Home Blog Page 31

মঙ্গল, আনন্দ নয়, বাংলা নববর্ষের শোভাযাত্রার নাম হচ্ছে ‘বৈশাখী শোভাযাত্রা’

0

আধুনিক ডেস্ক ::

‘আনন্দ শোভাযাত্রা’, ‘মঙ্গল শোভাযাত্রা’ নয়। এবার থেকে পয়লা বৈশাখ বাংলা নববর্ষের শোভাযাত্রার নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’। রোববার সচিবালয়ে এক সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সংস্কৃতি মন্ত্রী বলেন, আমরা বিভাজন বা সংঘাত চাই না। আমরা পহেলা বৈশাখের উদযাপন নাম নিয়ে সংকট তৈরি করতে চাই না। আমাদের সিদ্ধান্ত হলো আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নয়। এটার নাম হবে বৈশাখী শোভাযাত্রা।

তিনি আরও বলেন, পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির ঐতিহাসিক ঐতিহ্য। নানা আয়োজনে অতীত থেকেই এটা দেশে পালন করা হচ্ছে। হাজার বছরের পুরনো পহেলা বৈশাখের শোভাযাত্রা নিয়ে নানা মত-দ্বিমত রয়েছে। এরশাদের সময়ে এটা আনন্দনযাত্রা, আবার পতিত আওয়ামী লীগের সময়ে মঙ্গল শোভাযাত্রা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের আমলের কথা উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভযাত্রা করেছে। আনন্দ আর মঙ্গলের পার্থক্য নেই। আপাত দৃষ্টিতে এসব নিয়ে আলোচনা-সমালোচনার কিছু নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব পালন করছে। আমরা এটার নাম দিয়েছি বৈশাখী শোভাযাত্রা।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় আরও বলেন, আমার ইউনেস্কো কে জানিয়ে দেব- এটার নাম হবে এখন বৈশাখী শোভাযাত্রা।

গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন

0

গণভোটের মাধ্যমে জনগণের রায় অমান্য করলে কোনোভাবেই সরকার টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন আখতার হোসেন, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য। শনিবার (৪ এপ্রিল) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির রাজনীতি ‘সুবিধাবাদ ও মুনাফেকির’: মামুনুল হক

0

বিএনপি আজ সুবিধাবাদ ও মুনাফেকির রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করে ক্ষমতার মসনদে টেকা যাবে না। ৭০ শতাংশ জনগণের বিপক্ষে গিয়ে কেউ টিকে থাকতে পারেনি, আপনারাও পারবেন না। শনিবার (৪ এপ্রিল) বাদ আসর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রথম ধাপে হামের টিকা উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায়

0

আধুনিক ডেস্ক ::

দেশে কিছু এলাকায় হাম-রুবেলার (এমআর) প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জরুরিভিত্তিতে আগামী রোববার থেকে টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। রোববার সকাল নয়টায় দেশের বিভিন্ন স্থানে একযোগে কর্মসূচির উদ্বোধন হবে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা পৃথক পৃথক স্থানে এর উদ্বোধন করবেন। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, এ কার্যক্রমের আওতায় পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে টিকা দেওয়া হবে তারা আগে টিকা নিয়ে থাকুক বা না থাকুক। কোনো শিশুকে সুরক্ষার বাইরে না রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় (হটস্পট) টিকাদান কার্যক্রম শুরু হবে। পরে ২১ মে’র মধ্যে পরিস্থিতি ও প্রস্তুতির ভিত্তিতে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে।

কর্মসূচি সফল করতে অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে গুজব প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

ব্রিফিংয়ে আরও বলা হয়, হাম একটি প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে বর্তমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব। সম্মিলিত প্রচেষ্টায় এ চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে বলেও আশা প্রকাশ করা হয়।

কোন ৩০ উপজেলায় হামের টিকা দেওয়া হবে : দেশের মোট ৩০টি হটস্পট উপজেলা বা পৌরসভা চিহ্নিত করা হয়েছে। সর্বোচ্চ আক্রান্ত এলাকার মধ্যে বরগুনা সদর ও পৌরসভা রয়েছে।

রোববার থেকে যেসব উপজেলায় টিকাদান কর্মসূচি চলবে; সেগুলো হলো- রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নাটোর সদর এবং যশোর সদর।

নিম্ন ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে মাদারীপুর, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, ঝালকাঠি, শরীয়তপুরসহ বেশ কয়েকটি জেলা।

রোববার থেকে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত

0

আধুনিক ডেস্ক ::

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে আগামীকাল রোববার থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর লেনদেনের সময়সীমা এক ঘণ্টা কমানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক; অর্থাৎ ব্যাংক লেনদেনের নতুন সময় এখন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত, যা আগে ছিল বিকেল ৪টা পর্যন্ত। শনিবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট ও অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দিয়েছে। ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল ৫ এপ্রিল রোববার থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলমান থাকবে। আর ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বলবৎ থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা, উপশাখা এবং বুথ ২০১৯ তারিখে জারি করা ডিওএস সার্কুলার অনুযায়ী ২৪ ঘণ্টা চালু থাকার নির্দেশনা বলবৎ থাকবে।

ঢাকার কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় আগুন, পাঁচ জনের মরদেহ উদ্ধার

0

আধুনিক ডেস্ক ::

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুনের ঘটনায় পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম পাঁচ মরদেহ উদ্ধারের এ তথ্য জানান।

শনিবার বেলা ১টা ১১ মিনিটে কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশের ওই গ্যাসলাইট কারখানায় আগুন লাগে। দেড় ঘণ্টা চেষ্টার পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া মরদেহগুলো নারী না পুরুষের তা বোঝা যাচ্ছে না। পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে। ফায়ার সার্ভিস কাজ করছে।

ফায়ার সার্ভিসের তথ্য মতে, শনিবার খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধভাবে মজুত করা ১৬০০ লিটার ডিজেল জব্দ

0

কমলগঞ্জ প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে মজুত করা ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় গত রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্র জানিয়েছে, চিতলিয়া বাজারে হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে সরকারি বিধি লঙ্ঘন করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে আসছিলেন। তার বাড়িতে অভিযান চালানো হলে আটটি ড্রামে সংরক্ষিত ১ হাজার ৬০০ লিটার ডিজেল পাওয়া যায়। তবে হিরন মিয়া ও তার ছেলে জুয়েল মিয়া পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

পজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ‘অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা অর্জনের কোনো সুযোগ নেই। জব্দ করা ডিজেল সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।’

দোয়ারাবাজারে সন্দেহভাজন হামের আশঙ্কা বাড়ছে

0


দোয়ারাবাজার প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে একসাথে পাঁচ তাদের মধ্যে দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, গুরুতর অবস্থায় এক শিশুকে সিলেটে পাঠানো হয়েছে এবং বাকি দুই শিশুকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে স্বাস্থ্য বিভাগের নিবিড় তত্ত্বাবধানে।

বুধবার (১ এপ্রিল) সরজমিনে গিয়ে স্থানীয় স্বাস্থ্য সূত্র জানায়, গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে শিশুগুলো হাসপাতালে আসে। সন্দেহজনক ভাবে উপসর্গ বিশ্লেষণ করে চিকিৎসকরা হামের সম্ভাবনা সন্দেহে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং দুই শিশুকে ভর্তি করে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখেন।

এদিকে,এক শিশুর অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষণিক ভাবে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এ রেফার করা হয়। অন্যদিকে আরও দুই শিশুকে প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে বাড়িতে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু সালেহ খান বলেন,শিশুদের মধ্যে হামের প্রাথমিক লক্ষণ পাওয়া গেছে সন্দেহভাজন, আমরা দ্রুত চিকিৎসা শুরু করেছি এবং পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রয়েছে।

তিনি আরও জানান, হামের মতো সংক্রামক রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে অভিভাবকদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

ধানের চারা কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

0

দোয়ারাবাজার প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধানের চারা কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বিল্লাল মিয়া (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল মিয়া ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিল্লাল মিয়া ও একই গ্রামের মছরব আলী প্রতিবেশী এবং পাশাপাশি বাড়ির বাসিন্দা। শুক্রবার দুপুর প্রায় ২টার দিকে ধানের চারা কাটাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি গোষ্ঠীগত সংঘর্ষে রূপ নেয় এবং দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় বিল্লাল মিয়াকে উদ্ধার করে সিলেট উসমানী হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী

0

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর উপশহরস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে ভারতের সহকারী হাইকমিশন, সিলেট-এর উদ্যোগে এ আয়োজন করা হয়।

সিলেটে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার জনাব অনিরুদ্ধ দাস সাংবাদিকদের উদ্দেশ্য তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে সিলেট অঞ্চলের সাংবাদিকরা দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা করেন ।

তিনি ভবিষ্যতেও এ ধরনের সম্প্রীতিমূলক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোহিত দিদার, সিলেট উইমেনস জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সুবর্ণা হামিদ, বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট ব্যুরো চীফ সেলিম আওয়াল ও দ্যা ডেইলি স্টারের সিলেট ব্যুরো চীফ দ্বোহা চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী,সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপ‌তি ও দৈ‌নিক সি‌লেট মিরর সম্পাদক আহমেদ নূর,সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ,
দৈনিক মানবজমিন এর কূটনীতিক প্রতিবেদক মিজানুর রহমান ও দৈনিক বিজনেস ফাইলের সিলেট ব্যুরো চীফ বিদ্যা রত্ন রায়।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত বন্ধনকে আরও সুদৃঢ় করে। পাশাপাশি বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী হবে বলেও তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিকবৃন্দ।

সিলেট জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক নাহিদা খান সুর্মি অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় |