Home Blog Page 88

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল

0

আধুনিক ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। অন্য দুটি দল হলো বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাসী) ও বাংলাদেশ আমজনগণ পার্টি। মঙ্গলবার এই তিন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, এ তিন দলের নিবন্ধনের বিষয়ে দাবি–আপত্তি আহ্বান করে বুধবার (৫ নভেম্বর) পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। কারও দাবি–আপত্তি থাকলে ১২ নভেম্বর পর্যন্ত জানানো যাবে। দাবি আপত্তি নিষ্পত্তি হওয়ার পর চূড়ান্তভাবে নিবন্ধনের সনদ দেওয়া হবে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর প্রাথমিকভাবে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধনযোগ্য হিসেবে চিহ্নিত করেছিল ইসি, তবে জাতীয় লীগ নিবন্ধন পাচ্ছে না। জাতীয় লীগের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠলে ইসি দলটি নিয়ে আবার তদন্ত করে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, পুনঃ তদন্ত করে রাজনৈতিক কর্মকাণ্ডের, ভোটে অংশগ্রহণ ও অতীত নির্বাচনসংক্রান্ত কার্যক্রমে জাতীয় লীগের ধারাবাহিকতা পাওয়া যায়নি।

কোনো রাজনৈতিক দলকে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। এখন ইসিতে নিবন্ধিত দল ৫৩টি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দল নিবন্ধনের আবেদন আহ্বান করার পর ১৪৩টি দল ইসিতে আবেদন করেছিল। প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে ১২১টি আবেদন। ২২টি দলের বিষয়ে সরেজমিন তদন্ত করে ইসি। শেষ পর্যন্ত তিনটি দল নিবন্ধন পেতে যাচ্ছে। এ ছাড়া বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে আদালত নিবন্ধন দেওয়ার নির্দেশনা দেওয়ায় আদেশের কপির অপেক্ষায় রয়েছে ইসি।

প্রতিবাদ সমাবেশ থেকে আটক সিলেট জেলা ছাত্র ইউনিয়ন সভাপতিসহ তিনজন

0

আধুনিক রিপোর্ট ::

সিলেটে ব্যাটারি রিকশা চালকদের আন্দোলনে উসকানির অভিযোগে গ্রেপ্তার ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আনোয়ার হোসেন সুমনসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে আটক হলেন সিলেট জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মাশরুক জলিল এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের (শাবি) দুই সংগঠক মোহাম্মদ জুবায়ের আহমেদ জুয়েল ও শান্ত তালুকদার। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেটে চলমান রিকশা শ্রমিক আন্দোলন দমানোর জন্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন সুমনসহ শ্রমিক সংগঠক ও রাজনৈতিক নেতাকর্মীদের গণগ্রেপ্তার এবং ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।


উল্লেখ্য, এর আগে শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর আম্বরখানা বড়বাজারস্থ বাংলাদেশ সমাজতান্ত্রিক দলে (বাসদ) কার্যালয় থেকে ২২ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করেছেন শ্রমিকেরা। এতে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। ওই আন্দোলনে সংগঠক হিসেবে বাসদ ও সিপিবির নেতারা সম্পৃক্ত আছেন বলে পুলিশ জানায়।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

0
  • শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ::

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী এনা বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রয়েল কোচ পরিবহন নামে অপর আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু’জন মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান আধুনিক কাগজকে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোমেন উদ্দিন চৌধুরী জানান, আহদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

কোম্পানীগঞ্জে ধলাই নদীতে টাস্কফোর্সের অভিযান: ১২০টি বারকি নৌকা ধ্বংস

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে অবৈধ বালু পরিবহনের দায়ে শতাধিক বারকি নৌকা ধ্বংস করা হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে। কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায় প্রতিদিন-ই বারকি নৌকা দিয়ে ধলাই সেতু, ভোলাগঞ্জ রেলওয়ে সংরক্ষিত এলাকা (রোপওয়ে বাংকার) ও নদীর পাড় ধ্বংস করে বালু উত্তোলন করে কিছু বারকি শ্রমিক। এসব নৌকা দিয়ে তারা বালু পরিবহন করে নদীর পাড়ের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। অবৈধ বালু উত্তোলন বন্ধে নদী ও নদীর পাড়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করেছে। অভিযানে বালু ভর্তি প্রায় ৩০/৩৫টি নৌকা মাঝ নদীতে ধ্বংস করে ডুবিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া আরো প্রায় ৯১টি নৌকা আটক করে ভোলাগঞ্জ দশনম্বর ঘাটে রাখা হয়েছে। সন্ধ্যায় সেই ৯১টি নৌকা ধ্বংস করা হয়। একদিনে প্রায় ১২০টি নৌকা ধ্বংস করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার। তিনি বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। দিন ও রাত উভয় সময়েই টাস্কফোর্স কাজ করছে। ধলাই ব্রীজ, বাঙ্কার, নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এই অভিযান অব্যাহত থাকবে।”

সুবিপ্রবির প্রথম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের সর্ববৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষে প্রথম বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় শান্তিগঞ্জের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড্ডয়ন ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শান্তিগঞ্জের ঝিলমিল অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং প্রভাষক শান্তা রানি সাহা ও সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সারওয়ার উদ্দিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সুবিপ্রবির ডিন ড. হারুনুর রশিদ, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।##

ইছামতী বাজারে সংঘর্ষ: মৃত্যু হলো চুনাপাথর ব্যবসায়ী মানিকের

0

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইছামতী বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত বনগাঁও গ্রামের চুনাপাথর ব্যবসায়ী মো. মানিক মিয়া (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার ভোর সাড়ে ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে ইছামতী বাজারে স্থানীয় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী ফজলুল করিমের সাথে বাকবিতণ্ডার জেরে বনগাঁও ও লুবিয়া গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ী মানিকসহ অন্তত ১৫ জন আহত হন। এসময় বাজারের প্রায় ১৫–২০টি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গুরুতর আহত মানিক মিয়াকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পর মানিক মিয়ার স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। ইতোমধ্যে পুলিশ ছয়জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে এবং তাদের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। মানিক মিয়ার মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী মহল এবং এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সুহেল বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সবাইকে ধৈর্য ধরতে হবে। আইনি ও সামাজিক প্রক্রিয়ায় বিষয়টির সমাধান করা উচিত। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, ঘটনার তদন্ত চলছে। সংঘর্ষে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

সিলেট বিভাগের ১৪ আসনে প্রার্থীর নাম ঘোষণা করলো বিএনপি

0

আধুনিক ডেস্ক ::

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ১৪ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারর্পাসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। এসময় ২৩৭টি আসনে বিএনপি প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকা অনুসারে সিলেট-১ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট-২ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা। সিলেট-৩ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সিলেট-৬ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

সুনামগঞ্জ-১ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আনিসুল হক। সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। সুনামগঞ্জ-৫ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক তিনবারের সংসদ সদস্য ক‌লিম উদ্দিন আহমদ মিলন।

মৌলভীবাজার-১ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন নাসির উদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার-২ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সওকত হোসেন সকু, মৌলভীবাজার-৩ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন মজিবর রহমান।

হবিগঞ্জ-২ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন জি কে গউছ, হবিগঞ্জ-৪ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন এসএম ফয়সাল।

জানা গেছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচনে লড়বেন।

২৩৭ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির, খালেদা জিয়া লড়বেন তিনটিতে, তারেক রহমান একটিতে

0

আধুনিক ডেস্ক ::

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী–০১, বগুড়া–০৭ ও দিনাজপুর–০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসনে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও-০১ আসনে। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের জন্য ছাড়া হবে।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

জকিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ, দুঃখ প্রকাশ করল বিএসএফ

0

জকিগঞ্জ প্রতিনিধি ::

