Homeসংবাদতামাবিল স্থলবন্দরে চুনা পাথর...

তামাবিল স্থলবন্দরে চুনা পাথর আমদানি শুরু


জৈন্তাপুর প্রতিনিধি-
দীর্ঘ প্রায় একমাসের বেশী সময় ধরে তামাবিল স্থলবন্দর বন্ধ থাকার পর অবশেষে ৯ই সেপ্টেম্বর ২০২৪ ইং সোমবার শুরু হলো চুনাপাথর আমদানি। এতে করে ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি।
গত ৫ই আগষ্ট ছাত্রজনতার গণঅদ্ভুত্থানে সরকার পতনের পর তামাবিল কয়লা, চুনাপাথর আমদানি রপ্তানি কারক ব্যবসায়ী গ্রুপের দীর্ঘদিনের নির্বাচনবিহীন কমিটিকে নানান দূর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত করে সাধারণ ব্যবসায়ীরা।
সে সময় ব্যবসায়ী গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন ছেদুর নেতৃত্বাধীন কমিটির উপর দীর্ঘদিনের ক্ষোভ ছিলো সাধারণ ব্যবসায়ীদের। তারা দাবী করেন সাবেক কমিটি শীর্ষ নেতাদের মাধ্যমে সাধারণ ব্যবসায়ীদের হয়রানি, শ্রমিক হ্যান্ডেলিং এর নামে অবৈধ চাঁদাবাজী সহ ব্যবসায়ী সংগঠন গ্রুপের কোটি কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠে।
৫ই আগষ্ট সরকার পতনের দিনে সাধারণ ব্যবসায়ীরা তামাবিল কয়লা চুনাপাথর আমদানি রপ্তানি কারক গ্রুপের কমিটিকে বিলুপ্ত করে অফিস নিজেদের নিয়ন্ত্রণে নেন তারা।
পরের সপ্তাহে একটি গ্রহনযোগ্য নির্বাচন ও বন্দরের আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখতে জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
পরবর্তীতে আমদানি জটিলতা নিরোসনের পূর্বে একটি ব্যবসায়ী কমিটির নাম আত্মপ্রকাশ করলে শুরু হয় নতুন করে জটিলতা। এর ১২ ঘন্টা অতিবাহিত হওয়ার পূর্বেই একে একে পাল্টা আরো দুইটি কমিটি আত্মপ্রকাশ করে। এ সময় অভিযোগ উঠে সাবেক কমিটির ক্ষমতাচ্যুত নেতৃবৃন্দ কৌশলে তাদের এজেন্ডা বাস্তবায়নে ব্যবসায়ীদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করছে। এ সময় পরিস্থিতি শান্ত হওয়ার বদলে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা।
এতে করে অনিশ্চিত হয়ে পড়ে স্থলবন্দরে ব্যবসায়ীদের ঐক্য। অনিশ্চিত হয়ে যায় পাথর আমদানি। যার ফলে ব্যবসা বন্ধের পাশাপাশি, পাথর সংশ্লিষ্ট মিল কারখানা শতভাগ বন্ধ সহ বেকার হয়ে পড়ে কয়েক হাজার স্থলবন্দর ও ক্রাশারমিলের পাথর শ্রমিক।
