Homeক্যাম্পাসছাতকের ফাতেমা স্পিহার প্রেসিডেন্ট...

ছাতকের ফাতেমা স্পিহার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড জয়

লুৎফুর রহমান শাওন, ছাতক:

সিলেটের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে গত (৬ ডিসেম্বর) বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান অনুষ্ঠান। স্কাউটদের উচ্ছ্বাস, অভিভাবকদের ভালোবাসা এবং অতিথিদের শুভেচ্ছায় পুরো অডিটোরিয়াম উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রে ছিলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের ছনখাইড় গ্রামের কৃতি শিক্ষার্থী উম্মে ফাতেমা স্পিহা। বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এই ছাত্রী উপজেলা, জেলায় এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড-২০২৪ অর্জনের গৌরব অর্জন করে। জাতীয় পর্যায়ে গাজীপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় যোগ্যতার প্রমাণ রেখে তিনি এই সম্মান লাভ করেন এবং সিলেটের বিভাগীয় কমিশনারের হাত থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন।

এর আগে গত (২০ নভেম্বর) উপজেলা ও জেলা পর্যায়ে বিজয় অর্জনের স্বীকৃতি হিসেবে স্পিহা ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের কাছ থেকেও সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সভাপতি ও সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ রেজা-উন-নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ এবং সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। অতিথিবৃন্দরা বলেন, স্কাউটিং তরুণদের শৃঙ্খলা, নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে স্কাউট আন্দোলনের কোনো বিকল্প নেই। তারা পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।

স্পিহার বাবা সৌদি আরব প্রবাসী সাহেদ আহমেদ বলেন, মেয়ের এমন অর্জন আমাদের পরিবারের জন্য বিশাল আনন্দের। ছোটবেলা থেকেই সে পরিশ্রমী ও শৃঙ্খলাবদ্ধ। স্কাউটিং তাকে আরও যোগ্য ও আত্মবিশ্বাসী করেছে।

তার মা সাহেরা পারভীন আবেগঘন কণ্ঠে বলেন, স্পিহা স্কাউটে ভর্তি হওয়ার পর থেকেই আমরা তাকে উৎসাহ দিয়েছি। আজ তার অর্জনে আমরা সত্যিই গর্বিত। মেয়ের সাফল্য শুধু আমাদের নয় পুরো এলাকার জন্য আনন্দের।

ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর আজাদ বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বছর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে এটি আমাদের জন্য অপরিসীম গর্বের। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি আমিসহ স্কাউট শিক্ষক অজয় কৃষ্ণ পাল এবং আরও দুইজন স্কাউট লিডার গত দুই বছর ধরে আন্তরিকভাবে কাজ করেছেন। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড শুধু পুরস্কার নয় এটি বিদ্যালয়ের মর্যাদা ও সুনামকে আরও উজ্জ্বল করেছে। ভবিষ্যতেও আমরা এ ধারাবাহিকতা ধরে রাখতে চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, উম্মে ফাতেমা স্পিহা ও তার সহপাঠীদের এই অসাধারণ সাফল্য পুরো ছাতক উপজেলার জন্য গর্বের। তাদের যোগ্যতা, শৃঙ্খলা ও নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে, যাতে তারা আরও অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে বড় লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যেতে পারে।

আমি বিদ্যালয়ের শিক্ষক, স্কাউট শিক্ষক এবং সংশ্লিষ্ট স্কাউট সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের ধারাবাহিক পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। পাশাপাশি আমি অন্যান্য শিক্ষার্থীদেরও স্কাউটিংয়ে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে তারাও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে নিজেদের, পরিবারের এবং ছাতক উপজেলার সুনাম আরও উজ্জ্বল করতে পারে।

এই বছর উম্মে ফাতেমা স্পিহার পাশাপাশি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ালিফা নোমা ও শ্রাবন্তী ঘোষ মিতু প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করে বিদ্যালয়ের সুনাম বাড়িয়েছে। শিক্ষকরা জানান, নিয়মিত প্রশিক্ষণ, শৃঙ্খলা ও দলবদ্ধভাবে কাজ করার জন্যই এ অর্জন সম্ভব হয়েছে।

উম্মে ফাতেমা স্পিহা উপজেলার নোয়ারাই ইউনিয়নের ছনখাইড় গ্রামের শাহেদ আহমেদ ও সাহেরা পারভীন এর মেয়ে।

স্পিহার এই অর্জনে নোয়ারাই ইউনিয়নসহ পুরো ছাতক জুড়ে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। স্থানীয় শিক্ষক, স্কাউট লিডার, অভিভাবক ও প্রশাসন আশা করছে এই মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতেও দক্ষতা, নৈতিকতা ও দেশপ্রেম দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবির সনাতন বিদ্যার্থী সংসদের নেতৃত্বে শাওন-রবিন ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি:‎‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস)...

