শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬
Homeজাতীয়সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে...

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আধুনিক ডেস্ক ::
মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি সাগরে লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রোববার (১৩ জুলাই) সকাল থেকেই কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার (১৪ জুলাই) থেকে বাড়তে পারে। মঙ্গলবার (১৫ জুলাই) থেকে এটি সারাদেশে বিস্তৃত হয়ে পুরো সপ্তাহেই থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। এর পাশাপাশি সাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সারাদেশের ওপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উপকূলের চার সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।

মো. তরিফুল নেওয়াজ কবির আরও বলেন, রোববার পঞ্চগড়, রংপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। টাঙ্গাইল, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। সোমবার এর বিস্তৃতি কমবে। মঙ্গলবার তাপপ্রবাহ দেশের কোথাও না থাকার সম্ভাবনা রয়েছে। লঘুচাপের প্রভাবে দেশে বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, লঘুচাপের প্রভাবে সোমবার থেকে আবার বৃষ্টি শুরু হতে পারে। সপ্তাহজুড়েই বৃষ্টির প্রবণতা থাকবে, তবে তা একটানা নয়। কোথাও কোথাও দমকা হাওয়াসহ ভারী বর্ষণ হতে পারে।

ভারী বৃষ্টির সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে। অতি ভারীবর্ষণের কারণে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

এর মধ্যে ৮ জুলাই ৪৪০ মিলিমিটার বৃষ্টি হয় ফেনীতে। এ বৃষ্টি ছিল ওই অঞ্চলে চলতি বছরের সর্বোচ্চ। ভারী বৃষ্টির কারণে ফেনীতে বন্যার সৃষ্টি হয়। নোয়াখালীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফেনীর বন্যা পরিস্থিতির এখন একটু উন্নতি হয়েছে। টানা প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টির পর বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে বৃষ্টি কমে এসেছে।

spot_img

Most Popular

আরও পড়ুন

রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দিতেই গণভোট : ফারুক ই আজম

আধুনিক রিপোর্ট :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক...

গণভোটে হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের পক্ষে ফরজে কেফায়া, মন্তব্য স্বাস্থ্য উপদেষ্টার

আধুনিক ডেস্ক :: গণভোটে ‘হ্যাঁ'র পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের পক্ষে ফরজে কেফায়া...

নির্বাচন এককভাবে করার ঘোষণা ইসলামী আন্দোলনের, প্রার্থী ২৬৮ আসনে

আধুনিক ডেস্ক ::জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে না থেকে এককভাবে নির্বাচনে অংশ...

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা

আধুনিক ডেস্ক :: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয়...

spot_img

পড়ুন

রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দিতেই গণভোট : ফারুক ই আজম

আধুনিক রিপোর্ট :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই গণভোট। গণভোটের ইতিবাচক ফলাফলই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশের পরিবর্তনের জন্য অবশ্যই গণভোটে অংশ নিতে হবে। তিনি শুক্রবার বিকালে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে গণভোট...

গণভোটে হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের পক্ষে ফরজে কেফায়া, মন্তব্য স্বাস্থ্য উপদেষ্টার

আধুনিক ডেস্ক :: গণভোটে ‘হ্যাঁ'র পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের পক্ষে ফরজে কেফায়া বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে গণভোট নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময়...

নির্বাচন এককভাবে করার ঘোষণা ইসলামী আন্দোলনের, প্রার্থী ২৬৮ আসনে

আধুনিক ডেস্ক ::জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে না থেকে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার সংবাদ সম্মেলন করে দলটি জানিয়েছে, তারা ২৬৮ আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। জামায়াতের নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার পরদিন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী...

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা

আধুনিক ডেস্ক :: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও ২ আসনের নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের...

রাজধানীর উত্তরায় বাড়িতে আগুনে নিহত ৬

আধুনিক ডেস্ক :: রাজধানীর উত্তরায় ছয়তলা একটি বাড়িতে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন নারী ও শিশুসহ ৬ জন। শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সকালে তিনজন নিহত হন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। নিহতদের নাম–পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস ও...

পবিত্র শবে মিরাজ আজ

আধুনিক ডেস্ক :: পবিত্র লাইলাতুল মিরাজ বা শবে মিরাজ আজ। মিরাজের ঘটনা মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ইসলাম ধর্মের তাৎপর্যপূর্ণ এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে পবিত্র শবে মিরাজ পালন করেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। মিরাজের ঘটনার মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয়। এ রাতেই...

১১ দলের আসন সমঝোতা, সিলেটের ১৯টির কার কোনটি

আধুনিক রিপোর্ট :: বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১টি রাজনৈতিক দলের ‘১১-দলীয় নির্বাচনী ঐক্যের’ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। আসন সমঝোতায় এখনও সম্পৃক্ত না হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৪৭টি আসন রেখে ২৫৩ আসনে সমঝোতা হয়েছে। আসনের এ সমঝোতায় সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে সবচেয়ে বেশি আসন পেয়েছে জামায়াত। দলটির ভাগে পড়েছে...

১০ দলের ২৫৩ আসনে সমঝোতা, ইসলামি আন্দোলনের জন্য অপেক্ষা

আথুনিক ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১টি রাজনৈতিক দলের ‘১১-দলীয় নির্বাচনী ঐক্যের’ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণামঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের জন্য চেয়ার রাখা হলেও তিনি বা তার দলের কেউ সেখানে যোগ দেননি। ফলে এখন পর্যন্ত কার্যত ১০ দলকে...

ওয়াকওয়ে নয় যেন ‘টিকটকওয়ে’ : অস্বস্তিতে পড়েন ঘুরতে আসারা

এম কে তুহিন :: নগরবাসীর বিনোদনের জন্য ২০২২ সালে উদ্বোধন হয় সিলেট নগরীর ধোপাদিঘীরপাড় ওয়াকওয়ে। এখানে মানুষ পরিবার পরিজনসহ ঘুরে আনন্দ উপভোগ করে। সিলেট সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন হলেও লিজ দিয়ে রেখেছে সিটি কর্পোরেশন। কিন্তু সম্পতি এখানে প্রকাশ্যে অশালীন ভিডিও ধারণ, উচ্চস্বরে গান-বাজনা ও ধূমপান অস্বস্তিতে ফেলছে ঘুরতে আসা...

উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন, দায়মুক্তি পাচ্ছেন জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

আধুনিক ডেস্ক ::জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তির অধ্যাদেশ উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ’ অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে এ বিষয়ে গেজেট জারি হবে। উপদেষ্টা আসিফ...

বাদীর নারাজি, ওসমান হাদি হত্যা মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

আধুনিক ডেস্ক ::ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় করা মামলায় অধিকতর তদন্ত করে আগামী ২০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের...

নাজমুল ইসলামকে অব্যাহতি দিল বিসিবি, অর্থ কমিটির দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল

স্পোর্টস ডেস্ক ::ক্রিকেটারদের আলটিমেটামের মুখে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার বিকেলে বিসিবির সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত...