Home Blog Page 60

হাওর ও জলাভূমি রক্ষায় নতুন অধ্যাদেশ জারি: অবৈধ দখলে ২ বছরের কারাদণ্ড

0

আধুনিক ডেস্ক ::

দেশের হাওর ও জলাভূমির অস্তিত্ব রক্ষায় হাওর বা জলাভূমি অবৈধ দখল, ভরাট কিংবা পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করলে অনধিক ২ বছরের কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রেখে ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে বুধবার এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার এ তথ্য জানান।

অধ্যাদেশে অপরাধের ধরন অনুযায়ী শাস্তির মাত্রা নির্ধারণ করা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, জারিকৃত ‘সুরক্ষা আদেশ’ লঙ্ঘন, হাওর-জলাভূমি ও কান্দার অবৈধ দখল, ভরাটকরণ, অননুমোদিত খনন কিংবা পানির প্রবাহ ব্যাহত করে এমন অবকাঠামো নির্মাণের মতো অপরাধের ক্ষেত্রে অনধিক ২ (দুই) বছর কারাদণ্ড বা অনধিক ১০ (দশ) লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। অধ্যাদেশে এসব অপরাধকে ‘আমলযোগ্য’ ও ‘অ-জামিনযোগ্য’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, হাওর ও জলাভূমি এলাকা থেকে অনিয়ন্ত্রিত পানি উত্তোলন, মাটি, বালু বা পাথর আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া পরিযায়ী পাখি শিকার, সংরক্ষিত জলজ প্রাণী ধরা, জলাবন বিনষ্ট করা এবং বিষটোপ বা কারেন্ট জাল দিয়ে মাছ ধরা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

অধ্যাদেশের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের ২০১৬ সালের ২৪ জুলাই গঠিত ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর’কে ব্যাপক ক্ষমতা প্রদান করা হয়েছে। এখন থেকে হাওর ও জলাভূমি সংশ্লিষ্ট এলাকায় যেকোনো সরকারি বা বেসরকারি উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে এই অধিদপ্তরের মতামত গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। অধিদপ্তর নিশ্চিত করবে, প্রস্তাবিত প্রকল্পের ফলে পরিবেশ, প্রতিবেশ ও জনসাধারণের জীবিকার কোনো ক্ষতি হবে কি না।

সরকার চাইলে বিশেষ কোনো হাওর বা জলাভূমিকে ‘সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করতে পারবে। সংরক্ষিত এলাকার পানির প্রবাহ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর কোনো স্থাপনা থাকলে অধিদপ্তর তা অপসারণ বা নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে পারবে।

সংবিধানের ১৮ক অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য প্রাকৃতিক সম্পদের নিরাপত্তা বিধানের অংশ হিসেবে এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। এটি অবিলম্বে সারা দেশে কার্যকর হবে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র

0

আধুনিক ডেস্ক ::

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ইমিগ্র্যান্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি নথিতে এমনটি উল্লেখ করা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রও বার্তা সংস্থা রয়টার্সকে ৭৫টি দেশের সব ভিসা প্রক্রিয়া স্থগিত করতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা নিতে পারেন এমন ব্যক্তিদের যাওয়া ঠেকাতে আবেদনকারীদের যাচাই–বাছাই প্রক্রিয়ায় পরিবর্তন আনতে যাচ্ছে পররাষ্ট্র দপ্তর। এটি না হওয়া পর্যন্ত ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত থাকবে। নথিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে বিদ্যমান আইনের আওতায় ভিসা না দিতে বলা হয়েছে। তবে কতদিন ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত থাকবে তা উল্লেখ করা হয়নি।

শাবিতে “সাস্ট ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যাসোসিয়েশন “নামে নতুন সংগঠন আসছে

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে যুক্ত করার লক্ষ্যে সাস্ট ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যাসোসিয়েশন(আইআরএ) নামে নতুন সংগঠন বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক অনুমোদন লাভ করেছে।

বুধবার(১৪ জানুয়ারী) রাতে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মো. শরীফুল ইসলাম শোভন এই বিষয়টি নিশ্চিত করেন। যা শুক্রবার(১৬ জানুয়ারি) রাতে আত্মাপ্রকাশ করবে বলে জানান তিনি।

