Homeসংবাদরকিব আলীর রাজত্বে মরা...

রকিব আলীর রাজত্বে মরা গরুর গল্প

আহমদে সবুজ

সিলেট মহানগর হকার্স ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি রকিব আলীর বিরুদ্ধে অভিযোগের যেনো শেষ নেই, দোকান কোঠা দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগ তো আছেই, একে একে মিলছে আরো অভিযোগ, যেখানে সাধারণ ব্যবসায়ী পাচ্ছেন না একটি দোকান, সেখানে নামে বেনামে অসংখ্য দোকান রয়েছে রকিব আলী ও তার স্বজন-ঘনিষ্ঠদের দখলে।

লালদীঘিরপারের মাঠে ভাসমান ও দরিদ্র হকারদের জায়গা হওয়ার কথা থাকলেও এখানকার একচ্ছত্র অধিপতি রকিব আলী। বিশাল জায়গাজুড়ে গড়েছেন গরুর খামার-কসাইখানা, সেখানে মৃত গরুর মাংসও বিক্রি করছেন তিনি।


আধুনিক কাগজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে রকিব আলীর অপরাধের নানা চিত্র। রকিব আলীকে সন্তুষ্ট না করলে ব্যবসা করা সম্ভব নয়। তাই প্রতিদিন হকার্স মার্কেটের সবজি দোকান ও মাছবাজারের ব্যবসায়ীরা ২০০ টাকা করে ‘নজরানা’ দেন রকিব আলীকে।

এ টাকা তুলেন রকিব আলীর দুই ‘খাস’ লোক রুম্মান ও সুমন। আবার এ দুজনকে বাড়তি খাতির করলে মিলে আরো বিশেষ সুবিধা। এমনকি হকার না হয়েও মিলে যায় দোকান। জানা গেছে, লালদিঘীরপারের মাঠের দোকান পেয়েছেন এক ব্যাংক কর্মকর্তাও।

যিনি মিডল্যান্ড ব্যাংকের শিবগঞ্জ উপ শাখায় কর্মরত আছেন।
অভিযোগ রয়েছে, লালদীঘিরপারের মাঠে প্রতি লাইনের প্রথম দোকানই নিজের দখলে রেখেছেন রকিব আলী। তাদের পছন্দের লোকেরাই জায়গা পেয়েছেন সবজি দোকান ও মাছবাজারের সামনের সারিতে।

হকার্স মার্কেটকে পরিচ্ছন্ন রাখতে মাছ ও সবজি দোকানগুলোর পেছনের দিকে থাকার কথা থাকলেও রকিব আলীকে ‘ম্যানেজ’ করে তারা জায়গা করে নিয়েছেন একেবারে সামনে। এজন্য ভোগান্তি পোহাচ্ছেন অন্য ব্যবসায়ীরা। মাছ ও সবজি দোকানের কারণে মার্কেটের প্রবেশমুখ সব সময় জল-কাদাময় থাকে। সেটি ডিঙিয়ে ক্রেতারা সচরাচর ভেতরে প্রবেশ করতে চান না।


সিলেট মহানগর হকারস ঐক্য কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক রফিক বলেন, এখানে প্রতিটা গলির সামনের দোকানগুলো রকিবের সহযোগী রুমনের দখলে। আমরা এই মাঠে এসে দেখতে পেয়েছি এই মাঠ পরিচলানা করছেন রকিব ও রুমন। এই সাহস তারা কোথায় পায়? তাদের জুলুমে আমরা আর এই মার্কেটে থাকতে পারছি না।


সিলেট মহানগর হকার্স ঐক্য কল্যাণ পরিষদের সহসভাপতি জানে আলম বলেন, দোকান বাবদ আমি রুমনকে ৪হাজার টাকা দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আমি কোন দোকান পাইনি। আমার দুঃখ হলো আমার মতো ব্যক্তি যদি দোকান না পাই তাহলে সাধারণ হকাররা কী করবে? তারা কোত্থেকে পাবে?


