Homeক্যাম্পাসশাবিপ্রবি শিক্ষার্থীকে ছাত্রদলের দুই...

শাবিপ্রবি শিক্ষার্থীকে ছাত্রদলের দুই নেতার মারধর, তিন দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলের খাবার নিয়ে মন্তব্যের জেরে দুই ছাত্রদল নেতা কর্তৃক খাইরুল খন্দকার নামে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও তিন দফা দাবি তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। দাবি না মানা হলে ক্লাস-পরীক্ষা বর্জনসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা।

রোববার (১৯ জুলাই) দুপুর ১টায় নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাস ঘুরে গোলচত্বরে সমাবেশে মিলিত হয়।

মিছিল চলাকালীন সময়ে শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘খাইরুল আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ছাত্রদলের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান’, ‘শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না’, ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও লড়াই করো’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, হামলার সাথে যারা জড়িত তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে, শাহপরান আবাসিক হলের প্রভোস্টকে পদত্যাগ করতে হবে ও তার বিরুদ্ধে ফৌজদারি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে, আহত শিক্ষার্থীসহ শাবিপ্রবির সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ মিছিল শেষে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমির হোসেন বলেন, “পূর্বে আবাসিক হল কেন্দ্রিক কোনো সমস্যা নিয়ে প্রশ্ন তোলা হলে ছাত্রলীগের একটা গ্রুপ ওই শিক্ষার্থীকে বিভিন্নভাবে হেনস্তা করত। আমরা একই চিত্র আবার লক্ষ্য করছি। আমাদের বিভাগের জুনিয়র যখন হলের সমস্যা নিয়ে প্রশাসনকে প্রশ্ন করেছে তখন ছাত্রদলের দুই নেতা তাকে বিভিন্নভাবে হেনস্তা করে এবং সবশেষ গতকাল রাতে মারধরের ঘটনা ঘটেছে। চব্বিশের পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা নিন্দনীয়। আমরা আশা করছি তদন্ত কমিটি যেন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনে।”

বিভাগের অন্য শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, “গতকাল উপাচার্য স্যারের সাথে দেখা করার পর আমরা তদন্তের জন্য তিনদিনের সময় মেনে নিয়েছিলাম। তবে তদন্ত কমিটি গঠনের পরে আমরা দেখতে পেলাম প্রশাসন যে ভাষায় তদন্ত কমিটি গঠন করেছে আমরা সেটির নিন্দা জানাচ্ছি। সুষ্ঠু তদন্ত কমিটির ভাষা এটি হতে পারে না। দুইটি দলের মুখোমুখি মারামারি না হলে কখনো সংঘর্ষ হতে পারে না। অন্যায়ভাবে একজন শিক্ষার্থীকে মারা হয়েছে, সেখানে তদন্ত কমিটিতে এ ধরনের ভাষা ব্যবহারের অর্থ হচ্ছে লাশ খুনিকে মেরেছে। আমরা এই তদন্ত কমিটি নিয়ে আমাদের সংশয়ের জায়গা তৈরি হয়েছে।”

‘আমরা তদন্ত কমিটির ভাষা সংশোধন করে পুনরায় বিবৃতি দেওয়ার দাবি জানাচ্ছি। এবং হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। দাবি বাস্তব না হলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো’- যোগ করেন ফয়সাল।

প্রসঙ্গত, শাহপরান হলের খাবারের মান নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে মন্তব্যের জেরে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় দুই ছাত্রদল নেতার কর্তৃক মারধরের শিকার হন সমাজবিজ্ঞান বিভাগের (২০২৩-২৪) শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাইরুল খন্দকার। অভিযুক্তরা হলেন শাখা ছাত্রদলের যোগাযোগ সম্পাদক হাসিবুর রহমান ও সহ-দপ্তর সম্পাদক তারেক রহমান। তারা সকলেই শাহপরান হলের আবাসিক শিক্ষার্থী।

spot_img

Most Popular

আরও পড়ুন

কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ : এমপি নূরুল ইসলাম বললেন, অনিয়ম ঢাকতেই মিথ্যা অভিযোগ করেছেন ঠিকাদার

আধুনিক ডেস্ক :: সুনামগঞ্জ–৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম ও তার...

হবিগঞ্জে আইফোন নিয়ে বিরোধের জেরে হত্যা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাই উপজেলায় নিখোঁজের ৬ দিন পর ডোবা থেকে...

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

আধুনিক ডেস্ক :: মালয়েশিয়ায় চাকরিপ্রত্যাশী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩১ অক্টোবর...

পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের সভাপতি তালহা, সম্পাদক স্বপ্নীল

শাবিপ্রবি প্রতিনিধি: পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের (পুসাস) ২০২৬-২৭ সেশনের নতুন...

spot_img

পড়ুন

কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ : এমপি নূরুল ইসলাম বললেন, অনিয়ম ঢাকতেই মিথ্যা অভিযোগ করেছেন ঠিকাদার

আধুনিক ডেস্ক :: সুনামগঞ্জ–৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম ও তার অনুসারী নেতা–কর্মীদের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন এক ঠিকাদার। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে পুলিশি হয়রানি, পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও সরকারি উন্নয়ন কাজে বাধা দেওয়ার কথা...

হবিগঞ্জে আইফোন নিয়ে বিরোধের জেরে হত্যা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাই উপজেলায় নিখোঁজের ৬ দিন পর ডোবা থেকে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইফোন নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত তারেক মিয়া (২২) নবীগঞ্জ উপজেলার চৌষাটপুর গ্রামের বাসিন্দা ছিলেন। লাখাই ও নবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার রাতে...

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

আধুনিক ডেস্ক :: মালয়েশিয়ায় চাকরিপ্রত্যাশী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে। বুধবার এক বিবৃতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ওই তারিখের আগে করা কোনো স্বাস্থ্য পরীক্ষা অভিবাসন ছাড়পত্রের জন্য গ্রহণযোগ্য হবে না বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়। নিয়োগ প্রক্রিয়া ও অভিবাসন...

পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের সভাপতি তালহা, সম্পাদক স্বপ্নীল

শাবিপ্রবি প্রতিনিধি: পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের (পুসাস) ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল আহমেদ তালহা ও সাধারণ সম্পাদক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরদ্বীপ দাস স্বপ্নীল নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৩শে অক্টোবর) বিকালে সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবে পুসাসের বার্ষিক সাধারণ...

সেকশন অফিসার থেকে রেজিস্ট্রার: শাবিপ্রবিতে ৩২ বছরের স্মৃতিময় কর্মজীবনের বিদায়

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক রেজিস্ট্রার সৈয়দ লিম মোহাম্মদ আব্দুল কাদিরের প্রায় ৩২ বছরের দীর্ঘ ও সমৃদ্ধ কর্মজীবনের অবসান ঘটেছে। বিদায়বেলায় তিনি তাঁর কর্মজীবনের স্মৃতি, অনুভূতি ও ভবিষ্যৎ প্রত্যাশা ব্যক্ত করেছেন। দীর্ঘ পথচলা শেষে বিশ্ববিদ্যালয়ে কাটানো নিজের অভিজ্ঞতা এবং আবেগের কথা স্মরণ করেছেন...

লাখাইয়ে অনাবৃষ্টিতে চৌচির আমন জমি, বাড়ছে মাজরা পোকার আক্রমন এতে উদ্বিগ্ন কৃষকরা

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারনে শুকিয়ে চৌচির হয়ে পড়ছে আমন ধানের জমি গুলো। অনেক জমিতে দেখা দিয়েছে ফাটল। এর মধ্যে ধানে মাজরা পোকার আক্রমণ বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষকরা। কিছু জমির ধান ইতিমধ্যে কাইচ থোড় পর্যায়ে পৌঁছেছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে...

খান চা বাগানের শ্রমিকদের মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলার খান চা বাগানের চা শ্রমিকদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ২টায় খান চা বাগান মিলনায়তনে এ শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে...

ক্যানসারে আক্রান্ত শাবিপ্রবি শিক্ষার্থীর বাবার চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীর সাব্বির আহমেদের বাবা চতুর্থ পর্যায়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রাথমিকভাবে আরও প্রায় ৬০ লাখ টাকা প্রয়োজন। এ অবস্থায় তাঁর চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহপাঠীদের দেওয়া তথ্য অনুযায়ী, মীর...

বাংলাদেশ আর্কসামিটে সেরা শাবিপ্রবির স্থাপত্য বিভাগ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্থাপত্য বিভাগের একটি দল ‘বাংলাদেশ আর্কসামিট ২০২৬’-এর শিক্ষার্থী বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) আয়োজিত দেশের ১৬টি স্থাপত্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে শাবিপ্রবির শিক্ষার্থীরা এই গৌরবময় সাফল্য অর্জন করে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জালাল মিয়া নিহত

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় জালাল মিয়া (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে অলিপুরের বাদশা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত জালাল মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি উত্তর গ্রামের (গুনিহাটি) মৃত...

দুই মাস পর বাতিল হলো শাবিপ্রবির কোষাধ্যক্ষ পদের নিয়োগ প্রজ্ঞাপন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কোষাধ্যক্ষ পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ মো. আতিকুল হক যোগদান না করায় দুই মাস পর নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রাণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ...

লাখাইয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আমিনুল ইসলাম তালহা (১৫) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে থাকা তার বন্ধু আরমানও গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। বুধবার (১৪অক্টোম্বর ) দুপুর ১ টার দিকে শায়েস্তাগঞ্জের নুরপুর এলাকায় এ-ই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত আমিনুল...