Home Blog Page 86

পদ ফিরে পেলেন সিলেট বিএনপির ৪০ বহিষ্কৃত নেতা

0

ডেস্ক রিপোর্ট ::

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশগ্রহণের অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেতাদের বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ বাতিল করে পুনরায় প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করায় বিভিন্ন ওয়ার্ডের মোট ৪৫ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

পুনরায় দলে পদপ্রাপ্তরা হলেন- ১নং ওয়ার্ডের সৈয়দ তৌফিকুল হাদী ও মুফতি কমর উদ্দিন কামু, ৩নং ওয়ার্ডের মিজানুর রহমান মিঠু, ৫নং ওয়ার্ডের মো. কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন ও শাহেদ সিরাজ, ৬নং ওয়ার্ডের ফরহাদ চৌধুরী শামীম, ১০নং ওয়ার্ডের মো. সাঈদুর রহমান জুবের, ১১নং ওয়ার্ডের আব্দুর রহিম মতছির, ১৪নং ওয়ার্ডের নজরুল ইসলাম মুনিম, ১৫নং ওয়ার্ডের মো. মুজিবুর রহমান, ১৮নং ওয়ার্ডের এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল ও সালমান চৌধুরী শাম্মী, ২২নং ওয়ার্ডের বদরুল আজাদ রানা, ২৩নং ওয়ার্ডের মামুনুর রহমান মামুন, ২৪নং ওয়ার্ডের হুমায়ুন কবির সুহিন, ২৫নং ওয়ার্ডের অ্যাডভোকেট রুকশানা বেগম শাহনাজ, ২৬নং ওয়ার্ডের সেলিম আহমদ রনি, ২৮নং ওয়ার্ডের আলী আব্বাস, ২৯নং ওয়ার্ডের গোলাম মোস্তফা কামাল ও সাহেদ খান স্বপন, ৩০নং ওয়ার্ডের জাবেদ আমিন সেলিম, রাজু মিয়া ও সানর মিয়া, ৩১নং ওয়ার্ডের মো. আব্দুল মুকিত, ৩২নং ওয়ার্ডের অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানভীর ও দুলাল আহমদ, ৩৩নং ওয়ার্ডের গউছ উদ্দিন পাখী ও দেলওয়ার হোসেন নাদিম, ৩৭নং ওয়ার্ডের দিলওয়ার হোসেন জয়, ৩৮নং ওয়ার্ডের উসমান হারুন পনির, ৩৯নং ওয়ার্ডের আলতাফ হোসেন সুমন, ৪০নং ওয়ার্ডের আব্দুল হাছিব, ৪২নং ওয়ার্ডের সুমন আহমদ সিকদার। এছাড়া সংরক্ষিত ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডের সালেহা কবির শেলী, ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের রুহেনা বেগম মুক্তা ও অ্যাডভোকেট জহুরা জেসমিন, ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডের কামরুন নাহার পিন্নি এবং ২নং ওয়ার্ডের নেহার রঞ্জন পুরকায়স্থ।

কানাইঘাটে ঘরে ঢুকে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা

0

কানাইঘাট প্রতিনিধি ::

সিলেটের কানাইঘাটে ঘরে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ডাউকেরগুল গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান হানাই (৫৫) লক্ষীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের ডাউকেরগুল গ্রামের বাসিন্দা। নিহতের পরিবারের লোকজনের অভিযোগ, ডাকাতির উদ্দেশ্যে এসে আব্দুল হান্নানকে হত্যা করা হয়। তবে স্থানীয়দের ধারণা, পূর্ব বিরোধের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

