ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটী ইউনিয়নের ভাটগাঁও কান্দাবাড়ী গ্রামের মোঃ শাকিল মিয়ার মেয়ে নাজমা বেগম (১২) নামে এক কিশোরী আম গাছের উঁচু ডালে গলায় ওড়না পেছিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩১ আগস্ট রবিবার দুপুর বেলা থেকে মেয়েটি নিখোজ হয়।অনেক খোজা-খোজির পর তার দাদি সুজাতা বেগম (৬০) নিজ বাড়িতে ৪ টা ৩০ মিনিটের সময় একটি আম গাছের উঁচু ডালে ঝুলন্ত অবস্থায় নাজমাকে দেখতে পায় এবং তার ডাক চিৎকারে বাড়ি ও আশ- পাশের বাড়ির লোকজন এসে ঝড়ো হয়ে ধর্মপাশা থানায় খবর দেয় এবং খবর পেয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক তার ফোর্সসহ ঘটনাস্থলে রাত ৭ টা ৩০ মিনিটে পৌঁছে গাছ থেকে মরদেহ নামানোর পর ইউনিয়ন চেয়ারম্যান ও এলাকাবাসী সকলেই জানান, কিশোরী মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পুলিশ প্রশাসন দাফনের জন্য তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন।


