Home Blog Page 22

সাস্টিয়ান ক্লাবের নতুন কমিটির নেতৃত্বে মকদ্দুস ও পারভেজ

0

‎শাবিপ্রবি প্রতিনিধি:

‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মকদ্দুস আলী ও সাধারণ সম্পাদক হিসেবে পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এফেয়ার্স বিভাগের মখলিছুর রহমান পারভেজকে মনোনীত করা হয়েছে।

‎ ‎শনিবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

তিনি বলেন বার্ষিক সাধারন সভায় এই কমিটি ঘোষণা করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম।

তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অধ্যাপক ড. আমিরুল ইসলাম ও অধ্যাপক ড. মুহিবুল আলম। ‎‎

কমিটির অন্য সদস্যদের মধ্যে সহসভাপতি হিসেবে রাশেদুল হক, অধ্যাপক ড. খালিদুর রহমান ও অধ্যাপক ড. লুতফুল এলাহী কাউসার, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মুস্তাক আহমদ কয়েছ, ফাইন্যান্স এন্ড একাউন্স সম্পাদক মো. মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক (ফাইনান্স ও একাউন্টস) তানভীর আহমদ বন্ধন, সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়া, খাদ্য বিষয়ক সম্পাদক মো. জামাল উদদীন, লাইব্রেরি এন্ড আইটি সম্পাদক মাসুদ রানা, সামাজিক ও সংস্কৃতি সম্পাদক বিধান চন্দ্র দেবনাথ, অফিস সম্পাদক আবু মুসা তারেক, খেলাধুলা সম্পাদক মো. শাহরিয়ার, ফ্যামিলি এফেয়ার্স সম্পাদক মোছা. রহিমা বেগম। ‎‎

নতুন কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মাহমুদুর রহমান, অধ্যাপক ড. সাইফুল আলম, অধ্যাপক ড. রাজন আহমেদ, এ এস এম সায়েম, সৌমিত্র সিংহ দাশ ও কাজী মাহবুবা মিনু।

‎‎এছাড়া উপদেষ্টা কমিটিতে মনোনীত হয়েছেন দেলোয়ার ঈসমাইল, অধ্যাপক ড. মো নিজাম উদ্দীন, সাব্বির আহমেদ চৌধুরী, অধ্যাপক নাসিমা হক খান, মো. আমিরুল ইসলাম, সৈয়দ জয়নুল হক, অধ্যাপক ড. মস্তাবুর রহমান, তাহমিদ বখত চৌধুরী ও গোবিন্দ কুমার পাল।

‎‎নতুন কমিটির সাধারণ সম্পাদক মুখলিসুর রহমান পারভেজ বলেন, প্রাক্তন সাস্টিয়ানদের স্বার্থ রক্ষায় সকলকে নিয়ে কাজ করব।

‎‎নতুন কমিটি গঠনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট সকলেই এসকল দায়িত্ব পালনের জন্য যোগ্য। যেহেতু ক্লাবের কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন সেই জায়গা থেকে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়েছে। আমি প্রত্যাশা রাখি এই কমিটি সুন্দর ও সুচারুরূপে ক্লাবের সকল সদস্যদের অংশগ্রহনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবেন। সকল সাস্টিয়ানদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্টা করবেন।

‎শাবিপ্রবির স্পোর্টস সাস্ট’র কমিটি গঠন, নেতৃত্বে নয়ন-দুর্জয়

0

‎শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্রীড়াবিষয়ক সংগঠন ‘স্পোর্টস সাস্ট’র ২১তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইন্জিনিয়ারিং  বিভাগের ২০২১ -২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইমাম হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী দুর্জয় বনিক মনোনীত হয়েছেন।‎‎

বৃহস্পতিবার  (৭ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে নতুন কমিটি ঘোষণা করেন সদ্যবিদায়ী কমিটির সভাপতি হাসিন আবরার ।

‎‎নতুন এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে  আলমগীর হোসাইন, সহ-সভাপতি মুসলিম উদ্দিন, কাজী আখতারুজ্জামান জয়, অনুরাগ সাহা অর্পন, মো. আব্দুল খালেক জিসান, এস এম তৌহিদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি হিসেবে আকিফ জামি আলভী, শাহরিয়ার মোস্তাক মাহী ও এস. এম. নাঈম মনোনীত  হয়েছেন।

