লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ পূর্ব গ্রামের বীর মুক্তিযোদ্ধা রজব আলী (৮০) ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। এদিন বামৈ ইউনিয়নের গরু বাজার সংলগ্ন স্থানে আছর নামাজ বাদ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম উপস্থিতিতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) -র নির্দেশনায় পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, বামৈ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুখ, লাখাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস আর শাহনুর তালুকদার, আরিফ আল হাসান, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শেরে আলী মিয়া, শাহনেওয়াজ, মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম, সদস্য সচিব আজম আহেদ, উপজেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব মিয়া মোহাম্মদ লায়েছ, শিক্ষক সারোয়ার ভুঁইয়া সাংবাদিক মনর উদ্দিন মনিরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা রজব আলী মৃত্যুকালে স্ত্রী, ৪ কন্যা ও ৩ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে লাখাই উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষ শোক জানিয়েছেন।


