Homeসংবাদকমলগঞ্জের পর্যটন সম্ভাবনাকে কাজে...

কমলগঞ্জের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্যোগ স্থিমিত

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ:

আজ বিশ্ব পর্যটন দিবস। তবে প্রাকৃতিক সৌন্দর্য্যরে অপার লীলাভূমি মৌলভীবাজারের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলায় পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্যোগ স্থিমিত বলেই পরিলক্ষিত হচ্ছে। পর্যটনকে কেন্দ্র করে উপজেলার পাহাড়ি টিলা ও টিলার পাদদেশে হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউজসহ অসংখ্য স্থাপনা তৈরি হয়েছে। পাহাড়, টিলা, বনাঞ্চল ও চা বাগান অধ্যুষিত উপজেলায় মনিপুরীসহ অসংখ্য ভাষাভাষীর লোক রয়েছে। ফলে সরকারি পৃষ্ঠপোষকতায় যথাযথ উদ্যোগ নিলে উপজেলা পর্যটনের নতুন দ্বার উম্মোচিত হবে।

জানা যায়, ৪৮৫.২৬ বর্গকিলোমিটার আয়তনের কমলগঞ্জ উপজেলা প্রকৃতির অপার লীলাভূমি সবুজায়নে ভরপুর। কুরমা বনবিটের অধীনে হামহাম জলপ্রপাত, মণিপুরী গ্রাম, ক্যামেলিয়া লেক ও হাসপাতাল, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ, ডবলছড়া খাসিয়া পুঞ্জি, বন্যপ্রাণী অভয়ারন্য রাজকান্দি বনরেঞ্জ, মনিপুরী ললিতকলা একাডেমী, শমশেরনগর বিমান বন্দর, দু’শো বছরের প্রাচীন ছয়সিড়ি দিঘী, পর্যটন উপযোগী উচুঁ-নিচু নয়নাভিরাম চা বাগান, ধলাই-লাঘাটা, খিরনী নদীসহ অর্ধশতাধিক পাহাড়ি ছড়া, মণিপুরী পাড়ায় পাড়ায় কুঁটির শিল্প বিশেষত: তাঁত শিল্প সমৃদ্ধ এলাকা।

ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান ভেদে কমলগঞ্জ উপজেলার বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জাতিভেদে মানুষের ভাষা ও সংস্কৃতির ভিন্নতা রয়েছে। কমলগঞ্জের বিস্তীর্ণ পাহাড়ি এ সমতল অঞ্চলে বসবাসরত স্বতন্ত্র স্বত্বার জনগোষ্ঠী খাসিয়া, মনিপুরী, ত্রিপুরী, টিপরা, গারো এদের বসবাস। এ ছাড়াও রয়েছে বিভিন্ন চা বাগানে বসবাসরত ক্ষৃদ্র নৃগোষ্ঠী। যাদের জীবনাচার, সংস্কৃতি ও ঐত্যিহ্যর কারণে কমলগঞ্জ দেশব্যাপী পরিচিত।

সরজমিনে দেখা যায়, সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে প্রাকৃতিক সৌন্দর্য্যরে রূপসজ্জা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কমলগঞ্জে ছুটে আসেন ভ্রমণপিপাসু পর্যটকরা। আর এই ভ্রমণপিপাসু পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠে পর্যটন কেন্দ্রগুলো। শুধু দেশি পর্যটকই নয়, বিদেশি পর্যটকদেরও উপস্থিতি লক্ষ্য করা যায়।

উপজেলার ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার জীবনধারা ও সংস্কৃতিসহ প্রাকৃতিক সম্পদে ভরপুর এ জনপদ। বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল লাউয়াছড়া জাতীয় উদ্যান রয়েছে। বাংলাদেশের সাতটি বন্যপ্রাণী অভয়ারণ্য ও দশটি জাতীয় উদ্যানের মধ্যে লাউয়াছড়া অন্যতম। এই বনের পরিচিতি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিকভাবে পরিচিত একটি পর্যটন কেন্দ্র। চিরহরিৎ এ বনাঞ্চল বিলুপ্তপ্রায় উল্লুকের নিরাপদ আবাসস্থল।

এ উপজেলায় পাহাড়ি উঁচুনিচু টিলার উপর সবুজ চা বাগানবেষ্টিত, জাতীয় ফুল দুর্লভ বেগুনি শাপলার আধিপত্য পদ্মকন্যা মাধবপুর লেক। মাধবপুর লেকের পরেই একই রাস্তায় ১০ কিলোমিটার যাওয়ার পরই রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমান স্মৃতিসৌধ।

কমলগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে রাজকান্দি বন রেঞ্জের কুরমা বনবিট এলাকার ১০ কিলোমিটার অভ্যন্তরে দৃষ্টিনন্দন হামহাম জলপ্রপাত। স্থানীয় পাহাড়ি অধিবাসীরা এ জলপ্রপাতের ধ্বনিকে হামহাম বলে। এ বনের ভেতরেই রয়েছে সম্প্রতি আবিষ্কৃত ফিকল ঝরনা। আদমপুর ও মাধবপুরে মনিপুরী পল্লীগুলোতে পর্যটকদের দেখার মতো সুন্দর সুব্যবস্থা রয়েছে। এছাড়া প্রতিটি চা বাগানের পাহাড়ি লেক প্রাকৃতিক সৌন্দর্য্যকে বাড়িয়ে তুলেছে।

