Home Blog Page 209

সিলেটে পৌঁছেছেন বস্ত্র ও পাট মন্ত্রী নানক

0

দুই দিনের সফরে সিলেট এসে পৌছেঁছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সোমবার সকাল ৭টা ৫০ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

সেখান থেকে সরাসরি হযরত শাহজালাল (র:) মাজার জিয়ারত করেছেন। এসময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুব-উল-আলম হানিফ এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ও কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন।

তাদের বিমানবন্দরে স্বাগত জানান স্থানীয় এমপি, সিটি মেয়র, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ।

দলীয় সূত্রে জানা গেছে, সোমবার ও মঙ্গলবার সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন ত্রাণ সহায়তা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি।

সোমবার সন্ধ্যা ৭টায় সার্কিট হাউসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, রাত ৯টায় নগর ভবনের সভা কক্ষে সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন তিনি।

মঙ্গলবার সকাল ৮টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ত্রাণ সহায়তা বিতরণের উদ্দেশ্যে সিলেট সার্কিট হাউস থেকে যাত্রা করবেন। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকারের উদ্যোগে সকাল ১০টায় তাহিরপুর সদরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সদরের সদরঘাট, ১২টায় মঈনপুর ও সাড়ে ১২টায় রহমতপুরে ত্রাণ বিতরণ করবেন তিনি। মধ্যাহ্ন বিরতি শেষে বিকাল সাড়ে ৩টায় জগন্নাথপুর মরহুম আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে ও বিকাল ৫টায় বিশ্বনাথ উপজেলার লামাকাজি টুলপ্লাজা পয়েন্টে ত্রাণ সহায়তা প্রদান করবেন তিনি। এরপর ৫টা ৪৫ মিনিটে সিলেট সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাত ১০টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর হতে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

বাকিতে সিগারেট না দেওয়ায় মুদি দোকানের ছেলেকে খুন

0

সুনামগঞ্জ প্রতিনিধি:

তাহিরপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় ইমরান হোসেন (২২) নামে এক মুদি দোকানির ছেলেকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার তাহিরপুর-বাদাঘাট সড়কের পাশে উছনারঘাট গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।  ইমরান হোসেন ওই গ্রামের দোকান মালিক সাজিদ মিয়ার ছেলে। নিহতের স্ত্রী ও তিন শিশু সন্তান রয়েছে।

এদিকে হত্যাকান্ডের ঘটনায় ঘাতক উপজেলার উছনারঘাট গ্রামের বিল্লাল মিয়ার ছেলে লিটন মিয়া (৩৪) কে পুলিশ গ্রেফতার করেছে। তাহিরপুর থানার ওসি ওই হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার উছনারঘাট এলাকায় স্বল্প পুঁজি নিয়ে বসতঘরের ভেতর থাকা ছোট কামড়ায় মুদির ব্যবসা করে আসছিলেন সাজিদ মিয়া। লিটন মিয়া অনেকদিন থেকে ওই দোকান থেকে বাকিতে সিগারেটসহ নানা পণ্য সামগ্রী কিনে বকেয়া পরিশোধে গড়িমসি করে আসছিলো।

বকেয়া টাকা পরিশোধ না করেই ফের শুক্রবার সকালে ওই মুদি দোকান থেকে বাকিতে সিগারেট নিতে যান লিটন। বাকিতে সিগারেট না দেওয়ায় দোকান মালিক সাজিদ মিয়া কে গালমন্দ করে।

পিতা সাজিদ মিয়াকে গালমন্দ করায় ছেলে ইমরান হোসেন প্রতিবাদ করলে লিটন মিয়া রাগান্বিত হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমরান হোসেনকে চাকু দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় ইমরান হোসেনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সংবাদ পেয়ে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম, এএসআই নাজিম উদ্দিন, এএসআই বাচ্চু মিয়া একদল পুলিশ নিয়ে তাহিরপুর -বাদাঘাট সড়কের পাতারগাঁও এলাকায় ব্লক রেইড দিয়ে ঘাতক লিটনকে সকাল ৯টার দিকে আটক করেন।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাপুরে আসক ফাউন্ডেশনের শুকনো খাবার বিতরণ

0

জৈন্তাপুর প্রতিনিধি

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় বানভাসি মানুষের মধ্য শুকনো খাবার বিতরণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আইন সহায়তা কেন্দ্র ( আসক) ফাউন্ডেশন জৈন্তাপুর উপজেলা শাখা।

বৃহস্পতিবার বেলা ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের বাওনহাওড়, চাতলারপাড় এলাকায় এই শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

আসক ফাউন্ডেশন জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদের উপস্থিতিতে বন্যা দূর্গত এলাকায় ৩০০ মানুষের মধ্য শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন জৈন্তাপুর শাখার প্রধান উপদেষ্টা ও দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর শাখার সহ সভাপতি সুমন আল সাহী সহ উপজেলা সদস্যবৃন্দ।

সিলেট সদর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে পানিবন্দি মানুষের মধ্যে খাবার বিতরণ।

0

আহমেদ সবুজ:

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট জেলার প্রায় ১৩ টি উপজেলাই প্লাবিত হয়েছে বন্যার পানিতে। 

সিলেট সদর উপজেলার ৭ টি ইউনিয়ন বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। মানুষ বাড়িঘর ফেলে গবাদিপশু নিয়ে আশ্রয় কেন্দ্র গুলোতে গিয়ে আশ্রয় নিয়েছে। 

বন্যার এই ভয়াবহ পরিস্থিতিতে দলমত নির্মিশেষে অসহায় বানবাসি মানুষের পাশে এসে দাড়িয়েছে সিলেটের সকল শ্রেণির মানুষ। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পানিবন্দি মানুষের পাশে  রয়েছে আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, তাতীলীগ, ও ছাত্রলীগের নেতাকর্মীরা

বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নের ১,২ নং ওয়ার্ডে পানিবন্দি মানুষের মধ্যে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করে সিলেট জেলা ছাত্রলীগ। 

খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ শেষে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বন্যার শুরু থেকেই পানিবন্দি মানুষদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রো গুলোতে নিয়ে এসেছি। 

এছাড়াও বন্যায় পানিবন্দি মানুষের পাশে সব সময় আমরা খাবার ও বিশুদ্ধ পানি নিয়ে সিলেট জেলার প্রত্যেক টি ইউনিয়ন বন্যায় আক্রান্ত মানুষের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি নিয়ে ছুটে গিয়েছি।

শুধু তাই নয় আমাদের জেলার আওতায়ধীন প্রত্যেক টি ইউনিটকে আমরা বলে দিয়েছি মানুষের পাশে দাড়ানোর জন্য। ছাত্রলীগ সব সময়ই দেশের দুর্যোগ অবস্থায় দেশের মানুষের পাশে গিয়ে দাড়িয়েছে, যেটা আগামীতেও যেকোনো পরিস্থিতি বাংলাদেশ ছাত্রলীগ মাঠে থেকে কাজ করবে।

সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শেরওয়ান বলেন, আমি ও আমার ছাত্রলীগের টিম  পানি বন্দি মানুষ কে উদ্ধার করতে গিয়ে নিজে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি , বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সদা সোচ্ছার সদর ছাত্রলীগ,

সাধারণ সম্পাদক দেবাশিষ গোয়ালা দেব বলেন, ২২ সালের বন্যার মত এবারও আমরা প্রথম দিন থেকে শুকনা খাবার,বিশুদ্ধ পানি ও রান্না করা খাবার নিয়ে মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছি। 

এসময় উপস্থিত ছিলেন সিলেট  জেলা ছাত্রলীগ নেতা, অমিত জিৎ, সঞ্জয় দত্ত, জহিরুল হক মান্না, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি, সৈয়দ রবিউল হাসান শেরওয়ান, সাধারণ সম্পাদক দেবাশিষ গোয়ালা দেব, আল আমিন, রুহুল আমিন শাওন, মহসিন হোসেন, সালমান, ফয়সল, শেখ নাবিল, সাহান, রাজু প্রমুখ। 

সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা স্থগিত

0

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেট নগরের বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় আছে।

এই বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। ৩০ জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার শিক্ষা বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

সিলেটে পশুর হাটে হামলা, চাঁদাবাজির অভিযোগ

0

স্টাফ রিপোর্টার:

সিলেটের চন্ডিপুল সংলগ্ন ধরাধরপুর গরুর হাটে দুষ্কৃতকারীদের হামলা ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।
এসময় বাজারের ইজারাদার আমিন আলীকে হত্যার হুমকি দেওয়া হয়। শুক্রবার (১৪জুন) রাত ১১টায় ধরাধরপুর পশুর হাটে ঘটনাটি ঘটে।

এব্যাপারে সিলেট দক্ষিণ সুরমা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিরা হলেন, আসামি নুরুল (৫১), বদরুল (৫২), আব্বাস (৩৬), সুয়েব, মিনহাজ (৩২) সহ অজ্ঞাতনামা ২০-২৫জন।

অভিযোগ সুত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১১টায় অভিযুক্ত নুরুল, বদরুল, আব্বাস, সুয়েব ও মিনহাজসহ ২০-২৫ জন মিলে পশুর হাটে হামলা চালায়।
এসময় হাটের ইজারাদার আমিন আলীর কাছে ৫লক্ষ টাকা চাদাদাবি করে। অন্যথায় তাকে হত্যার হুমকি দেয়।
আমিন আলী আধুনিক কাগজকে বলেন, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসহসহ হামলা চালায়। এসময় তারা ক্যাশবাক্সসহ জমা রসিদ ছিনিয়ে নেয়।
তিনি বলেন, হামলায় ক্রেতা বিক্রেতারা আতংকিত হয়ে বাজার ত্যাগ করে।
তাছাড়া তারা ১০-১২টা গরুর বাধন খুলে দিলে গরুগুলো দিকবিদিক দৌড় দিলে গরুর মালিকেরাও পিছনে দৌড়াতে থাকেন।

আমিন আলী বলেন, আজ (শনিবার) এখনো পর্যন্ত হাট বন্ধ রয়েছে। জানমালের ভয়ে ধরাধরপুরের পশুর হাট বসেনি।
এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান আধুনিক কাগজকে বলেন, আমরা ঘটনাটি তদন্ত করতেছি।
নিরাপত্তার প্রশ্নে তিনি বলেন, আমাদের পুলিশ গতকালও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল, এখনো আছে।
তাছাড়া উনি নিজে থেকে আমাদেরকে নিরাপত্তাহীনতার ব্যাপারে কোন কথা বলেননি।

‘স্বপ্ন ফাউন্ডেশনে’র ত্রাণ সামগ্রী বিতরণ

0


দাতব্য সংস্থা স্বপ্ন ফাউন্ডেশনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ‘একমুঠো ভালোবাসা’ প্রজেক্টের আওতায় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় ৫০টি পরিবারকে মুষ্টির চাল ও খাদ্যদ্রব্য প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলার রানাপি ইউনিয়নের তহিপুর গ্রামে এ কার্যক্রম সম্পন্ন হয়।

খাদ্যদ্রব্যের প্রতিটি প্যাকেটে ছিল- ৫ কেজি চাউল, ১ লিটার সয়াবিন, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি মশুর ডাল ও ২ কেজি আলু।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের বাংলাদেশের দায়িত্বশীল হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের সদস্য রোকন খান, ফিদা হাসান, উবায়দুল হক বাদল, রাসেল আহমদ ও তহিপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী জনাব পারভেজ আহমদ প্রমুখ।
স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের বিভিন্ন বাসা-বাড়িতে মুষ্টির চাউল সংগ্রহের পাত্র রেখে প্রতিমাসে মুষ্টির চাউল সংগ্রহ করা এবং তালিকা সংগ্রহ করে তা প্রয়োজনগ্রস্থ পরিবারসমূহের মধ্যে বিতরণ করার পদ্ধতি চালু করে দেশি-প্রবাসী ও বিদেশীদের সমন্বয়ে গঠিত এ ফাউন্ডেশন। ইতোমধ্যে ১১টি জায়গায় সফলভাবে এ কার্যক্রম সম্পন্ন করেছে।