নিতের স্ত্রী শিল্পী বেগম ও বড় ভাই আব্দুল মন্নান অভিযোগ, আব্দুল হান্নান তার ছেলে শাহরিয়ার আহমদকে প্রবাসে পাঠানোর জন্য সম্প্রতি জমি বিক্রি করে ১০ লক্ষ টাকা ঘরে রাখেন। শনিবার ভোর ৫টার দিকে টাকাগুলো লুটের উদ্দেশ্যে ডাউকেরগুল গ্রামের ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন তাদের সহযোগী ৭/৮ জনদের সাথে নিয়ে আব্দুল হান্নানের বসত ঘরে প্রবেশ করে তাকে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে পিঠিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে ১০ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় আব্দুল হান্নানকে তার স্বজনরা কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কতর্ব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, বছর খানেক পূর্বে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করতে গিয়ে আব্দুল হান্নানের লোকজনের সঙ্গে ফারুক আহমদের লোকজনের সংঘর্ষ হয়, এতে ফারুক আহমদ আহত হয়। এ ঘটনার জেরে আব্দুল হান্নানকে হত্যা করা হয়েছে। এলাকার অনেকে জানান, একাধিক ডাকাতি ও হত্যা মামলায় যাবতজীবন কারাদন্ড প্রাপ্ত ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন দীর্ঘ ২৫ বছর কারাভোগের পর প্রায় ৩ বছর পূর্বে মুক্তি পেয়ে এলাকায় আসেন।

সিলেট হকার্স মার্কেট ব্যবসায়ীদের আনন্দ ভ্রমণ

0

আনন্দের একটি কাটালেন সিলেট হকার্স মার্কেটের ব্যবসায়ীরা। হকার্স মার্কেটের বৃহত্তর সিলেটী ঐক্য ফোরাম তাদের সদস্য আনন্দভ্রমণ করে এলেন পর্যটন কেন্দ্র জাফলংয়ে। শুক্রবার (৭ নভেম্বর) সারা দিন র‍্যফেল ড্রসহ নানা আয়োজনে এ আনন্দভ্রমণ পরিণত হয় মিলনমেলায়।

সংগঠনের সভাপতি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে আনন্দ ভ্রমণে অংশ নেন- ব্যবসায়ী মো আবুল খায়ের, দিলুয়ার মিয়া, খলিলুর রহমান, নুর মিয়া, আফতাব মিয়া, আব্দুর রউফ মাষ্টার, আব্দুল মালিক বাদুল, নুরুল ইসলাম, আশিক মিয়া, সুরমান মিয়া, সালেহ আহমদ, মনজুর আহমদ, জয়নাল মিয়া, জব্বার আহমদ পাপ্পু, শাহজাহান আহমদ, মুরাদ আহমদ, আব্দুল জলিল, ইমাম উদ্দিন, শাহাব উদ্দিন, আবুল হাসনাত জুবেদ, সাহেদ আহমদ, শামিম আহমদ চৌধুরী, শাহজাহান মিয়া, মনজুর আহমদ, মাসুম আহমদ অপু, নাছিম আহমদ, জাকারিয়া আহমদ, জায়েদ আহমদ, মুহিত আহমদ, তাজুল আহমদ, আশরাফ মিয়া।

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান

0

আধুনিক ডেস্ক ::

জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, ‘অবশ্যই কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়।’

‘হিন্দু প্রতিনিধি সম্মেলন-২০২৫’–এ প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তারেক রহমান। আজ শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আয়োজনে এ সম্মেলন হয়। সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ও মঠ-মন্দির পরিচালনা কমিটির নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। হিন্দু সম্প্রদায়ের ধর্মগ্রন্থ বেদ ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিরা প্রদীপ প্রজ্বালন করেন।

দেশ অস্থিতিশীল হলে পরাজিত, পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে বলে সতর্ক করেন তারেক রহমান। এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারকে ‘গুপ্ত রাজনীতি’ সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে ফ্যাসিবাদবিরোধীদের কেউ কেউ ‘গুপ্ত কৌশল’ অবলম্বন করেছিল। একইভাবে পতিত–পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে ‘গুপ্ত কৌশল’ অবলম্বন করে দেশের গণতন্ত্রে উত্তোরণের পথকে বাধাগ্রস্ত করে কি না, এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার আহ্বান রাখছেন।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথের আন্দোলনের সঙ্গী কারও কারও ভূমিকা দেশে ‘আপনার, আমার, আমাদের’ বহু মানুষের অধিকার ও সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।

পতিত ও পলাতক অপশক্তিকে কোনো সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে, একটি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় ও বহাল রাখা।’ সে জন্য বিএনপি অন্তর্বর্তী সরকার এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গীদের সহযোগিতা ও সমঝোতার দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বরাবরই ‘একটি শান্তিকামী, সহনশীল, গণমুখী’ রাজনৈতিক দল বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, ভিন্ন দল ও মতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা, এটি বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ। দেশের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার স্বার্থেই বিএনপির রাজনীতি বলেও দাবি করেন তিনি।

নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে স্বল্প আয়ের মানুষদের সহায়তার জন্য ৫০ লাখ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ এবং তরুণদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করা হবে বলে ঘোষণা করেন তারেক রহমান। তিনি বলেন, ‘তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করার জন্য তাদেরকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ এবং একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষাশিক্ষা দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে দেশে এবং বিদেশে কাজের ব্যবস্থার পরিকল্পনা আমরা এর মধ্যে হাতে নিয়েছি।’

বাংলাদেশে ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক বৈচিত্র্যের উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বৈচিত্র্যের মধ্যেই ঐক্যের বন্ধনই আমাদের রাষ্ট্র এবং সমাজের সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সৌন্দর্য।’ এই বৈচিত্র্যময় সমাজে ঐক্যসূত্র বাংলাদেশি জাতীয়তাবাদ বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকারের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এই বাংলাদেশে আপনার যতটুকু অধিকার, আমারও ঠিক ততটুকুই অধিকার। কারও বেশি, কারও কম, তা নয়।’ এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের উত্থাপিত বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন।

মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আহ্বায়ক সোমনাথ সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের দাবিগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সদস্যসচিব ও মুখপাত্র কপিল কৃষ্ণ মণ্ডল, সংগঠনের যুগ্ম আহ্বায়ক সমেন সাহা, হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, হিন্দু ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, মতুয়া সম্প্রদায়ের নেতা সুবর্ণা রানী ঠাকুর প্রমুখ।

হবিগঞ্জে ছুরিকাঘাতে মুসল্লিকে হত্যা, যুবক গ্রেপ্তার

0

নবীগঞ্জ প্রতিনিধি ::
হবিগঞ্জের নবীগঞ্জে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় মুসল্লিকে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার দুপুরে র‍্যাব-৯ -এর একটি বিশেষ দল মাধবপুর উপজেলার বাঘাসুরা বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে রোসেল মিয়া নামের ওই যুবককে গ্রেপ্তার করে। রোসেল মিয়া নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে হত্যার ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম ইমরুল মিয়া (৪০) ওই গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে। র‍্যাব-৯ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, ২০২৫ সালের ২২ আগস্ট নবীগঞ্জের হাসানখালি এলাকায় একটি কালভার্টের নিচে জাবেদ মিয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। সেই হত্যা মামলায় ভুক্তভোগী ইমরুল মিয়া মূল অভিযুক্ত ছিলেন। তিনি গত ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়ে ২ নভেম্বর জামিনে মুক্তি পান। এতে নিহত জাবেদের পরিবার ক্ষুব্ধ ছিল। শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় জাবেদের ভাই রোসেল মিয়া হঠাৎ ইমরুল মিয়ার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ইমরুলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নির্বাচনের আগে সংস্কার ও গণভোট ইস্যুতে ঝামেলা হতে পারে : সেলিমা রহমান

0

আধুনিক ডেস্ক ::
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, আমরা কোনো আশঙ্কা প্রকাশ করিনি। আমরা চাই, বর্তমান পরিস্থিতির প্রভাব নির্বাচনে না পড়ে। আমরা একটি নির্বাচনমুখী দল। তবে বিভিন্ন বিষয়ে যে ষড়যন্ত্র চলছে, সেটি আমরা জনগণের সামনে তুলে ধরছি। আগামীর নির্বাচনকে ঘিরে কিছু মহল ঝামেলা সৃষ্টির চেষ্টা করছে-তাতে নিশ্চয়ই সমস্যা হতে পারে। আমাদের মনে হয় নির্বাচন হবে, তবে নির্বাচনের আগে সংস্কার ও গণভোট ইস্যুতে কিছুটা ঝামেলা সৃষ্টি হতে পারে। শনিবার (৮ নভেম্বর) সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার শীর্ষক আলোচনা সভায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীসহ অন্যান্য নেতাকর্মীর বিষয়ে তিনি বলেন, ‘গুম কমিশনের কাজ সঠিকভাবে হচ্ছে না। যেসব পরিবারের সদস্যরা গুম হয়েছেন, তারা সবাই অভিযোগ দিয়েছেন। যদি কমিশন সঠিকভাবে কাজ করত, তবে আমাদের নেতাকর্মীদের গুমের বিষয়ে কোনো না কোনো সিদ্ধান্তে পৌঁছানো যেত।’

