Home Blog Page 87

সিলেটে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মজাম উদ্দিন ওরফে তেরা মিয়া (৪৮)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

বুধবার (৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এয়ারপোর্ট থানাধীন গোল্ডেন টাওয়ার স্কাই লিংক ট্রাভেলসের সামনে থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল পৌনে ৩টায় র‍্যাব-৯ এর মিডিয়া উইং অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মজাম উদ্দিন তেরা মিয়া কোম্পানীগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।

গ্রেপ্তারকৃত মজাম উদ্দিন তেরা মিয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউড়া গ্রামের মৃত কলিম উল্লাহর ছেলে।

বুধবার রাতেই তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম বলেন, আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে র‌্যাব-৯ কতৃক আসামিকে আটক করা হয়েছে।

গুমের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

0

আধুনিক ডেস্ক ::

গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত আইনে গুম করার অপরাধের জন্য মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত অধ্যাদেশের দেওয়া হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমে ব্রিফি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

এছাড়াও জাতীয় মানবাধিকার কমিশনকে গুমের তদন্তের অনুমোদন দেয়া হয়েছে। এই আইনের ফলে দেশে আর কোনো সরকার গুমের রাজত্ব চালাতে পারবে না বলেও জানান প্রেস সচিব। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ১২০ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করার বাধ্যবাধকতা করা হয়েছে বলেও জানান তিনি।

গুমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে, এটি বাংলাদেশের ঐতিহাসিক আইন এমন মন্তব্য করে প্রেস সচিব বলেন, এ আইনের ফলে নতুন করে দেশের কোনো শাসক গুমের ঘটনা ঘটাতে পারবে না।

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, প্রার্থী হবেন হবিগঞ্জ-১ আসনে

0

আধুনিক ডেস্ক ::

আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়াপুত্র ড. রেজা কিবরিয়া সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। তিনি দলটির প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ড. রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করতে পারেন।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে তিনি একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বিএনপিতে যোগ দেয়ার বিষয়ে ড. রেজা কিবরিয়া বলেন, ’ইতিমধ্যেই আমি বিএনপির প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছি। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়।’

এদিকে বিএনপি হবিগঞ্জ জেলার চারটি আসনের মধ্যে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনটিতে এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। বাকী তিনটি আসনে প্রার্থীদের নাম ঘোষিত হয়েছে। তালিকা প্রকাশের পর নবীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে।

আরিফুল হকই সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন

0

আধুনিক রিপোর্ট ::

অবশেষে সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। বুধবার (৫ নভেম্বর) নিজেই তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে চেয়ারপারসনের নির্দেশে তিনি ওই আসনে নির্বাচন করতে সম্মত হন।

আরিফুল হক চৌধুরী জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে চেয়ারপারসনের নির্দেশে তিনি ওই আসনে নির্বাচন করতে সম্মত হন। তিনি বলেন, চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তার নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। সিলেট-৪ আসনের মানুষের ভালোবাসা নিয়েই আমি নির্বাচনী মাঠে নামব। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজও সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) কেন্দ্রের জরুরি তলবে তিনি ঢাকায় যান। সেখানে তাকে নিয়ে একাধিক দফায় বৈঠক হয়। সর্বশেষ বুধবার রাত ৮টায় বিএনপি চেয়ারপার্সন তাকে ডেকে পাঠান এবং এ সিদ্ধান্ত দেন। সিলেট সিটির সাবেক এই মেয়র সিলেট-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু গত সোমবার এই আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে অনেকটা আশাহত হন আরিফ।

এদিকে প্রার্থী ঘোষণার দিন সিলেটের ছয়টি আসনের মধ্যে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে কারও নাম ঘোষণা করা হয়নি। এ নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছিল।

কোম্পানীগঞ্জে পাখিকুরি ব্রীজ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, ঝুঁকি নিয়ে পারাপার

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেট কোম্পানীগঞ্জ পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন জীবনপুর পাখিকুরি ব্রীজ ভেঙে যাওয়ায় ইউনিয়নের পাঁচটি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, প্রায় ৪ চওড়া ৫০ ফিট দৈর্ঘ্যরে ব্রীজটি ১৯৮০দশকে তৈরি করা ব্রীজে ঝুঁকি নিয়ে মানুষ পারাপার করা গেলেও পণ্য এবং যানবাহনের ক্ষেত্রে দেখা দিয়েছে চরম দুর্ভোগ।

