Homeসংবাদবকেয়া দাবিতে ফের আন্দোলনে...

বকেয়া দাবিতে ফের আন্দোলনে তারাপুর চা বাগান শ্রমিকরা

আধুনিক ডেস্ক:

প্রধানমন্ত্রী প্রতিশ্রুত বকেয়ার তৃতীয় কিস্তি না পাওয়া, দুই সপ্তাহ ধরে বেতন না পাওয়াসহ সাত দাবিতে সিলেটের তারাপুর চা বাগানে আবারো অচলাবস্থা দেখা দিয়েছে।

শনিবার থেকে কাজ বন্ধ করে কর্মবিরতি শুরু করেছেন শ্রমিকরা।

দ্রুত দাবি বাস্তবায়ন না হলে মঙ্গলবার থেকে কর্মবিরতির পাশাপাশি অবস্থান, বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন তারাপুর চা বাগান শ্রমিক ও পঞ্চায়েত কমিটি।

চা বাগান শ্রমিকদের কর্মবিরতির কারণে শুকনো মৌসুমের কলম বন্ধ থাকায় উৎপাদন কমে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। বেতন না পাওয়ায় শ্রমিকদের ঘরে ঘরে অভাব, হাহাকার দেখা দিয়েছে। স্কুলে সন্তানদের ভর্তি করতে পারছেন না শ্রমিকরা।

তারাপুর চা বাগানের শ্রমিক মমতা রায় বলেন, চা বাগানই আমাদের জীবন। আমরা চা বাগান বন্ধ থাকুক এটা চাই না। ২ সপ্তাহ ধরে কোনো বেতন ভাতা পাচ্ছি না। ঘরে ঘরে খাদ্যাভাব দেখা দিয়েছে। বাধ্য হয়ে পেটের তাগিদে আন্দোলন শুরু করেছি।

অপর শ্রমিক গীতা হালদার বলেন, জানুয়ারি মাসে কোনো বেতন ভাতা নাই। সন্তানদের স্কুলে ভর্তি যেমন করতে পারি নি, তেমনি নতুন ক্লাসের বইও কিনে দিতে পারছি না। আমরা আমাদের ন্যায্য পাওনাটা চাই।

পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সুনীল মোদী বলেন, কর্তৃপক্ষের খামখেয়ালির কারণে বার বার বেতন আটকে যাচ্ছে। এতে করে শ্রমিক পরিবারে নানান সংকট বাড়ছে। বেতন না পাওয়ার কারণে সংক্রান্তি উৎসব পানসে হয়ে গেছে। আমরা অচলাবস্থার অবসান চাই। বার বার বাগান বন্ধ থাকাটা আমরাও চাই না। বাধ্য হয়ে অভাবের তাড়নায় আন্দোলন করছি।’

পঞ্চায়েত কমিটির সভাপতি চৈতন্য মোদী জানান, গত ২ সপ্তাহ ধরে বাগান শ্রমিকরা বেতন পাচ্ছেন না। পাশাপাশি প্রধানমন্ত্রী ঘোষিত বকেয়া বেতনের তৃতীয় কিস্তিও আমরা পাচ্ছি না। অধিকার হারিয়ে, অধিকার পাবার দাবিতে মঙ্গলবার সকাল থেকে কঠোর আন্দোলন শুরু করবো।

spot_img

Most Popular

আরও পড়ুন

পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের সভাপতি তালহা, সম্পাদক স্বপ্নীল

শাবিপ্রবি প্রতিনিধি: পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের (পুসাস) ২০২৬-২৭ সেশনের নতুন...

সেকশন অফিসার থেকে রেজিস্ট্রার: শাবিপ্রবিতে ৩২ বছরের স্মৃতিময় কর্মজীবনের বিদায়

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক রেজিস্ট্রার সৈয়দ...

লাখাইয়ে অনাবৃষ্টিতে চৌচির আমন জমি, বাড়ছে মাজরা পোকার আক্রমন এতে উদ্বিগ্ন কৃষকরা

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার...

খান চা বাগানের শ্রমিকদের মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলার খান চা...

spot_img

পড়ুন

পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের সভাপতি তালহা, সম্পাদক স্বপ্নীল

শাবিপ্রবি প্রতিনিধি: পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের (পুসাস) ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল আহমেদ তালহা ও সাধারণ সম্পাদক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরদ্বীপ দাস স্বপ্নীল নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৩শে অক্টোবর) বিকালে সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবে পুসাসের বার্ষিক সাধারণ...