সংগঠটির অন্য চার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী সামিহা ইসলাম, সাব্বির রহমান আকাশ এবং অর্থনীতি বিভাগের ওয়াহিদা বেগম ও মো. কাউছার আহাম্মেদ।

শরীফুল ইসলাম শোভন বলেন,সংগঠনটি স্বাধীন, স্বায়ত্তশাসিত ও অরাজনৈতিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করবে।

তিনি সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা,ইরাসমাস (ইউরোপীয় ইউনিয়নের ছাত্র বিনিময় প্রোগ্রাম),ডিএএডি (জার্মান অ্যাকাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস),ফুলব্রাইট (আমেরিকান স্কলারশিপ প্রোগ্রাম),চেভেনিং (ব্রিটিশ স্কলারশিপ),এমএক্সটি (জাপানের মনবুকাগাকুস্হো স্কলারশিপ) সহ ফেলোশিপ, এক্সচেঞ্জ প্রোগ্রাম, কূটনৈতিক কার্যক্রম ও বৈশ্বিক প্রতিযোগিতার সুযোগ সম্পর্কে সচেতন করার কাজ করবে।

দ্বিতীয় ধাপে অসহায় মানুষের মাঝে কিনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন

0

শাবি প্রতিনিধি:

শীতার্ত ও অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন (কিন) দ্বিতীয় ধাপে শুরু করেছে ‘কিন শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি–২০২৫’। এবারের প্রতিপাদ্য নির্ধারন করা হয়েছে, “আত্মার উষ্ণতায় প্রস্ফূটিত হোক অমোঘ মানবতা”।

বুধবার (১৪ জানুয়ারী ) রাতে সংগঠনটির পাবলিসিটি সেক্রেটারি শফিক প্রধান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত ১৪ই ডিসেম্বর প্রথম ধাপে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচী পালন করেন। শীতবস্ত্রের অভাবে খোলা আকাশের নিচে বসবাসকারী মানুষদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে কিন।

এ বিষয়ে শফিক প্রধান জানান,কিন দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পাঁচটি পৃথক উইংসের মাধ্যমে কীন বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে, যার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি।

তিনি আরো বলেন, আজ দ্বিতীয় ধাপের আওতায় সিলেটের লালাখাল ও গঙ্গা জুন চা বাগান এলাকায় প্রায় দেড়শ জন শিশুসহ মোট ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ বিষয়ে কিন-এর সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘এই কর্মসূচিতে সাধারণ মানুষের সহযোগিতা ও অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সমাজের অসহায় ও অবহেলিত মানুষের দুঃখ-কষ্ট লাঘবই এই কার্যক্রমের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খালে, একজনের অবস্থা আশঙ্কাজনক

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ২টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নওগাঁও গ্রাম এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা ঢাকা মেট্রো-গ ১১-২৮-৮০ নম্বরের প্রাইভেট কারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনার পর গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে গেছে। ভেতরে আটকে পড়া চালককে বডি কেটে বের করা হয়।

খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর প্রাইভেট কারটি সড়কের পাশের খাদে পড়ে থাকতে দেখা যায়।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

‎২০ জানুয়ারী শাকসু নির্বাচনের দাবিতে প্রার্থীদের স্মারকলিপি প্রদান

0


‎
‎শাবি প্রতিনিধি:

‎
‎
‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাকসু নির্বাচন নির্ধারিত সময়ে আয়োজনের দাবিতে প্রার্থীরা স্মারকলিপি দিয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়, যেখানে উপ-উপাচার্যের শর্ত তিনটি প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনের ওপর জোর দেন।
‎
‎
‎স্মারকলিপিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রজ্ঞাপনকে কেন্দ্র করে আসন্ন শাকসু নির্বাচনের পথে বাধা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন থেকে মনে করা হচ্ছে, শাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে বিরূপ প্রভাব ফেলবে। আমরা শাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীগণ মনে করি, জাতীয় নির্বাচনের সঙ্গে শাকসু নির্বাচনের কোনো ধরনের সংশ্লিষ্টতা ও সাংঘর্ষিকতা নেই। আসন্ন শাকসু নির্বাচন কোনোভাবেই জাতীয় নির্বাচনকে প্রভাবিত করে না। শিক্ষার্থীদের কাছ থেকে অঙ্গীকারনামা বা মুচলেকা চাওয়া কোনোভাবেই সম্মানজনক না। আমরা এ ধরনের পদক্ষেপ প্রত্যাখ্যান করি। এ জন্য আমরা বিশ্বাস করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ণ সদিচ্ছা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই। সুতরাং আমরা পূর্বনির্ধারিত সময়ে যে কোনো কর্তৃপক্ষ থেকে নতুন কোনো শর্ত আরোপ ছাড়াই শাকসু নির্বাচন আয়োজনের দাবি জানাই।’
‎
‎এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মুকাদ্দেছ বলেন, ‘আমরা শতভাগ প্রস্তুত। আমাদের কাজ বন্ধ করিনি। আমরা চাই যথাসময়ে নির্বাচন দিতে। সবার সহযোগিতা পেলে আশা করি নির্ধারিত সময়েই শাকসু হবে।’
‎