সিলেট মহানগর হকার্স ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক খোকন ইসলাম বলেন, এখানে একটি দোকানের পরিমাণ সাড়ে চার হাত থেকে পাচ হাত। এখানে কিভাবে মাছের ফিশারি, গরুর খামার, মুরগির দোকান হবে? তাছাড়া, আগে হকারে কখনো মুরগির দোকান ছিলনা এখন কিভাবে আসলো সেটা আপনাদেরকে দেখতে হবে।


সরেজমিন দেখা গেছে, বড় পরিসর নিয়ে গড়েছেন নিজস্ব গরুর খামার, কসাইখানা। খামারে অন্তত ২০-২৫টি গরু রয়েছে আর কসাইখানায় প্রতিদিনই গরু জবাই করে বিক্রি করা হয়। আধুনিক কাগজের কাছে প্রমাণ রয়েছে এমনকি মৃত গরুর মাংসও বিক্রি হয় সেখানে।

গত ১১মে খামারের একটি গরু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। সেই গরুটিও জবাই করে বিক্রি করেছেন রকিব আলী। মৃত গরু দিয়ে দুই দফা লাভ করেছেন রকিব আলী। মাংস বিক্রির টাকা তো পেয়েছেনই আবার যে ঘটনায় গরুটির মৃত্যু হয়েছে সংশ্লিষ্টদের কাছ থেকে ক্ষতিপূরণও নিয়েছেন ৮০ হাজার টাকা।


মরা গরু ‘জীবিত’ হওয়ার গল্প বললেন, সিলেট মহানগর হকার্স ঐক্য কল্যাণ পরিষদের যুগ্ম সাংগঠনিক সম্পাদক খলিল আহমদ। তিনি বলেন, মৃত গরু জবাইয়ের ঘটনার দিন আমি সন্ধ্যার পর মাঠে আসলে শুনি বিদ্যুতের লাইনের স্পর্শে একটু গরু মারা গিয়েছে। আমি গিয়ে দেখি দু’জন ইলেক্ট্রিশিয়ান কাজ করছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা যেভাবে কাজ করতেছো এভাবে এখন যদি গরু মারা না গিয়ে মানুষ মারা যেত এর দায়ভার কে নিবে? একথা বলে তাদেরকে গরুর কথা জিজ্ঞেস করি। তারা আমাকে গরু দেখিয়ে দিলে আমি গিয়ে দেখি গরুটি মারা গিয়েছে। কিন্তু রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রকিব আলী ও রুমন মিলে মৃত গরুটিকে জীবিত বলে জবাই করে ফেলেন।


পরে আমি তাদেরকে বললাম, তোমরা মরা গরুটি কেন জবাই করলে? উত্তরে তারা বললেন, তুই কথা বলবিনা, এটা জীবিত। এটা জীবিত গরু এটা তুমি বুঝবে না।
অনুসন্ধানে দেখা গেছে হকার্স মার্কেটের ব্যবসায়ীদের জন্য নির্মিত জলাধারকে রকিব আলী ব্যবহার করছেন মাছের ঘের হিসেবে। দেশি-বিদেশি বিভিন্ন জাতের মাছের চাষ হয় সেখানে।


রকিব আলীর বাড়ি কোথায় তা সঠিক জানেন না হকাররা। কেউ জানেন সিলেটের ফেঞ্চুগঞ্জে কেউ জানেন ওসমানীনগরে, কেউ জানেন তার বাড়ি চাঁদপুরে। সিলেট প্রধান ডাকঘরের সামনে এক সময় পেঁয়াজ বিক্রি করতেন যে রকিব আলী আজ তার সিলেট নগরীতে দুটি বাড়ি।

একটি খুলিয়াটুলায়, অন্যটি নবাব রোডে।


প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরান যখন সিলেটের মেয়র তখন থেকে রকিব আলী নিজেকে হকার্স লীগের নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন। অথচ একসময় রকিব আলী ছিলেন সিলেট মহানগর হকার্স দলের সাধারণ সম্পাদক।

সুবিধা নিতেই ভোল পাল্টান তিনি। আবার যখন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হন তখন তার কাছের মানুষ বনে যান রকিব আলী। আরিফুল হকের পর্ব শেষ হলে আবার তিনি আওয়ামী সুর তোলেন। পুরো দাপটেই মাঠে আছেন রকিব আলী। তার এ দাপটের শক্তি কোথায়? রকিব আলীর খুঁটির জোরই বা কোথায়?

spot_img

Most Popular

আরও পড়ুন

এমসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান–২০২৬ অনুষ্ঠিত

এমসি প্রতিনিধি: কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের এমসি কলেজে ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ পালন...

