Home Blog Page 75

শাবি’র আবাসিক হলে নিম্নমানের খাবারে চড়া মূল্য, দুর্ভোগে শিক্ষার্থীরা

0

হিমেল হান্নান, শাবি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হলগুলোর খাবারের মান ও দামের মধ্যে অসঙ্গতির অভিযোগ শিক্ষার্থীদের। নিম্নমানের খাবার, দামের তুলনায় অপ্রতুল মাছ-মাংস, ডাইনিং পরিচালনাকারীদের অধিক মুনাফার প্রবণতা ও প্রশাসনের নিয়মিত তদারকির অভাবে দিন দিন হলের খাবারের প্রতি তাদের আগ্রহ কমে যাচ্ছে বলে জানান তাঁরা। 

আবাসিক হলের অন্তত ১০ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ডাইনিং-ক্যান্টিনে খাবারের জন্য নিম্নমানের চাল, মাছ-মাংসের পরিমাণ কম হলেও দাম বেশি, হলে বিড়ালের উৎপাত, থালাবাসন অপরিষ্কার, খাবারে চুলসহ পোকামাকড় পাওয়া যাচ্ছে। দুপুর ও রাতের মেন্যু প্রায় একই রকম থাকে। খাবারের কোনো ধরণের বৈচিত্র নেই।

বিজয় ২৪ হলের বাংলা বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সমস্ত শিক্ষার্থী মোটামুটিভাবে এই  হলে  প্রতিদিন খাবার খেয়ে থাকেন। দিনে তিনবেলা খেতে প্রায় ১৩০ থেকে ১৫০ টাকা লাগে, যা সবার জন্য বহন করা সম্ভব নয়। অনেক সময় দেখা যায়, ডিম ও সামান্য সবজি দিয়ে ৪০ টাকা নেওয়া হচ্ছে। এটা কমিয়ে ৩০ টাকা হওয়া উচিত। আর ডাল কোনো পর্যায়েই পরে না।’ 

নাজমুল আরও বলেন,  ‘শাহপরাণ হল, সৈয়দ মুজতবা আলী হলের মাছ ৪০ টাকা , সেখানে বিজয় ২৪ হলে ৫০ টাকা। এছাড়া শাহপরাণ হলের মুরগীর রোষ্ট ৬০ টাকা, বিজয় ২৪ হলে সেই রোষ্ট  ৬৫ থেকে ৭০ টাকা নেওয়া হচ্ছে। এই দাম গুলো সামঞ্জস্যপূর্ণ রাখা উচিত বলে আমি মনে করি। আমাদের খাবারের পিছনে  যে মূল্য পরিশোধ করতে হয়, তা বেশিরভাগ শিক্ষার্থীর জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে।’ এতো টাকা দিয়ে খাবার বিক্রি করা অধিক মুনাফা লাভের উদ্দেশ্য বলে দাবি করেন তিনি।

সৈয়দ মুজতবা আলী হলের ডাইনিংয়ের পরিবেশ সম্পর্কে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাজেদুর রহমান বলেন, ‘আমি  ডাইনিংয়ের খাবারে তেলাপোকা পেয়েছি। ঘটনাটি ডাইনিংকর্মচারীকে জানাই। তারা তেলাপোকা উড়ে আসার অজুহাত দেখান। এছাড়া  মাঝে মাঝে খাবারে চুল ও মাছি পাওয়া যায় । খাবারের স্বাদ অন্য হলের তুলনায় খারাপ। খাবারের প্লেট ভালোভাবে পরিষ্কার করা হয় না। ডাইনিং এ বিড়াল ঘুরে বেড়ায় সব সময় । মাঝে মাঝে প্রাধ্যক্ষ তদারকির সময় খাবারের মান ভালো রাখা হলেও ধীরে ধীরে মান খারাপ হয়ে যায় বলে জানান তিনি।  

অন্যদিকে, আবাসিক ছাত্রী হলের ডাইনিং ও ক্যান্টিনে খাবারের চিত্র প্রায় একই রকম। ফাতিমা তুজ জাহরা হলের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, দুপুর ও রাতে খুবই অল্প পরিমাণ খাবার রান্না করা হয়, যা তাড়াতাড়ি  শেষ হয়ে যায়। অনেকে খাবার খেতে পারেনা। খাবারে মাঝে মাঝে প্রচুর পরিমাণে লবন ব্যবহার করে। ফলে খাবার খাওয়া কষ্ট হয়ে যায়। ১০ টাকার নিচে কোনো শাক-সবজি পাওয়া যায় না।’ এছাড়া পরিমানের তুলনায় দাম অনেক বেশি বলে অভিযোগ করেন তিনি।

