শাবিপ্রবি প্রতিনিধি :
তরুণ উদ্যােক্তা প্রোগ্রামে যোগ দিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আসছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য এসএমই ফাউন্ডেশন এবং সাস্ট ক্যারিয়ার ক্লাব এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধকরণ এবং সৃজনশীল ব্যবসা ধারণা ও স্টার্টআপ বিকাশে ব্যাংকসহ বিকল্প অর্থায়ন বিষয়ক ‘ইয়্যুথ এন্ট্রেপ্রেনারশিপ এন্ড স্টার্টআপ ফর স্টুডেন্টস’ শীর্ষক কর্মসূচির আওতায় দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির।
অনুষ্ঠানটি শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল ও সার্থক করার জন্য কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।