‎‎নতুন এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. আব্দুল্লাহ হাসান ইমন, আসাদুল্লাহিল গালিব, মাসুদ শাহারিয়ার, ইমরুল কায়েস ও আব্দুস সোবহান মনোনীত হয়েছে। এ ছাড়াও ডিরেক্টর অব স্পোর্টস সাস্ট স্কুল হিসেবে হাসান শাহরিয়ার ও নিয়ামুল হাসান সাজিন, সহকারী ডিরেক্টর অব স্পোর্টস সাস্ট স্কুল হিসেবে মুশফিকুর রহমান নাবিল, মো. খালিদুজ্জামান নুরী, মোহাম্মদ মাসুদ আহমেদ, মো. শাহিন হোসেন, চিফ অফ পাবলিক রিলেশনস এক্সিকিউটিভ হিসেবে আসিফ আদনান, পাবলিক রিলেশনস এক্সিকিউটিভ হিসেবে মো. রুমান আহমেদ , নাজমুস সাকিব তালহা, এমদাদুল হক রিমন, অর্গানাইজেশনাল সেক্রেটারি হিসেবে তাওহীদ ই এলাহী অলিভ, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজেশনাল সেক্রেটারি হিসেবে নওশীন আলম রাতুল,  মো. আবরার আদিব ও সাব্বির আহমেদ মনোনীত হয়েছেন।‎‎

নতুন এই কমিটির ট্রেজারার হিসেবে মোস্তাকিম কবির প্রত্যয়, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার হিসেবে মো. ফয়সাল মাহামুদ, নিয়ামুল ইসলাম নীরব, এ বি এম রিদুয়াননুজ্জামান রিদুয়ান, রাফিদ আহাম্মেদ ও মাহাদি হাসান। পাবলিকেশন সেক্রেটারি হিসেবে দয়াল সাহা, অ্যাসিস্ট্যান্ট পাবলিকেশন সেক্রেটারি হিসেবে সালেহ সাবিত, ফয়জার রহমান, মো. তানভির আহমেদ, মো. আবু হুজাইফা, ইশতিয়াক আহমেদ ইমন, পাবলিসিটি সেক্রেটারি হিসেবে মো. তামজীদ ইসলাম বাবুল মনোনীত হয়েছেন। এ ছাড়াও অ্যাসিস্ট্যান্ট পাবলিসিটি সেক্রেটারি হিসেবে তীর্থ পিয়াস বাড়ৈ, সেতু রাণী, হাবিবুর রহমান সাকিব, মো. আসাদুল হক, আবদুল্লাহ আল মাহমুদ ও আরহান আনোয়ার, অফিস সেক্রেটারি হিসেবে জুটন সরকার, অ্যাসিস্ট্যান্ট অফিস সেক্রেটারি হিসেবে মোহাম্মদ রবিউল ইসলাম রকিব, ইব্রাহিম মিয়া, মো. তারেক হাসান, মো: রেজাউল হক ইমরান, আসাদুল হাবিব ও প্রবাস চন্দ্র শীল মনোনীত হয়েছেন।‎‎

উল্লেখ্য, ‘কম্পিটিশন ফর দ্য কম্পোজিশন অব লাইফ’ এই মূলমন্ত্র নিয়ে ২০০৫ সালে যাত্রা শুরু করে শাবিপ্রবির একমাত্র ক্রীড়াবিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট । প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে নিয়ে নানা ধরনের খেলাধুলার ইভেন্ট আয়োজন করে আসছে সংগঠনটি।‎‎‎

‎শাবিপ্রবির স্পিকার্স ক্লাবের  নতুন কমিটি: সভাপতি হাসনাত, সাধারণ সম্পাদক ইকরা‎

0

‎শাবিপ্রবি প্রতিনিধি:

‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি ভাষা ও ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব’র ১৯ তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আবুল হাসনাত আকন্দ ও সাধারণ সম্পাদক হিসেবে পলিটিকাল স্টাডিজ বিভাগের একই সেশনের শিক্ষার্থী ইকরা সুলতানা মনোনীত হয়েছেন।‎‎