শাকসু নির্বাচনের দাবিতে দেওয়া স্মারকলিপিতে ছাত্রদলের ভিপি প্রার্থীর স্বাক্ষর প্রত্যাহার

0

শাবি প্রতিনিধি:

নির্বাচন কমিশনের তিন শর্তকে প্রত্যাখ্যান করে নির্ধারিত সময়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আয়োজনের লক্ষ্য আজ বিকেলে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। সেই স্মারকলিপি থেকে সন্ধ্যায় স্বাক্ষর প্রত্যাহার করেছেন ছাত্রদল-সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকিম বিল্লাহ।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টায় সেন্টার অব এক্সিলেন্স ভবনের সামনে নির্বাচন কমিশনের হাতে ৭৬ জন প্রার্থীর স্বাক্ষর-সংবলিত স্মারকলিপি তুলে দেন প্রার্থীরা। কিন্তু সন্ধ্যা ৭টার দিকে ছাত্রদল-সমর্থিত ভিপি প্রার্থীর হঠাৎ সেই স্বাক্ষর প্রত্যাহার করায় উদ্বেগ দেখা দেয়।তবে কোন কারণে স্বাক্ষর প্রত্যাহার করা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি তারা।

এর আগে, উপ-উপাচার্যের দেওয়া তিন শর্তকে প্রহসন আখ্যা দিয়ে গতকাল রাতেই তা প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে আজ বিকেলে নির্ধারিত সময়ে শাকসু নির্বাচনের দাবিতে স্মারকলিপি দেন বিভিন্ন প্যানেলের প্রর্থীরা।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রজ্ঞাপনকে কেন্দ্র করে আসন্ন শাকসু নির্বাচনের পথে বাধা তৈরি হয়েছে।

নির্বাচন কমিশন থেকে মনে করা হচ্ছে, শাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে বিরূপ প্রভাব ফেলবে। আমরা শাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীগণ মনে করি যে, জাতীয় নির্বাচনের সঙ্গে শাকসু নির্বাচনের কোনো ধরনের সংশ্লিষ্টতা ও সাংঘর্ষিকতা নেই। আসন্ন শাকসু নির্বাচন কোনোভাবেই জাতীয় নির্বাচনকে প্রভাবিত করে না। শিক্ষার্থীদের কাছ থেকে অঙ্গীকারনামা বা মুচলেকা চাওয়া কোনোভাবেই সম্মানজনক না। আমরা এই ধরনের পদক্ষেপ প্রত্যাখ্যান করি।
এজন্য আমরা বিশ্বাস করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ণ সদিচ্ছা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই। সুতরাং, আমরা পূর্বনির্ধারিত সময়ে যেকোনো কর্তৃপক্ষ থেকে নতুন কোনো শর্ত আরোপ ছাড়াই শাকসু নির্বাচন আয়োজনের দাবি জানাই।

এ বিষয়ে একাধিক প্রার্থী বলেন, নির্বাচনকালীন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটুক সেটা আমরাও চাই। আর সেটা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমরা অযৌক্তিক শর্ত প্রত্যাখ্যান করেছি এবং সবাই একমত হয়ে যথাসময়ে নির্বাচনের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছি। কিন্তু হঠাৎ কেন তারা স্বাক্ষর প্রত্যাহার করেছেন তা আমাদের বুঝতে পারছি না ।

এ বিষয়ে জানতে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকিম বিল্লাহকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল ধরেননি।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনসহ সকল প্রকার নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ঘোষণার প্রতিবাদে ১২ জানুয়ারি রাতভর বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী দেখা করলে কমিশন নির্বাচনের আশ্বাস দেয়।

