Homeসংবাদসংবাদ সম্মেলনে ডা. দুলালের...

সংবাদ সম্মেলনে ডা. দুলালের বিস্তারিত অভিযোগ

আধুনিক ডেস্ক:

সিলেট-৩ আসনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করা (স্বতন্ত্র) প্রার্থী আওয়ামী লীগ নেতা ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি বিস্তারিত অভিযোগ তুলে ধরেন।

ডা. দুলাল লিখিত বক্তব্যে বলেন, সদ্য সমাপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট (বালাগঞ্জ-দক্ষিন সুরমা ও ফেঞ্চুগঞ্জ) আমি “ট্রাক” প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। এই নির্বাচনে ব্যাপক অনিয়ম, সন্ত্রাস ও জালিয়াতি ঘটেছে। নির্বাচনি প্রচার চলাকালে আমার কর্মীদের দেখে নেওয়ার হুমকি, ভোট কেন্দ্রে না যাওয়া, পোষ্টার লিফলেট ছিড়ে ফেলা, অভিবাবকদের হুমকি ইত্যাদি ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। যা নির্বাচনের পূর্বের কয়দিন বেশী মাত্রায় বেড়ে যায়।’

তিনি আরো বলেন, নির্বাচনের কয়েকদিন আগে নির্বাচনী এলাকায় কম্বল বিতরণ , স্কুলে অনুদানের প্রকাশ্য ঘোষণা, প্রার্থীর নিজ এলাকার প্রবেশমুখে তোরণ নির্মাণসহ নানা নির্বাচনী আচরনবিধি লংঘন অহরহ ঘটেছে এবং এগুলোর ফটো ও ভিডিও আমাদের কাছে। ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ায় প্রকাশ্যে আমার সভায় হামলা, আমার সকল কর্মীদের আতংকিত করে তুলেছিল। নির্বাচনের আগের কয়েকদিন পুরো নির্বাচনী এলাকায় গরীব ভোটারদের কাছে নগদ টাকা বিতরন ছিলো ওপেন সিক্রেট।

এই সবগুলো বিষয় তিনি সময়ে সময়ে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীকে মৌখিক ও লিখিতভাবে অভিযোগ করেছেন বলে জানান তিনি।

ডা. দুলাল বলেন, আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম পুরো নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের কোন প্রতিনিধির কাছে এই ঘটনার কোনটিই নজরে আসেনি। তারা বিষয়টিকে হয় আমলে নেন নি অথবা না দেখার চেষ্টা করেছেন।

তিনি তার বক্তব্যে জানান, নির্বাচনের দিন দুপুর থেকেই শুরু হয় সন্ত্রাস আর জাল ভোটের মহাউৎসব। সকাল থেকেই আমার বিভিন্ন এজেন্ট কে কেন্দ্রে ঢুকতে না দেওয়া, কোন কোন যায়গায় ঢুকার পর বের করে দেওয়া, এনআইডি ছাড়া ভোটারদের ভোট দিতে না দেওয়া ইত্যাদির ঘটনা তিনটি উপজেলার বিভিন্ন কেন্দ্রে ঘটতে থাকে।

এছাড়াও ডা. দুলাল আরও অভিযোগ করে বলেন, ভোটার বহনকারী গাড়ীগুলোতে প্রার্থীর পোষ্টার না লাগানোর নির্দেশনা থাকলে ও এলাকার প্রায় সকল যানবাহনে প্রতিদ্বন্ধী নৌকার প্রার্থীর পোষ্টার ছিল চোখে পড়ার মতো। দুপুর প্রায় সাড়ে ১২টায় বালাগঞ্জের বোয়ালজুড় বিদ্যালয় কেন্দ্রে আমার বালাগঞ্জ উপজেলা প্রচার কমিটির যুগ্ম আহবায়ক জনাব মালেক সাহেব জাল ভোট প্রদানে বাধা দিলে স্থানীয় নৌকা প্রতীকের সমর্থকরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারাত্মক জখম করে আটকে রাখে ও অন্যান্য এজেন্টদের কেন্দ্রে থেকে বের করে দেয়।

একই সময় বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের অন্যান্য কেন্দ্রে হামলা এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন, বেরিয়ে যাওয়ার নির্দেশ ইত্যাদি ঘটতে থাকে। সোনাপুর কেন্দ্রে প্রাণনাশের হুমকি দিয়ে সকল এজেন্টকে বের করে নৌকার লক্ষে সীল মারার উৎসব শুরু হয়। আমি প্রিজাইডিং অফিসারদের অভিযোগ করি, সহকারী রিটার্নিং অফিসারকে ফোনে জানাই এবং সংশ্লিষ্ট থানায় ও অভিযোগ করি । কিন্তু তাদের কার্যকরী কোন উদ্যোগ ছিলনা বিধায় পরিস্থিতির উন্নতি ঘটেনি ।

