Home Blog Page 69

জিইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত প্রথম কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় বিভাগের মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত সদস্যদের কাছে দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এছাড়া, দেশের বাইরে অবস্থানরত বেশ কয়েকজন সদস্য অনলাইনে যুক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেন।

এসময় প্রধান নিবাচন কমিশনার ড. মো. কামরুল ইসলাম বলেন, বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণের পর থেকেই আমার লক্ষ্য ছিল একটি সুসংগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করা।
আজ সেই দীর্ঘদিনের ইচ্ছার বাস্তবায়ন হয়েছে। আশাকরি এই প্ল্যাটফর্ম প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন তৈরি করবে এবং বিভাগের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবনির্বাচিত সভাপতি জি. এম. নূরনবী আজাদ জুয়েল বলেন, অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া আমার জন্য গর্বের। আমরা প্রাক্তন শিক্ষার্থীদের সংযুক্ত করে তাদের অভিজ্ঞতা বর্তমান শিক্ষার্থীদের কাজে লাগাব। তিনি আরও বলেন, সেমিনার, কর্মশালা ও গবেষণা সহযোগিতার মাধ্যমে অ্যাসোসিয়েশনকে সক্রিয় এবং কার্যকর করতে চাই।

এর আগে ২৯ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয় এবং একই দিনে ফলাফল ঘোষণা করা হয়। এসময় সভাপতি হিসেবে নির্বাচিত হন জি. এম. নূরনবী আজাদ জুয়েল ও সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান।
এছাড়া কমিটিতে অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সভাপতি ড. মো. নাজমুল হাসান ও মো. ইলিয়াস হুসাইন ভূইয়া , কোষাধ্যক্ষ মো.হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আল ফারুক ও মো. আশিকুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবিদুর রহমান আনাম ও মুশফিক আহমেদ জিদান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মো: সরোয়ার আলম পারভেজ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসরাত জাহান দৃষ্টি ও তাহমিদা আক্তার, শিক্ষা ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন ইউশা আরাফ, আন্তর্জাতিক সম্পাদক ইউরোপ অঞ্চলে মো. ফখরুল ইসলাম ফারুক এবং আমেরিকা ও কানাডা অঞ্চলে মো: ফাহমিদ হোসেন ভূঞাঁ, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক হয়েছেন সাহরিয়ার আদিল, সংস্কৃতি সম্পাদক জেড. এম. তৌহিদুল ইসলাম শিজান, ক্রীড়া সম্পাদক এ. কে. এম. শাহিনুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক তৌফিক আলম এবং নিবাহী সদস্য হিসেবে আফরোজা পারভীন, মাকসুম রাব্বি, মুহাম্মদ ইনজামুল হক।

তফসিল ঘোষণা, জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

0

আধুনিক ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটারেরাও পোস্টাল ব্যলটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত ৩ লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করলো ইসি।

শুরুতে গত বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছিল বিএনপিসহ কিছু দল। গত ৬ জুন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের বিষয়ে দুজন একমত হন।

এরপর থেকে সরকার বারবার বলে আসছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে। ইসিও সে লক্ষ্যে প্রস্তুতি এগিয়ে নেয়। এর মধ্যে গত ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। আজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ দুটি ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন সিইসি।

ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোই কেবল দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে। এখন ইসিতে নিবন্ধিত দল আছে ৫৬টি। এর মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। নিবন্ধন স্থগিত থাকা দল নির্বাচনে অংশ নিতে পারে না। নিবন্ধিত অন্য দলগুলো এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে। এর বাইরে প্রার্থী হওয়ার যোগ্য যে কোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২১ নভেম্বর এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। আগামী নির্বাচনই হবে এই কমিশনের অধীনে প্রথম কোনো নির্বাচন। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হচ্ছে। দুটি ভোটের সময় ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইসি।

সময় ব্যবস্থাপনার জন্য এবার ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এ ছাড়া ভোটকেন্দ্রে গোপন কক্ষের সংখ্যাও বাড়ানো হবে।

