কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলার পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে ২জন এসআই ২জন এএসআই ও ৯জন কনস্টেবলকে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারী) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাসেলুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদেরকে ক্লোজড করা হয়।
১৩ পুলিশ সদস্যরা হলেন এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন, ও কিপেস চন্দ্র রায়।
এর আগে শাহ আরেফিন টিলার পাথরবাহী গাড়ি থেকে রাস্তায় দাড়িয়ে পুলিশের চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। নিউজ প্রকাশের পর তাদেরকে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।