এ রকম পরিস্থিতিতে দুপুর ২টা থেকে দক্ষিন সুরমা ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রের দায়িত্ব প্রাপ্তরা অসংখ্য টেলিফোনে কেন্দ্রের এজেন্টদের বের করে দেওয়া প্রিজাইডিং অফিসারের নিস্তব্ধতা ও নৌকার প্রার্থীর প্রতি প্রকাশ্য সমর্থন, জালভোটে উৎসাহ প্রদান, নির্বাচন পরিচালনাকারীদের প্রচ্ছন্ন সহায়তায় নৌকার এজেন্টদের জালভোট প্রদান, ভয়ভীতি প্রদর্শন সহ অসংখ্য অভিযোগ করতে থাকেন বলে সংবাদ সম্মেলনে জানান ডা. দুলাল।

তিনি আরও বলেন, এমনকি একটি কেন্দ্রে আমার এজেন্ট লিখিত আকারে প্রিজাইডিং অফিসারকে অভিযোগ করলেও কোন প্রতিকার পাওয়া যায়নি । প্রায় ৪৭ টি ভোট কেন্দ্রের আমার এজেন্টদের বের করে দিয়ে বিকেল ৩টার সময় নৌকার এজেন্টগন নির্বাচন পরিচালনাকারীদের সহায়তায় জাল ভোটের উৎসব শুরু করে । প্রতিকার না পেয়ে বিকাল প্রায় ৩.৪৫ মিনিটে আমি নির্বাচনী প্রতিদ্বন্ধীতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেই এবং এই মর্মে একটি চিঠি প্রধান নির্বাচন বরাবর প্রেরণ করি ।

ডা. দুলাল বলেন, নির্বাচন পরবর্তী এখন পর্যন্ত আমার নির্বাচনী এলাকার বিভিন্ন কর্মীদের মারধর ও বাড়ী ছাড়ার ঘটনা ঘটেছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগন নির্বাচন কমিশনের সকল ঘোষনা ও শপথের প্রতি আস্থাশীল থেকে আমি প্রায় শেষ পর্যন্ত নির্বাচনে ঠিকে থাকার চেষ্টা করেছিলাম।

কিন্তু আমার প্রাক নির্বাচনী প্রচার, নির্বাচনের দিনের ঘটনা গুলো দেখে মনে হয়েছে প্রধান নির্বাচন কমিশন অফিসের নির্দেশনা স্থানীয় নির্বাচন অফিস প্রতিপালনে আগ্রহী কিংবা উদ্যোগী নন বলে মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, কোন কোন ক্ষেত্রে স্থানীয় নির্বাচনী কর্মকর্তাদের আচরন সন্দেহজনক ও বটে। একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আমি নির্বাচন চলাকালীন এমন আচরণে সংক্ষুব্ধ ও হতাশ।

তিনি বলেন, আমার নির্বাচনী আসনে এমন নির্বাচন পুরো নির্বাচনকেই ক্ষতিগ্রস্ত করবে এবং কমিশনের প্রতি ভোটারসহ দেশবাসীর আস্থার ভিত নড়বড়ে করে দিবে। আমি আমার এলাকার সকল মানুষকে শান্ত থাকার অনুরোধ করছি এবং বিষয়গুলো নিয়ে আইন বিশেষজ্ঞ ও আমার নেতাদের পরামর্শ সাপেক্ষে পরবর্তী করনীয় নির্ধারণ করবো।

spot_img

Most Popular

আরও পড়ুন

ধর্মপাশায় কলেজ ছাত্রী ও তাঁর বড় বোনকে যৌন নিপীড়নের চেষ্ঠা গ্রেফতার ২

মো:ইমাম হোসেন, হাওরাঞ্চল প্রতিনিধ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের আলতাফপুর গ্রামের সামনের...

শাবি প্রেসক্লাবের সাংবাদিকতায় মুক্তপাঠের তৃতীয় আসর অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও...

শাবিপ্রবির পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা: সভাপতি রোহান, সাধারণ সম্পাদক বিপ্লব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের...

