Home Blog Page 210

জৈন্তাপুরে এক মায়ের চিকিৎসায় পাশে দাড়ালেন রোটারিয়ান খসরু

0

জৈন্তাপুর প্রতিনিধি :


সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট পানিয়ারা হাটি গ্রামের ইমনের মায়ের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন আমেরিকা প্রবাসী ও সদ্য সমাপ্ত জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল গফফার চৌধুরী খসরু পরিবার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচার পর বিষয়টি তাদের দৃষ্টি গোচর হলে আত্মমানবতার কল্যাণে তারা ইমনের মায়ের সুচিকিৎসার জন্য তারা সামাজিক দায়বদ্ধতা হতে আত্মমানবতার কল্যাণে পাশে দাঁড়িয়েছেন। আব্দুল গফফার চৌধুরী খসরু ও তার বড় ভাই আব্দুল ওদুদ চৌধুরী ক্যান্সার আক্রান্ত ইমনের মায়ের চিকিৎসার জন্য ত্রিশ হাজার টাকা আর্থিক সহায়তা করেন।

আব্দুল ওদুদ চৌধুরী ও আব্দুল গফফার চৌধুরী খসরু পরিবার দীর্ঘ দিন হতে ব্যক্তিগত ভাবে উপজেলায় বিভিন্ন অঞ্চল হতে আক্রান্ত রোগী, অসহায় মানুষ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, সংগঠন, রাস্তাঘাট, ঈদগাঁ, কবরস্থান মেরামতে প্রবাসী পরিবার সহায়তা করে যাচ্ছেন। আত্মমানবতার সেবায় জৈন্তাপুর উপজেলা বাসীর সাথে আছেন এবং থাকবেন বলে জানান

সিলেটে ১৪ ট্রাক চোরাই চিনি জব্দ করার ঘটনায় মামলা

0

আধুনিক রিপোর্ট:

সিলেটে অবৈধপথে আসা চিনিবোঝাই ১৪টি ট্রাক জব্দের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৭ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) সালাহ্ উদ্দিন বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেছেন।

মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। তবে মামলায় আসামীর সংখ্যা উল্লেখ করা হয়নি। মঙ্গলবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করাও হয়নি।


এর আগে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে সিলেট সদর উপজেলার উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভারত থেকে চোরাই পথে আসা চিনিবোঝাই ১৪টি ট্রাক জব্দ করা হয়। এ সময় একটি প্রাইভেট কার ও মোটরসাইকেল রেখে পালিয়ে যান চোরাকারবারীরা।
পুলিশ জানায়, জব্দ করা ১৪টি ট্রাকে ২ হাজার ১১৪ বস্তা ভারতীয় চিনি ছিল। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬৯ লাখ ১২ হাজার টাকা।


এদিকে, এ ঘটনার পর শুক্রবার বিকেল পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, ১৪ ট্রাক চিনি চোরাচালানের সঙ্গে সিলেট মহানগর যুবলীগের এক নেতা জড়িত রয়েছেন। চিনির চালানের সঙ্গে জব্দ করা প্রাইভেটকারটি এক যুবলীগ নেতার।


সূত্র আরও জানায়, যুবলীগের ওই নেতা চিনিবোঝাই ট্রাক পরিবহনের দায়িত্বে ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিতে কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে ফাঁড়িপথে উমাইরগাঁও এলাকা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্ঠা করেন। চিনির এই চালানটি ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে নিয়ে যাওয়ার প্রস্তুতি ছিল তাদের।


সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, ১৪টি ট্রাকে অন্তত ২৮ জন এবং মোটরসাইকেল ও প্রাইভেটকার মিলিয়ে ৩৫ জনের মতো ছিল বলে ধারণা করা হচ্ছে। চোরাকারবারিদের নাম ঠিকানা সনাক্তের কাজ চলছে। তদন্তের পর মামলায় আসামিদের নাম অন্তর্ভুক্ত করা হবে।

বালাগঞ্জের মাদ্রাসাবাজার;রাস্তার পাশে পশুর হাটে দুর্ভোগ

0

বালাগঞ্জ প্রতিনিধি:


