কোম্পানিগঞ্জ প্রতিনিধি:
সিলেট কোম্পানীগঞ্জ পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন জীবনপুর পাখিকুরি ব্রীজ ভেঙে যাওয়ায় ইউনিয়নের পাঁচটি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, প্রায় ৪ চওড়া ৫০ ফিট দৈর্ঘ্যরে ব্রীজটি ১৯৮০দশকে তৈরি করা ব্রীজে ঝুঁকি নিয়ে মানুষ পারাপার করা গেলেও পণ্য এবং যানবাহনের ক্ষেত্রে দেখা দিয়েছে চরম দুর্ভোগ।
ইউনিয়নের আমেরতল, শিবনগর, চন্দ্রনগর, নতুন জীবনপুর, করাতিবাড়ী, নিগারিপাড় গ্রামের প্রায় অন্তত ৫ হাজার মানুষ এখন কৃষিপণ্যের বাজারজাতকরণ, স্কুল-কলেজের শিক্ষার্থী, সাধারণ মানুষের ইউনিয়ন এবং উপজেলার সঙ্গে যোগাযোগ ব্যাঘাতে গ্রামগুলোতে অর্থনৈতিক, শিক্ষাসহ সামগ্রিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।
সরেজমিন দেখা গেছে, ব্রীজের মধ্যের ডালাই খালে ধসেপড়া ব্রীজের রড বেরিয়ে এসেছে, সেই ভাঙা ব্রীজ ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপারের করছেন মানুষজন। যাত্রী ও পণ্যবাহী কোনো যানবাহন চলাচল করতে না পারায় চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা।
ইউপি সদস্য আবুল বাশার জানান, এই ব্রীজটা আমাদের জন্য জরুরী। আমরা বারবার আবেদন করেছি। অদৃশ্য কারণে ব্রিজটি হচ্ছে না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আতাউর রহমান বলেন,“গার্ডার ব্রিজের চাহিদা আমরা ঢাকার সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি।অনুমোদন পাওয়া সাপেক্ষে আমরা দেখবো।