ঐক্যমত প্রক্রিয়া প্রসঙ্গে বেগম সেলিমা রহমান বলেন, ‘যারা ঐক্যমতের নামে বসেছেন, তারা গুণিজন হলেও এই দেশের কেউ নন। এই দেশের সংবিধান সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। ঐক্যমতের বিষয়টি নিয়ে সরকার পুরো জাতির সঙ্গে খেলা করছে।’

আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাই বা আসন বণ্টন নিয়ে কোনো পরিকল্পনা আছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘আমাদের বেশ কিছু আসন এখনো শূন্য রয়েছে। ওই আসনগুলো চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত জানাতে পারছি না।’

আলোচনা সভাটি পরিচালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেটআব্দুল হক, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য নইমা খন্দকার।

অনুষ্ঠানে বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন- মুসলিমা আক্তার চৌধুরী, সুফিয়া আক্তার হেলেন, খোদেজা রহিম কলি, স্বপ্না বেগম, সুফিয়া সোলেমান কলি, নাসিমা আক্তার খান, নুরুন্নাহার, মো. মদিনা আক্তার, হেলেনা চৌধুরী, মোছা. রেহানা বেগম, মনোয়ারা বেগম, দিবা রানী দে বাবলী, শাহেনা আক্তার, সৈয়দা লাভলি সুলতানা, নাদিরা বেগম প্রমূখ।

গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: মির্জা ফখরুল

0

আধুনিক ডেস্ক ::
গণঅভ্যুত্থানের পরে আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার শেরে বাংলা নগরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পরে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেনকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে যান এবং পুষ্পমাল্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান।

বিএনপি মহাসচিব বলেন, গণঅভ্যুত্থানের পর আজকে বাংলাদেশে বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চলছে, একটা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবারও ধ্বংস করার জন্যে। এই মুহূর্তে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সমৃদ্ধি দিবসকে সামনে রেখে আমাদেরকে সেই পথেই যেতে হবে। যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারব, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারব, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারব, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারব- সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণভোট প্রশ্নে বিএনপির সঙ্গে আলোচনার যে প্রস্তাব বিএনপিকে দিয়েছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, গতকাল দলের স্থায়ী কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দিয়েছি। ওটাই আমাদের বক্তব্যে।

৭ নভেম্বরের পটভূমি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিক এবং দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্তকে বানচাল করে দেয় এবং এই দেশের সবচেয়ে জনপ্রিয় এবং মহানায়ক রাষ্ট্রনায়ক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে গৃহবন্দি থেকে উদ্ধার করে নিয়ে এসে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। এটা ছিল বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতান্ত্রিক ফেরত নিয়ে আসেন। মাল্টি পার্টি ডেমোক্রেসি তিনি চর্চা করেন, তিনি সংবাদপত্রের স্বাধীনতা দেন। বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন এবং জনগণের গণতান্ত্রিক যে অধিকার সে অধিকারকে তিনি নিশ্চিত করার চেষ্টা করেন। তার রাষ্ট্র পরিচালনার মাত্র চার বছরের মধ্যে তিনি বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থার, রাজনৈতিক অবস্থা অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন এবং একদলীয় বাকশাল থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন।

দেশে মুক্ত বাজার অর্থনীতি চালু করে জিয়াউর রহমান বাংলাদেশে উন্নয়নে অগ্রযাত্রা সূচনা করেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণের ভিত্তি নির্মাণ করেছিলেন তিনি। সেই ভিত্তি পরবর্তীকালে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদসহ মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির পুষ্পস্তবক অর্পণের পর মহানগর বিএনপি, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ড্যাব, এ্যাব, ছাত্রদল, তাঁতী দল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ আলাদা আলাদাভাবে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে।

শাবিতে সমাজকর্ম বিভাগের’ হাতে-কলমে অনুশীলন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

