Homeক্যাম্পাসশাবিপ্রবির বাংলা বিভাগে ‘মৌসুমি...

শাবিপ্রবির বাংলা বিভাগে ‘মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি:

‘ফলে মিলুক পুষ্টি, প্রাণে জাগুক প্রীতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের উদ্যোগে দিনব্যাপী ‘মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ডি’-তে বাংলা সমিতির আয়োজনে এই ফল উৎসবের আয়োজন করা হয়।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন ও লাইব্রেরি প্রশাসক অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, “যান্ত্রিক জীবনের ব্যস্ততায় আমরা অনেকেই আমাদের সমৃদ্ধ লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলতে বসেছি। বাংলা বিভাগের এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে বাঙালির চিরন্তন ঐতিহ্যকে যেমন স্মরণ করিয়ে দেয়, তেমনি তাদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে দারুণ ভূমিকা রাখবে। বিভাগের সকল শিক্ষার্থীদের নিয়ে এমন উৎসবমুখর আয়োজন শুধু আনন্দ জোগায় না, বরং ক্যাম্পাস জীবনকে আরও প্রাণবন্ত করে তোলে। আমি এই সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানাই।”

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “কেবল পুষ্টির চাহিদা মেটানোই নয়, শিক্ষার্থীদের পড়াশোনার একঘেয়েমি দূর করতে এবং প্রাণের মেলবন্ধন তৈরিতে আমাদের এই আয়োজন। প্রতি বছরই আমরা এ ধরনের উৎসবমুখর পরিবেশ ধরে রাখার চেষ্টা করব।”

অনুষ্ঠিত এ উৎসবে আম, কাঁঠাল, লটকন, আনারসসহ নানা রকম দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আনন্দঘন আড্ডার মধ্য দিয়ে পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।

spot_img

Most Popular

আরও পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকীতে নারী শিক্ষার্থীদের মাঝে কুরআন ও ফুলের চারা বিতরণ শাবিপ্রবি শাখা ইসলামি ছাত্রী সংস্থার

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার...

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শাবিপ্রবিতে রাষ্ট্রীয় শোক পালন

শাবিপ্রবি প্রতিনিধি: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে...

জানুয়ারিতে শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের তিন দিনব্যাপী রি-ইউনিয়ন

শাবিপ্রবি প্রতিনিধি:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন...

সাগরে আবার লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আধুনিক ডেস্ক :: বঙ্গোপসাগরে আবার একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। সোমবার সকালেই এটি...

spot_img

পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকীতে নারী শিক্ষার্থীদের মাঝে কুরআন ও ফুলের চারা বিতরণ শাবিপ্রবি শাখা ইসলামি ছাত্রী সংস্থার

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন ও ফুলের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় শাবিপ্রবি শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, ইসলামী মূল্যবোধের...

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শাবিপ্রবিতে রাষ্ট্রীয় শোক পালন

শাবিপ্রবি প্রতিনিধি: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) শোক পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া মরহুমের রুহের মাগফিরাত কামনা করে জোহরের নামাজের পর...

জানুয়ারিতে শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের তিন দিনব্যাপী রি-ইউনিয়ন

শাবিপ্রবি প্রতিনিধি:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের তিন দিনব্যাপী রি-ইউনিয়ন ২০২৭ সালের ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। 'অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাস্ট' (এএবিএ সাস্ট)-এর উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের সহযোগিতায় এই উৎসব ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সম্প্রতি...

সাগরে আবার লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আধুনিক ডেস্ক :: বঙ্গোপসাগরে আবার একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। সোমবার সকালেই এটি সৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, লঘুচাপটির নিম্নচাপে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এতে দু–এক দিন বৃষ্টি বাড়লেও প্রায় আট দিন ধরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা মোটেও হবে না। এই লঘুচাপের কারণে অবশ্য আজ দেশের...

কোম্পানীগঞ্জের তেলিখাল ইউপির প্রশাসক হলেন উপজেলা মৎস্য কর্মকর্তা

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওদুদ আলফু ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে গত ২১ জুন পদত্যাগপত্র জমা দেন। তিনি সিলেট জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে পদত্যাগ করেন। চেয়ারম্যানের পদত্যাগের পর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয়...

এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রে ভুল, সিলেট শিক্ষা বোর্ডের চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

আধুরিক ডেস্ক ::এবার এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্র মডারেশনের (পরিশোধন) দায়িত্বে থাকা চারজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ওই পরীক্ষার প্রশ্নপত্রে দুটি প্রশ্ন ভুল ছিল। তা ছাড়া প্রশ্ন কঠিন হয়েছে বলে অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা। সোমবার হওয়া ওই পরীক্ষা আবার নেওয়া এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা, বগুড়া, বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ

আধুনিক ডেস্ক :: টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে শিক্ষার্থীরা উত্তরায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন। দুই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়...

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : সাইফুরের মৃত্যুদণ্ড ও রনি, তারেক, অর্জুনের যাবজ্জীবন

আধুনিক ডেস্ক :: দেশব্যাপী আলোচিত সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সকল আসামীদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার। রায়ে আসামি সাইফুর রহমানকে মৃত্যুদন্ড, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম ও অর্জুন...

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের প্রত্যাখ্যান, ওয়াকআউট

আধুনিক ডেস্ক :: সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। সোমবার রাতে সংসদে এ কমিটি গঠন করা হয়। তবে কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল...

৫০ থেকে ১০১ শয্যায় উন্নীত হচ্ছে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাড়বে চিকিৎসা সেবার সক্ষমতা

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে উপজেলার প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও আধুনিক হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য জেলা শহরের হাসপাতালে রোগী পাঠানোর প্রয়োজনও অনেকাংশে কমে আসবে। স্বাস্থ্য...

চাকরির পরীক্ষা দিতে ঢাকা গিয়ে নিখোঁজ সিলেটের জকিগঞ্জের রাজন, লাশ মিলল হবিগঞ্জের বাহুবলে

হবিগঞ্জ প্রতিনিধি :: চাকরির জন্য পরীক্ষা (ইন্টারভিউ) দিতে ঢাকা গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জের মাহবুব সরোয়ার রাজন (৩০)। পরীক্ষা শেষে শুক্রবার ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হন। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি রাজনের। রোববার হবিগঞ্জ থেকে তার তার মরদেহ উদ্ধার করা হয়। রাজন জকিগঞ্জ উপজেলার গন্ধগত্ত এলাকার বাসিন্দা। রাজন...

উচ্চশিক্ষায় এআই ও প্রযুক্তি দক্ষতা অপরিহার্য: ইউজিসি সদস্য ড. মামুন

শাবিপ্রবি প্রতিনিধি দেশের উচ্চশিক্ষাকে যুগান্তকারী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে নিরবচ্ছিন্ন গবেষণা, সৃজনশীল উদ্ভাবন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক দক্ষতা উন্নয়নের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই চরম প্রতিযোগিতামূলক বাস্তবতায় বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল প্রথাগত সনদ...