বালাগঞ্জের মাদ্রাসাবাজার নামীয় পশুর হাটটি এখন স্থানীয় জনসাধারণের জন্য এক বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে।


উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নে অবস্থিত এ পশুর হাটটিতে পশু বিক্রেতাগণ মূলসড়কের দুইপাশে গরু/ছাগল বেধে রাখায় স্থানীয় জনসাধারণের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।


সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টির দিনে রাস্তার দুইপাশে গরু/ছাগল বেধে রাখা। গরু/ছাগলের মলমূত্র বৃষ্টির পানিতে একাকার হয়ে বাজারের পরিবেশ বিনষ্ট হচ্ছে। এতে হাটাচলা করতেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে পথচারীদের।

এদিকে, বাজারের ভেতরের দুইপাশে রাস্তায় পশুর হাট বসায় মোরারবাজার থেকে মাদ্রাসাবাজার এবং দয়ামীর থেকে মাদ্রাসাবাজার রাস্তায় গাড়ির জ্যাম যেন নিত্তনৈমত্তিক ব্যাপার।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বাজার বারে দূর-দূরান্ত থেকে গরু নিয়ে আসা গাড়ি গুলো যত্রতত্র পার্কিং করাই জ্যামের মূল কারণ।

এছাড়া রাস্তার দুইপাশে হাট বসায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও যাতায়াতে সমস্যা হয়। কাদা আর গরুর মলমূত্রের উপর দিয়েই হেটে যেতে হয় পথচারীদের।
স্থানীয়রা জানান, সরকারিভাবে বাজারটি মূলত যে জায়গায় ইজারা দেওয়া হয়েছে সে জায়গাতে পশুর হাট না বসিয়ে অন্যত্র জায়গায় হাট বসিয়েছেন ইজারাদারগণ।

আগেও যারা বাজারটি ইজারা নিয়েছিলেন তারাও একই কায়দায় বাজার পরিচালনা করেছেন।
মাদ্রাসাবাজারের ইজারার তথ্য সম্বলিত একটি কাগজ ঘেটে দেখা যায়, স্থানীয় আমপাড়া, সিরাজপুর গ্রামের জনৈক মোহাম্মদ রাসেল মিয়া নামের একজন লোক বাজারটি ইজারা নিয়েছেন। ১৪৩১ বাংলা সনের ১লা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত মেয়াদে তিনি বাজারটি ইজারা নিয়েছেন।


ইজারার কাগজে পশুর হাটের জন্য নির্ধারিত জায়গার বাইরে গিয়ে অন্য জায়গায় বসানো হয়েছে পশুর হাট। ইজারা হস্তান্তরের দিনে একটি বক্তৃতায় তা স্বীকারও করেছেন সুলতানপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা নারায়ন চন্দ্র রায়। তার বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিক বার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

এদিকে, ইজারাদারগণ প্রভাবশালী হওয়ায় মুখ খুলতে পারছেন না স্থানীয় জনসাধারণ। তবে, ভেতরে ভেতরে কানা-ঘুষা চলছে দীর্ঘদিন ধরে। তাদের দাবি, নির্ধারিত স্থানেই যাতে হাট বসে এবং বাজারের পরিবেশ যাতে বিনষ্ট না হয়।

এ ব্যাপারে বাজারের ইজারাদার মোহাম্মদ রাসেল মিয়া বলেন, আমরা বাৎসরিক চুক্তিতে ইজারা নিয়ে হাট পরিচালনা করছি। বিগতদিনে বাজার অপরিচ্ছন্ন থাকলেও এখন আমরা পরিস্কার-পরিচ্ছন্নতা করেছি।

তবে, সরকারি অর্থায়নে বাজার উন্নয়নের কাজ চলমান থাকায় বৃষ্টির কারণে স্তূপ করে রাখা মাটি গলে কাদায় পরিণত হয়েছে। সে জন্য তো আমাদের উপর কারো দায় চাপানো ঠিক হবে না।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বলেন, রাস্তার পাশে পশুর হাট বসা অত্যন্ত দুঃখজনক। এতে পথচারীদের হাটাচলায় সমস্যা হবে। রাস্তার পাশে যাতে গরুর হাট না বসে এ বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখবো।

বালাগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আনহার মিয়া বলেন, বিষয়টি আপনার কাছ থেকে জানলাম। আপনারা জানেন আমি এখনো চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণ করিনি। তারপরও আমি বিষয়টি দেখবো।

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র বাজেট প্রতিক্রিয়া

0

আধুনিক ডেস্ক

বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটকে প্রাধান্য দিয়ে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য একটি সময়োপযোগী ও জনবান্ধব বাজেট মহান জাতীয় সংসদে পেশ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এমপি ও বাজেটের সাথে সংশ্লিষ্ট সকলকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট হচ্ছে বর্তমান অর্থমন্ত্রী ও সরকারের চলমান মেয়াদের প্রথম বাজেট, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট।

২০২৪-২০২৫ অর্থবছরের জাতীয় বাজেটের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা”। বাজেটের আকার ধরা হয়েছে মোট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা, যা গত বছরের চেয়ে ৩৬ হাজার কোটি টাকা বেশী। এবারের বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে ১৩.৯%, ভর্তুকি ও প্রণোদনা খাতে ১১.১%, পরিবহন ও যোগাযোগ খাতে ১০.২%, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৬% এবং সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ৪.৮% খাতে বরাদ্দ দেওয়া হয়েছে।

আগামী বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হয়েছে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা বেং ভর্তুকি ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৫০০ কোটি টাকা। আসন্ন বাজেটে খাদ্যমূল্য কমাতে খাদ্যপণ্যের উৎসে কর হ্রাস করা হয়েছে। শুল্ক ২% হতে ১% করা হয়েছে যা জনসাধারণের জন্য ভালো এবং সরকারের জন্য ইতিবাচক দিক। যার ফলে চাল, গম, আলো, পেঁয়াজ, রসুন, লবন সহ প্রায় ২৭টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়াও রাজস্ব আহরণের টার্গেট পূরণে রাজস্বের আওতা বৃদ্ধি করা হয়েছে, যার ফলে নিয়মিত কর প্রদানকারীদের চাপ কিছুটা কমবে বলে আমরা আশাবাদী।

আগামী বাজেটে শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা খাতে ৪৮ হাজার ১০৮ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা খাতে ১১ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে উপবৃত্তি এবং বয়স্কদের কল্যাণে বয়স্ক ভাতা বৃদ্ধি করা হয়েছে। যার ফলে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সূচকে দেশের অগ্রগতি হবে। সবার জন্য খাদ্য নিশ্চিতকরণ, উৎপাদন বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে আগামী বাজেটে কৃষি যান্ত্রিকীকরণের উপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়াও কৃষকদের সার ও কীটনাশক সরবরাহে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, এতে দেশের কৃষি খাতের অভূতপূর্ব উৎপাদন সাধিত হবে।

পর্যটনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে ২৫ বছর মেয়াদী পর্যটন মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মহাপরিকল্পনাটি বাংলাদেশের পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করার একটি বিস্তৃত রোডম্যাপ হিসেবে কাজ করবে। এটি বাস্তবায়িত হলে ২০৪১ সাল নাগাদ জাতীয অর্থনীতিতে পর্যটন খাতের অবদান হবে ৪৭৭ কোটি মার্কিন ডলার। টেকসই ট্যুরিজম শিল্প বিকাশের লক্ষ্যে ট্যুরিজমের সাথে জড়িত সকল ট্যুর অপারেটর ও ট্যুর গাইডদের নিবন্ধনের পাশাপাশি উন্নত প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সরকারের ইতিবাচক দিক হলো এবারের বাজেট অতিরিক্ত বড় না করে জনকল্যাণমূখী করা হয়েছে। এবারের বাজেট গতবারের বাজেট থেকে ৪% বেশি, যার ফলে মুদ্রাস্ফীতি কমবে এবং প্রবৃদ্ধি বাড়বে। এর ফলে দেশের অর্থনৈতিক ভারসাম্য ঠিক থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে ২৭টি পণ্য উৎস কর কমায় বাজারে স্বস্তি ফিরবে। উপকার পাবে দেশের নি¤œ আয়ের মানুষ, যারা সরকারের উপর নির্ভরশীল।