বৃহস্পতিবার ছিল তাদের একাদশ খাদ্যবিতরণ কর্মসূচি। বিজ্ঞপ্তিতে তারা এ কাজ চালিয়ে যেতে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি, শনিবার আবারও সাপ্তাহিক বন্ধ

0

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৩ জুন)। চলবে আগামী ২ জুলাই পর্যন্ত।

অর্থাৎ ২০ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিখন ঘাটতি এড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শনিবারের সাপ্তাহিক ছুটি একদিন কমিয়ে আনা হয়েছিল। ঈদের পর থেকে শনিবারও সাপ্তাহিক ছুটি আসবে বলে শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।

অন্যদিকে, ছুটি শেষে আগামী ৩ জুলাই হতে ২০২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

এদিকে ঈদের পর শনিবারেও ছুটি থাকবে বলে জানিয়ে আসছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শনিবার ছুটি ঘোষণার বিষয়ে হয়তো ঈদের আগেই সার্কুলার জারি হতে পারে।

ওত পেতে আছে ‘স্প্রে পার্টি’, অটোরিকশায় সাবধান

0

এম কে তুহিন
মিষ্টি একটি সুবাস। তারপর আর কিছু মনে নেই। যখন একটু চেতনা ফেরে তখন দেখেন সঙ্গে থাকা মোবাইল ফোন, টাকা-পয়সা, দামি জিনিসপত্র গায়েব। সিলেটে প্রায় প্রতিদিনই এমন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন সিএনজি অটোরিকশাযাত্রীদের অনেকেই। ‘স্প্রে পার্টি’ খপ্পরে পড়ে দামি জিনিসপত্র খোয়ালেও প্রতিকার মিলছে না। এমন ঘটনা ঘটছেই।
সিলেট নগরীতে গণপরিবহন বলতে কিছু নেই। পথ চলতে অনেক ক্ষেত্রে সিএনজি অটোরিকশাই ভরসা নগরবাসীর। এটিকেই সুযোগ হিসেবে নিয়েছে সিএনজি অটোরিকশা চালকের একটি চক্র। দিনে কিংবা রাতে টার্গেট করা ব্যক্তিকে অটোরিকশায় তুলে নেন। যাত্রী হিসেবে থাকেন ওই চক্রেরই আরো দুই সদস্য। তারা কৌশলে ‘টার্গেট’কে বসিয়ে দেন অটোরিকশার পেছনের সিটের মাঝখানে। দুই পাশে বসেন চক্রের সেই দুই সদস্য। কিছুদুর যাওয়ার পর কখনও ‘স্প্রে’ ব্যবহার করে আবার কখনও তেল বা সুগন্ধিজাতীয় চেতনানাশক ব্যবহার ঘোরের মধ্যে ফেলেন ওই যাত্রীকে। কিছুসময় ‘বেখবর’ হয়ে যান টার্গেট করা যাত্রীটি। এই সময়ের মধ্যেই তার সাথে থাকা মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে অটোরিকশা থেকে নেমে পড়েন চক্রের এক সদস্য। কিন্তু কিছুই টের পান না ভুক্তভোগী। আরও কিছু দূর গিয়ে কোনো এক অজুহাতে যাত্রীকে নামিয়ে দিয়ে দ্রুতই সরে পড়েন অটোরিকশা চালক। তখনও ওই যাত্রীর ঘোর পুরোপুরি কাটেনি। ধীরে ধীরে যখন স্বাভাবিক হতে থাকেন, মনে পড়ে মোবাইল ফোনের কথা। পকেটে বা হ্যান্ডব্যাগে হাত দিয়ে দেখেন মোবাইল ফোন নেই, টাকা-পয়সা , জিনিসপত্রও গায়েব। তখন আর কিছুই করার থাকে না। সিএনজি অটোরিকশা তো কখনই হাওয়া হয়ে গেছে।
এমন ঘটনা নিয়মিতই ঘটছে নগরীর বন্দরবাজার-হুমায়ুন রশীদ চত্বর, পুলেরমুখ- টুকেরবাজার, আম্বরখানা- হুমায়ুন রশীদ চত্বর, আম্বরখানা-বন্দরবাজার, আম্বরখানা-টিলাগড়, আম্বরখানা-টুকেরবাজার, টিলাগড়- মেজরটিলাসহ সিএনজি অটোরিকশার বিভিন্ন রুটে। কোন কোন ক্ষেত্রে নীরবে সহ্য করছেন। কেউ কেউ অভিযোগ করেও প্রতিকার পান না। আবার আইনশৃঙ্খলা বাহিনী বলছে তারা কোনো অভিযোগ পায় না। কার কাছে বিচার দেবেন ভুক্তভোগীরা? মনের দুঃখ তাই তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
দৈনিক আধুনিক কাগজের কাছে এরকমই এক অভিজ্ঞতার গল্প বললেন ভুক্তভোগী আমজাদ হাসান ফাহিম। তিনিও খপ্পরে পড়েছিলেন ‘স্প্রে পার্টি’র। সে ঘটনার বর্ণনা দেন তিনি এভাবে,