বৃহস্পতিবার (৭ই মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘এ’ এর ১২৯ নম্বর কক্ষে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।‎‎

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. রুবেল মিয়া, সহ-সভাপতি আজিজুর তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম নাদিয়া, মো. হুসানুজ্জামান, মো. শোহাগ,  সারিফুল ইসলাম আরমান, সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল আলিম, আব্দুল্লাহ আল রাফে, কোষাধ্যক্ষ সানিয়া সুলতানা প্রীতি, সহ-কোষাধ্যক্ষ তন্ময় সমাদ্দার অভ্র, নাইসা নুরাইন, প্রচার সম্পাদক নোমান মোহাম্মদ নেওয়াজ, সহ-প্রচার সম্পাদক আতিকুর রহমান রিশাদ ও হুমায়রা জান্নাত চৌধুরী। ‎‎

কমিটিতে যোগাযোগ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সহ-যোগাযোগ সম্পাদক মাহিয়ার ইসলাম আবিদ ও শুয়াইবুর রহমান আরিফ, অফিস সম্পাদক তানজিদ হোসেন রিফাত, সহ-অফিস সম্পাদক সুচিত্রা রায় ও  তুলতুল রায়, আইটি সম্পাদক মো. এনামুল হক, সহ-আইটি সম্পাদক রুদ্র বানিক ও সায়েদ মানাজির, সহ-প্রকাশনা সম্পাদক মো. জাসিম উদ্দিন, সহ-ক্রীড়া সম্পাদক আবুল হাসনাত মুরাদ ও রিফাত ড্যানিয়েল, সাংস্কৃতিক সম্পাদক ইফাত আরা নিহা, সহ-সাংস্কৃতিক সম্পাদক মার্জানা আক্তার শর্ণালী ও অলি দাস, সমাজকল্যাণ সম্পাদক অমিত বৈদ্য, সহ-সমাজকল্যাণ সম্পাদক কাশফিয়া বিনতে কবির আউর্থি মনোনীত হয়েছেন।‎‎

সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক দীপ্ত বনিকের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মোহাম্মদ আরমান হোসেন ইমন সদস্যদের নাম ঘোষণা করেন।

এ সময় সাবেক সাধারন সম্পাদক তীর্থ চন্দ্র দাস ও যুগ্ন সাধারন সম্পাদক আফসানা হক নুসরাত, সাবেক সহ-সভাপতি ফারযানা ইসলাম ভূইয়া ও সদ্য বিদায়ী কমিটির সহ-সভাপতি তাহমিদ হাসান, সাদিকুল ইসলাম নয়ন, নাফিসা তাবাসসুম ও যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মালেক চৌধুরী, সানজিদা জসিম আশা, সাবরিনা সানিয়াত অয়ন উপস্থিত ছিলেন।‎

এআইবিএ সিলেট পরিদর্শন করেন বানিজ্য মন্ত্রী মুক্তাদির

0

আধুনিক ডেস্ক:
 
আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এআইবিএ), সিলেট – এ পরিদর্শন করলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৮ মে) এআইবিএ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোহাম্মদ কায়সার হোসেন (অব:), ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এআইবিএ সিলেটের পরিচালক । পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে একটি উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, শিল্পখাত, নেতৃত্ব এবং জাতীয় উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বানিজ্য মন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় খন্দকার আব্দুল মুক্তাদির এআইবিএ সিলেট ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়াও প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও একাডেমিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

এছাড়াও বানিজ্য মন্ত্রী মুক্তাদির সিলেটে এ ধরনের একটি মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, এআইবিএ সিলেট দেশের ভবিষ্যৎ ব্যবসায়িক নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে বাংলাদেশের অন্যতম সেরা বিজনেস স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হবে।
 

শিশু ফাহিমার মরদেহ মিললো পুকুরে

0

আধুনিক ডেস্ক ::

সিলেটে নিখোঁজের দুইদিন পর ফাহিমা আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফাহিমা আক্তার সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের রাইসুল হকের মেয়ে। রাইসুল হক স্থানীয় বাজারে একটি ডেকোরেশনের দোকানে কাজ করেন।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায় শিশু ফাহিমা। এরপর থেকে শিশুটি নিখোঁজ ছিলো। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। দুইদিন পর শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরসংলগ্ন এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