আবাসিক হলের খাবারের বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহপরাণ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইফতেখার আহমেদ বলেন, ‘আমরা নিয়মিত খাওয়ার পর্যবেক্ষণ করছি। খাবারে ত্রুটি-বিচ্যুতি রয়েছে তা স্বীকার করে তিনি বলেন, আমরা ক্যান্টিন ও ডাইনিং পরিচালনা কারীদের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করতেছি। তারা যাতে খাবারের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখে এবং আইটেম বৃদ্ধি করে। তবে হঠাৎ কোনো দিন কিছু পাওয়া গেলে শিক্ষার্থীরা তা সামগ্রিক চিত্র হিসাবে ধরে নেন। মাছ মাংসের সাইজ বৃদ্ধি করতে গেলে দাম কিছুটা বাড়ানো প্রয়োজন হবে যা শিক্ষার্থীদের জন্য কষ্টকর হয়ে যায়।’ 

‘শাপলা কলি’তে ভোট চেয়ে শান্তিগঞ্জে গণসংযোগ ও পথসভা করলেন এনসিপি নেতা মাসুদ

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ‘শাপলা কলি’ প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেছেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) ও সিলেট-১ (নগর ও সদর) আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য প্রবাসী মাসুদুর রহমান মাসুদ।

শনিবার বিকাল ৪টায় তিনি পাগলা বাজার, শান্তিগঞ্জ বাজার, ছয়হারা পয়েন্ট ও ডাবর পয়েন্ট এলাকায় গণসংযোগ করেন। পরে পাগলা বাজারের পূবালী ব্যাংকের পাশে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন তিনি।

পথসভায় তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্বে ছিলেন, তাদের নেতৃত্বেই এনসিপির জন্ম। আগামী নির্বাচনে জনগণ ‘শাপলা কলি’ প্রতিকে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ৫৪ বছর পেরিয়ে গেলেও আমরা মানবিক, সাম্য ও সামাজিক মূল্যবোধের যে বাংলাদেশ চেয়েছিলাম, তা প্রতিষ্ঠা করতে পারিনি। গত ১৭ বছর আমরা একদলীয় স্বৈরাচার শাসন দেখেছি। এবার সেই সুযোগ হাতছাড়া করতে চাই না। তরুণদের সংগঠিত হয়ে দেশের নেতৃত্বে এগিয়ে আসতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের মতোই দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত, সাম্যের বাংলাদেশ গঠনে এনসিপি নেতৃত্ব দেবে।”

তিনি আরও বলেন, “২০১৮ সালের কোটা আন্দোলন এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানে প্রবাসী হিসেবে যারা ভূমিকা রেখেছেন, আমি তাদের একজন। কোটা আন্দোলনে বিশ্বব্যাপী জনমত গড়ে তুলেছি, প্রবাসে থেকে ভিপি নুর ও রাশেদদের সহযোগিতা করেছি। জুলাই গণঅভ্যুত্থানে কূটনৈতিক প্রচার-প্রচারণা ও নেটওয়ার্কিংয়ে সক্রিয় ছিলাম। তাই বিশ্বাস করি, সুনামগঞ্জ-৩ ও সিলেট-১ আসনে আমি এনসিপির মনোনয়ন পাবো এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবো।”

পথসভায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তারেক রহমানের ফেরায় সরকারের কোনো আপত্তি নেই: প্রেস সচিব

0

আধুনিক ডেস্ক ::

দেশে ফেরার ক্ষেত্রে বাধার ইঙ্গিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেওয়ার পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। দেশে ফেরার সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়—তারেক রহমানের এই পোস্টের পর আজ শনিবার বিকেলে এক ফেসবুক পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোন বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ওয়ান–ইলেভেনের পর ২০০৮ সালে কারাগার থেকে বেরিয়ে সপরিবার যুক্তরাজ্যে যান। তারপর আর তিনি দেশে ফেরেননি। বিদেশে থেকেই দল পরিচালনা করে আসছেন তিনি।