শাবিতে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আর প্রোগ্রামিংয়ের উপর প্রশিক্ষণ

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী...

‎বাংলা একাডেমি ও শাবিপ্রবি বাংলা বিভাগের যৌথ সেমিনার সম্পন্ন‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ এবং বাংলা...

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার

আধুনিক রিপোর্ট :: সিলেটের আলোচিত জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার।...

spot_img

পড়ুন

এমসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান–২০২৬ অনুষ্ঠিত

এমসি প্রতিনিধি: কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের এমসি কলেজে ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এমসি কলেজ শাখা। বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আকমল হোসেন। কলেজ শাখা ছাত্রশিবিরের...

শাবিতে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আর প্রোগ্রামিংয়ের উপর প্রশিক্ষণ

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী আর প্রোগ্রামিং-এর উপর প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের কনফারেন্স কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা...

‎বাংলা একাডেমি ও শাবিপ্রবি বাংলা বিভাগের যৌথ সেমিনার সম্পন্ন‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী এক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিভাগটি প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো বাংলা একাডেমির সহায়তায় সিলেটের দুই কৃতি সন্তান 'সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীনের জীবন ও সাহিত্যকর্ম' শীর্ষক এ সেমিনারের আয়োজন করা...

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার

আধুনিক রিপোর্ট :: সিলেটের আলোচিত জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি সিলেটের হজরত শাহজালাল ও শাহপরানের (রাহ.) মাজারের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার উদ্যোগ নিয়ে ব্যপক আলোচনায়...

বাংলা একাডেমির যৌথ উদ্যোগে শাবিপ্রবির বাংলা বিভাগে প্রথম সেমিনার আগামীকাল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো যৌথ সেমিনার অনুষ্ঠিত হবে সোমবার (২২ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে । বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে 'সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীনের জীবন ও সাহিত্যকর্ম'-এর ওপর এই সেমিনার অনুষ্ঠিত হবে। রবিবার...

মধ্যনগরে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পৃথক বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো. মুন্না (২০),শফিকুল ইসলাম (১৮) ও মো. ইমরান আহমেদ (২৪)। বৃহস্পতিবার মধ্যনগর থানা পুলিশ উপজেলার চামরদানী ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা...

শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন, সভাপতি সোহেল তালুকদার, সম্পাদক হোসাইন আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সোহেল তালুকদারকে সভাপতি ও হোসাইন আহমদকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৭ জুন) রাত ৯টায় শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবি’র হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবগঠিত কমিটির অন্য...

ছাতকে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আছিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আমির আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। নিহত আছিয়া বেগম উপজেলার গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত উস্তার আলীর মেয়ে। অভিযুক্ত আমির আলী শান্তিগঞ্জ উপজেলার পাগলা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ছোরাব...

‎শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত: র‍্যাগিংয়ে জিরো টলারেন্সের ঘোষণা‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।‎‎ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও...

শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) অঙ্গপ্রতিষ্ঠান শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়োমে পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল...

শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হলে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় হল প্রশাসনের উদ্যোগে এবং মুজিব জাহান রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি...

উপকূল রক্ষায় গবেষণার আহ্বান শাবিপ্রবি উপাচার্যের

শাবিপ্রবি প্রতিনিধি: উপকূল রক্ষায় গবেষণার আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমুদ্রবিজ্ঞান বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন কোস্ট, ক্লাইমেট অ্যান্ড কমিউনিটি’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তন আর দূরবর্তী...