উদ্বুদ্ধ এই পরিস্থিতি সামাল দিতে সেপ্টেম্বর মাসের শুরুতে জরুরি বৈঠক আহবান করে উপদেষ্টা পরিষদ কমিটি। সেই বৈঠকে সাধারণ ব্যবসায়ীদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ ব্যবসায়ী হেনরী লামিনকে প্রধান সমন্বয়ক করে তামাবিলে পাথর আমাদানি স্বাভাবিক করার দায়িত্ব অর্পন করেন। পরে গত ৩রা সেপ্টেম্বর মিস্টার হেনরী লামিনের নেতৃত্বে সাধারণ ব্যবসায়ীরা মেঘালয়ের ব্যবসায়ীদের নিয়ে তামাবিল ডাউকি জিরো পয়েন্টে একটি দ্বি- পাক্ষিক বৈঠক করেন। বৈঠকে পরিস্থিতি আলোর মুখ দেখতে শুরু করে। অবশেষে দুই দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের ঐক্যমতে চুনাপাথর আমদানির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার ডাউকি হয়ে আনুষ্ঠানিকভাবে তামাবিল স্থলবন্দরে দুপুর ১:১৫ মিনিটে চুনাপাথর বোঝাই ভারতীয় ট্রাক প্রবেশ করতে শুরু করে।
এর আগে দীর্ঘ একমাস বন্ধ থাকার পর আনুষ্ঠানিকভাবে পাথর আমদানি শুরু হওয়ার পূর্বে দুই দেশের ডাউকি তামাবিল জিরো পয়েন্টে ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় মেঘালয় চুনাপাথর রপ্তানিকারক ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মিস ডলি কংলাহ্’ র নেতৃত্বে মিস্টার লবপাতাম, মিস্টার ড্যানিয়েল কংলাহ্ সহ মেঘালয়ের ব্যবসায়ীবৃন্দ।
এ সময় তামাবিল ব্যবসায়ীদের পক্ষে হেনরী লামিনের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল হাফিজ, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ব্যবসায়ী বাবলু বখত, রফিকুল ইসলাম শাহপরান, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, ব্যবসায়ী আবদুল মান্নান, ইলিয়াস উদ্দিন লিপু, আবদুল আহাদ, কবির আহমেদ, আবদুল আলিম,নাজিম খান,মিসবাউল আম্বিয়া, জাহিদ খান, ইসমাইল হোসেন সহ অন্যান্যরা।
এদিকে দীর্ঘ একমাসের বেশী সময় পাথর আমদানি বন্ধের পর পুনারায় শুরুতে স্বস্তি ফিরে এসেছে শ্রমিকদের মধ্য। তামাবিল পাথর কয়লা শ্রমিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বলেন, শ্রমিকদের মধ্যে যে হতাশা ছিলো তা কেটে গেছে। আশাকরি সম্মানিত ব্যবসায়ীদের ঐক্যমতে তামাবিলে ব্যবসায়ীবান্ধব পরিবেশ বজায় থাজবে।
এ বিষয়ে তামাবিল স্থলবন্দরের ব্যবসায়ী আবুল হাসিম বলেন, আজ থেকে তামাবিল আওয়ামী সিন্ডিকেট দালালমুক্ত হলো। এখন থেকে তামাবিলে শুধু ব্যবসা ও ব্যাবসায়ীদের প্রধান্য দেয়া হবে। এখানে থাকবে না কোন ব্যবসায়ীক জিম্নি কিংবা চাঁদাবাজি৷তিনি আরো বলেন, বর্তমান উপদেষ্টা পরিষদের নিকট আহবান থাকবে সকল ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি গ্রহনযোগ্য নির্বাচনের আয়োজন করা। পাশাপাশি বিগত কমিটির নেতৃত্বে যে কোটি কোটি টাকার দূর্নীতি ও সেচ্ছাচারিতা সংগঠিত হয়েছে তা তদন্ত সাপেক্ষে বের করার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন ও সদস্যপদ বাতিলের আহবান জানান তিনি।

