Home Blog Page 70

বাংলাদেশ–চীন–ভিয়েতনামে আইইএলটিএসের প্রশ্নফাঁস, ৮০ হাজার শিক্ষার্থীর ভুল ফল

0

আধুনিক ডেস্ক ::

আন্তর্জাতিক ইংরেজি ভাষার পরীক্ষা (আইইএলটিএস) নম্বরে (মার্কিং) ত্রুটির কারণে প্রায় ৮০ হাজার পরীক্ষার্থী ভুলভাবে পাস নম্বর পেয়েছেন। আইএলটিএসে অকৃতকার্য হওয়া সত্ত্বেও হাজারো অভিবাসী যুক্তরাজ্যের ভিসাও হয়তো পেয়েছেন। ব্রিটিশ কাউন্সিলের পরিচালিত আন্তর্জাতিক ইংরেজি ভাষার এ পরীক্ষায় (আইইএলটিএস) অকৃতকার্য অনেক পরীক্ষার্থীকে পাস করিয়ে দেওয়া এবং ভিসা পাওয়ার তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ।

দ্য টেলিগ্রাফের সহযোগী সম্পাদক গর্ডন রায়নার এই প্রতিবেদনে বলা হয়েছে, টেলিগ্রাফ জানতে পেরেছে যে বাধ্যতামূলক ইংরেজি ভাষা পরীক্ষায় ব্যর্থ হওয়া সত্ত্বেও হাজারো অভিবাসীকে ভিসা দেওয়া হয়েছে মার্কিং নিয়ে ভুল করার কারণে।
ব্রিটিশ কাউন্সিল পরিচালিত ভাষা পরীক্ষায় অংশ নেওয়া ৮০ হাজার ব্যক্তিকে ভুল ফল দেওয়া হয়েছে, যার অর্থ তাদের অনেককেই অকৃতকার্য হওয়া সত্ত্বেও পাস নম্বর দেওয়া হয়েছে।

চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে জালিয়াতির এ প্রমাণ পাওয়া গেছে। এসব দেশে অপরাধীরা ফাঁস হওয়া পরীক্ষার কাগজপত্র অভিবাসীদের কাছে বিক্রি করেছে, যাতে পরীক্ষার্থীরা আগে থেকে উত্তর জানতে পারেন। এর অর্থ হলো শিক্ষার্থী, এনএইচএস কর্মী ও ইংরেজিতে দুর্বল জ্ঞানসম্পন্ন অন্য অভিবাসীদের পড়াশোনা বা কাজের জন্য ভিসা দেওয়া হয়েছে, যার জন্য তাদের পূর্ণ যোগ্যতা নেই।

ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়ন জানায়, বিদেশি শিক্ষার্থীরা বেশি টিউশন ফি দেওয়ায় কিছু বিশ্ববিদ্যালয় তাদের দুর্বল ইংরেজি দক্ষতাকে উপেক্ষা করছে। কিছু প্রভাষক অভিযোগ করেছেন, বিদেশি শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশেরই ইংরেজি জ্ঞানের পর্যাপ্ত দক্ষতা নেই।
বিরোধী কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে যে যারা এই পরীক্ষায় পাস না করেই ব্রিটেনে এসেছেন, তাদের যেন দেশে ফেরত পাঠানো হয়।

বিশ্বব্যাপী প্রতিবছর ৩৬ লাখ মানুষ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই পরীক্ষার যৌথ মালিকানায় রয়েছে ব্রিটিশ কাউন্সিল, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট ও শিক্ষামূলক সংস্থা আইডিপি।

২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে হাজার হাজার মানুষ পরীক্ষায় ভুল স্কোর বা ফলাফল পেয়েছেন। আইইএলটিএস এর জন্য ‘একটি কারিগরি ত্রুটিকে’ দায়ী করেছে, যা ‘কিছু আইইএলটিএস একাডেমিক এবং জেনারেল ট্রেনিং পরীক্ষার লিসেনিং এবং রিডিং অংশে সামান্য উপাদানের ওপর প্রভাব ফেলেছিল’। সংস্থাটি জানিয়েছে, পরীক্ষার মাত্র প্রায় ১ শতাংশ এতে প্রভাবিত হয়েছিল। তবে এই সংখ্যাও প্রায় ৭৮ হাজার পরীক্ষার্থীর সমান হবে।