অন্যদিকে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাকেও চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যে সরকার জানিয়েছে, তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনী নির্বাচনী পরিবেশ যাতে নিশ্চিত হয়, সে লক্ষ্যে কাজ করবে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য নিয়োজিত থাকবেন, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যে রেকর্ডসংখ্যক দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ক্যাম্পাসে ইন্টারনেট গতি বৃদ্ধিসহ ৭ দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন

0

শাবি প্রতিনিধি:

ক্যাম্পাসের ইন্টারনেটের গতি বৃদ্ধিসহ ৭ দাবিতে মানববন্ধন করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বরাবর দাবি সম্বলিত স্বারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের শিক্ষার্থী মো. জামাদুস সানি, গণিত বিভাগের মো. আল শাহারিয়া শিশির, পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের মো. মাসুদ রানা শাহারিয়ার প্রমুখ।
শিক্ষার্থীদের ৭ দাবির মধ্যে রয়েছে।

এক. ২০২২-২৩ র্শিক্ষাবর্ষ থেকে চালু হওয়া ওবিই কারিকুলামের যথাযথ প্রয়োগ ও শিক্ষকদের ওবিই কারিকুলামের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় এই কারিকুলাম বাতিল করতে হবে।

দুই. কোর্স ইমপ্রুভমেন্ট সিস্টেমে অযৌক্তিক শর্ত বাতিল করতে হবে ।

তিন. ছাত্র এবং ছাত্রী হল চত্বরে দুটি গ্রোসারি শপ স্থাপন করতে হবে, যেখানে মোবাইল ব্যাংকিং থেকে শুরু করে ঔষধ সহ সব রকম নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পাওয়া যাবে।

চার. ক্যাম্পাসে বিলাসবহুল ফুড কর্নারের সংখ্যা কমিয়ে শিক্ষার্থীদের জন্য সহলভ্য এমন খাবারের দোকান স্থাপন করা যেখান থেকে সকাল দুপুর এবং রাতের খাবার পাওয়া যাবে ।

পাঁচ. বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে নিজেদের বই নিয়ে পড়াশোনা করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

ছয়. বিশ্ববিদ্যালয় জুড়ে ইন্টারনেট সংযোগগুলোর গতি বৃদ্ধি করতে হবে।

সাত. বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জিমনেশিয়াম আধুনিকরণ করতে হবে।

শাবিতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। মানবাধিকার বিষয়ক সংগঠন ‘হিউমান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি’ কর্তৃক দিবসটি পালত করা হয়।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টায় ক্যাম্পাসে শোভাযাত্রা বের করেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই সামনে আসে গত ১৬ বছরে আমাদের দেশের মানবাধিকারের লঙ্ঘনের বিষয়গুলো। পৃথিবীর বিভিন্ন দেশে এখনো মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো প্রতিনিয়ত ঘটছে। পৃথিবীর যেকোনো প্রান্তের মানবাধিকারের লঙ্ঘনের বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। আমরা চাই ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য মানবাধিকার নিশ্চিত হোক।

সভায় আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় এস্টেট শাখার কর্মকর্তা অধ্যাপক ড. মো. আবুল হাসনাত, ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হাসান শিশির ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান স্পৃহা প্রমুখ।

নির্বাচনের তফশিল বৃহস্পতিবার

0

আধুনিক ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এদিন সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে তফসিল। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার।

ভাষণ রেকর্ডের পর সব কমিশনার সিইসির রুমে বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত জানান। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। দুই নির্বাচনের জন্য পৃথক রঙের দুটি ব্যালট দেওয়া হবে ভোটারদের। একই দিনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় এবার ইসিকে বাড়তি অনেক ধরনের প্রস্তুতি নিতে হচ্ছে।

তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।

পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

0

আধুনিক ডেস্ক ::

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এতদিন উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান উপদেষ্টাসহ ২৩ জন ছিলেন। তাঁদের মধ্যে দুজন ছাত্র প্রতিনিধি পদত্যাগ করলেন।

