আধুনিক ডেস্ক ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে ১২৫ আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে সিলেট বিভাগের ৫টি আসনও রয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার থেকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। দলটির নির্বাচনী প্রতীক শাপলা কলি।
সিলেট-১ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক, সিলেট-৩ আসনে প্রাথী হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ , সিলেট-৪ আসনে যুক্তরাষ্ট্র প্রবাসী মো. রাশেল উল আলম, মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন পেয়েছেন দলের যুগ্ন সদস্য সচিব প্রীতম দাশ, হবিগঞ্জ-৪ আসনে দলের জেলা সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