শাবিপ্রবিতে ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবিস্পোর্টস সাস্ট-এর আয়োজনে অনুষ্ঠিত ‘স্পোর্টস...

spot_img

পড়ুন

ধর্মপাশায় কলেজ ছাত্রী ও তাঁর বড় বোনকে যৌন নিপীড়নের চেষ্ঠা গ্রেফতার ২

মো:ইমাম হোসেন, হাওরাঞ্চল প্রতিনিধ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের আলতাফপুর গ্রামের সামনের সড়কে এক কলেজ ছাত্রী (২২) ও তাঁর বড় বোন (২৪) কে যৌন নিপীড়ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বাধা দেওয়ায় কলেজ ছাত্রীটির ভগ্নপতি (২৮) কে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা...

শাবি প্রেসক্লাবের সাংবাদিকতায় মুক্তপাঠের তৃতীয় আসর অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যােগে মাসিক পাঠচক্র ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউএস বাংলা...

শাবিপ্রবির পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা: সভাপতি রোহান, সাধারণ সম্পাদক বিপ্লব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শেখ রোহান মন্ডল লিখন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিপ্লব রায়। বুধবার(২সেপ্টেম্বর) এক সংবাদ...

শাবিপ্রবিতে ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবিস্পোর্টস সাস্ট-এর আয়োজনে অনুষ্ঠিত ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইন্ডাসট্রিয়াল উইজার্ডস -কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সৈয়দ মুজতবা আলী হল দল। ১৭...

শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটি’র ৩০ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র চলচ্চিত্রবিষয়ক সংসদ ‘চোখ ফিল্ম সোসাইটি’ ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ও চলচ্চিত্র উৎসব। আগামী ৪, ৫ ও ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আয়োজন। ১৯৯৬ সালের ২৯ আগস্ট ‘চোখের অঙ্গনে...

অসুস্থ প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় ট্যুরিস্ট ক্লাব সাস্টের সহায়তা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসায় ৩৫ হাজার টাকা সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভ্রমণবিষয়ক সংগঠন ট্যুরিস্ট ক্লাব সাস্ট (টিসিএস)। চ্যারিটি ট্যুরের লভ্যাংশের পাশাপাশি সংগঠনটির অ্যালামনাই, সদস্য ও বিভিন্ন মসজিদ থেকে সংগ্রহ করা অর্থ মিলিয়ে এ সহায়তা দেওয়া হয়। সোমবার (৩১...

প্রিয়জনের চিঠি আর আসে না শাবিপ্রবির ডাকবাক্সে

হিমেল হান্নান, শাবিপ্রবি: বিশ্ব চিঠি লেখা দিবস আজ। একটা সময় ছিল যখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পোস্ট অফিসের লাল রঙের ডাকবাক্সে জমতো অগণিত চিঠি। সময়ের আবর্তনে এবং আধুনিক প্রযুক্তির নীল আলোয় হারিয়ে গেছে প্রিয়জনের কাঁচা হাতে লেখা সেই চিঠির দিনগুলি। প্রাণবন্ত ডাকবাক্সটি আজ পড়ে...

শাবিপ্রবির পিএসএস সোসাইটির নেতৃত্বে জুনায়েদ-সৌরভ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'পলিটিক্যাল স্টাডিজ সোসাইটি'র ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সহসভাপতি পদে ২০২০–২১ শিক্ষাবর্ষের মো. জুনায়েদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে ২০২১–২২ শিক্ষাবর্ষের সৌরভ গোপ নির্বাচিত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের...

লাখাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায় যে, উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামের মৃত রইছ আলীর দুই ছেলে নাসির উদ্দিন ও তাঁর আপন ভাই গিয়াসউদ্দিন এর পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে...

শাবিপ্রবিতে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জোহর নামাজ শেষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত...

বৃন্দাবন সরকারি কলেজ বাসে শিক্ষার্থীদের সঙ্গে হামলার অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ বাসটি প্রতিদিনের মতো কলেজ থেকে আউশকান্দির উদ্দেশ্যে যাওয়ার সময় নবীগঞ্জ সদর হাসপাতাল ও সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় একটি মিশুক/ব্যাটারিচালিত রিকশা বাসের সামনে চলে আসে। শিক্ষার্থীদের দাবি, বাসচালক দীর্ঘ সময় হর্ন দিলেও মিশুক চালক...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

আধুনিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত এখতিয়ারের সীমা ছাড়িয়ে ওই নীতি নেওয়া হয়েছিল। ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস শুক্রবার এ নীতি বাতিল করে রায়...