সেকশন অফিসার থেকে রেজিস্ট্রার: শাবিপ্রবিতে ৩২ বছরের স্মৃতিময় কর্মজীবনের বিদায়

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক রেজিস্ট্রার সৈয়দ লিম মোহাম্মদ আব্দুল কাদিরের প্রায় ৩২ বছরের দীর্ঘ ও সমৃদ্ধ কর্মজীবনের অবসান ঘটেছে। বিদায়বেলায় তিনি তাঁর কর্মজীবনের স্মৃতি, অনুভূতি ও ভবিষ্যৎ প্রত্যাশা ব্যক্ত করেছেন। দীর্ঘ পথচলা শেষে বিশ্ববিদ্যালয়ে কাটানো নিজের অভিজ্ঞতা এবং আবেগের কথা স্মরণ করেছেন...

লাখাইয়ে অনাবৃষ্টিতে চৌচির আমন জমি, বাড়ছে মাজরা পোকার আক্রমন এতে উদ্বিগ্ন কৃষকরা

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারনে শুকিয়ে চৌচির হয়ে পড়ছে আমন ধানের জমি গুলো। অনেক জমিতে দেখা দিয়েছে ফাটল। এর মধ্যে ধানে মাজরা পোকার আক্রমণ বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষকরা। কিছু জমির ধান ইতিমধ্যে কাইচ থোড় পর্যায়ে পৌঁছেছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে...

খান চা বাগানের শ্রমিকদের মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলার খান চা বাগানের চা শ্রমিকদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ২টায় খান চা বাগান মিলনায়তনে এ শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে...

ক্যানসারে আক্রান্ত শাবিপ্রবি শিক্ষার্থীর বাবার চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীর সাব্বির আহমেদের বাবা চতুর্থ পর্যায়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রাথমিকভাবে আরও প্রায় ৬০ লাখ টাকা প্রয়োজন। এ অবস্থায় তাঁর চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহপাঠীদের দেওয়া তথ্য অনুযায়ী, মীর...

বাংলাদেশ আর্কসামিটে সেরা শাবিপ্রবির স্থাপত্য বিভাগ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্থাপত্য বিভাগের একটি দল ‘বাংলাদেশ আর্কসামিট ২০২৬’-এর শিক্ষার্থী বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) আয়োজিত দেশের ১৬টি স্থাপত্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে শাবিপ্রবির শিক্ষার্থীরা এই গৌরবময় সাফল্য অর্জন করে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জালাল মিয়া নিহত

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় জালাল মিয়া (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে অলিপুরের বাদশা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত জালাল মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি উত্তর গ্রামের (গুনিহাটি) মৃত...

দুই মাস পর বাতিল হলো শাবিপ্রবির কোষাধ্যক্ষ পদের নিয়োগ প্রজ্ঞাপন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কোষাধ্যক্ষ পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ মো. আতিকুল হক যোগদান না করায় দুই মাস পর নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রাণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ...

লাখাইয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আমিনুল ইসলাম তালহা (১৫) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে থাকা তার বন্ধু আরমানও গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। বুধবার (১৪অক্টোম্বর ) দুপুর ১ টার দিকে শায়েস্তাগঞ্জের নুরপুর এলাকায় এ-ই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত আমিনুল...

লাখাইয়ে চিকিৎসক, জনবলসহ নানান সংকটে ব্যাহত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা

নাজিম উদ্দিন, লাখাই : নেই প্রয়োজনীয় জনবল, নেই পর্যাপ্ত যন্ত্রপাতি-এভাবেই চলছে হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নানা সমস্যা ও অসুস্থতা নিয়ে প্রতিদিন এ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। তবে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।হাসপাতালটি ৫০...

হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে: কয়ছর আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা রয়েছে। বিএনপি সরকার সেই স্বাধীনতা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। এ জন্য...

লাখাইয়ে দূর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, ৬৭ টি মন্ডবে চলছেশেষ মূহুর্তে সাজসজ্জার কাজ

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে। ১৬ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। আর এর আগেই উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৬৭টি পূজা মণ্ডপের প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে ।এ বছর লাখাইয়ের প্রতিমা কারিগররা অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন।...