শিশুটির বাবা জানান, গত বুধবার সকাল ১১টার দিকে মায়ের কাছ থেকে দশ টাকা নিয়ে স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায় ফাহিমা। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সিলেটের জালালাবাদ থানার ওসি মুজাহিদুল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।

শাবিপ্রবির স্নাতকের ভর্তি কার্যক্রম শেষ, ৫ মাসেও ভর্তি ফি ফেরতের উদ্যােগ নেয়নি প্রশাসন

0

শাবিপ্রবি প্রতিনিধি‎‎:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের সব অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। কিন্তু ভর্তি কার্যক্রম শুর হওয়ার প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও  বেটা ওয়েবসাইটে আবেদনকারী শিক্ষার্থীদের জমা দেওয়া আবেদন ফি এখনও ফেরত দেওয়ার উদ্যােগ নেওয়া হয়নি।‎‎

জানা যায়, বেটায়  শিক্ষার্থীরা ভুল করে আবেদন করে ফেলে। পরবর্তী সময়  কর্তৃপক্ষ মেসেজে জানায় কিছু দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে। সেই সাথে পরীক্ষা দেওয়ার জন্য পুনরায় মেইন ওয়েবসাইটে পেমেন্ট করতে হবে। টাকা ফেরত পাওয়ার জন্য অনেকে আবেদন করলেও কোনো সাড়া পাননি শিক্ষার্থীরা।‎‎

বেটায় ওয়েবসাইটে আবেদন করা তামিম মাহমুদ নামে এক ভুক্তভুগী শিক্ষার্থী বলেন, “ আমি না জেনে বেটাতে আবেদন করে ফেলি। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পারলে বেটার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে শাবিপ্রবির ভর্তির মূল ওয়েবসাইট লগইন সম্ভব হচ্ছিল না। তখন আমি বিশ্ববিদ্যালয়ে ইমেল ও ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া হটলাইন নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পায়নি। পরে আমি পেরে মূল ওয়েবসাইটে আবেদন করি।”‎‎‎

এ বিষয়ে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক আহমেদ কবির চৌধুরী বলেন, “যারা বেটাতে আবেদন করছে, তারা পরবর্তীতে তাদের তথ্য হেল্পডেস্কে পাঠিয়েছে ।  যারা তখন রেগুলার ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারছে না।  আমরা তাদেরকে আশ্বস্ত করেছিলাম যে, বেটা থেকে তাদেরকে ট্রান্সফার করে নিয়ে আসা হবে এবং সেক্ষেত্রে তাদের আর নতুন করে আবেদন করা ও ফি দেওয়া লাগবে না।”‎‎

দুই ধাপে আবেদন করা শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি যতটুকু জানি, বেটা থেকে অনেকের টাকা ট্রান্সফার হয়ে চলে আসার কথা। আর কেউ যদি বলে থাকে বেটা থেকে টাকা ফেরত দেওয়া হবে এবং পরবর্তীতে তাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে সেটা হয়তো বিশেষ কোনো  কারণে হতে পারে।”‎‎

তিনি আরও বলেন, “এই প্রক্রিয়া শেষ করতে অ্যাকাউন্টস থেকে দেখতে হবে কত টাকা জমা হয়েছে । অ্যাকাউন্টসে যখন টাকা জমা হয়, সেই টাকাটা ফেরত দিতে অ্যাকাউন্টস ক্লিয়ারেন্স লাগবে। অ্যাকাউন্টসের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত এটা হবে না।”‎‎

এজন্য হয়তো টাকা ফেরত দিতে ছয় মাস থেকে এক বছরও লাগতে পারে বলে তিনি জানান।‎‎

এদিকে টাকা ফেরতের বিষয়টি টেকনিক্যাল কমিটির সাথে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানান ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. সেলিম। তবে বিশ্ববিদ্যালয়ের সাথে হিসাব সম্পূর্ণ হওয়ার পর এ কাজ শুরু হবে বলেন তিনি।‎‎

বেটায় আবেদনকারী কতজন শিক্ষার্থীর টাকা আটকে রয়েছে জানতে চাইলে টেকনিক্যাল উপ কমিটির সভাপতি অধ্যাপক মো. মাসুম বলেন, “শিক্ষার্থীদের তথ্যগুলো ডাটাবেইজ থেকে বের করে ক্রসচেক করা হচ্ছে। ক্রসচেক সম্পন্ন হলে প্রকৃত সংখ্যাটা জানা যাবে।”‎‎‎‎

‎শাবিপ্রবির হলের শিক্ষার্থীদের হল থেকে বের করার সাথে জড়িতদের বিচারের দাবি শাখা ছাত্রদলের‎

0

‎শাবিপ্রবি প্রতিনিধি:

‎‎হাসিনা সরকারের পতনের পর ২০২৪-এর ২৬ আগস্ট আবাসিক হলের শিক্ষার্থীদেরকে হল থেকে বের করার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

‎‎বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বরাবর একটি স্মারকলিপি জমা দেন এবং ৪৮ কর্মঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করে বিচারের দাবি জানান নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছাত্রদল শাখা সভাপতি রাহাত জামান, সিনিয়র সহ-সভাপতি সোহাগ মাহমুদ, সাধারণ সম্পাদক নাঈম সরকারসহ অন্যান্য নেতাকর্মীরা। ‎‎

স্মারকলিপিতে নেতাকর্মীরা জানান, ২০২৪ সালের ২৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে অবস্থানরত সচেতন শিক্ষার্থীদের কোনো উসকানি ছাড়াই অযৌক্তিকভাবে কতিপয় দুষ্কৃতকারী শিক্ষার্থী এবং ইসলামী ছাত্রশিবির, শাবিপ্রবি শাখার কিছু সহযোগী মিলে জোরপূর্বক হল ত্যাগে বাধ্য করে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাভাবিক শিক্ষাব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠ পরিবেশের ওপর মারাত্মক হুমকিসরূপ। উক্ত ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের লক্ষ্যে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করা এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট ছাত্র নামধারী কুচক্রীদের যথাযথভাবে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

‎‎এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘২৬ আগস্ট কতিপয় স্থানীয় কিছু দুষ্কৃতকারী এবং শিবিরের নেতাকর্মীরা মিলে সাধারণ শিক্ষার্থীদেরকে হুমকিধামকি দিয়ে আবাসিক হল থেকে জোরপূর্বক বের করে দিয়েছিল। এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের একটি কালো অধ্যায়। এই ঘটনায় যারা জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা তাদের বিচার চাই।’‎‎

অভিযোগের বিষয়ে শাবিপ্রবি শিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন বলেন, ‘ছাত্রদল আজকে ছাত্রশিবিরকে জড়িয়ে যে অভিযোগ ও মিথ্যাচার করেছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ৫ আগস্ট পরবর্তী সময়ে হলগুলোতে ছাত্রলীগের একটি অংশ হল গুলোতে সক্রিয় ছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে হল ছাড়ার আল্টিমেটাম দেয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় সচেতন শিক্ষার্থী, শিক্ষক ও সমন্বয়কদের অনুরোধে হল ত্যাগ করতে বলা হয়। সে সময় বর্তমান উপ-উপাচার্যও স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।’‎‎

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, ‘হল থেকে শিক্ষার্থীদের বের করার ঘটনায় জড়িতদের বিচার চেয়ে ছাত্রদল আমার কাছে একটি স্মারকলিপি দিয়েছে। এবং তারা ৪৮ কর্মঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে। এ বিষয়ে আমরা কাজ চালিয়ে যাব।’

‎‎উল্লেখ্য, ২০২৪-এর ২৬ আগস্ট শাবিপ্রবির আবাসিক হলে ছাত্রলীগের দোসর রয়েছে এমন অভিযোগ এনে হল ছাড়তে দফায় দফায় আলটিমেটাম দেন স্থানীয় এলাকাবাসী। পরবর্তীতে এলাকাবাসীর তোপের মুখে আবাসিক হল ছাড়তে বাধ্য হন শিক্ষার্থীরা। ঐ সময় প্রশাসনিক শূন্যতায় কোনো প্রদক্ষেপ নেওয়া হয়নি। পরবর্তীতে নতুন প্রশাসন নিয়োগ হলে শিক্ষার্থীদেরকে নতুন করে মেধা ও আর্থিক সংকট বিবেচনায় হলে সিট বরাদ্দ দেওয়া হয়। ‎‎