বিশেষায়িত হাসপাতালে জনগণের স্বাস্থ্য সেবার কথা বিবেচনা করে অতিরিক্ত কর কমানোর জন্য চেম্বার নেতৃবৃন্দ দাবি জানান।
সর্বোপরি ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী ও জনবান্ধব। সঠিকভাবে বাস্তবায়িত হলে এই বাজেট দেশ ও জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে বলে সিলেট চেম্বার নেতৃবৃন্দ মনে করেন।

সিলেটে চিনি বোঝাই ১৪টি ট্রাক জব্দ

0

আধুনিক রিপোর্ট:

সিলেটে অবৈধভাবে আসা ভারতীয় চিনিবোঝাই ১৪ টি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৬টায় সিলেট সদর উপজেলার কোম্পানীগঞ্জ-জালালাবাদ রোডের উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভারতীয় চিনিবোঝাই গাড়িগুলো জব্দ করা হয়।

জানা যায়, ট্রাকগুলো কোম্পানীগঞ্জ থেকে জালালাবাদের দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ ধাওয়া দিলে ১৪টি ট্রাক, প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা। জব্দকৃত চিনির অনুমানিক মূল্য ২ কোটি টাকা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম, ওসি মিজানুর রহমান, ওসি তদন্ত খালেদ মামুনসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় চিনিবোঝাই ১৪টি ট্রাক, ১টি প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল জব্দ করেছি।

জালালাবাদ থানার ওসি মিজানুর রহমান বলেন, সিলেটের সর্ববৃহৎ ভারতীয় চিনি চোরাচালান জব্দ করা হয়েছে। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

কোম্পানীগঞ্জ পাথরলুট, হার্ডলাইনে প্রশাসন, বেপরোয়া সিন্ডিকেট

0

আধুনিক ডেস্ক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদা পাথর এলাকা থেকে পাথর লুট চলছেই। প্রতিদিন অনন্ত ১৫০ থেকে ২০০ বারকি নৌকা দিয়ে পাথর লুট করে নিয়ে যাচ্ছে একটি চক্র। এতে মারাত্বক ঝুঁকির মধ্যে পড়েছে দেশের অন্যতম পর্যটন স্পটটি। পাথর লুট করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ হারাতে হচ্ছে অনেকে। তবুও তাণ্ডব থামছে না পাথর খেকোদের। এদিকে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করেও ব্যর্থ হচ্ছে উপজেলা প্রশাসন।

পাথর লুটের অভিযোগে বুধবার ১৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতকনামা আরো ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শিপলু কুমার দে। এরপরও কোনোভাবে পাথর লুটপাটদেরকারীদের থামানো যাচ্ছে না।

এদিকে রাতের আঁধারে পাথর লুটের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। পাথর খেকোদের বিরুদ্ধে লাগাতার অভিযান পরিচালনা করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ।
নির্বাহী কর্মকর্তার এই অভিযানকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে একটি চক্র।

অভিযোগ এই চক্রটি ও সাধারণ শ্রমিকদেরকে নিয়ে বারকি বাঁচাও আন্দোলনের নাম দিয়ে নিজের ফায়দা হাসিলের জন্য ইউএনও এর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও প্রকাশ্যে ইউএনকে লাঞ্চিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে তৃণমূল বিএনপি নেতা আবুল হোসেন।

সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে পাথরবাহী বারকি নৌকা ডুবানোর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফাসানোর অভিযোগ উঠেছে। রোববার কোম্পানীগঞ্জের ধলাই সেতুর পূর্বপাড়ে বারকি বাঁচাও আন্দোলনের ডাকে শ্রমিক সমাবেশ করা হয়েছে। সমাবেশে উপজেলা নিবাহী কর্মকর্তার বিরুদ্ধে শ্রমিকদের উপর অমনাবিক নির্যাতনের বিচার ও ভোলাগঞ্জ, জাফলং ও বিছনাকান্দি সহ সিলেটের পাথরকোয়ারী খুলে দেওয়ার দাবি জানানো হয়। জানা যায়, সাদা পাথর লুটের অভিযোগে মামলা দায়েরের ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিতর্কিত করতে রাবকি বাঁচাও আন্দোলনের নামে নাটক সাজাচ্ছে ঐ চক্রটি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৩০ মে বেলা ২টার দিকে বন্যাদূর্ঘত এলাকা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় পাথর ভর্তি একটি বারকি নৌকা উপজেলা নির্বাহী কর্মকর্তা বহনকারী নৌকার সামনে পড়ে যায়। এসময় পাথর লুটকারীদের ধরার চেষ্টা করলে তারা নৌকা থেকে ঝাঁপ দিয়ে পানিতে পড়ে যায়। এই ভিডিওটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে একটি চক্র ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে ।


তৃণমূল বিএনপি নেতা অভিযুক্ত আবুল হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এই বন্যার সময় যেখানে মানবিক হওয়ার কথা পক্ষান্তরে তিনি তিনটি বারকি নৌকা ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেন। তিনি ১৭ জনের বিরুদ্ধে পাথর চুরির মামলা দায়ের করেন। এই অমানবিক ঘটনার প্রতিবাদে আমরা আন্দোলন করেছি। আমাদের দাবি ৩০০ বছরের ঐতিহ্য বারকি পেশা।

এই পেশার ঐতিহ্য ধরে রাখতে চাই। এই অধিকার হনন করা হয়েছে। দরবেশ বারা চক্র মিলিয়া পরিবেশের দোহাই দিয়ে সরকারকে বুঝিয়ে এই ব্যবসা বন্ধ করা হয়েছে। আমরা চাই সনাতন পদ্ধতিতে এই ব্যবসা চালিয়ে যেতে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের অভিযান ও মামলার বিষয়টিকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে। একটি সিন্ডিকেট পাথর শ্রমিকদের নিয়ে এ চেষ্টা অব্যাহত রেখেছে।

এ সিন্ডিকেটের মধ্যে পাথর লুটকারী, চোরাকারবারী, পাথর বিক্রয়কারী ও চোরাই পাথর সরবরাহকারীরা রয়েছেন। মামলার আসামিরাও আন্দোলনে রয়েছেন। তিনি বলেন, আমরা সরকারের নির্দেশনা পালন করে যাবো। পাথর লুটের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

একটি মামলা দায়ে করা হয়েছে, এটি এখন আদালতে রয়েছে। আদালত যে আদেশ দেবেন সেটা বাস্তবায়ন করা হবে। এসব ভিত্তিহীন আন্দোলন প্রশাসনের কোনো কাজে প্রভাব ফেলবে না বলে তিনি জানান।

উল্লেখ্য, রোববার বিকেলে কোম্পানীগঞ্জে ধরাই নদীর সেতৃর পূর্বপাড়ে বারকি বাঁচাও আন্দোলনের ডাকে শ্রমিক সমাবেশ অনুষ্ঠি হয়েছে। কোম্পানীগঞ্জের ইউএনও কর্তৃক বারকি শ্রমিকদের উপর নির্যাতনের বিচার, নিরীহ সকল পাথর কোয়ারী ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বারকি বাঁচাও আন্দোলনের আহবায়ক শ্রমিক নেতা ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও রফিকুল ইসলাম রাঙ্গার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৃণমূল বিএনপি নেতা আবুল হোসেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে লোভনীয় প্রাইজমানি ঘোষনা করল আইসিসি

0

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে গতবারের থেকে দ্বিগুণ প্রাইজমানি থাকছে দলগুলোর জন্য।