spot_img

Most Popular

আরও পড়ুন

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

আধুনিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত...

সিলেট সীমান্তে ৪৬ লাখ ৮২ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু,...

শাবিপ্রবিতে ছাত্রদল নেতার সরকারের অগ্রযাত্রা শীর্ষক লিফলেট বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বাংলাদেশ সরকার: প্রথম ১৮০...

ধর্মপাশায় পলাতক আসামি গ্রেপ্তার

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল...

spot_img

পড়ুন

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

আধুনিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত এখতিয়ারের সীমা ছাড়িয়ে ওই নীতি নেওয়া হয়েছিল। ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস শুক্রবার এ নীতি বাতিল করে রায়...

সিলেট সীমান্তে ৪৬ লাখ ৮২ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু, মহিষ, চকলেট, কম্বল, রসুন, সুপারি, চা পাতা ও অবৈধ বালু-পাথরসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটক করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৮২ হাজার টাকা। শুক্রবার (২১ আগস্ট) গোপন সংবাদের...

শাবিপ্রবিতে ছাত্রদল নেতার সরকারের অগ্রযাত্রা শীর্ষক লিফলেট বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বাংলাদেশ সরকার: প্রথম ১৮০ দিনের ঐতিহাসিক অগ্রযাত্রা’ শীর্ষক লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২০ আগস্ট) দুপুর ১টায় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করেন কয়েকজন নেতাকর্মী। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ...

ধর্মপাশায় পলাতক আসামি গ্রেপ্তার

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনের সড়ক থেকে বৃহস্পতিবার সকালের দিকে জানু মিয়া (৩৭) নামের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামে। ধর্মপাশা থানার এএসআই নূরুল আমিন বলেন, উপজেলার বেখইজোড়া গ্রামের জানু মিয়ার বিরুদ্ধে...

২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শাবিপ্রবি দিক থিয়েটারের ‎

শাবিপ্রবি প্রতিনিধি‎: নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নাট্যবিষয়ক সংগঠন দিক থিয়েটারের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ‎‎মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার থেকে একটি র‍্যালি বের করেন সংগঠনের কর্মীরা। ‎ র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে...

এমসি কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি

আধেুনিক ডেস্ক :: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে র‌্যালিটি রসায়ন বিভাগ থেকে বের হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগে এসে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি...

শাবিতে পর্দা উঠল ‘আশরাফুলের সহায়তায়’ চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী আশরাফুলের চিকিৎসায় সহায়তার লক্ষ্যে শুরু হয়েছে ‘আশরাফুলের সহায়তায়’ পাঁচ-এ-সাইড চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠন স্পোর্টস শাবিপ্রবির উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো....

কিশোরীকে ধর্ষণের সাজা ‘কানে ধরিয়ে উঠবস’

,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিস বসিয়ে অভিযুক্ত যুবককে মাত্র সাতবার ‘কান ধরিয়ে উঠবস’ করিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার এই ‘প্রহসনের বিচার’ প্রত্যাখ্যান করে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে। সোমবার...

গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বসত ঘর,ক্ষতি ২০লক্ষাধিক টাকাঘটনাস্থল পরিদর্শনে এমপি ইমরান

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়লো বসতঘর।সোমবার ভোরে আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের মান্না আহমদের বা‌ড়িতে এ ঘটনা ঘটে। এসময় অগ্নিকাণ্ডের ঘটনায় বসত ঘরের ৬টি রুমসহ ঘরের ভেতরে থাকা সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফয়ায়ার সা‌র্ভিসের লোকজন আসার আগেই পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি...

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরে ঢাকায় ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার লক্ষ্যে রাজধানীতে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ঢাকার শেরাটন হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) আয়োজনে এই ফোরাম অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক এই ফোরামটি আয়োজনে যৌথভাবে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন...

শাবিপ্রবিতে নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ: সভাপতি ফাহিম, সম্পাদক আরিফ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জেলাভিত্তিক সংগঠন ‘দিনাজপুর-নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’ ভেঙে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ হোসাইন। শনিবার (১৫ আগস্ট)...

কুষ্টিয়াতে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর জামাতের হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়াতে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর জামাতের হামলার প্রতিবাদে সিলেট নগরীতে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার গণঅধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত মশাল মিছিলে সিলেট সিটি কর্পোরেশন থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্ট গিয়ে শেষ হয়।প্রতিবাদ সভায় সিলেট জেলা গণঅধিকার পরিষদের সদ্য সাবেক সভাপতি নাইম...