অসৎ ভাবে কাজে লাগিয়ে ওয়ারিশান সার্টিফিকেট ছাড়াই নামে-বেনামে একাধিক দলীল সম্পাদন করে জায়গা সম্পত্তি নিজের দখলে নিয়েছেন। শুধু তাই না, সরকারী খাস টিলারকম প্রায় অর্ধ শতাধিক একর ভূমি নিয়মবহির্ভূত ভাবে ভোগ দখল করে স্ট্যাম্পের মাধ্যমে বিক্রির অভিযোগও পাওয়া গেছে। টিলার গাছ-গাছালিসহ সরকারী সম্পদকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে শতশত গাছ বিক্রির উদ্যোগও নিয়েছেন তিনি। প্রায় এক যুগ ধরে এমন কর্মকান্ড করে আসলেও ক্ষমতার দাপটে প্রতিবাদ করার সাহস পায়নি কেউ।

ভুক্তভোগীদের কাগজপত্র ঘাটাঘাটি করে দেখা যায়, এসএ রেকর্ডে ৪১ শতক ভূমির মালিক ছিলেন দক্ষিণ গোদাবাড়ি গ্রামের মৃত ইছাক আলীর ছেলে আবদুল খলিল। ভূমিটি ১৯৫৬ সালের ১৯ মে ২৭৭৩ নং দলীল মূলে তিনি একই গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে কাছিদ আলী ও আবদুর রহিমের কাছে চৌহাদ্দামূলে বিক্রি করেন। একই ভূমি ১৯৬৬ সালের ২ ফেব্রুয়ারী ৬১৩নং দলীল মুলে একই গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে জমির আলী ও মিছির আলী ওরফে সদু মিয়ার কাছে বিক্রি করেন আবদুর রহিম ও কাছিদ আলী। পরে ওই ৪১শতক ভুমি থেকে গোদাবাড়ি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে আবদুল কাদিরের কাছে ২৩ শতক বিক্রি করেন মিছির আলী ওরফে সদু মিয়া। ক্রয়কৃত ভূমিতে মিছির আলী ওরফে সদু মিয়া ঘরবাড়ি ও দোকানকোঠা নির্মাণ করে ভোগ দখল করে আসছিলেন।

কিন্তু জমির আলীর অবশিষ্ট ১৮ শতক ভূমি গ্রামের আবদুল হেলিমের ছেলে ফজলুর রহমান ও আবদুর রহমান গংদের মালিক সাজিয়ে ২০২০ সালের ২৩ নভেম্বর ২৭১৭নং দলীল সৃষ্টি করে ৩.৫৫ শতকের মালিক সাজেন আওয়ামীলীগ নেতা আবদুল মমিন।

এরপর একই দাগে ও একই চৌহাদ্দায় ২০২১ সালের ২ ফেব্রুয়ারী গ্রামের মৃত আবদুল খালিক কে ভুয়া উত্তরাধিকারী সাজিয়ে ৪৪২নং আরেকটি দলীল সৃষ্টি করে অবশিষ্ট ১৫ শতকের মালিক বনে যান আবদুল মমিন। অভিযোগ উঠেছে আবদুল মমিন দলীল লেখক হওয়ায় এবং আওয়ামীলীগের শক্তি ব্যবহার করে ওই সময়ের অসাধু কর্মকর্তাদের মাধ্যমে মাত্র তিন মাসের ভেতরে দুটি ভুয়া দলীল সৃষ্টি করেছেন। এরপর ভূমি দখল করে স্থানীয় চৌমুহনী বাজারে একটি বিল্ডিং নির্মাণ করেছেন তিনি। যে কারণে তার বিরুদ্ধে আদালতে জালজালিয়াতি সহ উচ্ছেদ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী জমির আলী। যা এখনো বিচারাধীন। অন্যদিকে আবদুল মমিনের কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে ৪০ হাজার টাকা হারে সরকারী টিলা ক্রয় করে বাড়ি নির্মাণের বিষয় স্বীকার করেছেন বসবাসকারী এক নারী৷ এছাড়া নাম প্রকাশ না করার শর্তে সরকারী টিলা ক্রয় বিক্রয়ের বিষয় নিশ্চিত করেছেন গ্রামের অনেকেই। যা তাদের বক্তব্য প্রতিনিধির হাতে সংরক্ষণ রয়েছে।

অভিযুক্ত আবদুল মমিন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারী ভূমি বিক্রি করা যায় না। কিন্তু এই এলাকায় টিলা বিক্রির শতশত প্রমান আছে। মুলত বিক্রির মাধ্যমে দখল সমজানোর কাগজ দেওয়া হয়। এছাড়া তার বিরুদ্ধে একটি চক্র অপপ্রচার চালানোর অভিযোগ করেন তিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছের বলেন, সরকারী টিলা বিক্রির বিষয়ে তহশীলদারকে পাঠিয়ে খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, সরকারী ভূমি বা টিলা ক্রয় বিক্রয়ের বিষয় তদন্ত করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img

Most Popular

আরও পড়ুন

ধর্মপাশায় কলেজ ছাত্রী ও তাঁর বড় বোনকে যৌন নিপীড়নের চেষ্ঠা গ্রেফতার ২

মো:ইমাম হোসেন, হাওরাঞ্চল প্রতিনিধ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের আলতাফপুর গ্রামের সামনের...