আমি রাত ৮ ঘটিকার সময় বন্দর বাজার থেকে সোবহানীঘাট যাওয়ার জন্য একটি সিএনজিতে উঠি। ড্রাইভারের পাশে একজন এবং গাড়ির পিছনের সিটে আরো দুই জন যাত্রী ছিলেন। ধোপাদিঘীর পার যাওয়ার পর গাড়ির ড্রাইভার বলল গাড়ির চাকায় কি একটা সমস্য হচ্ছে গাড়ি থেকে নামার জন্য। আমি নামলাম। আমার সাথে আমার ল্যাপটপ ছিল সাথে আরো দুটি ব্যাগ। ড্রাইভার বলল ব্যাগগুলো পিছনে রেখে গাড়িতে ধাক্ষা দেওয়ার জন্য। গাড়িতে ধাক্ষা দিয়ে যখন গাড়িতে উঠছিলাম তখন আমার পাশেরজন বলল, ভাই আপনি মাঝখানে চলে যান, আমার মাঝখানে বসতে সমস্যা হচ্ছে। আমার বমির ভাব হচ্ছে। পরে গাড়িটি ছাড়ার পর সোবহানীঘাট পয়েন্ট পার হওয়ার সাথে সাথে আমার পাশে থাকা ব্যক্তি বলল, গাড়ি থেকে পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে বলেই একটা ‘প্রে’ বের করে মারতে থাকে। সাথে সাথে মনে হচ্ছিল আমার জানি কি হয়ে যাচ্ছে। আমি ড্রাইভারকে বললাম গাড়িটি থামানোর জন্যে কিন্তু ড্রাইভার গাড়িটি থামাচ্ছিলেন না। পরে আমি লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাওয়ার চেষ্টা করি। কিন্তু সামনে বসা ব্যক্তি আমি যাতে না নামতে পারি তার জন্যে হাত দিয়ে আমাকে ধরে রাখার চেষ্টা করে। আমি জোড় করে নামার সময় আমার পাশে থাকা ব্যাক্তি আমার মোবাইল ছিনিয়ে নেয়। পরে তারা চলে যায়।
আরেক ভুক্তভোগী আদৃতা পিংকি বলেন, আমি বাসা থেকে বের হয়ে বন্দর যাওয়ার জন্য সিএনজিতে উঠি। সিএনজিতে একজন বোরকা পড়া আন্টি ছিলেন। আম্বরখানা ক্রস করার পর হঠাৎ আন্টি উনার হিজাবটা খুলে মাথায় তেল দেওয়া শুরু করলেন। উনার তেল দেওয়া দেখে আমি অবাক হই। কারণ উনি যেহেতু পর্দা করেন তো পর্দা খুলে কেন মাথায় তেল দিতে যাবেন। তেলের সুগন্ধিটা এত কড়া যা আমার নাকে আসার সাথে সাথে আমার ঘুম চলে আসছে। তখন আমার হঠাৎ মনে হল আমি যদি ঘুমিয়ে যাই আমার ফোনটা পড়ে যায়। আমার শরীর খারাপ করায় আমি ড্রাইভারকে বলি আমাকে নামিয়ে দেওয়ার জন্য কিন্তু। আমার একটাই খারাপ লাগতেছিল যে আমি জুরে বলতেও পারতেছিলাম না আমাকে নামিয়ে দেওয়ার জন্য। ড্রাইভার কোন ‘রেসপন্স’ করতেছিলেন না। চৌহাট্টা যাওয়ার পর আমি জ্যামে আটকা পড়া অবস্থায় নেমে যাই। ড্রাইভার হঠাৎ করে আমার সাথে খারাপ ব্যবহার শুরু করেন। আমি কেন বন্দর বলে চৌহাট্টা নেমে যাচ্ছি। আমি টাকা দিছি উনি নেয়নি। পওর াইম পানি ক্রয় করে মাথায় ও মুখের মধ্যে দেই। দিয়ে বাসায় চলে আসি। বাসায় আসার পরও আমার মাথা ভার ছিলো। শরীরটা অনেক খারাপ ছিলো।