দক্ষতা উন্নয়নে শাবি প্রেসক্লাব কর্তৃক ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ কর্মসূচি শুরু

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি...

তরুণ উদ্যােক্তা প্রোগ্রামে যোগ দিতে শাবিপ্রবিতে আসছেন বাণিজ্য মন্ত্রী মুক্তাদির

শাবিপ্রবি প্রতিনিধি ‎: তরুণ উদ্যােক্তা প্রোগ্রামে যোগ দিতে শাহজালাল বিজ্ঞান ও...

শাবিপ্রবিতে এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস...

spot_img

পড়ুন

শাবির সনাতন বিদ্যার্থী সংসদের নেতৃত্বে শাওন-রবিন ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি:‎‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস) শাখার ১০ম কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।নবঘোষিত কমিটির সভাপতি অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রীশাওন দেবনাথ এবং সাধারণ সম্পাদক পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রী রবিন সরকার।‎‎ শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ বিল্ডিংয়ের এক্সটেনশন গ্যালারি...

দক্ষতা উন্নয়নে শাবি প্রেসক্লাব কর্তৃক ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ কর্মসূচি শুরু

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে মাসিক পাঠচক্র ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ শুরু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।‎‎ অনুষ্ঠানে...

তরুণ উদ্যােক্তা প্রোগ্রামে যোগ দিতে শাবিপ্রবিতে আসছেন বাণিজ্য মন্ত্রী মুক্তাদির

শাবিপ্রবি প্রতিনিধি ‎: তরুণ উদ্যােক্তা প্রোগ্রামে যোগ দিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আসছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ‎‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।‎‎ বিজ্ঞপ্তিতে বলা হয়,...

শাবিপ্রবিতে এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের উদ্যোগে কৃতি শিক্ষকদের মাঝে 'ডিনস অ্যাওয়ার্ড' প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের...

সালমান শাহ হত্যা মামলা : সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে

আধুনিক ডেস্ক :: চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের...

আবু সাঈদ হত্যা মামলায় পুলিশের সাবেক দুই সদস্যের মৃত্যুদণ্ড

আধুনিক ডেস্ক :: জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই মামলার ৩০ আসামির মধ্যে ৩ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের...

আইসিসিআর-এর ৭৭ বছর: সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

আধুনিক ডেস্ক: ভারতের সাংস্কৃতিক কূটনীতির অন্যতম প্রধান ও সুপ্রতিষ্ঠিত সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন এক জাঁকজমকপূর্ণ, বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সুশীল সমাজের...

ধর্মপাশায় নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ধর্মপাশা - মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দৌলতপুর বাজারের নিজ দোকানের ভেতর থেকে মো. কামরুল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৮ এপ্রিল) সকালে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যবসায়ীর ওই গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। স্থানীয় সূত্রে...

মধ্যনগরে দুই নেতার বিরুদ্ধে কবরস্থানের টাকা আত্মসাতের অভিযোগ

ধর্মপাশা - মধ্যনগর প্রতিনিধ: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে কবরস্থানের উন্নয়ন প্রকল্পের সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইনামুল গনি তালুকদার রুবেল ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অমিত হাসান রাজুর বিরুদ্ধে বংশীকুন্ডা গ্রামের বাসিন্দা মাজহারুল ইসলাম ও মোঃ জুলহাস...

গোলাপগঞ্জে এলপিজি গ্যাস প্লান থেকে সরকারি মূল্যে সিলিন্ডার না পাওয়ার প্রতিবাদে মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জের এলপিজি গ্যাস প্লান থাকা সত্ত্বেও গোলাপগঞ্জের মানুষ সরকারি মূল্যে গ্যাস সিলিন্ডার না পাওয়ার প্রতিবাদে ও পুনরায় তা চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় গোলাপগঞ্জের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধন বক্তারা বলেন, আমাদের এলাকা থেকে প্রতিদিন কোটি কোটি টাকার গ্যাস উত্তোলন...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস

আধুনিক ডেস্ক :: সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। বুধবার দুপুরে জাতীয় সংসদে এ–সংক্রান্ত ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল’ পাস হয়। পাস হওয়া বিলে অধ্যাদেশের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন আনা হয়নি। অধ্যাদেশের মাধ্যমে সন্ত্রাসবিরোধী...

ভিসা সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে পশ্চিমা বিশ্বের ১৩ দেশ

আধুনিক ডেস্ক :: যুক্তরাজ্য, কানাডা, জার্মানিসহ পশ্চিমা বিশ্বের ১৩টি দেশ তাদের দূতাবাসগুলো থেকে ভিসাসহ সেবা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ ও কয়েকটি নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণে আবেদনকারীদের দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ১৩টি দেশ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে...