Home Blog Page 237

ওসমানী বিমানবন্দরে সোনা জব্দ : ৪ আসামি কারাগারে

আধুনিক ডেস্ক:

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সবচেয়ে বড় সোনার চালান জব্দের ঘটনায় অভিযুক্ত চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪ কেজির বেশি সোনা জব্দের ঘটনায় চার যাত্রীকে আসামি করে মামলা করা হয়েছে।

শুক্রবার রাতে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মর্তুজা আলী বাদী হয়ে মামলাটি করেছেন বলে বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ মইন উদ্দিন জানান।

আসামিরা হলেন- মৌলভীবাজারের জুড়ী উপজেলার বড়ধামাই এলাকার বাসিন্দা মোহাম্মদ হাবিবুর রহমান (৩৮), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারের মো. সানু মিয়া (৩৫), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের মো. আক্তারুজ্জামান (৪০) ও একই উপজেলার চাঁদপুর গ্রামের মিসফাহ মিয়া (৪৯)।

ওসি মইন উদ্দিন বলেন, শনিবার বিকালে চারজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিজি ২৪৮ বিমানের সিট ও ওয়াশরুমের ভেতরে কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে ২৮০টি সোনার বার উদ্ধার করে; যার ওজন ৩২ কেজি ৭৬০ গ্রাম।

এ ছাড়া ছয়টি পেস্ট করা স্বর্ণের ডিম উদ্ধার করা হয়েছে; যার ওজন ১ কেজি ৫৯১ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা।

কানাইঘাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

কানাইঘাট প্রতিনিধি:

সিলেটের কানাইঘাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

শনিবার(৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন, সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমদের নেতৃত্বে পৌর শহরে দূর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, দূর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সূধীজন, শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এরপর সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে আর্ন্তজাতিক দূর্নীতিবিরোধী দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিনের সভাপতিত্বে ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন। বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমদাদুল হক, কানাইঘাট থানার ওসি (তদন্ত) উজায়ের আল-মাহমুদ আদনান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তাফিদুল হক, বীরদল এন.এম একাডেমির প্রধান শিক্ষক মাহবুবুল হক, মানবাধিকার কর্মী মুহিবুর রহমান।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আকরাম হোসাইন।

দূর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের মধ্যে নৈতিকতার অধঃপতন এবং ধর্মীয় মূল্যবোধের চর্চার অভাব এবং চাওয়া-পাওয়ার বিষয়টি বেড়ে যাওয়ায় পরিবার থেকে সমাজ ও রাষ্ট্র পর্যন্ত দূর্নীতি কমিয়ে আনা সম্ভব হচ্ছে না। তারপরও সরকার এবং দূর্নীতি দমন কমিশন দুদক দুর্নীতির বিরুদ্ধে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করায় বড় বড় দূর্নীতিবাজদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিনত করতে হলে সবাইকে দূর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে হবে বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়।

কানাইঘাটে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

কানাইঘাট প্রতিনিধি:

আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কানাইঘাটের উদ্যোগে বিশাল মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের সামনে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন এবং এনজিও কর্মী ও সর্বস্তরের নারী সমাজের অংশগ্রহণে মানববন্ধন পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের সভাপতিত্বে ও উদ্দীপনের আইসিভিজিডি প্রজেক্টের এলএফ সাংবাদিক শাহিন আহমদের পরিচালনায় আর্ন্তজাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা আলা উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তাফিদুল হক, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শামছুল আলম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, শ্রেষ্ঠ জয়িতা কল্যানী রানী দাস, বনশ্রী বিশ্বাস।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামছুন্নাহার।

এসময় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারি কবির আহমদ, উদ্দীপন এনজিও’র আসিভিজিডি প্রজেক্টের উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম শাহীন, প্রশিক্ষক তৃপ্তি দে, এলএফ মুমিন আহমদ প্রমুখ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন বলেন, বাংলাদেশের নারী সমাজের বাতিঘর ও নারী জাগরনের সফল মহিয়ষী নারী ছিলেন বেগম রোকেয়া। তিনি তার সংগ্রামী জীবনের মাধ্যমে নারীদের শিক্ষা, অধিকারের জন্য সংগ্রাম করেছিলেন, বিধায় আজ রাষ্ট্র থেকে সমাজের সকলক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। সরকার দেশের নারী সমাজকে স্বাবলম্বি করার জন্য বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করায় এর সুফল গ্রাম-গঞ্জের নারী সমাজ পাচ্ছেন। তারপরও ঘরে-বাহিরে নারী-নির্যাতন এবং সামাজিক বৈষম্য দূর করতে নারীদের অধিকারের ব্যাপারে নারীদেরকে সোচ্চার হতে হবে।

ওসমানীনগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

ওসমানীনগর প্রতিনিধি:


সিলেটের ওসমানীনগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ওসমানীনগরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ওসমাানীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌত উদ্যোগে আয়োজিত সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারে মানববন্ধন শেষে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় সভায় সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ছুরাব আলী। শিক্ষক ও সাংবাদিক আনোয়ার হোসন আনার উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভূমি কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্ত, বিশেষ অতিথি ছিলেন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, আওয়ামী লীগ নেতা আলাউর রহমান আলা। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক শামছুল হক, উপজেলা সহ কারীপল্লী উন্নয়ন বোর্ডেও কর্মকর্তা সায়রা খাতুন হেনা, তথ্য সেবা কর্মকর্তা শাহরিন সুলতানা, কামী মাওলানা আবুল কালাম আজাদ, শিক্ষক আসমা বেগম, চিনু রানী ভেীমিখ, আবু তাহের, শিক্ষার্থী রিহাদ আহমদ খান।

শীতকালীন সবজি চাষ বেড়েছে দক্ষিণ সুরমায়,

এস এম ফাহিম, দক্ষিণ সুরমা:

শীতের মৌসুমে অন্যান্য বছরের তুলনায় এবছর শীতকালীন সবজি চাষ বেড়েছে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

কৃষকরা উদ্ভুদ্ধ হয়ে মাঠে বিভিন্ন রকমের সবজি চাষ করছেন যেমন টমেটো, বাঁধাকপি, শিম, ফুলকপি,গাজর,পালংশাক সহ বিভিন্ন ধরনের শাক-সবজি চাষ করছেন ।

এতে করে স্থানীয় বাজারগুলোতে শাক-সবজি পাওয়া যাচ্ছে ব্যাপক এবং ক্রেতারাও বেশ আগ্রহী হয়ে কিনে নিচ্ছেন এই সকল শাক-সবজি ।

ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, একদম স্বল্প মূল্যে কিনতে পারতেছেন শাক-সবজি । অনেকে আবার বাড়ির আঙিনায়ও খালি জায়গায় শাক-সবজি চাষ করছেন । তাদের সাথে কথা বললে জানান সবুজ শাক-সবজি শরীরের পুষ্টিগুণ বাড়াতে সহায়তা করে এর কারণেই শীতকালীন সময়ে শাক-সবজি চাষে আগ্রহী হচ্ছেন তারা ।

লয়েছ আহমদ নামের একজন কৃষক বলেন, সবুজ শাক-সবজির প্রতি মানুষের চাহিদা থাকায় তারা বিক্রি করে বেশ স্বাবলম্বী হচ্ছেন এবং এবাব শাক-সবজি আবাদ করতে বেশি কষ্ট পোহাতে হয়নি তবে পোকার দমনে তারা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যাবহার করছেন।

ক্ষিণ সুরমা উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার আবুল হাসান আধুনিক কাগজকে বলেন, গত বছরের তুলনায় এবার শাক-সবজি আবাদ বেশি হলেও গত দুইদিনের হঠাৎ বৃষ্টির কারণে সরিষা, রসুন ও গম চাষ ব্যহত হয়েছে।

বৃষ্টি না হলে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়নে শাক-সবজি আবাদ আরো বৃদ্ধি পাবে বলে ধারণা করছি ।

সিলেট জেলার শ্রেষ্ট জয়িতা হলেন সাংবাদিক সুবর্ণা হামিদ

আধুনিক ডেস্ক:

লেখনীর মাধ্যমে সমাজ উন্নয়নে বেশি ভূমিকা রাখায় সিলেট জেলায় শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেয়েছেন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি এবং চ্যানেল আই ও জাতীয় দৈনিক আমাদের নতুন সময় পত্রিকায় কর্মরত সাংবাদিক সুবর্ণা হামিদ। তিনিসহ পাঁচজন পাঁচটি ক্যাটাগরিতে এই সম্মাননা পান। শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সম্মাননা প্রদান করা হয়।

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ জনকে জয়িতা সম্মাননা দেওয়া হয়। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী।

জয়িতা সম্মাননা প্রাপ্ত নারীরা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী শিপারা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী সাংবাদিক সুবর্ণা হামিদ, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আদরী রানী দাস, সফল জননী সিনারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমী নারী ফারহানা আক্তার ঝুমি।

