এমসি প্রতিনিধি:
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের এমসি কলেজে ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এমসি কলেজ শাখা।
বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আকমল হোসেন।
কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি অলিদ হাসানের পরিচালনায় আয়োজিত এ কর্মসূচিতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি ছাত্রশিবিরের কলেজ শাখার বিভিন্ন ফ্যাকাল্টি ও বিভাগের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।