আইএলটিএস পরীক্ষা নেওয়া সংস্থা এক বিবৃতিতে বলেছে, সমস্যাটি মাত্র কয়েক সপ্তাহ আগে ধরা পড়েছে। এ কারণে ক্ষতিগ্রস্তের শিকার ব্যক্তিদের সঙ্গে গত মাসে যোগাযোগ করা হয়েছে তাঁদের সঠিক পরীক্ষার ফল দিতে এবং আন্তরিক ক্ষমাপ্রার্থনা করা হয়েছে।

এটা বোঝা যাচ্ছে যে কিছু লোকের পরীক্ষার নম্বর তাঁদের যা হওয়া উচিত ছিল তার চেয়ে বেশি ছিল, আবার কিছু লোকের কম ছিল। সমস্যাটি এত দেরিতে শনাক্ত হওয়ায় যাঁদের ভুলভাবে পাস দেখানো হয়েছিল, তাঁদের অনেকেই সেই ফল ব্যবহার করে ভিসা পেতে এবং আইনগতভাবে ব্রিটেনে প্রবেশ করতে সক্ষম হয়েছেন।

গত বছর ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়ন জানায়, বিদেশি শিক্ষার্থীরা বেশি টিউশন ফি দেওয়ায় কিছু বিশ্ববিদ্যালয় তাঁদের দুর্বল ইংরেজি দক্ষতাকে উপেক্ষা করছে। একই সঙ্গে কিছু প্রভাষক অভিযোগ করেছেন যে বিদেশি শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশেরই ইংরেজি জ্ঞানের পর্যাপ্ত দক্ষতা নেই।

তদন্তকারী কর্মকর্তারাও সতর্ক করেছেন যে এনএইচএস এবং সমাজসেবামূলক কাজে নিয়োজিত বহু মানুষের ইংরেজি জ্ঞান অপর্যাপ্ত, যা রোগীদের ঝুঁকিতে ফেলছে এবং কিছু ক্ষেত্রে মৃত্যুর কারণও হচ্ছে।

একটি ঘটনায় দেখা গেছে, একজন কেয়ার কর্মী কখনো ইংরেজি পরীক্ষা দেননি। ওই তদন্তকারী কর্মকর্তা জানান, ওই কর্মী ৯৯৯ কল হ্যান্ডলারের সঙ্গে কথা বলার সময় ‘ব্রিদিং’ (শ্বাসপ্রশ্বাস) ও ‘ব্লিডিং’ (রক্তক্ষরণ)—এই দুই শব্দের পার্থক্য বুঝতে পারেননি। একইভাবে ‘অ্যালার্ট’ ও ‘অ্যালাইভ’ শব্দের পার্থক্যও তিনি ধরতে পারেননি। এ ধরনের ভুল–বোঝাবুঝি জরুরি পরিস্থিতিতে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।

ব্রিটিশ ছায়া মন্ত্রী ক্রিস ফিলপ বলেছেন, ‘ইংল্যান্ড ও ওয়েলসে প্রায় ১০ লাখ মানুষ ভালোভাবে ইংরেজি বলতে পারেন না, কেউ কেউ একেবারেই পারেন না। আমরা আগেই একধরনের সমন্বয় সংকটে ভুগছি, আর এখন জানা যাচ্ছে যে প্রায় ৭৮ হাজার মানুষ ভাষা পরীক্ষার ভুল ফল পাওয়ার পর ভিসা পেয়েছেন। যাঁরা অনুচিতভাবে ভিসা পেয়েছেন, তাঁদের দেশে ফেরত পাঠাতে হবে।’ তিনি বলেন, ‘মানুষ এখানে এসে যদি কখনো ইংরেজি না শেখেন, তাহলে তাঁরা সমাজে মিশতে পারেন না এবং রাষ্ট্রের ওপর নির্ভর না করে স্বতন্ত্রভাবে জীবন গড়ে তুলতেও পারেন না। এটি একটি ভয়াবহ ব্যর্থতা।’

এ ছাড়া আলাদাভাবে জানানো হয়েছে, কিছু মানুষ অপরাধীদের টাকা দিয়ে আগেই পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্র কিনে আইইএলটিএস পরীক্ষায় জালিয়াতি করেছেন।

বাংলাদেশের পুলিশ এমন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তারা ঘুষের মাধ্যমে পাওয়া আইইএলটিএস পরীক্ষার প্রশ্নপত্রের অগ্রিম কপির জন্য মানুষের কাছ থেকে এক হাজার থেকে আড়াই হাজার পাউন্ড পর্যন্ত অর্থ নিচ্ছিলেন। ভিয়েতনামে গত ফেব্রুয়ারিতে ব্রিটিশ কাউন্সিল শেষ মুহূর্তে একটি নির্ধারিত পরীক্ষা বাতিল করে একটি ‘ব্যাকআপ’ সংস্করণে পরিবর্তন করেছিল, ফলে প্রশ্নপত্র ফাঁসের জল্পনার সৃষ্টি হয়। ওই সময়ে ব্রিটিশ কাউন্সিল স্বীকার করেছিল, ফাঁস হওয়া পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির চেষ্টা বেড়েছে। এ ছাড়া চীনেও জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে।

এদিকে যুক্তরাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এখন বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে। কারণ, ভিসা ব্যবস্থার দুর্নীতি সম্পর্কে উদ্বেগ দেখা দিয়েছে।

স্বতন্ত্র পার্লামেন্ট সদস্য রুপার্ট লো গত পাঁচ বছরে ইউকে ভিসা ও ইমিগ্রেশন কর্তৃক কতগুলো জাল আইইএলটিএস সার্টিফিকেট চিহ্নিত করা হয়েছে, সেই বিষয়ে হোম অফিসের (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) কাছে জবাব চেয়েছেন। তবে তাঁকে জানানো হয়েছে, এ তথ্য খুঁজে বের করার খরচ ‘অনেক বেশি’ হবে।

ব্রিটিশ কাউন্সিল মূলত তার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে স্ব-অর্থায়ন করে থাকে। এসব উদ্যোগের মধ্যে পরীক্ষা নেওয়াও অন্তর্ভুক্ত। তবে এটি পররাষ্ট্র দপ্তর থেকে করদাতাদের অর্থায়নের অনুদানও পেয়ে থাকে।

কোভিড-১৯–এর সময়ে নেওয়া একটি সরকারি ঋণ বাবদ ব্রিটিশ কাউন্সিলের ১৯৭ মিলিয়ন পাউন্ডের ঋণ রয়েছে, যা পরিশোধ করতে তারা হিমশিম খাচ্ছে। পরীক্ষার ফলাফলের ত্রুটির কারণে যদি কোনো ক্ষতিপূরণের দাবি ওঠে, তবে তা সংস্থাটির আর্থিক অবস্থাকে আরও খারাপ করে তুলবে।


এদিকে স্বরাষ্ট্র দপ্তর ইংরেজি পরীক্ষাব্যবস্থার জন্য ৮১৬ মিলিয়ন পাউন্ড মূল্যের একটি নতুন পাঁচ বছরের চুক্তি করার প্রক্রিয়ায় রয়েছে। ব্রিটিশ কাউন্সিলকে এ চুক্তির জন্য দরদাম করার সময় অন্য কোম্পানির সঙ্গে প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে।

আইইএলটিএসের একজন মুখপাত্র টেলিগ্রাফকে বলেন, আইইএলটিএস সম্প্রতি এমন একটি সমস্যা শনাক্ত করেছে, এ কারণে বিশ্বব্যাপী অল্পসংখ্যক পরীক্ষার্থী ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে ভুল ফলাফল পেয়েছিলেন। এ সময়ের মধ্যে নেওয়া আইইএলটিএস পরীক্ষাগুলোর ৯৯ শতাংশের বেশি প্রভাব মুক্ত ছিল এবং বর্তমানে চলমান আইইএলটিএস পরীক্ষাগুলোতে আর কোনো সমস্যা নেই।

ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে জানিয়ে ওই মুখপাত্র বলেন, ‘আমরা তাঁদের সঠিক ফল প্রদান করেছি। আন্তরিক দুঃখ প্রকাশ করেছি এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছি। আমরা সব সংশ্লিষ্ট অংশীদার এবং কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখছি।’ তিনি আরও বলেন, ‘প্রতিবছর আমরা যে আইইএলটিএস পরীক্ষা পরিচালনা করি, তার সততা রক্ষা করার জন্য আমাদের কঠোর মান নিয়ন্ত্রণের পদ্ধতি রয়েছে এবং ভবিষ্যতে যাতে এ সমস্যার পুনরাবৃত্তি না হয়, এর জন্য আমরা সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি।’

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

0

আধুনিক ডেস্ক ::

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (মানি লন্ডারিং-১) আসাদুজ্জামান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় সিলেটে মামলাটি করেন। দুদক সিলেটের উপপরিচালক রাফী মো. নাজমুস্ সা’দাৎ সোমবার রাতে গণমাধ্যমকে মামলার তথ্য নিশ্চিত করেছেন।

সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির পরও হিসাব দাখিল না করার পরিপ্রেক্ষিতে এই মামলা হয়েছে বলে দুদক দূত্রে জানা গেছে। মামলায় সাবেক মেয়রের বিরুদ্ধে প্রায় ১ কোটি টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়।

রাফী মো. নাজমুস্ সা’দাৎ জানান, আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা রয়েছে। এ জন্য তাঁকে নিজের সম্পদ ঘোষণার সুযোগ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ে সম্পদের তথ্য না দেওয়ায় কিংবা সময় বাড়ানোর আবেদন না করায় কমিশনের অনুমোদনের ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মামলাটি (নন-সাবমিশন) দায়ের করেছেন। বিধি অনুযায়ী তদন্ত ও পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, আনোয়ারুজ্জামান ২০২৩ সালের নভেম্বর মাস থেকে সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে প্রায় আট মাস দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি নির্বাচনী হলফনামায় লন্ডনে তাঁর নিজ নামে থাকা ৪ হাজার বর্গফুটের একটি বাড়ি, ১ হাজার ৮০০ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং একটি রেস্টুরেন্টের তথ্য উল্লেখ করেননি। এ ছাড়া ঢাকার পূর্বাচলে রাজউক বরাদ্দ করা পাঁচ কাঠা জমির তথ্যও গোপন করেছেন।

এজাহারে আরও বলা হয়েছে, ২০২২-২০২৩, ২০২৩-২০২৪ এবং ২০২৪-২০২৫ সালে দাখিল করা আয়কর রিটার্ন অনুসারে আনোয়ারুজ্জামানের মোট ৮৪ লাখ ৪৪ হাজার ৯৮ টাকার সম্পদ রয়েছে। তবে এ সম্পদ তিনি কীভাবে অর্জন করেন, এর কোনো সঠিক তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তিনি ৯৩ লাখ ৪৪ হাজার ৯৮ টাকার অগ্রহণযোগ্য নিট সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন বলে দুদক প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হয়েছে। তবে এ নিট সম্পদের হিসাবে যুক্তরাজ্যে থাকা ফ্ল্যাট, বাড়ি ও রেস্তোরাঁর মূল্য আনা হয়নি।

দুদক বলছে, আনোয়ারুজ্জামান চৌধুরী আয়কর রিটার্নে বা নির্বাচনী হলফনামায় তার সম্পদের উৎস, ধরন, সময় ও মূল্য উল্লেখ করেননি। এ ছাড়া দুদক সম্পদ বিবরণী আদেশ জারির ২১ কার্যদিবসের মধ্যে দাখিল না করায় তিনি দুদক আইন অনুযাযী শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

আনোয়ারুজ্জামান চৌধুরী আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ২০২৩ সালের ২১ জুন সিলেট সিটি করপোরেশনের মেয়র হন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আনোয়ারুজ্জামান চৌধুরী লন্ডনে চলে যান। জুলাই গণ–অভ্যুত্থানের পর গত বছরের ১৯ আগস্ট সিলেটসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয় সরকার।

কোম্পানীগঞ্জে অবৈধ বালু–পাথর উত্তোলন ৭ জনকে তিন মাসের কারাদণ্ড

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী ও শাহ আরেফিন টিলা এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের ধারাবাহিক অভিযানে ৮ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ৭ জনকে তিন মাস করে কারাদণ্ড এবং আকাশ নামের ব্যক্তি প্রতিবন্ধী হওয়ায় পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়।

গত রোববার (৭ ডিসেম্বর) রাতে প্রথম দফায় ১ জনকে আটক করা হয়। এরপর সোমবার (৮ ডিসেম্বর) ভোর থেকে বিকেল পর্যন্ত চলানো অভিযানে আরও ৭ জনকে আটক করা হয়। অভিযানের সময় ১৫টি বারকি নৌকা ধ্বংস করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন: তাজুল ইসলাম, জামাল হোসেন, জিয়া, সাচ্চু মিয়া, ইউসুফ, আমিন ও মো. মানিক।

রোববার রাতের অভিযান লক্ষ্য করে একদল দুর্বৃত্ত ইট–পাথর নিক্ষেপ করলেও কেউ আহত হয়নি বলে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার। তিনি আরও জানান, ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন ও শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান, সঙ্গীয় ফোর্স ও বিজিবির সদস্যরা।

ওসি শফিকুল ইসলাম খান জানান, অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মধ্যনগরে পৃথক অভিযানে ২জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

0

মো: ইমাম হোসেন, হাওরাঞ্চল প্রতিনিধি (নেত্রকোনা- সুনামগঞ্জ):

সুনামগঞ্জের মধ্যনগর থানার পৃথক অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বিবার (৭ ডিসেম্বর ২০২৫) সকাল ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

থানা সূত্র জানায়, সকালে মধ্যনগর সদর ইউনিয়নের হাওরিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুরনো মামলার ওয়ারেন্টভুক্ত আসামী দিপু সরকারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আদালতের স্থায়ী পরোয়ানা ছিল। তিনি মৃত নিরঞ্জন সরকারের ছেলে।

অন্যদিকে, একইদিন রাতে মধ্যনগর বাজার এলাকায় আরেকটি বিশেষ অভিযান চালিয়ে সিআর –এর পরোয়ানাভুক্ত আসামী এমেল মিয়াকে আটক করা হয়। বয়স আনুমানিক ৩০ বছর। তিনি মৃত সহিদ মিয়ার ছেলে এবং বংশীকুন্ডা ইউনিয়নের সাউদপাড়া এলাকার বাসিন্দা।

মধ্যনগর থানার (ভারপ্রাপ্ত) অফিসার্স ইনচার্জ নাজমুল ইসলাম জানান, গ্রেফতারের পর আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, ওয়ারেন্টভুক্ত আসামীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

শান্তিগঞ্জে জেলা প্রশাসন হাই স্কুলের উদ্বোধন, ইউএনও সুকান্ত সাহাকে সংবর্ধনা

0

কুহিনূর রহমান নাহিদ, শান্তিগঞ্জ:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. ইলিয়াছ মিয়া।

সোমবার সকাল ১১টায় উপজেলার আস্তমা গ্রামের প্রধান সড়কের পশ্চিমে, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে আনুষ্ঠানিকভাবে এই বিদ্যালয়ের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ বার্ষিক ফল প্রকাশ এবং শিক্ষা ক্ষেত্রে ‘শান্তিগঞ্জ মডেল’-এর উদ্ভাবক ও প্রতিষ্ঠাতা সভাপতি, বিদায়ী ইউএনও সুকান্ত সাহাকে বদলি-জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করে।

আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. ইলিয়াছ মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য দেন- বিদায়ী ইউএনও সুকান্ত সাহা, নবাগত ইউএনও মো. শাহজাহান, সুবিপ্রবি’র সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন এবং শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ ও উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর আবু খালেদ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. ইলিয়াছ মিয়া তাঁর বক্তব্যে বিদায়ী ইউএনও সুকান্ত সাহার ভূমিকার প্রশংসা করে বলেন, “এই বিদ্যালয় প্রতিষ্ঠায় ইউএনও সুকান্ত সাহার উদ্যোগ সত্যিই অনন্য। এখানে একটি বিদ্যালয় অত্যন্ত প্রয়োজন ছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটুকু সহায়তা প্রয়োজন, আমরা তা দেওয়ার চেষ্টা করেছি। বাচ্চাদের নিরাপদ খেলার মাঠ নিশ্চিত করতে ১০ দিনের মধ্যে মাটি ভরাটের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “এ ধরনের পাঁচটি বিদ্যালয়ে আমরা আলাদাভাবে মেধা যাচাই পরীক্ষা আয়োজন করব। এতে শিক্ষার্থীরা পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার জন্য আগেভাগে প্রস্তুতি পাবে। আশাকরি খুব দ্রুত বিদ্যালয়টি পূর্ণাঙ্গভাবে চালু হবে। তদারকির পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যোগ্য শিক্ষক নিয়োগ। স্কুল ভাঙা থাকলে সমস্যা নেই, কিন্তু শিক্ষক ভাঙা থাকলে সমস্যা। তাই ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে। ইউএনও পদাধিকার বলে সভাপতি থাকবেন, যা একটি শক্তিশালী গার্ডিয়ানশিপ নিশ্চিত করবে।

কমলগঞ্জে রংমিস্ত্রি যুবকের রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবী পরিকল্পিত হত্যা

