শাবি প্রতিনিধি:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মারুফ বিল্লাহ ও আফফানের সার্বিক সহযোগিতায় স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিল মেশিন স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার(৬ নভেম্বর) সকাল ১০ টায় সেন্ট্রাল লাইব্রেরিতে এসএমসি’র উদ্যোগে এই ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নাজমুস সাকিব,মারুফ বিল্লাহ, আফফান, মোস্তাকিন ইসলাম,মায়া খাতুন এবং এসএমসির প্রতিনিধি দল।
স্টুডেন্ট রাইটস ফোরামের সদস্যদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমাদের ক্যাম্পাসে মেয়েদের জন্যে স্যানিটারী ন্যাপকিনের কোনো ব্যবস্থা ছিল না। আমরা সেন্ট্রাল লাইব্রেরি’র তিন তালায় এসএমসি এর মাধ্যমে একটি স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এর ব্যবস্থা করা হয়েছে। এতে তিন ধরনের প্যাড এখান থেকে নেওয়া যাবে।
পেমেন্ট মেথড হিসাবে বিকাশ থেকে পেমেন্ট অপশনে গিয়ে কিউআর কোড স্ক্যান করে যে ধরনের প্যাড নিতে চাই, সেটার এমাউন্ট দিয়ে এবং রেফারেন্স-এ ওই প্যাড এর কোড দিলে প্যাড টি পাওয়া যাবে।
উল্লেখ্য,স্টুডেন্ট রাইটস ফোরামের পক্ষ থেকে প্রথম ৩০০ টি প্যাড ১ টাকা পেমেন্ট দেওয়া হবে ।


