ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আজ ৮ ডিসেম্বর, গৌরবোজ্জ্বল হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াইয়ের মাধ্যমে পাকিস্থানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা। দিনটির স্মৃতি মুক্তিকামী ধর্মপাশা ও মধ্যনগর বাসীর হৃদয়ে আজও অম্লান ও চিরভাস্বর হয়ে রয়েছে।
ধর্মপাশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী জানান, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ৮ ডিসেম্বর ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা পাক হানাদার বাহিনীর কবলমুক্ত হয়। এর আগের রাতেই পাক হানাদার বাহিনীর সঙ্গে স্থানীয় মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ সংঘটিত হয়। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার জোয়াল ভাঙা গ্রাম হয়ে মোহনগঞ্জ উপজেলার দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। এই সম্মুখযুদ্ধে আব্দুল হাই ও মোফাজ্জল হোসেন নামের দুইজন সাহসী মুক্তিযোদ্ধা শহীদ হন।
সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আজ ৮ ডিসেম্বর, গৌরবোজ্জ্বল হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াইয়ের মাধ্যমে পাকিস্থানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা। দিনটির স্মৃতি মুক্তিকামী ধর্মপাশা ও মধ্যনগর বাসীর হৃদয়ে আজও অম্লান ও চিরভাস্বর হয়ে রয়েছে। ধর্মপাশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী জানান, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ৮ ডিসেম্বর ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা পাক হানাদার বাহিনীর কবলমুক্ত হয়। এর আগের রাতেই পাক হানাদার বাহিনীর সঙ্গে স্থানীয় মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ সংঘটিত হয়। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার জোয়াল ভাঙা গ্রাম হয়ে মোহনগঞ্জ উপজেলার দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। এই সম্মুখযুদ্ধে আব্দুল হাই ও মোফাজ্জল হোসেন নামের দুইজন সাহসী মুক্তিযোদ্ধা শহীদ হন।