শাবি প্রেসক্লাবের সাংবাদিকতায় মুক্তপাঠের তৃতীয় আসর অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও...

শাবিপ্রবির পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা: সভাপতি রোহান, সাধারণ সম্পাদক বিপ্লব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের...

শাবিপ্রবিতে ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবিস্পোর্টস সাস্ট-এর আয়োজনে অনুষ্ঠিত ‘স্পোর্টস...

spot_img

পড়ুন

ধর্মপাশায় কলেজ ছাত্রী ও তাঁর বড় বোনকে যৌন নিপীড়নের চেষ্ঠা গ্রেফতার ২

মো:ইমাম হোসেন, হাওরাঞ্চল প্রতিনিধ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের আলতাফপুর গ্রামের সামনের সড়কে এক কলেজ ছাত্রী (২২) ও তাঁর বড় বোন (২৪) কে যৌন নিপীড়ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বাধা দেওয়ায় কলেজ ছাত্রীটির ভগ্নপতি (২৮) কে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা...

শাবি প্রেসক্লাবের সাংবাদিকতায় মুক্তপাঠের তৃতীয় আসর অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যােগে মাসিক পাঠচক্র ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউএস বাংলা...

শাবিপ্রবির পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা: সভাপতি রোহান, সাধারণ সম্পাদক বিপ্লব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শেখ রোহান মন্ডল লিখন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিপ্লব রায়। বুধবার(২সেপ্টেম্বর) এক সংবাদ...

শাবিপ্রবিতে ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবিস্পোর্টস সাস্ট-এর আয়োজনে অনুষ্ঠিত ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইন্ডাসট্রিয়াল উইজার্ডস -কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সৈয়দ মুজতবা আলী হল দল। ১৭...

শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটি’র ৩০ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র চলচ্চিত্রবিষয়ক সংসদ ‘চোখ ফিল্ম সোসাইটি’ ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ও চলচ্চিত্র উৎসব। আগামী ৪, ৫ ও ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আয়োজন। ১৯৯৬ সালের ২৯ আগস্ট ‘চোখের অঙ্গনে...

অসুস্থ প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় ট্যুরিস্ট ক্লাব সাস্টের সহায়তা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসায় ৩৫ হাজার টাকা সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভ্রমণবিষয়ক সংগঠন ট্যুরিস্ট ক্লাব সাস্ট (টিসিএস)। চ্যারিটি ট্যুরের লভ্যাংশের পাশাপাশি সংগঠনটির অ্যালামনাই, সদস্য ও বিভিন্ন মসজিদ থেকে সংগ্রহ করা অর্থ মিলিয়ে এ সহায়তা দেওয়া হয়। সোমবার (৩১...

প্রিয়জনের চিঠি আর আসে না শাবিপ্রবির ডাকবাক্সে

হিমেল হান্নান, শাবিপ্রবি: বিশ্ব চিঠি লেখা দিবস আজ। একটা সময় ছিল যখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পোস্ট অফিসের লাল রঙের ডাকবাক্সে জমতো অগণিত চিঠি। সময়ের আবর্তনে এবং আধুনিক প্রযুক্তির নীল আলোয় হারিয়ে গেছে প্রিয়জনের কাঁচা হাতে লেখা সেই চিঠির দিনগুলি। প্রাণবন্ত ডাকবাক্সটি আজ পড়ে...

শাবিপ্রবির পিএসএস সোসাইটির নেতৃত্বে জুনায়েদ-সৌরভ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'পলিটিক্যাল স্টাডিজ সোসাইটি'র ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সহসভাপতি পদে ২০২০–২১ শিক্ষাবর্ষের মো. জুনায়েদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে ২০২১–২২ শিক্ষাবর্ষের সৌরভ গোপ নির্বাচিত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের...

লাখাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায় যে, উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামের মৃত রইছ আলীর দুই ছেলে নাসির উদ্দিন ও তাঁর আপন ভাই গিয়াসউদ্দিন এর পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে...

শাবিপ্রবিতে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জোহর নামাজ শেষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত...

বৃন্দাবন সরকারি কলেজ বাসে শিক্ষার্থীদের সঙ্গে হামলার অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ বাসটি প্রতিদিনের মতো কলেজ থেকে আউশকান্দির উদ্দেশ্যে যাওয়ার সময় নবীগঞ্জ সদর হাসপাতাল ও সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় একটি মিশুক/ব্যাটারিচালিত রিকশা বাসের সামনে চলে আসে। শিক্ষার্থীদের দাবি, বাসচালক দীর্ঘ সময় হর্ন দিলেও মিশুক চালক...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

আধুনিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত এখতিয়ারের সীমা ছাড়িয়ে ওই নীতি নেওয়া হয়েছিল। ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস শুক্রবার এ নীতি বাতিল করে রায়...