Home Blog Page 208

কোটা আন্দোলন, আগামীকাল রোববার ছাত্র ধর্মঘট

0

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদ জানিয়ে শনিবার (৬ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলসহ কাছের কয়েকটি কলেজের শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন।

দুপুর ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা স্লোগান দিয়ে জড়ো হচ্ছেন। এ সময় ‘২০১৮ সালের পরিপত্র বাতিল করো’, ‘বাংলায় বৈষম্যের ঠাই নাই’সহ নানা স্লোগান দেন তারা।

এর আগে গত ৪ জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম আগামী তিনদিনের কর্মসূচি ঘোষণা করেন। শুক্রবার অনলাইনে-অফলাইনে জনসংযোগের ঘোষণার পাশাপাশি তিনি জানান, শনিবার বিকেল ৩টায় দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে মিছিল করা হবে। আগামীকাল রোববার সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালিত হবে। শনিবার বিক্ষোভ মিছিলের পর রোববারের মাঠের কর্মসূচি ঘোষিত হবে।

প্রসঙ্গত, গত ৫ জুন সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন করপোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে (৯ম থেকে ১৩তম গ্রেড) মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন উচ্চ আদালত। ওই দিন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী আন্দোলনে নামেন।

এ অবস্থায় আদালতের ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটির ওপর শুনানির জন্য ৬ জুলাই দিন নির্ধারণ করা হয়। তবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হয়, আপাতত আগের মতোই বহাল থাকছে মুক্তিযোদ্ধা কোটা।

জগন্নাথপুরে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

0

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে ঢাকা দক্ষিণখান থানার আশকোনা এলাকা থেকে ছেলে ও মেয়েকে আটক করে জগন্নাথপুর থানা পুলিশ। শুক্রবার (৫ জুলাই) সকালে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় জগন্নাথপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামী জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নলুয়া নোয়াগাওঁ গ্রামের সুলতান মিয়ার ছেলে জিহাদ মিয়া পার্শবর্তী রানীগঞ্জ ইউনিয়নের ১৬ বছর বয়সী এক কলেজ ছাত্রীকে নিয়ে জগন্নাথপুর পৌর এলাকার স্টিল ব্রিজ লার্নিং একাডেমীর সামন থেকে গত শনিবার সকালে পালিয়ে যায়। পরে অপহরিত ওই তরুণীর ভাই তানভির মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ সংশোধিত ২০০৩ এর ৭/৯(১)এর ৩০ ধারায় মামলা দায়ের করে। পরে জগন্নাথপুর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী উপ-পরিদর্শক রফিজুল মিয়া জানান, অপহরিত কলেজ ছাত্রীর ভাই বাদী হয়ে প্রথমে অপহরন অভিযোগ দায়ের করেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ সংশোধিত ২০০৩ এর ৭/৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করা হলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকা থেকে ভিকটিম সহ আসামীকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এক কলেজ ছাত্রীর ভাই আমাদের থানায় নারী ও শিশু নির্যাতন অভিযোগ করলে। আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে ভিকটিম সহ আসামীকে গ্রেফতার করে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে ও মেয়েকে চিকিৎসার জন্য সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিলেটে ১৩ লক্ষ ২৫ হাজার টাকার চোরাই চিনিসহ আটক ১

0

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেট গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে চিনি বোঝাই ২ টি নৌকা ২৬৫ বস্তা চিনিসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নির্দেশে শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে এসআই মো. জাহাঙ্গীর আলম নেতৃত্বে একটি আভিযানিক পুলিশ টিম গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের অন্তর্গত উত্তর প্রতাপপুর গ্রামে অভিযান পরিচালনা করে ২৬৫ বস্তা চিনি, চিনি বহনকারী ২ টি নৌকাসহ আবুল হয়াত নামের এক ব্যক্তিকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আবুল হায়াত (৩০) পশ্চিম জাফলং ইউনিয়নের লুনি হাওর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে। এসময় পলাতক আসামীদের ফেলে যাওয়া ২টি নৌকাসহ ২৬৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার পূর্বক আসামী আবুল হায়াতকে নিজ হেফাজতে নেন এসআই জাহাঙ্গীর আলম। উদ্ধারকৃত ভারতীয় চিনির সর্বমোট মুল্য ১৩ লক্ষ ২৫ হাজার টাকা। গোয়াইনঘাট থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে আটককৃত আবুল হায়াতকে প্রধান আসামি করে এবং ৫ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৪, তারিখ-০৫/০৭/২০২৪।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম বলেন, সিলেট জেলার পুলিশ সুপারের নির্দেশে গোয়াইনঘাট থানায় অপরাধ দমন, আসামী গ্রেফতার ও থানার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে গোয়াইনঘাট থানা পুলিশ। তাছাড়া গোয়াইনঘাট থানা এলাকায় সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট থানার এসআই জাহাঙ্গীর আলম একদল পুলিশ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামে অভিযান পরিচালনা করে ২৬৫ বস্তা চিনি, চিনি বহনকারী ২ টি নৌকাসহ আবুল হয়াত নামের এক ব্যক্তিকে আটক করেন। আটককৃত আবুল হায়াতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