আম্বরখানা-সালুটিকর উপ-পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, গত দুই মাস থেকে শহরে ‘স্প্রে পার্টি’ নামে একটি চক্র সিএনজি অটোরিকশাকে ব্যবহার করে যাত্রীদের সাথে থাকা টাকাপয়সাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এটা আগে এই শহরে ছিলোনা। আমরা এ বিষয়ে সজাগ ইছ। আমরা যাত্রীদের নিরাপত্তার জন্য যা যা করার তা করব।
আম্বরখানা-সালুটিকর উপ-পরিষদের সভাপতি আব্দুল মন্নান বলেন, এ বিষয়ে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দফায় দফায় মিটিং করেছি। আমরা আমাদের নেতাকর্মীদের বলে দিয়েছি অপরিচিত কাউকে এই রুটে পেলে তার নেতার সাথে কথা বলে তার পরিচয় শনাক্ত করে তাকে ছেঢ়ে দেওয়া। আবার আমার শ্রমিক যদি কেউ জড়িত হয় একাজে আমরা তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে সকলকে সহযোগীতা করব।
সিলেট মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরাও দেখেছিলাম এবং এরকম ‘প্রে’ প্রয়োগ করার সংবাদগুলে সিলেটের সাধারণ মানুষ ফেসবুক ভাইরাল কার মাধ্যমে আমরা জানতে পেরেছি। পরবর্তীতে আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছি। যাতে এ ধরনের কার্যক্রম যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারি। যদি কোন যাত্রী সিএনজিতে উঠার পর যাত্রী বা কারো আচরণ সন্দেহজন মনে হয় অবশ্যই আমদের ট্রাফিকপুলিশ সদস্যদের নহায়তা যেন গ্রহণ করেন। আমরা অনেককেই বলেছি আপনার কোন সমস্যায় থানায় যান, পুলিশের কাছে যান, অথিযোগ করুন, সময়টা ও স্থানটা আমাদের কাছে বলুন। হেহেতু আমরা আইপি ক্যামেরার মাধ্যমে সিলেট নগরে সানুষের গতিবিধি বা গাড়ির নাম্বারটা সনাক্ত করতে পারি। যদি আমরা সুনির্দিষ্ট অভিযোগ পাই আমরা ব্যবস্থা নিতে পারব। আমরা জানিনা আসলে এই চক্রে কতজন আছে। প্রকৃতঅর্থে তাদেরকে আইনের আওয়ায় এনে কারা আছে এটা শনাক্ত করতে পারব। এখন পর্যন্ত আমরা কোন অভিযোন পাইনি। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারব।

রকিব আলীর রাজত্বে মরা গরুর গল্প

0

আহমদে সবুজ

সিলেট মহানগর হকার্স ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি রকিব আলীর বিরুদ্ধে অভিযোগের যেনো শেষ নেই, দোকান কোঠা দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগ তো আছেই, একে একে মিলছে আরো অভিযোগ, যেখানে সাধারণ ব্যবসায়ী পাচ্ছেন না একটি দোকান, সেখানে নামে বেনামে অসংখ্য দোকান রয়েছে রকিব আলী ও তার স্বজন-ঘনিষ্ঠদের দখলে।

লালদীঘিরপারের মাঠে ভাসমান ও দরিদ্র হকারদের জায়গা হওয়ার কথা থাকলেও এখানকার একচ্ছত্র অধিপতি রকিব আলী। বিশাল জায়গাজুড়ে গড়েছেন গরুর খামার-কসাইখানা, সেখানে মৃত গরুর মাংসও বিক্রি করছেন তিনি।


আধুনিক কাগজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে রকিব আলীর অপরাধের নানা চিত্র। রকিব আলীকে সন্তুষ্ট না করলে ব্যবসা করা সম্ভব নয়। তাই প্রতিদিন হকার্স মার্কেটের সবজি দোকান ও মাছবাজারের ব্যবসায়ীরা ২০০ টাকা করে ‘নজরানা’ দেন রকিব আলীকে।

এ টাকা তুলেন রকিব আলীর দুই ‘খাস’ লোক রুম্মান ও সুমন। আবার এ দুজনকে বাড়তি খাতির করলে মিলে আরো বিশেষ সুবিধা। এমনকি হকার না হয়েও মিলে যায় দোকান। জানা গেছে, লালদিঘীরপারের মাঠের দোকান পেয়েছেন এক ব্যাংক কর্মকর্তাও।

যিনি মিডল্যান্ড ব্যাংকের শিবগঞ্জ উপ শাখায় কর্মরত আছেন।
অভিযোগ রয়েছে, লালদীঘিরপারের মাঠে প্রতি লাইনের প্রথম দোকানই নিজের দখলে রেখেছেন রকিব আলী। তাদের পছন্দের লোকেরাই জায়গা পেয়েছেন সবজি দোকান ও মাছবাজারের সামনের সারিতে।

হকার্স মার্কেটকে পরিচ্ছন্ন রাখতে মাছ ও সবজি দোকানগুলোর পেছনের দিকে থাকার কথা থাকলেও রকিব আলীকে ‘ম্যানেজ’ করে তারা জায়গা করে নিয়েছেন একেবারে সামনে। এজন্য ভোগান্তি পোহাচ্ছেন অন্য ব্যবসায়ীরা। মাছ ও সবজি দোকানের কারণে মার্কেটের প্রবেশমুখ সব সময় জল-কাদাময় থাকে। সেটি ডিঙিয়ে ক্রেতারা সচরাচর ভেতরে প্রবেশ করতে চান না।


সিলেট মহানগর হকারস ঐক্য কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক রফিক বলেন, এখানে প্রতিটা গলির সামনের দোকানগুলো রকিবের সহযোগী রুমনের দখলে। আমরা এই মাঠে এসে দেখতে পেয়েছি এই মাঠ পরিচলানা করছেন রকিব ও রুমন। এই সাহস তারা কোথায় পায়? তাদের জুলুমে আমরা আর এই মার্কেটে থাকতে পারছি না।


সিলেট মহানগর হকার্স ঐক্য কল্যাণ পরিষদের সহসভাপতি জানে আলম বলেন, দোকান বাবদ আমি রুমনকে ৪হাজার টাকা দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আমি কোন দোকান পাইনি। আমার দুঃখ হলো আমার মতো ব্যক্তি যদি দোকান না পাই তাহলে সাধারণ হকাররা কী করবে? তারা কোত্থেকে পাবে?