সরকার গঠনের সময় উপদেষ্টা পরিষদে ছিলেন ছাত্র প্রতিনিধি মো. নাহিদ ইসলাম। পরে গত ২৫ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হন। এনসিপি গঠন করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা।

মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন। নিয়োগ পান গত বছরের ২৮ আগস্ট। পরে ১০ নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। তবে সে সময় তাঁকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। নাহিদ ইসলাম পদত্যাগ করার পর তাঁকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে আসিফ মাহমুদ শুরুতে ছিলেন শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। এ এফ হাসান আরিফকে (প্রয়াত) সরিয়ে আসিফ মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় গত বছরের নভেম্বরে। এরপর থেকে তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন।

১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

0

আধুনিক ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত তালিকা অনুযায়ী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন ঢাকা-১১ আসনে। আর সদস্যসচিব আখতার হোসেন নির্বাচন করবেন রংপুর-৪ আসনে।

১২৫ আসনে এনসিপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন—

আসনপ্রার্থী
পঞ্চগড়-১মো. সারজিস আলম
ঠাকুরগাঁও-২মো. রবিউল ইসলাম
ঠাকুরগাঁও-৩মো. গোলাম মর্তুজা সেলিম
দিনাজপুর-৩আ হ ম শামসুল মুকতাদির
দিনাজপুর-৫মো. আব্দুল আহাদ
নীলফামারী-২মো. কামরুল ইসলাম দর্পন
নীলফামারী-৩মো. আবু সায়েদ লিয়ন
লালমনিরহাট-২রাসেল আহমেদ
লালমনিরহাট-৩মো. রকিবুল হাসান
রংপুর-১মো. আল মামুন
রংপুর-৪আখতার হোসেন
কুড়িগ্রাম-১মো. মাহফুজুল ইসলাম
কুড়িগ্রাম-২আতিক মুজাহিদ
কুড়িগ্রাম-৩মো. আবু সাঈদ জনি
গাইবান্ধা-৩মো. নাজমুল হাসান সোহাগ
গাইবান্ধা-৫আ খ ম আসাদুজ্জামান
জয়পুরহাট-১গোলাম কিবরিয়া
জয়পুরহাট-২আবদুল ওয়াহাব দেওয়ান কাজল
বগুড়া-৬আব্দুল্লাহ-আল-ওয়াকি
চাঁপাইনবাবগঞ্জ-২মু. নাজমুল হুদা খান (রুবেল খান)
নওগাঁ-১কৈলাশ চন্দ্র রবিদাস
নওগাঁ-২মো. মাহফুজার রহমান চৌধুরী
নওগাঁ-৩পরিমল চন্দ্র (উরাও)
নওগাঁ-৪মো. আব্দুল হামিদ
নওগাঁ-৫মনিরা শারমিন
নাটোর-২আব্দুল মান্নাফ
নাটোর-৩এস এম জার্জিস কাদির
সিরাজগঞ্জ-৩দিলশানা পারুল
সিরাজগঞ্জ-৪দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)
সিরাজগঞ্জ-৫মনজুর কাদের
সিরাজগঞ্জ-৬এস এম সাইফ মোস্তাফিজ
পাবনা-৪মো. আব্দুল মজিদ
মেহেরপুর-১মো. সোহেল রানা
মেহেরপুর-২সাকিল আহমাদ
চুয়াডাঙ্গা-১মোল্লা মোহাম্মদ ফারুক এহসান
ঝিনাইদহ-১লাবাবুল বাসার (দয়াল বাসার)
যশোর-৪মো. শাহজাহান কবীর
মাগুরা-২মোহাম্মাদ তরিকুল ইসলাম
বাগেরহাট-২মোল্যা রহমাতুল্লাহ
খুলনা-১মো. ওয়াহিদ উজ জামান
খুলনা-২ফরিদুল হক
পটুয়াখালী-১জহিরুল ইসলাম মুসা
পটুয়াখালী-২মুজাহিদুল ইসলাম শাহিন
ভোলা-১মো. জিয়াউর রহমান
