Homeজাতীয়পরিবেশ উপদেষ্টার আপত্তিতে হাওরের...

পরিবেশ উপদেষ্টার আপত্তিতে হাওরের প্রকল্প স্থগিত

আধুনিক ডেস্ক ::

বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের আপত্তিতে কিশোরগঞ্জসহ দেশের ৮ জেলার হাওর অঞ্চলে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত একটি প্রকল্প স্থগিত করা হয়েছে। জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন শীর্ষক এ প্রকল্পটি প্রস্তাব দিয়েছিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ প্রকল্প স্থগিত করা হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ২৬৮ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৩০৫ কোটি, ইফাদের ঋণ ৮৫১ কোটি, ডানিডার অনুদান ১০৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয় করা হয়েছে।

প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হলে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাধা দেন। তিনি বলেন, হাওরে পরিবেশ নষ্ট করে অবকাঠামো নির্মাণ করা যাবে না। এর পরিপ্রেক্ষিতে প্রকল্পটি অনুমোদন না দিয়ে স্থগিত করা হয়েছে। হাওরের অবকাঠামো নির্মাণ অংশ বাদ দিয়ে ডিপিপি সংশোধন করতে বলা হয়েছে।

জানা গেছে, একনেক সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রকল্পটির কাঠামো নিয়ে আপত্তি জানান। তিনি বলেন, জলবায়ু সহনশীলতার নামে এই প্রকল্পে মূল গুরুত্ব দেওয়া হয়েছে ইট-পাথর ও অবকাঠামো নির্মাণে। কিন্তু টেকসই জীবিকা উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসের বিষয়টি প্রায় উপেক্ষিত। তার এই আপত্তির পর সভায় সিদ্ধান্ত হয়, হাওর অঞ্চলের প্রকৃত চাহিদা অনুযায়ী অবকাঠামো নির্মাণের অংশ কমিয়ে প্রকল্পটি পুনর্গঠন করে পুনরায় একনেকে উপস্থাপন করতে হবে।

এর আগে গণমাধ্যমে এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশিত হয়। ‘জলবায়ু সহনশীলতার আড়ালে ইট-পাথরের প্রকল্প’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, প্রকল্পের নামে জলবায়ু সহনশীলতার কথা থাকলেও বাস্তবে এটি আরেকটি ‘ইট-পাথরের’ উন্নয়ন উদ্যোগ। হাওর এলাকায় অতিরিক্ত রাস্তা বা ভবন নির্মাণ দীর্ঘদিন ধরেই পরিবেশবিদদের উদ্বেগের কারণ। বন্যা মৌসুমে পানি নামা ও ওঠার স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি হয়। ফলে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয় এবং মাছের প্রজননও ব্যাহত হয়।

মঙ্গলবার প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে খরচ ধরা হয়েছে এক হাজার ৯৮৮ কোটি টাকা।  অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন এক হাজার ৮৮৫ কোটি ৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫৩ কোটি ২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫০ কোটি টাকা। এসব প্রকল্পের মধ্যে নতুন তিনটি, সংশোধিত সাতটি এবং ব্যয় বাড়ানো ছাড়া মেয়াদ বাড়ানো হয়েছে এমন প্রকল্প তিনটি।

spot_img

Most Popular

আরও পড়ুন

সন্তানের জন্য ‘মা’ সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ উপহার‎

‎হিমেল হান্নান, শাবিপ্রবি‎‎: মা—মাত্র এক অক্ষরের এই ছোট্ট শব্দটির মধ্যে লুকিয়ে আছে...

সাস্টিয়ান ক্লাবের নতুন কমিটির নেতৃত্বে মকদ্দুস ও পারভেজ

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন...

‎শাবিপ্রবির স্পোর্টস সাস্ট’র কমিটি গঠন, নেতৃত্বে নয়ন-দুর্জয়

‎শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্রীড়াবিষয়ক সংগঠন 'স্পোর্টস সাস্ট'র...

‎শাবিপ্রবির স্পিকার্স ক্লাবের  নতুন কমিটি: সভাপতি হাসনাত, সাধারণ সম্পাদক ইকরা‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি ভাষা ও...

spot_img

পড়ুন

সন্তানের জন্য ‘মা’ সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ উপহার‎

‎হিমেল হান্নান, শাবিপ্রবি‎‎: মা—মাত্র এক অক্ষরের এই ছোট্ট শব্দটির মধ্যে লুকিয়ে আছে অপরিসীম ভালোবাসা, ত্যাগ, মমতা ও নিঃস্বার্থ আত্মদান। পৃথিবীতে একটি শিশুর জন্মের পর মায়ের কোলই হয় তার প্রথম ও সবচেয়ে নিরাপদ ঠিকানা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই চিরচেনা কোল থেকে দূরে সরে গেলেও, স্মৃতির পাতায় চিরকাল জেগে...