সিলেট মহানগর হকার্স ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক খোকন ইসলাম বলেন, এখানে একটি দোকানের পরিমাণ সাড়ে চার হাত থেকে পাচ হাত। এখানে কিভাবে মাছের ফিশারি, গরুর খামার, মুরগির দোকান হবে? তাছাড়া, আগে হকারে কখনো মুরগির দোকান ছিলনা এখন কিভাবে আসলো সেটা আপনাদেরকে দেখতে হবে।


সরেজমিন দেখা গেছে, বড় পরিসর নিয়ে গড়েছেন নিজস্ব গরুর খামার, কসাইখানা। খামারে অন্তত ২০-২৫টি গরু রয়েছে আর কসাইখানায় প্রতিদিনই গরু জবাই করে বিক্রি করা হয়। আধুনিক কাগজের কাছে প্রমাণ রয়েছে এমনকি মৃত গরুর মাংসও বিক্রি হয় সেখানে।

গত ১১মে খামারের একটি গরু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। সেই গরুটিও জবাই করে বিক্রি করেছেন রকিব আলী। মৃত গরু দিয়ে দুই দফা লাভ করেছেন রকিব আলী। মাংস বিক্রির টাকা তো পেয়েছেনই আবার যে ঘটনায় গরুটির মৃত্যু হয়েছে সংশ্লিষ্টদের কাছ থেকে ক্ষতিপূরণও নিয়েছেন ৮০ হাজার টাকা।


মরা গরু ‘জীবিত’ হওয়ার গল্প বললেন, সিলেট মহানগর হকার্স ঐক্য কল্যাণ পরিষদের যুগ্ম সাংগঠনিক সম্পাদক খলিল আহমদ। তিনি বলেন, মৃত গরু জবাইয়ের ঘটনার দিন আমি সন্ধ্যার পর মাঠে আসলে শুনি বিদ্যুতের লাইনের স্পর্শে একটু গরু মারা গিয়েছে। আমি গিয়ে দেখি দু’জন ইলেক্ট্রিশিয়ান কাজ করছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা যেভাবে কাজ করতেছো এভাবে এখন যদি গরু মারা না গিয়ে মানুষ মারা যেত এর দায়ভার কে নিবে? একথা বলে তাদেরকে গরুর কথা জিজ্ঞেস করি। তারা আমাকে গরু দেখিয়ে দিলে আমি গিয়ে দেখি গরুটি মারা গিয়েছে। কিন্তু রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রকিব আলী ও রুমন মিলে মৃত গরুটিকে জীবিত বলে জবাই করে ফেলেন।


পরে আমি তাদেরকে বললাম, তোমরা মরা গরুটি কেন জবাই করলে? উত্তরে তারা বললেন, তুই কথা বলবিনা, এটা জীবিত। এটা জীবিত গরু এটা তুমি বুঝবে না।
অনুসন্ধানে দেখা গেছে হকার্স মার্কেটের ব্যবসায়ীদের জন্য নির্মিত জলাধারকে রকিব আলী ব্যবহার করছেন মাছের ঘের হিসেবে। দেশি-বিদেশি বিভিন্ন জাতের মাছের চাষ হয় সেখানে।


রকিব আলীর বাড়ি কোথায় তা সঠিক জানেন না হকাররা। কেউ জানেন সিলেটের ফেঞ্চুগঞ্জে কেউ জানেন ওসমানীনগরে, কেউ জানেন তার বাড়ি চাঁদপুরে। সিলেট প্রধান ডাকঘরের সামনে এক সময় পেঁয়াজ বিক্রি করতেন যে রকিব আলী আজ তার সিলেট নগরীতে দুটি বাড়ি।

একটি খুলিয়াটুলায়, অন্যটি নবাব রোডে।


প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরান যখন সিলেটের মেয়র তখন থেকে রকিব আলী নিজেকে হকার্স লীগের নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন। অথচ একসময় রকিব আলী ছিলেন সিলেট মহানগর হকার্স দলের সাধারণ সম্পাদক।

সুবিধা নিতেই ভোল পাল্টান তিনি। আবার যখন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হন তখন তার কাছের মানুষ বনে যান রকিব আলী। আরিফুল হকের পর্ব শেষ হলে আবার তিনি আওয়ামী সুর তোলেন। পুরো দাপটেই মাঠে আছেন রকিব আলী। তার এ দাপটের শক্তি কোথায়? রকিব আলীর খুঁটির জোরই বা কোথায়?