ইউনিয়নের আমেরতল, শিবনগর, চন্দ্রনগর, নতুন জীবনপুর, করাতিবাড়ী, নিগারিপাড় গ্রামের প্রায় অন্তত ৫ হাজার মানুষ এখন কৃষিপণ্যের বাজারজাতকরণ, স্কুল-কলেজের শিক্ষার্থী, সাধারণ মানুষের ইউনিয়ন এবং উপজেলার সঙ্গে যোগাযোগ ব্যাঘাতে গ্রামগুলোতে অর্থনৈতিক, শিক্ষাসহ সামগ্রিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

সরেজমিন দেখা গেছে, ব্রীজের মধ্যের ডালাই খালে ধসেপড়া ব্রীজের রড বেরিয়ে এসেছে, সেই ভাঙা ব্রীজ ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপারের করছেন মানুষজন। যাত্রী ও পণ্যবাহী কোনো যানবাহন চলাচল করতে না পারায় চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা।

ইউপি সদস্য আবুল বাশার জানান, এই ব্রীজটা আমাদের জন্য জরুরী। আমরা বারবার আবেদন করেছি। অদৃশ্য কারণে ব্রিজটি হচ্ছে না।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আতাউর রহমান বলেন,“গার্ডার ব্রিজের চাহিদা আমরা ঢাকার সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি।অনুমোদন পাওয়া সাপেক্ষে আমরা দেখবো।

সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশাচালকের

0

আধুনিক ডেস্ক ::

সিলেটের শাহপরান থানাধীন খাদিমনগর এলাকায় সিএনজি ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এ ঘটনাটি ঘটে। এসময় সিএনজি অটোরিকশার ৪জন যাত্রী গুরুতর আহত হন। গুরুতর আহতবস্থায় স্থানয়ীরা মুন্না মিয়া (২০) নামের এক যুবককে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জৈন্তাপুর উপজেলার উমনপুর চিকনাগুল গ্রামের আতাউর রহমানের ছেলে।

সিলেটের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, সিলেটগামী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর চার যাত্রী। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে।

জোট নয়, সমঝোতা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

0

আধুনিক ডেস্ক ::

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোন জোট করার কোন সিদ্ধান্ত নেইনি, জোট করবও না। আমরা নির্বাচনী সমঝোতা করবো। শুধু ইসলামী দল না, দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল যারা আছেন তারা সংযুক্ত হচ্ছেন। আগামীতে আরও অনেক দল এই নির্বাচনী সমঝোতায় যুক্ত হবেন। আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই। বুধবার (৫ নভেম্বর) সকালে ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। তৃতীয়বার দলের আমীর নির্বাচিত হওয়ার পর সিলেট ফিরে বিমানবন্দরে দলের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। দলের নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে সংবর্ধিত করেন।

গণভোট নিয়ে জামায়াতের অবস্থান পরিস্কার উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? তাই আমরা চাই গণভোট আগে হোক এবং জুলাই সনদ আইনি ভিত্তি পাক।’

জামায়াত বলছে সবাইকে নিয়ে নির্বাচন করতে, এখানে সবাই বলতে আওয়ামী লীগসহ কি-না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ডা. শফিক বলেন, ‘আওয়ামী লীগ নিজেরাই তো নির্বাচন চায় নি। আপনারা কী তাদের উপর জোর করে নির্বাচন চাপিয়ে দিবেন? তারা নির্বাচনে বিশ্বাসী- সেটা তারা প্রমাণ করতে পারেনি। এখন যেটা তারা চায় না সেটা তাদের উপর চাপিয়ে দিলে জুলুম হবে না?’

নির্বাচনকে সামনে রেখে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক ত্যাগ ও কোরবানী করে দেশে পরিবর্তন এসেছে। গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। দুঃশাসনের কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল। তাই দুঃশাসনের যত কারণ ছিল সবগুলো দূর হওয়া উচিত। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হল দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমরা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই এবং পুরো জাতি যাতে আমরা এক সাথে আওয়াজ তুলে দুর্নীতিকে ‘না’ বলতে পারি। আমি দুর্নীতি করবো না, কাউকে করতে দেব না- এটা হলেই ইন শা আল্লাহ দেশ এগিয়ে যাবে।