সর্বমোট এক কোটি ১২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার পাবে অংশগ্রহণ করা দলগুলো। গত দুই আসরে যেটি ছিল ৫৬ লাখ ডলার করে।
নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে প্রাইজমানির পরিমাণ উল্লেখ করে আইসিসি। যেখানে চ্যাম্পিয়ন দলের জন্য রাখা হয়েছে ২৪ লাখ ৫০ হাজার ডলার। আর রানার্স আপ দল পাবে ১২ লাখ ৮০ হাজার ডলার।

এদিকে প্রথমবারের মতো ২০ দল নিয়ে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত চার আসরে দল ছিল ১৬টি করে। তার আগে প্রথম চার আসরে ছিল ১২টি করে দল। এবার দল বেশি হওয়ায় প্রাইজমানি কমানো হয়নি। বরং আগের আসরগুলো থেকে বেশিই করা হয়েছে।

চলমান আসরে সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলকে দেওয়া হবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার করে। সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার করে। এছাড়া নবম, দশম, একাদশ ও দ্বাদশ স্থানে থেকে আসর শেষ করা দলগুলো পাবে ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার করে। আর ১৩ থেকে ২০তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দলগুলো পাবে ২ লাখ ২৫ হাজার ডলার করে।

শুধু তাই নয়, সেমিফাইনাল ও ফাইনাল বাদে প্রত্যেক ম্যাচে জয়ের জন্য প্রতিটা দল পাবে ৩১ হাজার ১৫৪ ডলার করে।

সিলেট সদর উপজেলা পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ

0

আহমেদ সবুজ

ভারত থেকে নেমে আসা পানিতে সিলেটের ১৩টি উপজেলার মধ্যে ৮ টিতে বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দি হয়েছে ৬ লাখ ৪৩ হাজার ৪৭০ জন।

অবিরাম বৃষ্টিতে খেটে খাওয়া মানুষের শেষ সম্বল ভিটামাটি ও গবাদিপশু রেখে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছে মানুষ।

শনিবার বেলা ১ টার দিকে সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নও কান্দিরগাও ইউনিয়নের পানিবন্দি ১০ টি গ্রামের ১২৭ টি পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি চিরা, দেড়কেজি গুড়, এক প্যাকেট বিস্কুট, মোমবাতি ও পানি বিশুদ্ধকরণ টেবলেট বিতরণ করেন সিলেট ১ আসনে সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সিলেট সদর উপজেলার নিবাহী অফিসার নাছরীন আক্তার।

খাদ্য বিতরণ শেষে মোমিন বলেন, পানি আসছে বলে আপনাদের অনেক ঝামেলা হচ্ছে। তবে আমি আপনাদের এই কথা বলতে পারি প্রধানমন্ত্রী বলেছেন যারাই বন্যার পানিতে আক্রান্ত হবে তারা সাহায্য পাবে।

এই মুহুর্তে আমাদের এতো সাহায্য আসেনি আপনাদের যেকোনো পরিস্থিতি আমাদের কে জানাবেন যাতে আমরা আপনাদেরকে সাহায্য করতে পারি। ভয়ের কোনো কারণ নেই আজ থেকে পানি কমতে শুরু করেছে।

আধুনিক কাগজকে বলেন, সিলেট সদর উপজেলার ৭ ইউনিয়নে এখন কোনো আশ্রয়কেন্দ্র খোলা হয়নি। কমবেশি বেশ কিছু জায়গায় পানি উঠেছে কিন্তু এখনো সেটা সহনীয় পর্যায়ে আছে।

পরবর্তীতে পানি যদি বেড়ে যায় তাহলে আমাদের আশয়কেন্দ্র গুলো প্রস্তুত আছে যারা আশ্রয় নিবে তাদেরকে রাখার ব্যস্ততা নেওয়া আছে।

তিনি আরও বলেন ৭ টি ইউনিয়নে এখন পর্যন্ত বন্যার পানিতে আক্রান্ত হয়েছে ৩২৭ টি পরিবার। আমাদের কাছে মৌজুদকীত চাল ছিল সেগুলো আমরা বিতরণ করেছি।