0

শাবি প্রতিনিধি:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)সমাজকর্ম বিভাগের উদ্যোগে’ ফিল্ড প্র্যাকটিক্যাম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(৬ নভেম্বর) সকাল ১০টায় নতুন সামাজিক বিজ্ঞান ভবনের ৪০২ নং কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান শিক্ষার্থীরা ফিল্ডওয়ার্কের মাধ্যমে যথাযথভাবে শিখতে পারে। এখানে হাতে-কলমে ফিল্ডওয়ার্কের নানা খুঁটিনাটি বিষয় শেখানো হয়। শিক্ষার্থীদের গবেষণাপত্র, টার্ম পেপার এবং বিভিন্ন প্রজেক্ট প্রণয়নের কৌশল ভালোভাবে আয়ত্ত করতে হবে। ফিল্ডওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জনগোষ্ঠীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ফিল্ডওয়ার্ক পরিচালনায় নৈতিক মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এছাড়া শিক্ষার্থীদের ভবিষ্যতে তোমরা দেশের মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখার এবং বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার পরামর্শ দেন ।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, ফিল্ডওয়ার্ক সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রায় সব বিভাগেই ফিল্ডওয়ার্ক আছে। তবে সমাজকর্মের ফিল্ডওয়ার্ক কিছুটা ব্যতিক্রম। কারণ এটি প্র্যাকটিক্যালভাবে শেখার একটি ক্ষেত্র। তাই মনোযোগ দিয়ে ও নিয়মকানুন মেনে ফিল্ডওয়ার্ক সম্পন্ন করতে হবে। শুরুতে অনেক শিক্ষার্থীর আগ্রহ দেখা যায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আগ্রহ কমে যায়, এই প্রবণতা পরিহার করতে হবে।

বিভাগীয় প্রধান অধ্যাপক মুহ. মিজানুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালায় সমাজকর্মের ফিল্ডওয়ার্কের বিভিন্ন বিষয় নিয়ে সেশন পরিচালনা করেন অধ্যাপক ড. তুলসী কুমার দাস।

শাবি’র স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরিক্ষার কমিটি গঠিত

0

শাবি প্রতিনিধি:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরিক্ষার কমিটি গঠিন করা হয়েছে।

বৃহস্পতিবার(৬ নভেম্বর) বিকেল ৩টায় রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি জানানো হয়,বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক আহমদ কবির চৌধুরী এবং সদস্য সচিব হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, আগামী ১৩ ও ১৪ জানুয়ারি, ২০২৬ তারিখ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শাবিতে স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

0

শাবি প্রতিনিধি:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মারুফ বিল্লাহ ও আফফানের সার্বিক সহযোগিতায় স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিল মেশিন স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার(৬ নভেম্বর) সকাল ১০ টায় সেন্ট্রাল লাইব্রেরিতে এসএমসি’র উদ্যোগে এই ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নাজমুস সাকিব,মারুফ বিল্লাহ, আফফান, মোস্তাকিন ইসলাম,মায়া খাতুন এবং এসএমসির প্রতিনিধি দল।

স্টুডেন্ট রাইটস ফোরামের সদস্যদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমাদের ক্যাম্পাসে মেয়েদের জন্যে স্যানিটারী ন্যাপকিনের কোনো ব্যবস্থা ছিল না। আমরা সেন্ট্রাল লাইব্রেরি’র তিন তালায় এসএমসি এর মাধ্যমে একটি স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এর ব্যবস্থা করা হয়েছে। এতে তিন ধরনের প্যাড এখান থেকে নেওয়া যাবে।

পেমেন্ট মেথড হিসাবে বিকাশ থেকে পেমেন্ট অপশনে গিয়ে কিউআর কোড স্ক্যান করে যে ধরনের প্যাড নিতে চাই, সেটার এমাউন্ট দিয়ে এবং রেফারেন্স-এ ওই প্যাড এর কোড দিলে প্যাড টি পাওয়া যাবে।

উল্লেখ্য,স্টুডেন্ট রাইটস ফোরামের পক্ষ থেকে প্রথম ৩০০ টি প্যাড ১ টাকা পেমেন্ট  দেওয়া  হবে ।