শর্তসাপেক্ষে শাকসু নির্বাচনের ঘোষণা, শর্ত মানতে নারাজ প্রার্থীরা

0

শাবি প্রতিনিধি ::

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ পূর্বঘোষিত ২০ জানুয়ারি আয়োজনের অনুমতি প্রদান করেছে জাতীয় নির্বাচন কমিশন(ইসি)। কিন্তু তিনটি শর্তের নিশ্চয়তা প্রদান করতে হবে প্রার্থীদের, যা মানতে নারাজ প্রার্থীরা। এর আগে, সোমবার রাতে ৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক পত্রে শাকসু নির্বাচন স্থগিত করার নির্দেশ প্রদান করে। রাতে শিক্ষার্থীদের হাতে তা আসা মাত্রই উত্তপ্ত হয়ে উঠে ক্যাম্পাস।

রাতভর আলোচনায় সিদ্ধান্ত হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মঙ্গলবার দুপুরে আলোচনা করে বিকাল ৫ টার মাঝে শিক্ষার্থীদের ২০ জানুয়ারী নির্বাচনের নিশ্চয়তা প্রদার করবেন। নির্ধারিত সময়ে অফিসিয়াল ঘোষণা না আসায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রশাসনিক ভবন-১ এর সামনে অবস্থান নেওয়া শুরু করেন শিক্ষার্থীরা এবং আবু সাঈদ- মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, শাকসু মোদের অধিকার রুখে দেওয়ার সাধ্য কার, শাকসু নিয়ে তালবাহানা, চলবে না চলবে না সহ বিভিন্ন স্লোগান দেয়।

একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত ) অধ্যাপক ড. মো. সাজেদুল করিম আন্দোলনরত শিক্ষার্থীদের জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী জাতীয় নির্বাচন কমিশন (ইসি) সাথে আলোচনা করেছেন ও ২০ জানুয়ারি নির্বাচন আয়োজনে সিদ্ধান্ত গৃহীত হয়েছে । তবে নির্বাচনকালীন কোনো অকারেন্স হবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না, জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না এই তিনটি শর্তে অঙ্গীকারনামা প্রদান করতে হবে প্রার্থীদের।

আন্দোলনে উপস্থিত শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন এবং তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা নির্বাচন আয়োজনে সকল সহায়তা প্রদান করবেন উল্লেখ করে প্রশাসনকে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

শাবির ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮১.৮১ ভাগ

0

শাবি প্রতিনিধি ::

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের’এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ৮১.৮১ শতাংশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।

তিনি জানান, প্রথমদিনে এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাকার কেন্দ্রগুলোতে উপস্থিতির হার ৮২.৯৮ শতাংশ এবং সিলেটে ৭৬.৫৪ শতাংশ। সে হিসেবে এ ইউনিটে গড় উপস্থিতির হার ছিল ৮১.৮১ শতাংশ।এবারে এ ইউনিটের ৯৮৫ আসনের বিপরীতে অংশ নিয়েছে ৫২ হাজার ৮২৩ শিক্ষার্থী। উল্লেখ্য, বুধবার বি-ইউনিটের (বিজ্ঞান,মানবিক ও বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বুধবার, আসনপ্রতি লড়বেন ৩৮ শিক্ষার্থী

0

শাবি প্রতিনিধি ::

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বুধবার (১৪ জানুয়ারি)। পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৩৮ জন শিক্ষার্থী।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আহমেদ কবির চৌধুরী বলেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটের ৫৮১ টি আসনের বিপরীতে মোট আবেদন করেছেন ২২ হাজার ২শত ৭২ জন। সে হিসেবে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৩৮ জন ভর্তিচ্ছু। ১৪ জানুয়ারি বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা ও সিলেটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ১২টি কেন্দ্র হলো- নীলক্ষেত উচ্চ বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ (বুয়েট), ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ, গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ, বিটিসিএল আইডিয়াল স্কুল, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, রায়হান স্কুল অ্যান্ড কলেজ ও মগবাজার গার্লস হাইস্কুল।

সিলেটে শাবি ক্যাম্পাস ছাড়াও চারটি কেন্দ্র হলো-পাটানতুলা জামেয়া, মিরাবাজার জামেয়া, অগ্রগামী গার্লস হাইস্কুল ও আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয়।