ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন একটি ডোবা থেকে শুক্রবার সকালে সাইদুল ইসলাম নাঈম নামের আট বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। তার বাড়ি পাশের নেত্রকোনার বারহাট্টা উপজেলার নিজ চিরাম গ্রামে। সে ওই গ্রামের সামছু মিয়ার ছেলে।
এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, নেত্রকোনার বারহাট্টা উপজেলার নিজ চিরাম গ্রামের শিশু সাইদুল ইসলাম নাঈম গত মঙ্গলবার তার মায়ের সঙ্গে তার বাবার মামার বাড়ি ধর্মপাশা উপজেলার মাইজবাড়ী গ্রামে বেড়াতে আসে।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে খেলাধূলা করতে বের হয় আর ফেরেনি। খোঁজাখুঁজি করে শুক্রবার সকাল সাতটার দিকে সেলবরষ কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন একটি ডোবার পানি থেকে ওই শিশুর লাশটি উদ্ধার করেন এলাকাবাসী।উপজেলার সেলবরষ ইউনিয়নের ৫নম্বর ইউপি সদস্য হামিদুল ইসলাম রতন এই মৃত্যুর খবরটির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


