Homeসিলেটস্বপ্নের সংসারে যাত্রা স্বপ্নার

স্বপ্নের সংসারে যাত্রা স্বপ্নার

আধুনিক রিপোর্ট ::

স্বপ্না আক্তারের কাছে সবকিছুই স্বপ্নের মতো লাগছিলো। ১৪ বছর আগে মাত্র চার বছর বয়সে রেল স্টেশনে কুড়িয়ে পাওয়া যে মেয়েটির ঠিকানা হয়েছিলো শিশু পুনবার্সন কেন্দ্রে। বুধবার (১৩ মে) জাকজমকপূর্ণ আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেছে সেই মেয়েটি। সিলেটের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে নিজের সংসারে যাত্রা করলেন স্বপ্না। যে প্রতিষ্ঠান একদিন স্বপ্নাকে আশ্রয় দিয়েছিল, সেই শিশু পুনবার্সন কেন্দ্রই স্বপ্নের সংসারে যাত্রার সাক্ষী হলো।। সেখানেই অনুষ্ঠিত হয় বিয়ের আয়োজন।

বিয়ের পুরো আয়োজনজুড়ে ছিল আন্তরিকতা  আর দায়িত্ববোধের মিশেল। সাজসজ্জা, অতিথি আপ্যায়নসহ বিয়ের আনুষ্ঠানিকতা—সবকিছুই ছিলো। বিদায়বেলা তৈরি হয়েছিলো আবেগঘন পরিবেশের।, পরিবারহীন মেয়েটিকে তার নিজের পরিবারে তুলে দেওয়ার সময় অনেকেরই চোখে জল জমে। খোদ নগরের প্রধান কর্তাও উপস্থিত ছিলেন বিয়ের আয়োজনে। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী ছবিও তুলেন বর-কনের সঙ্গে।  

সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, স্বপ্নাকে উদ্ধার করার পর তার আশ্রয় হয় সিলেটের শিবগঞ্জ লামাপাড়ায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে। পরে খোঁজ নিয়ে জানা যায়, তার বাবা-মা দুজনেই মারা গেছেন। ফলে তাকে আর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি। পুনর্বাসন কেন্দ্রেই বেড়ে ওঠেন স্বপ্না। তাকে স্কুলে ভর্তি করা হয়।  ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণও হন তিনি। বিভাগীয় সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, স্বপ্নার বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পর তার সম্মতি নিয়েই বিয়ের আয়োজন করা হয়েছে। পাত্র ইলেকট্রিকের ঠিকাদারি কাজ করেন। বিয়েতে বিভিন্ন  ব্যক্তি ও  প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বপ্নাকে প্রায় দুই লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, যা স্বপ্নার নামে এফডিআর করে রাখা হবে।

spot_img

Most Popular

আরও পড়ুন

‎শাবিপ্রবিতে শিক্ষার্থীদের আবাসিক হল থেকে জোরপূর্বক বের করার ঘটনায় তদন্ত কমিটি গঠন‎

শাবিপ্রবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হল থেকে শিক্ষার্থীদের...

‎সিলেটে মেঘনা ব্যাংকের ১৩তম বর্ষপূর্তি উদযাপন

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎ বাংলাদেশের চতুর্থ প্রজন্মের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মেঘনা ব্যাংক...

শান্তিগঞ্জের পাগলা বাজারে পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু

শান্তিগঞ্জ প্রতিনিধি: "লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে...

spot_img

পড়ুন

‎শাবিপ্রবিতে শিক্ষার্থীদের আবাসিক হল থেকে জোরপূর্বক বের করার ঘটনায় তদন্ত কমিটি গঠন‎

শাবিপ্রবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হল থেকে শিক্ষার্থীদের জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‎‎ মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।‎ অফিস আদেশে উল্লেখ করা হয়, গতবছরে ২৬ আগস্ট...

‎সিলেটে মেঘনা ব্যাংকের ১৩তম বর্ষপূর্তি উদযাপন

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎ বাংলাদেশের চতুর্থ প্রজন্মের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মেঘনা ব্যাংক পিএসসির ১৩তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ‎‎রোববার (১০ মে) বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট সাব ব্রাঞ্চের উদ্যোগে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।‎‎ এসময় মেঘনা ব্যাংক পিএলসি শাবিপ্রবি গেট সাব ব্রাঞ্চের অফিসারবৃন্দ, ব্যাংকের গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীরা...

বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার দুই দিনব্যাপি ‘জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব’ সম্পন্ন

‘রথের চাকার রবে জাগাও জাগাও সবে, আপনার ঘরে এসো বলভরে, এসো এসো গৌরবে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে দুই দিনব্যাপী ৩৭তম (সপ্তত্রিংশ) জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৫ ও ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (৮ ও ৯ মে ২০২৬)...

শান্তিগঞ্জের পাগলা বাজারে পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু

শান্তিগঞ্জ প্রতিনিধি: "লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূবালী ব্যাংক (পিএলসি)-এর পাগলা বাজার শাখার উদ্যোগে র‍্যালি ও ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (১১ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার পাগলা বাজার সংলগ্ন পূবালী ব্যাংক শাখা প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।...

‎শাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধন কর্মসূচি পালিত‎

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় কার্যালয়ের সাথে মিল রেখে অনলাইন নিউজ পোর্টাল ‘এশিয়া পোস্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন কর্মসূচি পালন করা হয়েছে৷ ‎‎এ উপলক্ষে সোমবার (১১ মে) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এ কর্মসূচির...

হাইকোর্টের রায় : গর্ভের সন্তান ছেলে না মেয়ে- তা আর প্রকাশ করা যাবে না

আধুনিক ডেস্ক :: ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। এখন থেকে গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না বলে আদালত নির্দেশ দিয়েছেন। সোমবার (১১ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের...

সন্তানের জন্য ‘মা’ সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ উপহার‎

‎হিমেল হান্নান, শাবিপ্রবি‎‎: মা—মাত্র এক অক্ষরের এই ছোট্ট শব্দটির মধ্যে লুকিয়ে আছে অপরিসীম ভালোবাসা, ত্যাগ, মমতা ও নিঃস্বার্থ আত্মদান। পৃথিবীতে একটি শিশুর জন্মের পর মায়ের কোলই হয় তার প্রথম ও সবচেয়ে নিরাপদ ঠিকানা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই চিরচেনা কোল থেকে দূরে সরে গেলেও, স্মৃতির পাতায় চিরকাল জেগে...

সাস্টিয়ান ক্লাবের নতুন কমিটির নেতৃত্বে মকদ্দুস ও পারভেজ

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মকদ্দুস আলী ও সাধারণ সম্পাদক হিসেবে পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এফেয়ার্স বিভাগের মখলিছুর রহমান পারভেজকে মনোনীত করা হয়েছে। ‎ ‎শনিবার...

‎শাবিপ্রবির স্পোর্টস সাস্ট’র কমিটি গঠন, নেতৃত্বে নয়ন-দুর্জয়

‎শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্রীড়াবিষয়ক সংগঠন 'স্পোর্টস সাস্ট'র ২১তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইন্জিনিয়ারিং  বিভাগের ২০২১ -২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইমাম হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী দুর্জয় বনিক মনোনীত হয়েছেন।‎‎ বৃহস্পতিবার  (৭ মে)...

‎শাবিপ্রবির স্পিকার্স ক্লাবের  নতুন কমিটি: সভাপতি হাসনাত, সাধারণ সম্পাদক ইকরা‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি ভাষা ও ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব’র ১৯ তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আবুল হাসনাত আকন্দ ও সাধারণ সম্পাদক হিসেবে পলিটিকাল স্টাডিজ বিভাগের একই...

এআইবিএ সিলেট পরিদর্শন করেন বানিজ্য মন্ত্রী মুক্তাদির

আধুনিক ডেস্ক: আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এআইবিএ), সিলেট - এ পরিদর্শন করলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (৮ মে) এআইবিএ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোহাম্মদ কায়সার হোসেন (অব:), ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।...

শিশু ফাহিমার মরদেহ মিললো পুকুরে

আধুনিক ডেস্ক :: সিলেটে নিখোঁজের দুইদিন পর ফাহিমা আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফাহিমা আক্তার সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের রাইসুল হকের মেয়ে।...