Home Blog Page 33

দুর্নীতি করলে ঠিকানা হবে জেলখানা — সরকারি কর্মকর্তাদের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের‎

0

দোয়ারাবাজার প্রতিনিধি:‎‎

দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি দুর্নীতি করেন, তাহলে তাদের ঠিকানা হবে জেলখানা। এখন থেকে কোনো ধরনের ঘুষ ও দুর্নীতি সহ্য করা হবে না।‎‎

রবিবার (১৫ মার্চ) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠার জন্য সবাইকে সিরাতুল মুস্তাকিম বা সৎ ও ন্যায়ের পথে চলতে হবে। ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলি মানুষকে সঠিক পথে পরিচালিত করে। তাই প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।‎‎

তিনি আরও বলেন, পরিবর্তন আনতে হলে সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। অতীতে যা হয়েছে তা ভুলে গিয়ে নতুনভাবে কাজ শুরু করতে হবে। সরকারি চাকরিতে থেকে কেউ যদি জনগণের অধিকার নষ্ট করে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

‎‎এছাড়াও তিনি উল্লেখ করেন, বিগত সরকারের আমলে একজন মৃত ব্যক্তির নাম ব্যবহার করে বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সরকারের বিপুল অর্থ ব্যয় করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

‎সভায় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।‎

সভায় বক্তারা সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সততা, জবাবদিহিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিজবাহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মধ্যনগর মাদানিয়া কওমী মাদ্রাসার ছাত্র জোনায়েদ মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল কাদির, সহ-সভাপতি এম. এম. এ. রেজা পহেল, যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জন সরকার, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন খোকা, সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান কবীর, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আবেদিন জহিরুল, সহ-কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন মুন্না, শিহাব মিয়া।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন। উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. কামাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, দিশারী শিক্ষা একাডেমির প্রধান শিক্ষক মৌজা আলী তালুকদার এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান।

ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকরা একসঙ্গে ইফতার করেন।

ধর্মপাশায় বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও মধ্যানগর উপজেলায় গত শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় প্রায় ৩ ঘণ্টাব্যাপী বৃষ্টিতে বোরো ধানের জমিতে পানির সংকট অনেকটাই কমে গেছে। এতে প্রাণ ফিরে পেয়েছে চলতি মৌসুমের বোরো আবাদ।

দীর্ঘদিনের খরার পর এক পশলা বৃষ্টিতে স্বস্তি ফিরে পেয়েছেন ধর্মপাশা ও মধ্যনগর  উপজেলার কৃষকেরা। দীর্ঘ প্রায় ৮-৯মাস উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হওয়ায় বোরো ধানের জমিতে পানির তীব্র সংকট দেখা দিয়েছিল। ফলে বাধ্য হয়ে কৃষকদের গভীর নলকূপের মাধ্যমে সেচ দিতে হচ্ছিল। এসব নলকূপ বিদ্যুৎ বা ডিজেলচালিত ইঞ্জিনে পরিচালিত হওয়ায় লোডশেডিং ও জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে সেচ ব্যয়ও বেড়ে যায়। এতে অনেক কৃষকই আর্থিক চাপের মধ্যে পড়েছিলেন।

স্থানীয় কৃষকেরা জানান,শুক্রবার সন্ধ্যার বৃষ্টিতে জমিতে আর্দ্রতা বেড়েছে এবং ধানের গাছ নতুন করে সজীবতা ফিরে পেয়েছে একই সঙ্গে বাতাসে জমে থাকা ধুলাবালিও ধুয়ে যাওয়ায় পরিবেশ কিছুটা স্বস্তিদায়ক হয়ে উঠেছে। 

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ সময়ের বৃষ্টি বোরো ধানের জন্য বেশ উপকারী। এতে ধানে পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম হয় এবং জমিতে সার ও কীটনাশকের ব্যবহারও কম লাগে। ফলে উৎপাদন খরচ কমে এবং ভালো ফলনের সম্ভবনা বাড়ে।

ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আশয়াদ বিন খলিল রাহাত বলেন,বৃষ্টির কারণে সাময়িকভাবে সেচের জন্য গভীর নলকূপের ব্যবহারও কমবে।

এতে বিদ্যুৎ ও ডিজেলড়দুই ধরনের জ্বালানিই কিছুটা সাশ্রয় হবে। হঠাৎ পাওয়া এই বৃষ্টিতে উপজেলার কৃষকদের মুখে এখন স্বস্তির হাসি। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বোরো ধানের ভালো ফলন হবে বলে আশা করছেন তিনি।

‎ঈদ কেনাকাটায় ব্যস্ত দোয়ারাবাজারের মানুষ, জমজমাট বাজার

0

মাসুদ রানা সোহাগ,‎দোয়ারাবাজার প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সাধারণ মানুষ। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই উপজেলার বিভিন্ন বাজারে ক্রেতাদের ভিড় বাড়ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকানপাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

‎‎দোয়ারাবাজারের সদর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে কাপড়, জুতা, প্রসাধনী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে তরুণ-তরুণী ও শিশুদের ঈদের পোশাক কেনার আগ্রহ সবচেয়ে বেশি।

‎স্থানীয় ব্যবসায়ীরা জানান, রমজানের শুরুতে বেচাকেনা কিছুটা কম থাকলেও ঈদ যত ঘনিয়ে আসছে বাজার ততই জমে উঠছে। ‎এনাম বস্ত্রালয়ের বিক্রেতা মাওলানা এমান উদ্দীন বলেন, “অন্য ঈদের তুলনায় এবার বিক্রি মোটামুটি হচ্ছে। আশা করছি ঈদের আগের কয়েকদিনে বিক্রি আরও বাড়বে।”‎

হামিরাহ বেবি শপের বিক্রেতা জাহিদুল ইসলাম হীরা বলেন, “আমার বেবি শপটি নতুন করে খুলেছি। ঈদকে ঘিরে শুরুতে বিক্রি ভালোই হচ্ছে। ক্রেতাদের সাড়া পেয়ে ভালো লাগছে।”‎অন্যদিকে দ্বীপদ বস্ত্রালয়ের বিক্রেতা দ্বীপদ রায় বলেন, ঈদ যত ঘনিয়ে আসছে বিক্রি ততই বাড়ছে। সৃষ্টিকর্তার আশীর্বাদে ব্যবসা ভালোই চলছে।

ক্রেতারাও পরিবার-পরিজনের জন্য প্রয়োজনীয় কেনাকাটা করতে বাজারে ভিড় করছেন। ‎ক্রেতা পিয়েল আহমেদ বলেন, ঈদের কেনাকাটা করতে এসেছি। অনেক জিনিসের দাম নাগালের মধ্যেই আছে, তাই প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করছি।

সানজিদা শারমিন নামে এক শিক্ষার্থী বলেন, ঈদের বাজার বলে কথা, অন্য সময়ের তুলনায় দরদাম একটু বেশি দেখা যায়। তবে ঈদের সময় নিজের পছন্দ অনুযায়ী পোশাক কিনতে হলে একটু বেশি দাম দিয়েই নিতে হয়।

স্থানীয়রা মনে করছেন, ঈদকে ঘিরে দোয়ারাবাজারের বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতার এই প্রাণচাঞ্চল্য এলাকার ব্যবসা-বাণিজ্যে নতুন গতি এনে দিয়েছে। ঈদকে সামনে রেখে পুরো বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত কর্মচারীদের মাঝে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

শনিবার (১৪ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধামালিপাড়া আবাসিক এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন, সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিষয়ে শাখা সভাপতি মাসুদ রানা তুহিন বলেন, বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন ও সচল রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা। প্রতিবছরের মতো এবারও ছাত্রশিবির তাদের সামর্থ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পাশে থাকার চেষ্টা করেছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আজকের এই সামান্য আয়োজন।

তিনি আরও বলেন, আগামীর ক্যাম্পাস বিনির্মাণে সকল স্টেকহোল্ডারকে সঙ্গে নিয়ে ছাত্রশিবির একটি সুন্দর ও মানবিক ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

‎জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

জৈন্তাপুর প্রতিনিধি:

‎পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎‎

বৃহস্পতিবার (১২ মার্চ) সংগঠনের প্রবাসী উপদেষ্টা ও লন্ডন প্রবাসী মো. বাবুল হোসেনের অর্থায়নে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার উপহার কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।‎

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মো. তরিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম. সাহিদ আলী সাহিদ।‎‎

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুনুর রশীদ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রশীদ, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মুহিবুল হক মুহিব, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মোল্লা, সাবেক চেয়ারম্যান এ.বি.এম. জাকারিয়া, বর্তমান ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, রাজনীতিবিদ সোহেল আহমেদ, জমিয়ত নেতা শরিফ উদ্দিন খাঁ এবং সাবেক মেম্বার আব্দুল হক।‎

এছাড়াও উপস্থিত ছিলেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জেলা শাখার সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি ইয়াছিন আলী, হাফিজ শাহিন আহমেদ ও মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, জেলার সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আলা উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমীন ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি আশিক উদ্দিন, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ, উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হাসান, যুগ্ম সম্পাদক জাহেদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, ইউপি সভাপতি সুবেদ মাহমুদ, নুরুল আমিন মেম্বার, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মাসহুদ, সহ-সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

‎জৈন্তাপুরে মধ্যরাতে ৭৬ বোতল ভারতীয় মদসহ দুই কিশোর আটক

0

‎জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় মধ্যরাতে অভিযান চালিয়ে ৭৬ বোতল ভারতীয় মদসহ দুই কিশোরকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।‎

‎পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান খানের নেতৃত্বে পুলিশ উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রাম বাজার এলাকায় একটি পরিত্যক্ত ভাঙা সাটারের দোকানে অভিযান চালায়।

এ সময় একটি কার্টুনে সংরক্ষিত ৭৬ বোতল ‘রয়েল স্টেগ’ ব্র্যান্ডের ভারতীয় মদসহ দুই কিশোরকে আটক করা হয়।‎

আটককৃতরা হলেন উপজেলার ২ নং লক্ষীপুর ইউনিয়নের রাংপানি গ্রামের আক্তার হোসেনের পুত্র মারুফ (১৯) এবং একই গ্রামের মো. জাকির হোসেনের পুত্র রাব্বি (১৮)।

‎পুলিশ জানায়, উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই কিশোর মদ পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।‎‎

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে।

শান্তিগঞ্জে টিচার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

‎শান্তিগঞ্জ প্রতিনিধি:‎

শান্তিগঞ্জ টিচার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় শান্তিগঞ্জের সুলতানপুর সংলগ্ন করচ বাগানে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।‎‎

এতে উপস্থিত ছিলেন- টিচার্স ক্লাবের সদস্য শামীম আহমদ, ফয়সল আহমদ, জাফর মিয়া, সুলেমান কবির, আবু তাহের, নজরুল ইসলাম, কুহিনূর রহমান নাহিদ, সুমন মজুমদার প্রমুখ।

এ সময় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে মুসলিমদের বিজয়ের জন্যও দোয়া কামনা করেন উপস্থিতরা।‎‎

‎জৈন্তাপুরে ফসলি জমি ধ্বংস করে বালু উত্তোলন: আটক ৮

0

দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

জৈন্তাপুর প্রতিনিধি:‎‎

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমি ধ্বংস ও বসতভিটায় ঝুঁকি সৃষ্টি করে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ৮ জনকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকাল ৩টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বড়গাঙ নদীর জাঙ্গালঘাট, রুপচেং গরুঘাট ও সারী-২ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা।

অভিযানের শুরুতে বড়গাঙ নদী সংলগ্ন নিজপাট ইউনিয়নের জাঙ্গালঘাট এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

আটককৃতরা হলেন, লক্ষিপ্রসাদ গ্রামের শহীদ মিয়ার পুত্র ইসমাইল হোসেন (২০), রুপচেং এলাকার কন্টু মিয়ার পুত্র তাবাসসুম আহমেদ (১৭), পূর্ব লক্ষিপ্রসাদ গ্রামের রফিকুল হকের পুত্র খাইরুল ইসলাম (২৪) এবং জাঙ্গাইল গ্রামের হারুণ মিয়ার পুত্র মামুনুর রশীদ (১৮)।

পরবর্তীতে রুপচেং গরুঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হলে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা ১০টি বারকি নৌকা করাত দিয়ে কেটে ধ্বংস করা হয়।