সিলেটের জকিগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের অনুপ্রবেশ ও স্থানীয় কৃষকদের ফসল নষ্টের ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে এ বৈঠকে বিএসএফ তাদের সদস্যদের বেআইনি প্রবেশ ও ফসল নষ্টের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, পতাকা বৈঠকে বিএসএফ কর্মকর্তাদের কাছে সীমান্তের ম্যাপসহ বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। তাতে অনুপ্রবেশের বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে। বিএসএফ প্রতিনিধিদল তাদের টহল দলের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি পরবর্তীতে জানানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২ নভেম্বর) দুপুরে ভারতের চরবাগান সীমান্ত চৌকি থেকে বিএসএফের চার সদস্য স্পিডবোটে করে সুরমা নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে কৃষকদের ফসল রক্ষার জন্য স্থাপন করা বাঁশের খুঁটি উপড়ে ফেলেন।বিএসএফ সদস্যদের এমন কর্মকাণ্ড দেখে কয়েকজন যুবক প্রতিবাদ জানিয়ে তাদের থামানোর চেষ্টা করেন এবং পুরো ঘটনাটি মোবাইলে ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, বিএসএফ সদস্যরা বাঁশের খুঁটি উপড়ে ফেলছেন, আর স্থানীয়রা জিজ্ঞেস করছেন, এটি বাংলাদেশের মাটি, আপনারা কেন সীমান্ত অতিক্রম করেছেন?” কিছুক্ষণ পর স্থানীয়দের প্রতিবাদ ও ভিডিও ধারণের মুখে পড়ে বিএসএফ সদস্যরা স্পিডবোটে চড়ে ভারতের দিকে ফিরে যান। জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়। স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি নজরে আনেন। বিজিবির পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের পর বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়। জকিগঞ্জ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, পতাকা বৈঠকে বিএসএফকে সীমান্ত চিহ্নিত ম্যাপের মাধ্যমে দেখানো হয় যে ঘটনাস্থল বাংলাদেশের ভেতরে পড়েছে এবং তাদের টহলদলের এমন অনুপ্রবেশ আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের শামিল।

বিজিবির পক্ষ থেকে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়। এ সময় বিএসএফ প্রতিনিধি দল নিজেদের ভুল স্বীকার করে অনুশোচনা প্রকাশ করে এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনা এড়াতে টহল কার্যক্রমে সতর্কতা অবলম্বনের আশ্বাস দেয়।

সীমান্তে এ ধরনের অনুপ্রবেশে স্থানীয় কৃষকেরা আতঙ্কে রয়েছেন। তাদের দাবি, অনুপ্রবেশের ফলে ফসল ও বাঁধের ক্ষতি হয়েছে, যার যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এবং সীমান্ত এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদার করতে হবে।

স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষা মৌসুমেই সুরমা নদীর তীরবর্তী এলাকাগুলোতে বিএসএফ সদস্যরা টহলের অজুহাতে সীমান্ত অতিক্রম করে আসেন। এ কারণে কৃষক ও নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বেড়েই চলেছে।

সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু রাজধানীর একটি হোটেল থেকে উদ্ধার

0

ডেস্ক রিপোর্ট ::

সিলেট থেকে নিখোঁজ ৪ শিশুকে রাজধানীর একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) বিকেলে শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটনের শাহজাহানপুর থানা পুলিশ। উদ্ধার হওয়া শিশুরা হলো- তানিম আহমেদ, আব্দুল হাকিম, তামিম ও সুহিন মিয়া। শিশুরা ১ সপ্তাহ ধরে নিখোঁজ ছিল। তারা সিলেট শহরতলির বাইশটিলা এলাকার বাসিন্দা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার একটি অধিযাচনপত্রের ভিত্তিতে শাহজাহানপুর থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে রেলওয়ে কলোনির একটি হোটেলে অভিযান চালিয়ে চার শিশুকে উদ্ধার করে।