বরিশাল-৪আবু সাঈদ মুসা
বরিশাল-৫মো. নুরুল হুদা চৌধুরী
ঝালকাঠি-১মাহমুদা আলম মিতু
পিরোজপুর-৩মো. শামীম হামিদী
টাঙ্গাইল-১সাইদুল ইসলাম
টাঙ্গাইল-৩সাইফুল্লাহ হায়দার
টাঙ্গাইল-৫মাসুদুর রহমান রাসেল
টাঙ্গাইল-৭খন্দকার মাসুদ পারভেজ
জামালপুর-৪মো. মোশাররফ হোসেন
শেরপুর-১মো. লিখন মিয়া
শেরপুর-২খোকন চন্দ্র বর্মণ (আহত)
ময়মনসিংহ-১মো. আবু রেহান
ময়মনসিংহ-৩সেলিম বালা
ময়মনসিংহ-৫মিয়াজ মেহরাব তালুকদার
ময়মনসিংহ-৬জাবেদ রাসিন
ময়মনসিংহ-৭এ টি এম মাহবুব-উল আলম
ময়মনসিংহ-৯আশিকিন আলম (রাজন)
ময়মনসিংহ-১১তানহা শান্তা
নেত্রকোনা-২ফাহিম রহমান খান পাঠান
নেত্রকোনা-৩ইফতেখার হোসেন সিদ্দিকী (শামীম)
কিশোরগঞ্জ-২আবু সাঈদ (সাঈদ উজ্জ্বল)
কিশোরগঞ্জ-৩শেখ খায়রুল কবির আহমেদ
মুন্সিগঞ্জ-১আলী নেওয়াজ
মুন্সিগঞ্জ-২মাজেদুল ইসলাম
ঢাকা-১মো. রাসেল আহমেদ
ঢাকা-৪জাহিদুল ইসলাম
ঢাকা-৫এস এম শাহরিয়ার
ঢাকা-৭তারেক আহম্মেদ আদেল
ঢাকা-৯তাসনিম জারা
ঢাকা-১১মো. নাহিদ ইসলাম
ঢাকা-১২নাহিদা সারওয়ার নিভা
ঢাকা-১৩আকরাম হুসাইন
ঢাকা-১৫মেজর (অব.) মুহাম্মদ আলমগীর ফেরদৌস
ঢাকা-১৬আরিফুল ইসলাম আদীব
ঢাকা-১৭তাজনূভা জাবীন
ঢাকা-১৮নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা-১৯ফয়সাল মাহমুদ শান্ত
ঢাকা-২০নাবিলা তাসনিদ
গাজীপুর-৬ফরহাদ সোহেল
নরসিংদী-১মো. আবদুল্লাহ আল ফয়সাল
নরসিংদী-২সারোয়ার তুষার
নরসিংদী-৪মো. মামুনুর রহমান জাহাঙ্গীর
নরসিংদী-৫মো. নাজমুল হক সিকদার
নারায়ণগঞ্জ-৪আব্দুল্লাহ আল আমিন
নারায়ণগঞ্জ-৫আহমেদুর রহমান তনু
রাজবাড়ী-২সাইয়েদ জামিল (জামিল হিজাযী)
ফরিদপুর-৩সৈয়দা নীলিমা দোলা
গোপালগঞ্জ-১প্রলয় কুমার পাল
গোপালগঞ্জ-৩মো. আরিফুল দাড়িয়া
শরীয়তপুর-১মো. আব্দুর রহমান
সিলেট-১এহতেশাম হক
সিলেট-৩নুরুল হুদা জুনেদ
সিলেট-৪মো. রাশেল উল আলম
মৌলভীবাজার-৪প্রীতম দাশ
হবিগঞ্জ-৪নাহিদ উদ্দিন তারেক
ব্রাহ্মণবাড়িয়া-২মাওলানা আশরাফ উদ্দিন মাহদি
ব্রাহ্মণবাড়িয়া-৩মো. আতাউল্লাহ
কুমিল্লা-৪হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা-৬নাভিদ নওরোজ শাহ
চাঁদপুর-১আরিফুল ইসলাম
চাঁদপুর-২ইসরাত জাহান বিন্দু
চাঁদপুর-৫মো. মাহাবুব আলম
ফেনী-৩মোহাম্মাদ আবুল কাশেম
নোয়াখালী-১মো. ওমর ফারুক
নোয়াখালী-৫হুমায়রা নূর
নোয়াখালী-৬আব্দুল হান্নান মাসউদ
চট্টগ্রাম-৬মহিউদ্দিন জিলানী
চট্টগ্রাম-৮মো. জোবাইরুল হাসান আরিফ
চট্টগ্রাম-৯মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু
চট্টগ্রাম-১০সাগুফতা বুশরা মিশমা
চট্টগ্রাম-১১মোহাম্মদ আজাদ দোভাষ
চট্টগ্রাম-১৩জুবাইরুল আলম মানিক
চট্টগ্রাম-১৪মুহাম্মদ হাসান আলী
চট্টগ্রাম-১৫আব্দুল মাবুদ সৈয়দ
চট্টগ্রাম-১৬মীর আরশাদুল হক
কক্সবাজার-১মো. মাইমুল আহসাম খান
কক্সবাজার-২আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন
কক্সবাজার-৪মুহাম্মদ হোসাইন
খাগড়াছড়িমনজিলা সুলতানা
রাঙামাটিপ্রিয় চাকমা
বান্দরবানমংসা প্রু চৌধুরী

