Homeসংবাদশান্তিগঞ্জে মানহানি ও মিথ্যাচারের...

শান্তিগঞ্জে মানহানি ও মিথ্যাচারের অভিযোগ অধ্যক্ষের

শান্তিগঞ্জ প্রতিনিধি:

শান্তিগঞ্জ উপজেলার মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ আক্তাপাড়া ফাজিল মাদ্রাসা। প্রায় ৪০ বছর ধরে উপজেলাব্যাপী দ্বীন ইসলামের প্রোজ্জ্বল আলো বিলিয়ে আসছে প্রতিষ্ঠানটি। মাদ্রারাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা মইনুল হক ১৯৯৫ সাল থেকে কর্মরত আছেন প্রতিষ্ঠানটিতে। এই মাদ্রাসাটিকে দাখিল থেকে ফাজিল পর্যন্ত নিয়ে আসতে অনেক পরিশ্রম করেছেন তিনি। সম্প্রতি তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নানান অনিয়মের অভিযোগ এনেছেন সদ্য বাতিল হওয়া পরিচালনা কমিটির এক সদস্য। অভিযোগকারীর নাম মো. জালাল মাহমুদ। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগপত্র জমা দিয়েছেন তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা। তদন্ত চলমান রয়েছে।

এমন পরিপ্রক্ষিতে মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করা ও ব্যক্তিগত মানহানি এবং তার বিরুদ্ধে সম্পূর্ণভাবে মিথ্যাচার করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন আক্তাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মইনুল হক। তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, প্রায় ১০ লক্ষ টাকা আত্মসাৎ করার যে অভিযোগ জালাল মাহমুদ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। আমাদের প্রতিষ্ঠানের সকল হিসাব স্বচ্ছ আছে। আমার যোগদানের পর থেকে অনেক কমিটি এসেছে কিংবা এখনো অনেকে আছেন কারো কোনো অভিযোগ আমার বিরুদ্ধে ছিলোই না। মো. জালাল মাহমুদ তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে না পেরে একটি মিথ্যা অভিযোগ এনে আমার মানহানি করার চেষ্টা করছেন। সপরিবারে মাদ্রাসা হোস্টেলে থাকার বিষয়ে তিনি যে অভিযোগ করেছেন সেটাও ঠিক না। আমরা মোট ৬জন শিক্ষক মাদ্রাসায় আবাসিক থাকি। অভিযোগ শুধু আমার উপর। অথচ আমি কমিটি নিয়ে সভা করে, রেজুলেশনের মাধ্যমে ভাড়ায় সেখানে থাকছি। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত একটি টাকাও নেওয়া হচ্ছে না বা হয় না জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদেরকে আমরা রশিদ দিচ্ছি না ঠিক, কিন্তু টাকা উত্তোলনের বিষয়গুলো শ্রেণি শিক্ষকরা অত্যন্ত স্বচ্ছতার সাথে হাজিরা খাতা, বেতন ও জরিমানা রেজিস্টারে লিপিবদ্ধ করে রেখেছেন। এসবের তদারকিতে আছেন সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান। যে কেউ চাইলে সেই হিসাব দেখতে পারবেন। অভিযোগপত্রে জালাল মাহমুদ বলেছেন, ‘মাদ্রাসার অনুদানের সঠিক হিসাব নাই।’ তার এই অভিযোগও মিথ্যা। এযাবৎকালে আমাদের কাছে যে যত টাকা অনুদান দিয়েছেন তার সব রশিদ আমাদের কাছে সংরক্ষিত আছে। দাতাদের ফোনেও পাঠানো হয়েছে। এখানে অর্থের কোনো ব্যত্যয় ঘটেনি। আমার স্ত্রীর নিয়োগের ব্যপারে অভিযোগ আনা হয়েছে। তিনি নাকি ক্লাস করেন না। তার নিয়োগ সম্পূর্ণ বৈধ। এটি নারী কোটা ছিলো। নিয়ম মেনে যোগ্যতার ভিত্তিতেই তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তার নিয়োগের উপর দুইবার মিনিস্ট্রি অডিট হয়েছে। আর আমাদের নির্দিষ্ট ক্লাস রুটিন আছে। রুটিন অনুযায়ী তিনি ক্লাস করেন। অন্যান্য সহকারি শিক্ষকরা তার প্রমাণ। শিক্ষার্থী মারধর বা অভিযোগকারীকে মারধরের কোনো ঘটনা ঘটেনি। অধ্যক্ষ মইনুল হক বলেন, কয়েক বছর পূর্বে জালাল মাহমুদ ও তার ভাই জামিল মিলে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করেছিলেন। এলাকায় তখন শালিস হয়েছিলো। শালিসে তারা ক্ষমাপ্রার্থী হয়ে মাদ্রাসার একটি খাতায় ‘বন্ডসই’ বা অঙ্গিকার দিয়েছিলেন যে, ভবিষ্যতে এমন কাজ করবেন না। সেই আক্রোশ থেকে মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করতে উঠেপড়ে লেগেছেন তিনি।

