শাবি প্রতিনিধি:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরিক্ষার কমিটি গঠিন করা হয়েছে।
বৃহস্পতিবার(৬ নভেম্বর) বিকেল ৩টায় রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি জানানো হয়,বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক আহমদ কবির চৌধুরী এবং সদস্য সচিব হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, আগামী ১৩ ও ১৪ জানুয়ারি, ২০২৬ তারিখ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