সুবর্ণা হামিদের জন্ম ও বেড়ে ওঠা সিলেটে। পেশাগত দায়িত্বের জায়গা থেকে তিনি লেখনীর মাধ্যমে এমন কিছু কাজ করেঝেন, যা সমাজের উন্নয়নে ভূমিকা রেখেছেন। বাল্য বিবাহ নিরোধ, যৌতুক প্রথা নির্মূল, বিবাহ বিচ্ছেদ বন্ধের পাশাপাশি নারী সমাজের বিভিন্ন সমস্যা সমাধান, সমাজে চরমভাবে অবহেলিত, নানা ধরনের নিপীড়নের শিকার ও পিছিয়ে থাকা তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে তিনি নিয়মিত সংবাদ করেন। তার এই সংবাদগুলো দেখে বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা পেয়েছেন সমাজের অবহেলিত মানুষ।

সুবর্ণা হামিদ সাংবাদিকতার পাশাপাশি রক্তদান এবং রক্ত সংগ্রহ করে মানুষজনকে সহযোগিতা করেন। তিনি সিলেট ব্লাড ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি হিসেবে অনেক দিন ধরে কাজ করছেন। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের অসহায় ও দুস্থ নারীদের ঐক্যবদ্ধ করে তাঁদের স্বাবলম্বী করতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করে আত্মনির্ভরশীল করার জন্য নিয়মিত ভাবে কাজ করছেন।

তিনি সাংবাদিকতায় বিভিন্ন সময় পাঁচটি সম্মাননা অর্জন করছেন। এরমধ্যে রয়েছে, ২০০৮ সালে ‘জালালাবাদ রোটারি ক্লাব এ্যাওয়াড’, ২০১০ সালে জাতীয় পযার্য় থেকে ‘কীর্তিমতি সাংবাদিক সম্মাননা’ ও এক লাখ টাকা পুরস্কার, ২০১১ সালে সিলেটের ‘পারমিতা সম্মাননা’, ২০২১ সালে হিজড়াদের নিয়ে কাজ করে ‘ইউএসএইড সম্মাননা’ ও ২০২৩ সালে ‘সমষ্টি সম্মাননা’ পেয়েছেন।

সম্মাননা প্রাপ্ত সুবর্ণা হামিদ বলেন, আমি মনে করি সমাজ উন্নয়নে কাজ করতে হলে নিজের সদইচ্ছা প্রয়োজন। তাহলে যেকেউ যার যার পেশাগত জায়গা থেকে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। আমি চেষ্টা করেছি সংবাদ প্রকাশ করে মানুষজনকে সাহায্য করতে। বিভিন্ন সময় আমার সেই চেষ্টায় সফলতা পেয়েছি। আমার নিউজ পড়ে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সমাজে চরমভাবে অবহেলিত, নানা ধরনের নিপীড়নের শিকার মানুষদের।এটাই আমার বড় প্রাপ্তি।

বিশ্বনাথে বেগম রোকেয়া দিবসেজয়িতা সম্মাননা পেলেন ৩ নারী

বিশ্বনাথ প্রতিনিধি:
‘নারীর জন্য বিনিয়োগ-সহিংসতা প্রতিরোধ’ এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের বিশ্বনাথে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান করা হয়। শনিবার বেলা সাড়ে ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়’র উদ্যোগে উপজেলা প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার সভাপতিত্বে ও অপরাজিতার সদস্য সাদিয়া বিনতে শাহীন’র পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম মনোহর আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, অপরাজিতা বিশ্বনাথের সভাপতি বেগম স্বপ্না শাহিন।

জয়িতাদের মধ্যে বক্তব্য রাখেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী নাজমা বেগম ও সমাজসেবায় সাফল্য অর্জনকারী নারী বিলকিছ আক্তার। সফল জননী ছালেহা বেগম’র পক্ষে বক্তব্য রাখেন তাঁর ছেলে খায়রুল আমীন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, সিনিয়র মৎস্য অফিসার স্বপন কুমার ধর, প্রকল্প কর্মকর্তা প্রজেসচন্দ্র দাশ, ইসলামী ফাউন্ডেশনর সদস্য মাও. মোবাশ্বির আহমদ সুমন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার শ্যামীমা বেগম প্রমুখ।

বিশ্বনাথে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

বিশ্বনাথ প্রতিনিধি:
‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবন্ধ’ এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের বিশ্বনাথে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত অর্থায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার।