এমদাদ রহমানের উদ্যোগে মাসব্যাপী ত্রাণ বিতরণের উদ্বোধন

0

আধুনিক ডেস্ক

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭জুলাই ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমানের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মাঝে মাসব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার সন্ধ্যায় কাজীটুলা স্কোর জোনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী ত্রান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে সুব্রত পুরকায়স্ত বলেন, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। সেইসাথে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমানসহ আপনাদেরকে ধন্যবাদ জানাই। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠার পর থেকেই দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে আসছে। করোনাকালিন সময়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী মানুষের পাশে ছিলো। সিলেটে ভয়াবহ বন্যায়ও তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা হয়েছে মানবতার সেবা আমরা মানুষের জন্য রাজনীতি করি। মানুষের এই দুর্ভোগে আমরা প্রত্যেকে দাঁড়ানো উচিত।


এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, শাবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান খলিল,কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, লন্ডন মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাক্কুর আহমদ জনি,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, শাবিপ্রবির ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক, ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিদুল হক সৌমিক, যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সদস্য মেহরাজ ফাহমী, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, খাদিম নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল কালাম, সমাজ সেবী আব্দুল আহাদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সোহান দে প্রমুখ।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০হাজার কেজি চাল, ২ হাজার কেজি ডাল, ২হাজার কেজি পেয়াজ ও ২ হাজার লিটার তেল।

দক্ষিণ সুরমা সরকারি কলেজ এক মাস ধরে পানির নিচে

0

এম কে তুহিন
ঈদের ছুটি শেষে নগরীর বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু ঠিক উল্টো চিত্র দক্ষিণ সুরমা সরকারি কলেজের। ক্লাস শুরু তো হয়ইনি, কবে শুরু হবে সেটাও কেউ বলতে পারছেন না। পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে নগরীসহ পুরো সিলেট বিভাগে দেখা দেওয়া বন্যার কারণে প্রায় এক মাস ধরে পানির নিচে তলিয়ে আছে এ কলেজ। সামনে এইচএসসি পরীক্ষা কীভাবে কী করবেন কিছুই বুঝে উঠতে পারছে না কলেজ কর্তৃপক্ষ। এমনকি এই কলেজে ডিগ্রি পরীক্ষার কেন্দ্র ছিল কিন্তু পানির কারণে ডিগ্রি পরীক্ষা অন্য কলেজে স্থানান্তর করা হয়েছে।
দুই দফা বন্যার ধকল পেরিয়ে সিলেট এখন তৃতীয় দফা বন্যার মুখোমুখি। সিলেট নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় সময়ে সময়ে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দক্ষিণ সুরমা কলেজের পানি ফটক ছেড়ে যায়নি। তিন জুন থেকে পানির মাঝেই দাঁড়িয়ে আছে দক্ষিণ সুরমা কলেজ। এতদিন ফটক পর্যন্ত পানি আটকে থাকলেও সোমবারের বৃষ্টিতে কলেজ ক্যাম্পাসও পানির নিচে তলিয়ে গেছে। এই বন্যার কারণে বৃহস্পতিবার পর্যন্ত কলেজে ক্লাস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সামনে পরীক্ষা তাই অফিস কার্যক্রম চালিয়ে যেতেই হচ্ছে। কলেজের শিক্ষক ও অফিস কর্মচারীরা নোংরা পানিকে সঙ্গী করেই অফিস করছেন।
শিক্ষার্থীদেরও যে ভোগান্তি পোহাতে হচ্ছে না তা নয়। প্রবেশপত্র সংগ্রহ করতে এইচএসসি পরীক্ষার্থীদের এই পানি ডিঙিয়েই কলেজে আসতে হচ্ছে। এ কারণে বেশি বিপাকে পড়তে হচ্ছে মেয়ে পরীক্ষার্থীদের। কলেজের প্রধান ফটক থেকে রিকশায় করে ভেতরে যেতে হচেছ তাদের। জরুরি কাজে কলেজে আসা শিক্ষার্থীরাও হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন। সামনেই পরীক্ষা কিন্তু এই পানির মধ্যে সিট বণ্টন নিয়েও সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মো. মতিউর রহমান। এছাড়া এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা দক্ষিণ সুরমা সরকারি কলেজে সুযোগ পেয়েছেন তারা নিজের কলেজ ক্যাম্পাস দেখতে এসেও পানি ছাড়া আর কিছুই দেখার পাচ্ছে না।
কলেজে ফরম জমা দিতে আসা শিক্ষার্থী আল আমিন বলেন, গকত কয়েকদিন ধরে কলেজে ক্যাম্পাস পানিতে নিমজ্জিত। যাওয়া আসাতে অনেক কষ্ট।
এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র নিতে আসা শিক্ষার্থী রুহুল আমিন বলেন, আজকে আমি এইচএসসি পরীক্ষার এডমিটকার্ড নিতে কলেজে আসছি। এটা খুবই বাজে অবস্থা। এই পানিতে পায়ের অনেক সমস্যা হতে পারে। আরেক পরীক্ষার্থী ইমন বলেন, আমাদের জন্য খুব দুর্ভোগের ব্যাপার। কলেজ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করেননি। আরেক শিক্ষার্থী বলেন, প্রয়োজন থাকায় বাধ্য হয়েই সকলকে নোংরা পানি ডিঙিয়ে কলেজে প্রবেশ করতে হচ্ছে। কর্তৃপক্ষের উচিত বালু উচু করে দিয়ে যাতায়াতের সুবিধা করে দেওয়া।
কলেজের দর্শন বিভগের প্রভাষক মো. মুহিবুর রহমান জানান, বন্যার পানিতে কলেজের রাস্তা, আঙ্গিনা এমনকি ক্লাসরুম পর্যন্ত পানির নিচে ডুবে আছে। পানিবন্দি থাকায় কলেজেব বিভিন্ন পরীক্ষা নিতে অনেক বিঘ্ন ঘটছে। আমাদের কলেজ ২৩ জুন খোলার কথা ছিলো কিন্তু রাস্তা পানির নিচে থাকার কারণে এরই মাঝে পাঠদান কার্যক্রম দুইবার পেছানো হয়েছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এমনটা হচ্ছে। আমরা আশা করি প্রশাসন ও দায়িত্বশীল যারা আছেন তারা ভূমিকা রাখবেন। আগামী ৯ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা নেওয়াটাও অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে দাড়িয়েছে।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মতিউর রহমান বলেন, বন্যার কারণে আমরা ক্লাস কার্যক্রম বন্ধ রেখেছি। আগামী ৪ জুলাই পর্যন্ত পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। তারপর পরিস্থিতির উন্নতি হলে শ্রেণী কার্যক্রম শুরু করবো না হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত স্থগিত রাখবো।
২০২২ সাল থেকে কলেজটি বন্যার মুখে পড়ছে জানিয়ে তিনি বলেন, এবার দুইদফা বন্যা কবলিত হওয়ায় আমাদের ছাত্র-ছাত্রীদেরও অনেক ক্ষতি হচ্ছে। ক্লাস করতে পাচ্ছে না এবং পরীক্ষাও বিঘ্নিত হচ্ছে। একটি পরীক্ষা অন্যত্র নেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট বণ্টনেও অনেক সমস্যা হচ্ছে। বন্যা পরিস্থিতির উত্তরণ না হলে পরীক্ষা নেওয়া এবং ছাত্র-ছাত্রীদের ক্লাস কার্যক্রমের সমস্যা সহজে সমাধান হবে বলে মনে হয় না। তবে ক্লাস কার্যক্রম বন্ধ থাকলেও আমরা অফিস করছি নিয়মিত। ২ থেকে ৩ ফিট পানি অতিক্রম করেও আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যদি বন্যা পরিস্থিতি এভাবে থাকে তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ চালিয়ে যাবো এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য যে নির্দেশনা থাকবে সে অনুযায়ী ব্যবস্থা নেব।