অভিযোগকারী মো. জালাল মাহমুদ বলেন, কমিটিতে অনেক মানুষ আছেন, সবার চোখের সামনেই অধ্যক্ষ মইনুল হক দুর্নীতি করছেন, কেউ কোনো কথা বলেন না। প্রথম থেকে আমিই কথা বলে আসছি। আমার চোখে এসব দুর্নীতি ধরা পড়ায় ও আমি কথা বলায় অধ্যক্ষের লোক এওর মিয়াসহ আরও অনেকে আমাকে মারধর পর্যন্ত করেছে। আমার বাড়িতে হামলার প্রস্তুতিও নিয়েছিলো তারা। আমি কোনো কথা বললেই তারা আমার কথায় কান না দিয়ে সব প্রশ্ন এড়িয়ে চলতেন। অনেক মিটিংয়ে তারা আমাকে দাওয়াত দিতেন না। শুধু আমি না, আরো দু’জন সদস্য আছেন তারাও নিয়মিত দাওয়াত পেতেন না। আমি ইউএনও স্যার বরাবরে যে অভিযোগ করেছি আশা করি স্যারের কাছ থেকে ন্যায় বিচার পাবো।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, মাদ্রাসা বিষয়ে ডিসি অফিসের মাধ্যমে একটি অভিযোগ পেয়েছি। এর তদন্ত এখনো চলমান। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

spot_img

Most Popular

আরও পড়ুন

সিলেট সীমান্তে ৪৬ লাখ ৮২ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু,...

শাবিপ্রবিতে ছাত্রদল নেতার সরকারের অগ্রযাত্রা শীর্ষক লিফলেট বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বাংলাদেশ সরকার: প্রথম ১৮০...

ধর্মপাশায় পলাতক আসামি গ্রেপ্তার

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল...

২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শাবিপ্রবি দিক থিয়েটারের ‎

শাবিপ্রবি প্রতিনিধি‎: নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)...

spot_img

পড়ুন

সিলেট সীমান্তে ৪৬ লাখ ৮২ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু, মহিষ, চকলেট, কম্বল, রসুন, সুপারি, চা পাতা ও অবৈধ বালু-পাথরসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটক করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৮২ হাজার টাকা। শুক্রবার (২১ আগস্ট) গোপন সংবাদের...

শাবিপ্রবিতে ছাত্রদল নেতার সরকারের অগ্রযাত্রা শীর্ষক লিফলেট বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বাংলাদেশ সরকার: প্রথম ১৮০ দিনের ঐতিহাসিক অগ্রযাত্রা’ শীর্ষক লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২০ আগস্ট) দুপুর ১টায় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করেন কয়েকজন নেতাকর্মী। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ...

ধর্মপাশায় পলাতক আসামি গ্রেপ্তার

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনের সড়ক থেকে বৃহস্পতিবার সকালের দিকে জানু মিয়া (৩৭) নামের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামে। ধর্মপাশা থানার এএসআই নূরুল আমিন বলেন, উপজেলার বেখইজোড়া গ্রামের জানু মিয়ার বিরুদ্ধে...

২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শাবিপ্রবি দিক থিয়েটারের ‎

শাবিপ্রবি প্রতিনিধি‎: নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নাট্যবিষয়ক সংগঠন দিক থিয়েটারের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ‎‎মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার থেকে একটি র‍্যালি বের করেন সংগঠনের কর্মীরা। ‎ র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে...

এমসি কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি

আধেুনিক ডেস্ক :: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে র‌্যালিটি রসায়ন বিভাগ থেকে বের হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগে এসে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি...

শাবিতে পর্দা উঠল ‘আশরাফুলের সহায়তায়’ চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী আশরাফুলের চিকিৎসায় সহায়তার লক্ষ্যে শুরু হয়েছে ‘আশরাফুলের সহায়তায়’ পাঁচ-এ-সাইড চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠন স্পোর্টস শাবিপ্রবির উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো....

কিশোরীকে ধর্ষণের সাজা ‘কানে ধরিয়ে উঠবস’

,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিস বসিয়ে অভিযুক্ত যুবককে মাত্র সাতবার ‘কান ধরিয়ে উঠবস’ করিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার এই ‘প্রহসনের বিচার’ প্রত্যাখ্যান করে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে। সোমবার...

গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বসত ঘর,ক্ষতি ২০লক্ষাধিক টাকাঘটনাস্থল পরিদর্শনে এমপি ইমরান

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়লো বসতঘর।সোমবার ভোরে আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের মান্না আহমদের বা‌ড়িতে এ ঘটনা ঘটে। এসময় অগ্নিকাণ্ডের ঘটনায় বসত ঘরের ৬টি রুমসহ ঘরের ভেতরে থাকা সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফয়ায়ার সা‌র্ভিসের লোকজন আসার আগেই পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি...

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরে ঢাকায় ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার লক্ষ্যে রাজধানীতে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ঢাকার শেরাটন হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) আয়োজনে এই ফোরাম অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক এই ফোরামটি আয়োজনে যৌথভাবে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন...

শাবিপ্রবিতে নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ: সভাপতি ফাহিম, সম্পাদক আরিফ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জেলাভিত্তিক সংগঠন ‘দিনাজপুর-নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’ ভেঙে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ হোসাইন। শনিবার (১৫ আগস্ট)...

কুষ্টিয়াতে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর জামাতের হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়াতে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর জামাতের হামলার প্রতিবাদে সিলেট নগরীতে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার গণঅধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত মশাল মিছিলে সিলেট সিটি কর্পোরেশন থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্ট গিয়ে শেষ হয়।প্রতিবাদ সভায় সিলেট জেলা গণঅধিকার পরিষদের সদ্য সাবেক সভাপতি নাইম...

নবীগঞ্জে ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে নিবন্ধন ছাড়াই নামের আগে ডাক্তার পদবি ব্যবহার, মিথ্যা ও অতিরিক্ত পেশাগত যোগ্যতা উল্লেখ, মেডিক্যাল বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করা এবং ফ্রিজকৃত ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৫ আগস্ট) পরিচালিত অভিযানে পানিউমদা বাজারের...