সিলেট-সুনামগঞ্জের পাথর কোয়ারি বিষয়ে কমিটি করে দিল সরকার, রিপোর্ট পেলেই সিদ্ধান্ত

0

আধুনিক রিপোর্ট ::

সিলেট-সুনামগঞ্জের পাথর কোয়ারি বিষয়ে কমিটি করে দিল সরকার। বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় পাথর কোয়ারি খুলে দেওয়ার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিতে ওই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ওেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই পাথরর কোয়ারির ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, পাথর কোয়ারির বিষয়ে একটি সার্ভে রিপোর্ট তৈরির জন্য সিলেটের বিভাগীয় কমিশনারকে আহবায়ক করে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে থাকছেন সিলেট এবং সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক, দুই জেলার পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তর প্রতিনিধি, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিশেষজ্ঞ হিসেবে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের  একজন পরিচালক।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ওই কমিটি স্পটগুলো পরিদর্শন করে সীমান্তবর্তী নদীগুলোতে যেখানে পাথর এবং বালি জমা হয়েছে সেগুলো পরীক্ষা করবে। আর যেসব এলাকায় নদী ভাঙনের ফলে আমাদের সীমান্ত পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা পরীক্ষা করবে। পরীক্ষা-নিরীক্ষার পর কী পরিমাণে কত গভীরতায় এই পাথর উত্তোলন করলে পরিবেশের ক্ষতি হবে না সে ব্যাপারে পরামর্শ দেবে।

পাথর কোয়ারি খুলে দেওয়ার ক্ষেত্রে যে সকল আইনি জটিলতা রয়েছে সেগুলো নিরসনেও ওই কমিটি কাজ করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাদাপাথর-বিছনাকান্দির মতো স্পটগুলোতে কী করে আরও পর্যটক আকর্ষণ করা যায় সে ব্যাপারেও পরামর্শ দেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা করেন এ মাসের শেষেই হয়তো কমিটি তাদের রিপোর্ট দিতে পারবে। রিপোর্ট পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

শাবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠিত

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০তম কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর এবং ২১তম কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি সুস্থ সমাজ গঠনে তাদের ভূমিকা অপরিসীম। বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যরা দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে ক্যাম্পাসের ইতিবাচক চিত্র তুলে ধরবে বলে প্রত্যাশা করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।

এছাড়া এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান-সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তর প্রধান, বিভাগীয় প্রধান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে এসময় অভিষেক উপলক্ষে অনুষ্ঠানে অভিষেক স্মারক ‘দীপন’ এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

এরআগে প্রেসক্লাবের ২০তম কার্যনির্বাহী কমিটির সভাপতি জুবায়েদুল হক রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভর সঞ্চালনায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

এসময় ২০তম কার্যনির্বাহী কমিটি প্রেসক্লাবের নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

এরপর ২১তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন কমিশনের সদস্য হিসেবে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ইফতেখার আহমেদ ও নির্বাচন কমিশনার অধ্যাপক ইফতেখার রহমান।

এসময় নির্বাচন কমিশনারদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শাবি প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক কাল

0

‎শাবি প্রতিনিধি:

‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নব-নির্বাচিত (২১তম কার্যনির্বাহী) কমিটির অভিষেক আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার(৫ মে) বিকেলে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক বিষয়টি নিশ্চিত করেছেন।‎‎

তিনি জানান, আগামীকাল বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন কমিটির অভিষেকের পূর্বে ২০ তম কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ২১ তম কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে একটি অভিষেক স্মারকের মোড়ক উন্মোচন করা হবে। ‎‎

অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শাবি প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী। ‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।‎‎

অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাবি প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি নোমান ফয়সাল।

অনুষ্ঠানে ২১তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন কমিশনাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন ক্লাবের সদস্যরা উপস্থিত থাকবেন।

‎ ‎এ বিষয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও শাবি প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনেরা উপস্থিত থাকার কথা রয়েছে।’ অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।