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার: পুলিশ

0

আধুনিক ডেস্ক ::

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বুধবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তালেবুর রহমান বলেন, গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা-পুলিশ। অন্যদিকে পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা প্রথম আলোকে বলেন, আজ বেলা ১২টার দিকে ঝালকাঠির নলছিটি থেকে গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত সোমবার দুপুরের দিকে মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁরা হলেন লায়লা আফরোজ (৪৮) ও তাঁর মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)।

মা-মেয়ে হত্যার ঘটনায় সোমবার রাতেই মোহাম্মদপুর থানায় মামলা হয়। মামলার বাদী আ জ ম আজিজুল ইসলাম। তিনি লায়লার স্বামী, নাফিসার বাবা। মামলায় উল্লেখ করা হয়, সোমবার সকাল ৭টা ৫১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে যেকোনো সময় এই হত্যাকাণ্ড ঘটে।

তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, সোমবার এই হত্যাকাণ্ডের ঘটনার মাত্র চার দিন আগে বাসাটিতে গৃহকর্মীর কাজ শুরু করেন এই নারী। চার দিনই তিনি বোরকা পরে, নয়তো মুখমণ্ডল ঢেকে বাসাটিতে আসা-যাওয়া করেছিলেন। ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ঘটনার দিন ওই গৃহকর্মী বোরকা পরে বাসায় আসেন। আর বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁর পরনে ছিল নিহত নাফিসার স্কুলড্রেস।

সিলেটের পাঁচ আসনে প্রার্থী দিল এনসিপি

0

আধুনিক ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে ১২৫ আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে সিলেট বিভাগের ৫টি আসনও রয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার থেকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। দলটির নির্বাচনী প্রতীক শাপলা কলি।

সিলেট-১ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক, সিলেট-৩ আসনে প্রাথী হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ , সিলেট-৪ আসনে যুক্তরাষ্ট্র প্রবাসী মো. রাশেল উল আলম, মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন পেয়েছেন দলের যুগ্ন সদস্য সচিব প্রীতম দাশ, হবিগঞ্জ-৪ আসনে দলের জেলা সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ক্ষমতায় এলে দুর্নীতিতে লাগাম টানার সঙ্গে আইনশৃঙ্খলা ঠিক করবে বিএনপি

0

আধুনিক ডেস্ক ::

জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশে দুর্নীতিতে লাগাম টানার পাশাপাশি যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির মধ্যে মঙ্গলবার বিকেলে ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলীয় এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তারেক রহমান। বিএনপির উপস্থাপিত দেশ পরিচালনার পরিকল্পনাগুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিতে নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তারেক রহমান বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরার ট্র্যাক রেকর্ড বিএনপির আছে। এ কাজটি করতে গিয়েই খালেদা জিয়া সরকার দুর্নীতি দমন কমিশন গঠন করেছিল। সে সময় এ কমিশনকে এতটাই ক্ষমতা দেওয়া হয়েছিল যে সরকারের কোনো বিষয়ে তদন্ত করতে চাইলে সরকারের অনুমতির প্রয়োজন ছিল না। এই নিয়ম স্বৈরাচার সরকার পাল্টে দিয়েছিল। বিএনপি জনগণের রায় নিয়ে ক্ষমতায় এলে প্রয়োজনে দেশের স্বার্থে এটি আবার পরিবর্তন করা হবে।

দুর্নীতির সঙ্গে আইনশৃঙ্খলা ব্যবস্থাও ঠিক রাখতে হবে বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, ‘দুর্নীতির মতো আমাদের আরেকটি কাজে সফল হতে হবে। সেটাও দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেটি হচ্ছে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা। যেকোনো মূল্যে আমাদের দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখতে হবে।’

বিএনপির মূল পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে অবশ্যই আইনশৃঙ্খলার বিষয়ে কঠোর হতে হবে বলে মনে করেন তারেক রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের অতীত উদাহরণ বিএনপির আছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি যখন রাষ্ট্র পরিচালনায় থেকেছে তখনো দলের কোনো সদস্য অন্যায় করলে চেষ্টা করেছে দলীয় দৃষ্টিকোণ থেকে না দেখে আইন দিয়ে বিচার করতে।’

বিজয়ের মাস উপলক্ষে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান। আজকের এই অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের নেতারা অংশ নেন।

নেতা–কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরা, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা, শিল্পে উন্নতি করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা, নারীদের শিক্ষার ব্যবস্থা করা, খাদ্য উৎপাদন দ্বিগুণ করার কাজ অতীতে সফলভাবে করার ট্র্যাক রেকর্ড একমাত্র বিএনপির আছে। প্রতিটি কাজ আবার শুরুর পরিকল্পনা একমাত্র বিএনপিই উপস্থাপন করেছে। এই পরিকল্পনাগুলো গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ দাবি করে তারেক রহমান বলেন, ‘একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণ আমাদের কাছে শুধু কথার ফুলঝুরি প্রত্যাশা করে না। জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে যে আমরা কীভাবে দেশ পরিচালনা করব। জনগণের সমস্যাগুলোকে কীভাবে মিটআপ (মোকাবিলা) করব। পুরো পরিকল্পনা জনগণ আমাদের কাছে দেখতে চান।’

অনুষ্ঠানে বিএনপির যেসব পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো জনগণের কাছে নিয়ে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘আত্মবিশ্বাস নিয়ে বলতে চাই, ইনশা আল্লাহ জনগণের রায় নিয়ে আগামীতে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হবে। সেই সরকারকে সফল করতে হলে সারা দেশে ছড়িয়ে–ছিটিয়ে থাকা বিএনপির লাখ লাখ নেতা–কর্মীকে সহযোগিতা করতে হবে। পরিকল্পনা গ্রামে গ্রামে, ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে।’

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থানসহ আটটি বিষয়ে কীভাবে কাজ করবে—এ নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর জন্য ধারাবাহিক কর্মশালা বা ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করছে বিএনপি। শুক্রবার বাদে ১৩ ডিসেম্বর পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। এতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দলসহ অন্যান্য সহযোগী সংগঠন অংশ নেবে। এরপর বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের বাইরে অন্য কোনো একটি দিনে হবে সমাপনী অনুষ্ঠান।

সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজকের অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম প্রমুখ।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন আরেক যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান (সোহেল)।