বন্যার পানি বাড়লে আপনাদের প্রস্তুতি কেমন আছে এমন প্রশ্নে তিনি বলেন যেহেতু আমরা আগেই একটি পূর্বাভাস পেয়েছি সেহেতু আমাদের প্রস্তুতি আগে থেকেই নেওয়া।

আমরা প্রত্যেক ইউনিয়নে টেগ অফিসার নির্ধারণ করেছি একটি টিম তৈরি করেছি নৌকার তালিকা তৈরি করেছি।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান সুজাত আলী রফিক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ৩ নং খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দিলোয়ার হোসেন, ৩ নং ইউপি সদস্য জিল্লুর রহমান, ২ নং ইউপি সদস্য আবুল কালাম, ৫ নং ইউপি সদস্য নাজিম উদ্দীন, ১-২-৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য নাজমা আক্তার কান্দিগাও ইউনিয়নের ১ নং ইউপি সদস্য ইউসুফ আলী।

সুরমা-কুশিয়ারার ডাইক ভেঙে জকিগঞ্জে ৫০টি গ্রাম প্লাবিত

0

ভারতের বরাক নদী দিয়ে আসা পাহাড়ী ঢলে সিলেটের জকিগঞ্জে সুরমা-কুশিয়ারা নদীর কয়েকটি স্থানে ডাইক ভেঙে অন্ততপক্ষে ৪০/৫০ টি গ্রাম প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ উপজেলার বারহাল নিজগ্রামে, কাজলসার ইউপির আটগ্রামের নালুহাটি গ্রামে সুরমা নদীর ডাইক ও জকিগঞ্জ সদর ইউপির ছবড়িয়া, বাখরশাল, রারাই, খলাছড়া ইউপির ভূইয়ারমোড়া, বিরশ্রী ইউপির মাঝরগ্রামসহ কুশিয়ারা নদীর বিভিন্ন এলাকার ডাইক ভেঙে পানি লোকালয়ে ঢুকতে শুরু করে। তাছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার ডাইক উপচে নদীর পানি গ্রামে ঢুকার খবর পাওয়া গেছে।

গভীর রাতে আকস্মিক ভয়াবহ বন্যায় উপজেলার লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলেছেন। বসতঘরে পানি ঢুকে গেছে। গৃহপালিত পশু পাখি নিয়ে পড়েছেন বেকায়দায়। আবার কেউ কেউ পানিবন্দি অবস্থায় বাড়িতেই অবস্থান করছেন। বৃদ্ধ ও শিশুদের নিয়ে চরম বিপাকে পড়েছেন বন্যাকবলিত এলাকাগুলোর মানুষ।

বন্যা কবলিত এলাকার লোকজন অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের গাফলতির কারণে ডাইক ভেঙে বন্যা সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগে ডাইকের ঝুঁকিপূর্ণ স্থানে মেরামত করা হলে বন্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব ছিলো।

এ প্রসঙ্গে জকিগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসনিম জানান, ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে প্রধান করে উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিভিন্ন এলাকায় মোট ৫৫ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে।

বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ১৫ টন চাল ও ১০০ প্যাকেট শুকনো খাবার প্রাথমিকভাবে বরাদ্দ এসেছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন সর্তক রয়েছে। পানিবন্দি এলাকার লোকজন যেকোন তথ্য উপজেলা বন্যা কন্ট্রোল রুমে জানানোর জন্য তিনি অনুরোধ করেন।

হবিগঞ্জে দায়িত্ব পালনকালে প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

0

হবিগঞ্জ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. এমদাদুল হক নির্বাচনে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালনকালে মৃত্যু বরণ করেন। হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

বুধবার (২৯ মে) দুপুরে হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

মৃত মো. এমদাদুল হক হবিগঞ্জ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান, উপ-সহকারী প্রকৌশলী মো. এমদাদুল হক সদর উপজেলা পরিষদ নির্বাচনে শহরের উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, আজ বুধবার সকাল ৮টা থেকে হবিগঞ্জের তিন উপজেলাসহ সিলেট বিভাগের ১০ উপজেলায় নির্বাচনের ভোটগ্রহণ চল