পি. আর পদ্ধতি ও ফেব্রুয়ারিতে নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমীর বলেন, ‘গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে একাধিক দল থাকবে, একাধিক আদর্শ থাকবে। সবাই তাদের আদর্শ, দাবি ও কর্মসূচী নিয়ে আসবে। আমরা মনেকরি আমাদের পি আর পদ্ধতির দাবি শ্রেষ্ঠ দাবি। আমরা আশাকরি জনগণ এটি বিবেচনায় নিবে। আমরা যা-ই করি জনগণকে নিয়ে করবো। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করবো না। জনগণ যদি মনে করে ভবিষ্যতে যাতে আর কোন ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য পি আর পদ্ধতি প্রয়োজন। তবে আমরা সেই দাবি অব্যাহত থাকবো। সবাইকে নিয়ে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়বো ইন শা আল্লাহ। নির্বাচন দেরি হলেই বিভিন্ন ধরণের আশঙ্কা তৈরি হবে।’

শাকসু বানচালের ষড়যন্ত্র, নেপথ্যে কারা?

0

মাঈন উদ্দিন, শাবি:

দীর্ঘ ২৭ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও আগ্রহ। এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর উপাচার্যের উপস্থিতিতে নির্বাচন কমিশন ঘোষণা করা হয়। কিন্তু ঘোষণার মাত্র পাঁচ দিনের মাথায় বিএনপিপন্থি চারজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও নানা জল্পনা–কল্পনা। কেউ প্রশ্ন তুলছেন, “শাকসু নির্বাচন কি আদৌ হবে?” আবার কেউ কেউ মনে করছেন, বিএনপি ও তাদের অঙ্গসংগঠন ছাত্রদল শাকসু বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।

অভিযোগের কারণ হিসেবে শিক্ষার্থীরা দেখাচ্ছেন তাদের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডকে, যা নির্বাচন বিলম্বিত করার প্রচেষ্টা হিসেবে দেখা যাচ্ছে। প্রায় ১০ মাস শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ব্যানার–ভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ ছিল। এ সময় ছাত্রদল দাবি করেছিল, প্রথমে ছাত্ররাজনীতি চালু করতে হবে, তারপর শাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কিন্তু ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী ঘোষণা দেন যে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই ঘোষণার পর নির্বাচনকে সামনে রেখে ২২ সেপ্টেম্বর ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুনরায় চালু করা হয়। তবে রাজনীতি চালুর পর ১৯ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ছাত্রদল দাবি করে, ক্যাম্পাসে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন আয়োজন করা ঠিক হবে না। তারা বলেন, দীর্ঘ ১০ মাস ছাত্ররাজনীতি বন্ধ থাকায় তারা সাংগঠনিকভাবে পিছিয়ে পড়েছেন। অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো এখানে ৫ আগস্টের পর রাজনীতি চালু ছিল না। প্রশাসন ইচ্ছাকৃতভাবে রাজনীতি স্থগিত রেখে এখন তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করতে চাইছে, এমন অভিযোগও করেন তারা।

তারা আরও বলেন , বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। এই সময়ে নির্বাচন আয়োজন শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করবে। তাই তারা পরীক্ষার পর নির্বাচন প্রক্রিয়া শুরু করার দাবি জানান।

এর আগে এক অনলাইন মিটিংয়ে বিএনপিপন্থি কিছু শিক্ষক উপাচার্যের সঙ্গে নির্বাচন প্রসঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

এ সকল বিষয় পর্যালোচনা করে সম্ভাব্য শিবির–সমর্থিত ভিপি প্রার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, “নির্বাচন কমিশন থেকে যে চারজন পদত্যাগ করেছেন, তারা সবাই জুলাই আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন। তাই তাদের প্রতি আমাদের ভরসা ছিল। কিন্তু তারা সেই বিশ্বাস হারিয়েছেন। আমার মনে হয়, ছাত্রদল শাকসু বানচালের জন্য একটি পরিকল্পিত সিরিজ শুরু করেছে। আত্মবিশ্বাসের অভাবে তারা জাতীয় নির্বাচনের আগে শাকসু নির্বাচন চায় না। এজন্য একের পর এক অজুহাত তুলে নির্বাচন পেছাতে চাইছে।”