সাস্টিয়ান ক্লাবের নতুন কমিটির নেতৃত্বে মকদ্দুস ও পারভেজ

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মকদ্দুস আলী ও সাধারণ সম্পাদক হিসেবে পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এফেয়ার্স বিভাগের মখলিছুর রহমান পারভেজকে মনোনীত করা হয়েছে। ‎ ‎শনিবার...

‎শাবিপ্রবির স্পোর্টস সাস্ট’র কমিটি গঠন, নেতৃত্বে নয়ন-দুর্জয়

‎শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্রীড়াবিষয়ক সংগঠন 'স্পোর্টস সাস্ট'র ২১তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইন্জিনিয়ারিং  বিভাগের ২০২১ -২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইমাম হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী দুর্জয় বনিক মনোনীত হয়েছেন।‎‎ বৃহস্পতিবার  (৭ মে)...

‎শাবিপ্রবির স্পিকার্স ক্লাবের  নতুন কমিটি: সভাপতি হাসনাত, সাধারণ সম্পাদক ইকরা‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি ভাষা ও ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব’র ১৯ তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আবুল হাসনাত আকন্দ ও সাধারণ সম্পাদক হিসেবে পলিটিকাল স্টাডিজ বিভাগের একই...

এআইবিএ সিলেট পরিদর্শন করেন বানিজ্য মন্ত্রী মুক্তাদির

আধুনিক ডেস্ক: আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এআইবিএ), সিলেট - এ পরিদর্শন করলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (৮ মে) এআইবিএ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোহাম্মদ কায়সার হোসেন (অব:), ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।...

শিশু ফাহিমার মরদেহ মিললো পুকুরে

আধুনিক ডেস্ক :: সিলেটে নিখোঁজের দুইদিন পর ফাহিমা আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফাহিমা আক্তার সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের রাইসুল হকের মেয়ে।...

শাবিপ্রবির স্নাতকের ভর্তি কার্যক্রম শেষ, ৫ মাসেও ভর্তি ফি ফেরতের উদ্যােগ নেয়নি প্রশাসন

শাবিপ্রবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের সব অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। কিন্তু ভর্তি কার্যক্রম শুর হওয়ার প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও  বেটা ওয়েবসাইটে আবেদনকারী শিক্ষার্থীদের জমা দেওয়া আবেদন ফি এখনও ফেরত দেওয়ার উদ্যােগ নেওয়া হয়নি।‎‎ জানা যায়, বেটায়  শিক্ষার্থীরা ভুল...

‎শাবিপ্রবির হলের শিক্ষার্থীদের হল থেকে বের করার সাথে জড়িতদের বিচারের দাবি শাখা ছাত্রদলের‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎হাসিনা সরকারের পতনের পর ২০২৪-এর ২৬ আগস্ট আবাসিক হলের শিক্ষার্থীদেরকে হল থেকে বের করার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ‎‎বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বরাবর একটি স্মারকলিপি জমা দেন এবং ৪৮...

সিলেট-সুনামগঞ্জের পাথর কোয়ারি বিষয়ে কমিটি করে দিল সরকার, রিপোর্ট পেলেই সিদ্ধান্ত

আধুনিক রিপোর্ট :: সিলেট-সুনামগঞ্জের পাথর কোয়ারি বিষয়ে কমিটি করে দিল সরকার। বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় পাথর কোয়ারি খুলে দেওয়ার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিতে ওই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে...

শাবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০তম কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর এবং ২১তম কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় প্রধান...

শাবি প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক কাল

‎শাবি প্রতিনিধি: ‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নব-নির্বাচিত (২১তম কার্যনির্বাহী) কমিটির অভিষেক আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার(৫ মে) বিকেলে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক বিষয়টি নিশ্চিত করেছেন।‎‎ তিনি জানান, আগামীকাল বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা...

শাবিপ্রবির আবাসিক হলে নারী শিক্ষার্থীকে হেনস্তা, অভিযুক্তের আসন বাতিল

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফাতিমা-তুজ-জাহরা হলে শারীরিক ও মৌখিকভাবে হেনস্তার দায়ে এক শিক্ষার্থীর সিট বাতিল করা হয়েছে। ‎‎সোমবার (৪ মে) সন্ধ্যায় ফাতিমা-তুজ-জাহরা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমত আরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।‎‎ অভিযুক্ত শিক্ষার্থী রাজিয়া পারভীন সমাজকর্ম বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী।...