লাউয়াছড়ায় আগত পর্যটক মাহফুজুর রহমান, লুৎফুন্নাহার বেগম ও মার্জিয়া সুলতানা বলেন, চা বাগান লেক, জলপ্রপাতসহ অন্যান্য পাহাড়ি এলাকা দেখতে আরো সুন্দর সুব্যবস্থা প্রয়োজন। যাতে সন্তানদের নিয়ে প্রাকৃতিক এসব দৃশ্য অবলোকন করা যায়।
কমলগঞ্জের লেখক, গবেষক আহমদ সিরাজ বলেন, ‘প্রাকৃতিক মনোরম পরিবেশসহ এখানে বিভিন্ন জাতিসত্তার ভাষাভাষি ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে। তাই পুরো কমলগঞ্জ উপজেলাকে দেখা হলে অর্ধেক বাংলাদেশকেই দেখা হয়ে যাবে।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, উপজেলার খাসিয়া পুঞ্জিতে গৃহ নির্মাণ, মাধবপুর লেক উন্নয়ন, হামহাম জলপ্রপাতে যাওয়ার সুন্দর সুব্যবস্থার জন্য মৌলভীবাজার জেলা প্রশাসক মহোদয় আমাদের কাছ থেকে প্রস্তাবনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরন করেছেন। বরাদ্দ আসলেই পর্যটন উন্নয়নে কাজ হবে।

spot_img

Most Popular

আরও পড়ুন

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

আধুনিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত...

সিলেট সীমান্তে ৪৬ লাখ ৮২ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু,...

শাবিপ্রবিতে ছাত্রদল নেতার সরকারের অগ্রযাত্রা শীর্ষক লিফলেট বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বাংলাদেশ সরকার: প্রথম ১৮০...

ধর্মপাশায় পলাতক আসামি গ্রেপ্তার

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল...

spot_img

পড়ুন

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

আধুনিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত এখতিয়ারের সীমা ছাড়িয়ে ওই নীতি নেওয়া হয়েছিল। ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস শুক্রবার এ নীতি বাতিল করে রায়...

সিলেট সীমান্তে ৪৬ লাখ ৮২ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু, মহিষ, চকলেট, কম্বল, রসুন, সুপারি, চা পাতা ও অবৈধ বালু-পাথরসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটক করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৮২ হাজার টাকা। শুক্রবার (২১ আগস্ট) গোপন সংবাদের...

শাবিপ্রবিতে ছাত্রদল নেতার সরকারের অগ্রযাত্রা শীর্ষক লিফলেট বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বাংলাদেশ সরকার: প্রথম ১৮০ দিনের ঐতিহাসিক অগ্রযাত্রা’ শীর্ষক লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২০ আগস্ট) দুপুর ১টায় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করেন কয়েকজন নেতাকর্মী। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ...

ধর্মপাশায় পলাতক আসামি গ্রেপ্তার

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনের সড়ক থেকে বৃহস্পতিবার সকালের দিকে জানু মিয়া (৩৭) নামের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামে। ধর্মপাশা থানার এএসআই নূরুল আমিন বলেন, উপজেলার বেখইজোড়া গ্রামের জানু মিয়ার বিরুদ্ধে...

২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শাবিপ্রবি দিক থিয়েটারের ‎

শাবিপ্রবি প্রতিনিধি‎: নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নাট্যবিষয়ক সংগঠন দিক থিয়েটারের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ‎‎মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার থেকে একটি র‍্যালি বের করেন সংগঠনের কর্মীরা। ‎ র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে...

এমসি কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি

আধেুনিক ডেস্ক :: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে র‌্যালিটি রসায়ন বিভাগ থেকে বের হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগে এসে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি...

শাবিতে পর্দা উঠল ‘আশরাফুলের সহায়তায়’ চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী আশরাফুলের চিকিৎসায় সহায়তার লক্ষ্যে শুরু হয়েছে ‘আশরাফুলের সহায়তায়’ পাঁচ-এ-সাইড চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠন স্পোর্টস শাবিপ্রবির উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো....

কিশোরীকে ধর্ষণের সাজা ‘কানে ধরিয়ে উঠবস’

,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিস বসিয়ে অভিযুক্ত যুবককে মাত্র সাতবার ‘কান ধরিয়ে উঠবস’ করিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার এই ‘প্রহসনের বিচার’ প্রত্যাখ্যান করে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে। সোমবার...

গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বসত ঘর,ক্ষতি ২০লক্ষাধিক টাকাঘটনাস্থল পরিদর্শনে এমপি ইমরান

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়লো বসতঘর।সোমবার ভোরে আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের মান্না আহমদের বা‌ড়িতে এ ঘটনা ঘটে। এসময় অগ্নিকাণ্ডের ঘটনায় বসত ঘরের ৬টি রুমসহ ঘরের ভেতরে থাকা সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফয়ায়ার সা‌র্ভিসের লোকজন আসার আগেই পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি...

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরে ঢাকায় ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার লক্ষ্যে রাজধানীতে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ঢাকার শেরাটন হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) আয়োজনে এই ফোরাম অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক এই ফোরামটি আয়োজনে যৌথভাবে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন...

শাবিপ্রবিতে নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ: সভাপতি ফাহিম, সম্পাদক আরিফ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জেলাভিত্তিক সংগঠন ‘দিনাজপুর-নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’ ভেঙে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ হোসাইন। শনিবার (১৫ আগস্ট)...

কুষ্টিয়াতে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর জামাতের হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়াতে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর জামাতের হামলার প্রতিবাদে সিলেট নগরীতে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার গণঅধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত মশাল মিছিলে সিলেট সিটি কর্পোরেশন থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্ট গিয়ে শেষ হয়।প্রতিবাদ সভায় সিলেট জেলা গণঅধিকার পরিষদের সদ্য সাবেক সভাপতি নাইম...