গত বছর জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ায় বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল হওয়ার পর তাঁর ফেরার আলোচনা শুরু হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক শিগগিরই ফিরবেন, এমন কথা বললেও সুনির্দিষ্ট দিন তারিখ জানাচ্ছেন না তাঁরা।

এর মধ্যে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর তাঁর জীবন সংকটাপন্ন হয়ে উঠলে গতকাল শুক্রবার শোনা যাচ্ছিল, তারেক দ্রুতই দেশে ফিরছেন।

কিন্তু বাংলাদেশ সময় আজ সকাল পৌনে ৯টার দিকে লন্ডনে থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তারেক রহমান। সেখানে তিনি লেখেন, ‘এমন সংকটকালে মায়ের স্নেহ–স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।’

বাধা কোত্থেকে, পোস্টে তা স্পষ্ট না করে তিনি লেখেন, ‘স্পর্শকাতর বিষয়টির বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এ পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়ামাত্রই স্বদেশপ্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।’

এদিকে ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

স্কুলছাত্র তপু হত্যা, ৮ জনের বিরুদ্ধে মামলা

0

আধুনিক ডেস্ক ::

সিলেট নগরের ইলাশকান্দিতে কিশোর গ্যাংয়ের বিরোধে স্কুল ছাত্র শাহ মাহমুদ হাসান তপু (১৫) হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে তপুর মা সুফিয়া বেগম বাদী হয়ে মহানগরের বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় প্রধান অভিযুক্ত মো. জাহিদ হাসানসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম বলেন, মামলায় নাম উল্লেখ করা তিনজনকে আগেই আটক করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়। শুক্রবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। তপু এয়ারপোর্ট থানাধীন ইলাশকান্দি (বাদামবাগিচা) উদয়ন ৪০/২ আবাসিক এলাকার শাহ এনামুল হকের ছেলে ও খাসদবির উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়, জানালেন তারেক রহমান

0

আধুনিক ডেস্ক ::

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। এই অবস্থায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে আসার আহ্বান জানাচ্ছেন সবাই। তবে দেশে আশার বিষয় তিনি জানিয়েছেন, অন্য আর সকলের মত এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। েম্বর) সকাল পৌনে ৯টায় তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন। পাঠকদের জন্য তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো। তারেক রহমান লিখেছেন-

‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তাঁর রোগমুক্তির জন্য দল মত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যহত রেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগমুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বত সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।’

‘দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মত তাদের উচ্চ মানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিকত সেবা প্রদান অব্যহত রেখেছেন। বন্ধু প্রতীম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্খা ব্যক্ত করা হয়েছে।’

‘সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে জিয়া পরিবার বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি।’

‘এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা যে কোনো সন্তানের মত আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মত এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সূযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শ কাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।’

সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া পুনর্নিধারণ

0

আধুনিক ডেস্ক ::

সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়ার উচ্চমূল্য নিয়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার মুখে ভাড়া পুণর্নিধারণ করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো যাচ্ছে যে, সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন ভাড়া কাঠামো অনুযায়ী সিলেট–ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া ২ হাজার ২৪ টাকা, ট্যাক্সসহ মোট: ৩ হাজার একশ ৯৯ টাকা। সর্বোচ্চ ভাড়া: ৭ হাজার ২৪ টাকা, ট্যাক্সসহ মোট: ৮ একশ ৯৯ টাকা।

সিলেটজুড়ে বিমানের ভাড়া কমানোর দাবিতে আন্দোলন হচ্ছে । আন্দোলকারীদের দাবি সিলেট-ঢাকা সড়কের দুর্ব্যবস্থার সুযোগে দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে অসাধু সিন্ডিকেট।

সিলেট নগরে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, একজন হাসপাতালে

0

আধুনিক ডেস্ক ::

সিলেট নগরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরের জেলরোড পয়েন্টে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে সিলেট মহানগরীর জেলরোড এলাকায় হাওয়াপাড়া গলির মুখে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষের কিশোররা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে একজন কিশোর গুরুতর আহত হয়। আহত কিশোরকে তার সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত সিএনজি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (সিটিএসবি) মো. তারেক আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই কিশোর গ্রুপের আগের কিছু বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি, প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলা হচ্ছে। খুব দ্রুতই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোর অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