0

কমলগঞ্জ প্রতিনিধিঃ

কমলগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের আক্কাছ মিয়া (২২) নামের এক রংমিস্ত্রির রহস্যজনকভাবে মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের দাবী ছেলেকে পরিকল্পিতভাবে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে বাড়ি সংলগ্ন ধলাই নদীর পাড়ে গাছের সঙ্গে চাদর দিয়ে মাটিতে পা লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত আক্কাছ মিয়া উপজেলার রামপাশা গ্রামের মো. আবাছ মিয়ার বড় ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে আক্কাছের ছোট ভাই হাসান তাকে খুঁজতে গিয়ে নদীর পাড়ে তার বাইসাইকেল দেখতে পান। পরে আশেপাশে খোঁজাখুঁজির এক পর্যায় একটি গাছের ডালের সঙ্গে অর্ধেক ঝুলন্ত অবস্থায় আক্কাছের লাশ দেখতে পান। তার দুই পা মাটিতে লাগানো ছিল। এ বিষয় এলাকায় জানাজানি হলে বিসয়টি চাঞ্চল্য সৃষ্টি করে। এলাকাবাসীর ধারনা করছেন এটা পরিকল্পিত হত্যাকান্ড সংঘটিত হতে পারে।

নিহত পিতা আবাছ মিয়া বলেন, তার ছেলে আক্কাছ রংমিস্ত্রীর কাজ করতেন। গত কাল রবিবার রাত ৯ টার দিকে তিনি ভানুগাছ বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেয়ার আগে তার বাবার কাছ থেকে ৫০ টাকা নেন। রাত ১০টার দিকে বড় চাচা মো. নওশাদ মিয়া তাকে সফাত আলী সিনিয়র মাদ্রাসার কাছে দেখতে পান। বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন মোবাইলে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

নিহতের মা ফাতই বেগম দাবি করেন অভিযোগ করে বলেন, তার ছেলে আক্কাছের সঙ্গে আদমপুর এলাকার একটি মেয়ের সম্পর্ক ছিল। তার মোবাইলে ওই মেয়ের ছবি ও আইডি কার্ড পাওয়া গেছে বলেও জানান তিনি।

এ বিষয়ে কমলগঞ্জ থানার এসআই আমির হোসেন জানান, ৯৯৯ মাধ্যমে খবর জানতে পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মোহাম্মদপুরে নিজ বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

0

আধুনিক ডেস্ক ::

রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

নিহতেরা হলেন, মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ (১৫)। নাফিসা প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। নাফিসার বাবা আজিজুল ইসলাম পলাশ ঢাকার একটি স্কুলে শিক্ষকতা করেন।

পারিবারিক সূত্র জানায়, আজিজুল ইসলাম সকালে স্কুলে গিয়েছিলেন। তিনি সাড়ে ১১টার দিকে বাসায় আসেন। বাইরে থেকে দরজা খুলে ভেতর ঢুকে পুরো বাসা রক্তাক্ত দেখতে পান। প্রথমে মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি। পরে রান্নাঘরে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাঁর স্ত্রী। বাসায় একজন গৃহকর্মী সকালে কাজ করতে আসেন। তবে আজকে তিনি কাজ করতে এসেছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ঘটনাস্থলে তদন্তের কাজ করছেন। মা-মেয়ের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।

ধর্মপাশা ও মধ্যনগর পাক হানাদার মুক্ত দিবস আজ ৮ ডিসেম্বর

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আজ ৮ ডিসেম্বর, গৌরবোজ্জ্বল হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াইয়ের মাধ্যমে পাকিস্থানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা। দিনটির স্মৃতি মুক্তিকামী ধর্মপাশা ও মধ্যনগর বাসীর হৃদয়ে আজও অম্লান ও চিরভাস্বর হয়ে রয়েছে।

ধর্মপাশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী জানান, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ৮ ডিসেম্বর ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা পাক হানাদার বাহিনীর কবলমুক্ত হয়। এর আগের রাতেই পাক হানাদার বাহিনীর সঙ্গে স্থানীয় মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ সংঘটিত হয়। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার জোয়াল ভাঙা গ্রাম হয়ে মোহনগঞ্জ উপজেলার দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। এই সম্মুখযুদ্ধে আব্দুল হাই ও মোফাজ্জল হোসেন নামের দুইজন সাহসী মুক্তিযোদ্ধা শহীদ হন।

সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আজ ৮ ডিসেম্বর, গৌরবোজ্জ্বল হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াইয়ের মাধ্যমে পাকিস্থানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা। দিনটির স্মৃতি মুক্তিকামী ধর্মপাশা ও মধ্যনগর বাসীর হৃদয়ে আজও অম্লান ও চিরভাস্বর হয়ে রয়েছে। ধর্মপাশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী জানান, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ৮ ডিসেম্বর ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা পাক হানাদার বাহিনীর কবলমুক্ত হয়। এর আগের রাতেই পাক হানাদার বাহিনীর সঙ্গে স্থানীয় মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ সংঘটিত হয়। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার জোয়াল ভাঙা গ্রাম হয়ে মোহনগঞ্জ উপজেলার দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। এই সম্মুখযুদ্ধে আব্দুল হাই ও মোফাজ্জল হোসেন নামের দুইজন সাহসী মুক্তিযোদ্ধা শহীদ হন।

সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আজ ৮ ডিসেম্বর, গৌরবোজ্জ্বল হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াইয়ের মাধ্যমে পাকিস্থানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা। দিনটির স্মৃতি মুক্তিকামী ধর্মপাশা ও মধ্যনগর বাসীর হৃদয়ে আজও অম্লান ও চিরভাস্বর হয়ে রয়েছে।

ধর্মপাশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী জানান, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ৮ ডিসেম্বর ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা পাক হানাদার বাহিনীর কবলমুক্ত হয়। এর আগের রাতেই পাক হানাদার বাহিনীর সঙ্গে স্থানীয় মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ সংঘটিত হয়। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার জোয়াল ভাঙা গ্রাম হয়ে মোহনগঞ্জ উপজেলার দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। এই সম্মুখযুদ্ধে আব্দুল হাই ও মোফাজ্জল হোসেন নামের দুইজন সাহসী মুক্তিযোদ্ধা শহীদ হন।

মন্ত্রণালয়ে বৈঠকের পর বাড়ল সয়াবিন তেলের দাম

0

আধুনিক ডেস্ক ::

বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকের পর লিটারে ৬ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম। নতুন দাম অনুযায়ী এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বৈঠকের পর নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন। যা সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক লিটার বোতলজাত সয়াবিন তেল খুচরা পর্যায়ে বিক্রি হবে ১৯৫ টাকায়। যা আগে সরকার নির্ধারিত মূল্য ১৮৯ টাকা ছিল। পাশাপাশি প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৭৬ টাকা। যা আগে ১৭০ টাকা ছিল। পাশাপাশি প্রতি লিটার পাম তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা। সঙ্গে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৫৫ টাকা।

এদিকে গত ১০ নভেম্বর লিটারে ৯ টাকা বাড়ানোর অনুমোতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি ২৪ নভেম্বর তারা আবারও দাম সমন্বয়ের সুপারিশ করে।

অ্যাসোসিয়েশনেরর পক্ষ থেকে দুইবার অনুমতি চাওয়া হলেও মন্ত্রণালয় সাড়া দেয়নি। এজন্য ব্যবসায়ী সংগঠন এক প্রকার বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অনুমতি ছাড়াই প্রতি লিটারে ৯ টাকা বাড়িয়ে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকা বিক্রির সিদ্ধান্ত নেয়। মোড়কে নতুন দাম সংবলিত করে বাজারে ছাড়া হয় তেল। ফলে ক্রেতার বাড়তি দামেই তেল কিনতে হয়।

সরকারকে না জানিয়েই আমদানিকারক ও বাজারজাতকারী কোম্পানিগুলো ভোজ্যতেলের দাম বাড়িয়েছে বলে দাবি করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। পাশাপাশি ব্যবসায়ীদের শোকজও দেওয়া হয়। পরে বাণিজ্যমন্ত্রণালয়ে বৈঠকের পর লিটারে ৬টা বাড়ানোর সিদ্ধান্ত হয়।

এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

0

আধুনিক ডেস্ক ::
তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে একটি রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। দল তিনটি হলো এনসিপি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং দেশকে পুরোনো রাজনীতির পথে যেতে না দেওয়ার অঙ্গীকার নিয়ে এই জোটের ঘোষণা দেওয়া হয়। রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। এ সময় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ঘোষিত ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ শুধু নির্বাচনী জোট নয়, বরং এটি একটি রাজনৈতিক জোট। এই জোট জাতীয় মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছে। এই জোট আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেবে এবং অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য কাজ করবে।