তিনি আরও বলেন, “প্রথমে তারা বলেছিল, ছাত্ররাজনীতি চালু না করে নির্বাচন দেওয়া যাবে না। রাজনীতি চালুর পর আবার বলল, লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এখন বলছে, পরীক্ষার সময় নির্বাচন মানসিক চাপ দেবে। বিএনপিপন্থি কিছু শিক্ষকও প্রশাসনের সঙ্গে অশালীন আচরণ করেছেন। কমিশন ঘোষণার মাত্র পাঁচ দিনের মধ্যে বিএনপি মতাদর্শের পাঁচ শিক্ষকের পদত্যাগ সবকিছুই একটি ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়।”

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক আজাদ শিকদার বলেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বিএনপিপন্থি চারজন শিক্ষক তফসিল ঘোষণার আগেই একযোগে নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখালেও তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা শিক্ষার্থীদের মনে সন্দেহ তৈরি করেছে। এটি আসন্ন শাকসু নির্বাচনের সুষ্ঠুতা, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করছে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা আগেই প্রশাসনকে সতর্ক করেছিল যে, কমিশনে এমন কাউকে রাখা ঠিক হবে না যারা মাঝপথে রাজনৈতিক কারণে সরে যেতে পারেন। সেই সতর্কতা উপেক্ষা করার ফল আমরা এখন দেখছি। শিক্ষার্থীরা কোনো ষড়যন্ত্র মেনে নেবে না, ইনশাআল্লাহ। আমরা চাই অবিলম্বে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক।”

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির আহবায়ক পলাশ বখতিয়ার বলেন, “অভ্যুত্থানের পর এক বছরের বেশি সময় পার হলেও প্রশাসন নির্বাচন আয়োজন করতে পারেনি, যা জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী। নভেম্বরই ছিল নির্বাচন আয়োজনের সর্বোত্তম সময়। এর মধ্যে না হলে পরবর্তীতে জাতীয় নির্বাচনের প্রভাবে ছাত্রসংসদ নির্বাচনে আধিপত্য দেখা দিতে পারে।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনারদের পদত্যাগ নির্বাচন আয়োজনকে প্রভাবিত করবে না বলে আমি মনে করি। পদত্যাগ করা এক কমিশনারও বলেছেন, তিনি শাকসু নির্বাচন চান। তাই আশা করি, কমিশন সফলভাবে নির্বাচন সম্পন্ন করবে।”

এসব অভিযোগের প্রেক্ষিতে ছাত্রদলের শাবিপ্রবি শাখার সভাপতি রাহাত জামান বলেন, “কেউ পদত্যাগ করলে তার দায় আমাদের নয়। তারা ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। তাদের জায়গায় তাদের পরবর্তীজনকে দায়িত্ব দেওয়া হোক। অন্যথায় নতুন কমিশনার নিয়োগ দেওয়া হোক । আমরাও চাই উৎসবমুখর পরিবেশে শাকসু নির্বাচন হোক। তবে বর্তমানে অনেক ব্যাচের পরীক্ষা চলমান। তাদের অনেকই প্রার্থী হবেন । এই সময়ে কিভাবে তারা প্রচারণা চালাবেন। তাই সবার সুবিধা বিবেচনা করে নির্বাচন আয়োজন করাই যুক্তিসংগত হবে।”

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর শাবিশাখার শিক্ষক নেতারা শাকসু নির্বাচন আয়োজনের ব্যাপারে অসহযোগিতার করবেন বলে গুঞ্জন উঠেছে৷ জানতে চাইলে উপ-উপাচার্য ও ইউট্যাব শাবপ্রবির শাখার আহ্বায়ক মো. সাজেদুল করিম বলেন, ইউট্যাব হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে দায়িত্বশীল সংগঠন। ইউট্যাব যদি কোন কিছু করতে চায় তাহলে অবশ্যই মিডিয়াকে জানিয়ে করবে। নির্বাচন কমিশনারদের পদত্যাগের ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, তারা পদত্যাগ পত্র জমা দিয়েছে, আমরা এখন সেটা গ্রহণ করিনি। যদি গ্রহণ করা হয় তাহলে নতুন চারজন নিয়োগ দেওয়া হবে অন্যথায় তারাই কাজ করবেন। এ নিয়ে শিক্ষার্থীদের আশংকা করার কিছু নেই।

জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত

0

আধুনিক ডেস্ক ::

ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।  মঙ্গলবার ৪ নভেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।  সভায় আলোচনা হয়, জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে। জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে। জাকির নায়েকের ঢাকায় আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়েনের সুযোগ নেই। সবাই এখন নির্বাচনমুখী। সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন। তবে নির্বাচনের আগে নয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আনতে চায়। ঢাকার বাইরেও যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছে। ২০১৬ সালে ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে উসকানি ও বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদানের অভিযোগ আনে ভারত সরকার। এরপর জাকির নায়েক ভারত ছাড়েন এবং মালয়েশিয়ায় আশ্রয় নেন। পুত্রজায়া শহরে তাঁকে স্থায়ী বসবাসের অনুমতি দেয় মালয়েশিয়া সরকার।

ভারতীয় ও বাংলাদেশিদের জালিয়াতি: গণহারে ভিসা বাতিলের ক্ষমতা চাইছে কানাডা সরকার

0

আধুনিক ডেস্ক ::

কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও বাংলাদেশ থেকে আসা ভিসা আবেদনে জালিয়াতির ঘটনা ঘটছে। কানাডার সম্প্রচার মাধ্যম সিবিসি নিউজের কাছে আসা নথিতে দেখা যায়, কানাডার অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব বিভাগ (আইআরসিসি) এবং কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) কর্মকর্তারা মার্কিন অংশীদারদের সঙ্গে মিলে একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছেন। এই গ্রুপের লক্ষ্য হচ্ছে ভ্রমণ ভিসার জাল আবেদনগুলো চিহ্নিত ও বাতিল করা এবং এ জন্য তাদের ক্ষমতা বৃদ্ধি করা।

অভ্যন্তরীণ সরকারি নথিতে ভারত ও বাংলাদেশকে ‘নির্দিষ্ট চ্যালেঞ্জিং দেশ’ হিসেবে তুলে উল্লেখ করে এই ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। গণহারে ভিসা বাতিলের ক্ষমতা কী কী ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, সেই তালিকায় ‘নির্দিষ্ট দেশের ভিসাধারীদের’ কথা উল্লেখ করা হয়েছে।

যদিও প্রকাশ্যে ইমিগ্রেশনমন্ত্রী লেনা দিয়াব এই ক্ষমতা চাওয়ার কারণ হিসেবে কেবল মহামারি বা যুদ্ধের কথা বলেছেন। তিনি নির্দিষ্ট কোনো দেশের কথা উল্লেখ করেননি। এই ক্ষমতা রেখে বিল সি–১২ নামে একটি প্রস্তাব পার্লামেন্টে তোলা হয়েছে। সরকার দ্রুত এটি পাস করার আশা করছে।

সুশীলসমাজের ৩০টির বেশি সংগঠন এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মাইগ্র্যান্ট রাইটস নেটওয়ার্কের মতো সংগঠনগুলো বলছে, গণহারে বাতিলের ক্ষমতা সরকারকে ‘গণবহিষ্কারের যন্ত্র’ একটি স্থাপন করার ক্ষমতা দেবে।

অভিবাসন আইনজীবীরাও সন্দেহ প্রকাশ করেছেন, আবেদন জট কমাতে সরকার এই ক্ষমতা চাইছে কি না। আইআরসিসি অবশ্য গত মাসে সিবিসিকে জানিয়েছিল, ‘নির্দিষ্ট গোষ্ঠী বা পরিস্থিতি’ মাথায় রেখে নতুন প্রস্তাব করা হয়নি।

ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, তারা সীমান্তে অপ্রয়োজনীয় ভিড় কমাতে এবং ভুয়া পর্যটক ও অবৈধ পারাপার কমাতে ‘দৃঢ় পদক্ষেপ’ নিয়েছে। বিভাগটি দাবি করেছে, ‘অপব্যবহারের সর্বোচ্চ হার থাকা দেশগুলো’ থেকে অস্থায়ী রেসিডেন্স ভিসা (টিআরভি) আবেদনের ওপর কড়া নজরদারি বৃদ্ধির ফলে গত বছরের জুন থেকে অবৈধভাবে মার্কিন সীমান্ত পার হয়ে কানাডায় প্রবেশের হার ৯৭ শতাংশ কমেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় জালিয়াতির কারণে ভিসা বাতিলের হার ২৫ শতাংশ বেড়েছে। তবে কেন অভ্যন্তরীণ নথিতে বাংলাদেশ ও ভারতকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে—সিবিসি নিউজের এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেয়নি কর্তৃপক্ষ।