সিলেট নগরে কিশোর গ্যাংয়ের বিরোধে ৭ম শ্রেণীর ছাত্র খুন

0

আধুনিক ডেস্ক ::

সিলেট নগরের ইলাশকান্দিতে কিশোর গ্যাংয়ের বিরোধে ছুরকাঘাতে এক কিশোর খুন হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহ মাহমুদ হাসান তপু এয়ারপোর্ট থানাধীন ইলাশকান্দি (বাদামবাগিচা) উদয়ন ৪০/২ নং বাসার শাহ এনামুল হকের ছেলে। এ ঘটনায় মূল অভিযুক্তকে আটক করেছে পুলিশ। নিহত তপু খাসদবির উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (সিটিএসবি) মো. তারেক আহমেদ জানান, কিশোরদের দুই গ্রুপের বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একটি গ্রুপের প্রধান এয়ারপোর্ট থানার খাসদবির এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. জাহিদ হাসানের এলোপাতাড়ি ছুরিকাঘাতে অপর গ্রুপের তপু মারাত্মক আহত হন। তাকে আত্মীয়স্বজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে শুক্রবার সকাল ৬টার দিকে সে মৃত্যুবরণ করে।

পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযৃুক্ত জাহিদসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে। তারা হলো নগরীর কোতোয়ালী থানাধীন লোহারপাড়া এলাকার আব্দুল মনিরের ছেলে মো. অনিক মিয়া ও মো. বশিরুল ইসলামের ছেলে মো. জুনেদ আহমদ। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

সিলেটে ‘বিজয়ের মশাল’ কর্মসূচিতে ভার্চুয়ালি বক্তব্য দেবেন তারেক রহমান

0

আধুনিক ডেস্ক ::

বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ‘বিজয়ের মাসে বিজয়ের মশাল’ কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। কর্মসূচিটি আগামী ১ ডিসেম্বর চট্টগ্রাম থেকে শুরু হয়ে রোডমার্চ করে ৪ ডিসেম্বর সিলেটে এসে পৌঁছবে। সিলেটে পৌঁছে নগরের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। কর্মসূচি সফলের লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলে সিলেট বিভাগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্রে থেকে তৎক্ষালীন মেজর জিয়াউর রহমান দীপ্ত কণ্ঠে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শহীদ জিয়ার ঘোষণায় দেশের সর্বস্তরের স্বাধীনতাকামী মানুষ ঐক্যবদ্ধভাবে সম্মূখসমরে অংশ নিয়ে ১৬ ডিসেম্বর দেশকে শত্রুমুক্ত করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়ে ১৫ ডিসেম্বর সিলেটকে শত্রুমুক্ত করেন। তাই চট্রগ্রাম থেকে বিজয়ের মাসে বিজয়ের মশাল কর্মসূচি আগামী ৪ ডিসেম্বর সিলেটে এসে পৌঁছবে, সিলেটবাসীর জন্য দিনটি গুরুত্বপূর্ণ। সিলেটে পৌঁছে নগরের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে।

সভায় বক্তারা বিজয়ের মশাল কর্মসূচিকে সফল করতে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সহ সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী ও এম এ মালেক, জাতীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. নাসের রহমান, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া ও ফয়সল চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফজলুল করিম ময়ুন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক, মৌলভীবাজার ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন মিটু প্রমূখ।

সিলেটের জকিগঞ্জে ১০ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

জকিগঞ্জ প্রতিনিধি ::

সিলেটের জকিগঞ্জে গোয়ালঘর থেকে চতুর্থ শ্রেণি পড়ুয়া এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮ টার দিকে পুলিশ বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। ঝুমা আক্তার (১০) নামের ওই শিশু আমলশীদ গ্রামের হারুন মিয়ার মেয়ে। পুলিশের ধারণা, খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত শিশুটির গলায় ফাঁস লেগে শিশুটির মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ির গোয়ালঘরে ঝুমাকে ঝুলন্ত অবস্থায় থাকতে দেখে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে রাত ৮ টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত শিশুটির গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’