সবশেষে সারী-২ এলাকায় নদীর পাড় কেটে ফসলি জমি ধ্বংস করে বালু উত্তোলনের দায়ে আরও চারজনকে আটক করা হয়। তারা হলেন, ভিতরগাঙ এলাকার সফাতউল্লাহর পুত্র জামাল উদ্দিন (২৫), একই গ্রামের খলিলুর রহমানের পুত্র আসাদ আহমেদ (২৮), গোয়াইনঘাটের ধর্মগ্রামের অলিউর রহমানের পুত্র সেবুল আহমেদ (৩৫) এবং একই গ্রামের শফিক মিয়ার পুত্র আবদুল করিম (৪৫)।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত স্থান ছাড়া ফসলি জমি ধ্বংস করে ও নদীর তীরবর্তী বসতভিটা ঝুঁকিতে ফেলে বালু উত্তোলনের দায়ে বাংলাদেশ বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুইটি স্পট থেকে সাতজনকে সর্বনিম্ন তিন দিন থেকে সর্বোচ্চ তিন মাস মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের একজনের বয়স ১৭ বছর হওয়ায় তাকে এজাহারের মাধ্যমে উপযুক্ত আদালতে সোপর্দ করার জন্য পুলিশে হস্তান্তর করা হয়েছে। আদালত তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলেও তিনি জানান।‎অভিযান শেষে আটককৃতদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জৈন্তাপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎নিখোঁজের দেড় বছর পর প্রতিবন্ধী ছেলেকে উদ্ধার করলো পুলিশ: পরিবারে ফিরল হাসি

0

দোয়ারাবাজার প্রতিনিধি:‎‎

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মানবিকতার এক হৃদয়স্পর্শী দৃষ্টান্ত স্থাপন করেছে থানা পুলিশ। দীর্ঘ দেড় বছর ধরে নিখোঁজ থাকা এক প্রতিবন্ধী যুবককে খুঁজে বের করে অবশেষে তার বাবার হাতে তুলে দিয়েছে দোয়ারাবাজার থানা পুলিশ। বহুদিনের অপেক্ষা, উদ্বেগ আর অশ্রুভেজা প্রার্থনার অবসান ঘটিয়ে সন্তানের ফিরে পাওয়ার আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা ও পরিবারের সদস্যরা।

‎‎জানা যায়, প্রায় দেড় বছর আগে ভোলা জেলার সদর থানার ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের বাসিন্দা রাজিব (২৫) হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। তিনি রইজল মিয়ার ছেলে এবং শারীরিকভাবে প্রতিবন্ধী। ছেলেকে খুঁজে পেতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে ছুটে বেড়ালেও কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দিন গড়িয়েছে, মাস কেটেছে—কিন্তু ছেলের কোনো খোঁজ না পেয়ে হতাশা আর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিল পরিবারটি।

‎‎এদিকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় একসময় সীমান্ত অতিক্রম করে রাজিব ভারতের শ্রীলঙ্কা এলাকায় চলে যান বলে জানা যায়। সেখানে স্থানীয় ভারতীয় নাগরিকরা তাকে দেখতে পেয়ে মানবিকতার হাত বাড়িয়ে দেন এবং তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও পুলিশের সঙ্গে যোগাযোগ করে।‎‎

প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রাজিবকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হলে দোয়ারাবাজার থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে মানসিক ভারসাম্যহীন থাকায় প্রথমদিকে নিজের পরিচয় স্পষ্টভাবে জানাতে পারেনি সে।‎হাল ছাড়েনি পুলিশ। দোয়ারাবাজার থানা পুলিশের সদস্যরা ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে বিভিন্নভাবে অনুসন্ধান শুরু করেন। টানা তিন থেকে চার দিনের নিরলস প্রচেষ্টার পর অবশেষে রাজিবের প্রকৃত পরিচয় শনাক্ত করতে সক্ষম হন তারা। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে তার বাবা রইজল মিয়ার হাতে তুলে দেওয়া হয়।‎‎

এই মানবিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দোয়ারাবাজার থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোহন রায়। তার আন্তরিকতা, দায়িত্ববোধ ও মানবিক প্রচেষ্টার ফলেই দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটে একটি পরিবারের।‎‎

দীর্ঘ দেড় বছর পর ছেলেকে বুকে জড়িয়ে ধরে অশ্রুসজল চোখে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবা রইজল মিয়া। তিনি বলেন, “আমার ছেলেকে আবার জীবিত অবস্থায় দেখতে পারবো—এটা কখনো ভাবিনি। দোয়ারাবাজার থানা পুলিশ আমাদের জীবনে নতুন করে আশা ফিরিয়ে দিয়েছে।”‎এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও প্রশংসা ছড়িয়ে পড়েছে। মানবিক এই উদ্যোগ প্রমাণ করে—দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের পাশে দাঁড়াতেও সদা প্রস্তুত বাংলাদেশ পুলিশ।‎