এর আগে সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন শান্তির পায়রা উড়ানোর পরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম মনোহর আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ নেছার আহমদ’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেন, কৃষি অফিসার কনক চন্দ্র রায়, বিশ্বনাথ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মধু মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, আল-ইসলাহ বিশ্বনাথ উপজেলার সভাপতি ফয়জুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্বপন কুমার ধর, প্রকল্প কর্মকর্তা প্রজেসচন্দ্র দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, ইসলামী ফাউন্ডেশনর সদস্য মাও. মোবাশ্বির আহমদ সুমন, উপজেলা আওয়ামী লীগ নেতা নোয়াব আলী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, অপরাজিতা বিশ্বনাথের সভাপতি বেগম স্বপ্না শাহিন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার শ্যামীমা বেগম, সাবেক মেম্বার নাজমা বেগম, শিক্ষক নাজমুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল আহাদ, মঈনুর রহমান, মতছিন আলী, বিভাংশু গুন বিভূ প্রমুখ।

ছাতকে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে “উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্য দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শনিবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ উপলক্ষে নানা কর্মসূচীর মধ্য সকালে উপজেলা চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, শহরের শহীদ মিনারের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন, দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা সহ দিন ব্যাপী কর্মসূচী পালন করা হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিনের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ইসলাম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, ইউ আর সি মোস্তফা আহসান হাবিব।অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাবিহা মুস্তারি, এস এস কে এস ম্যানেজার স্বপ্না বেগম,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুস সামাদ, সদস্য ও নারীনেত্রী শিখা দে,নাসির উদ্দিন।এসময় সভায় উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রবিউল ইসলাম জুয়েল, ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেলোয়ার হোসেন খান, ইউ এস এইড এর কো-অর্ডিনেটর আলাল উদ্দিন, ইসলামি ব্যাংক ছাতক শাখা কর্মকর্তা আবু সুফিয়ান,চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রত্না রানী, উপজেলা নির্বাহী অফিসের উপ -প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী,উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়,জয়দেব চন্দ্র দেবনাথ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন দুর্নীতি বর্দাস্ত করবোনা, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশে দুর্নীতি কমিয়ে আনা সেই লক্ষ্য জন নত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসা। মূল উদ্দেশ্য। অনুষ্ঠান গোলোতে বিভিন্ন রাজনীতিবিদ, ব্যবসায়ী,সুশীল সমাজের ব্যাক্তি বর্গ,স্কুল কলেজের ছাত্র ছাত্রী, শিক্ষক সাংবাদিক সাহিত্যিক সহ সকল শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

নাশকতাকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে যাওয়ায় বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের কোনো কারণ নেই। উপরন্তু যারা যারা নির্বাচন বানচাল করতে নাশকতা করছে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে সুদৃঢ় ও মসৃণ করার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। তাই নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ। ‘সুতরাং নিষেধাজ্ঞা আরোপের কোনো কারণ আমরা দেখছি না। বরং যারা জ্বালাও পোড়াও করে, তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।’
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শুক্রবার বিভিন্ন দেশের কয়েক ডজন ব্যক্তির ওপর নতুন করে স্যাংশন ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, তবে এই তালিকায় বাংলাদেশ বা দেশের কোনো ব্যক্তির নাম নেই। রবিবার পালিত হবে বিশ্ব মানবাধিকার দিবস। দেশে মানবাধিকার রক্ষায় আওয়ামী লীগের অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, বর্তমানে দেশে মানবাধিকার কমিশন স্বাধীন ও নিরপেক্ষ ভাবে কাজ করছে।জনগণের সকল সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ নিয়ে যাচ্ছি। ‘বঙ্গবন্ধু ও চার নেতার হত্যাকাণ্ড নিয়ে অনেকেই কথা বলে না। ২১-এ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে কথা বলে না। মানবাধিকার নিয়ে যারা কথা বলে তারা এসব নিয়ে কথা বলে না।’ বিএনপি-জামায়াত জোট সরকারের সময় অসংখ্য ধর্ষণ হয়েছে, কিন্তু সেই বিষয় নিয়েও কেউ কথা বলে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
এদিকে বিএনপির নির্বাচনবিরোধী আন্দোলন ব্যর্থ হয়েছে মন্তব্য তিনি বলেন, এখন তারা নাশকতা করছে। এ পর্যন্ত তিনশটি পরিবহনে আগুন দিয়েছে। হেল্পারকে ঘুমন্ত অবস্থায় আগুন দিয়ে মেরে ফেলছে। ‘বিএনপি মানবাধিকার দিবস উপলক্ষে সারা দেশে হঠাৎ করে আবার নাশকতার পরিকল্পনা করছে।’ যারা নির্বাচনের পক্ষের শক্তি তাদেরকে বিএনপির নাশকতা প্রতিরোধ করতে সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।