টানা বৃষ্টিতে ৩য় দফা জৈন্তাপুরের নিম্নাঞ্চল প্লাবিত

0

জৈন্তাপুর প্রতিনিধি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে আবারও প্লাবিত হয়েছে জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চল। গতকাল রবিবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি ও পাহাড়ী ঢলে ইতিমধ্যে উপজেলার নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় ঢলের পানি প্রবেশ করছে।

সোমবার ( ১লা জুলাই) বিকাল ৩টায় উপজেলার, কাপনা, সারী, বড়গাং ও রাংপানি নদীতে প্রবল স্রোতের ফলে মানুষের বাড়িঘরে পানি প্রবেশ করছে। ঘন্টা খানেকের মধ্যে সবগুলো নদীর তীরবর্তী এলাকা পানি ছুঁইছুঁই এমন কি বহু ঘরবাড়িতে হাটু পানি।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের দেয়া তথ্যমতে বেলা ১১:৩০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার সারী নদীর পানি বিপদসীমার কাছা-কাছি প্রবাহিত হচ্ছিলো। তবে ভারীবৃষ্টিপাত অব্যাহত থাকলে সন্ধ্যার মধ্যে বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওড়, লক্ষিপুর, বিরাইমারা,গরেরপাড়,কদমখাল, খাড়ুবিল,ডুলটিরপাড়, চাতলারপাড়, বাওনহাওড় শেওলারটুক ও নিজপাট ইউনিয়নে লামাপাড়া, বন্দরহাটী, মেঘলি, ফুলবাড়ী, ঘিলাতৈল, বাইরাখেল, ডিবিরহাওড় সহ নদী ও তার নিকটবর্তী এলাকার নিম্মাঞ্চলে বন্যার পানি প্রবেশ করছে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেয়া তথ্য অনুযায়ী গত ৭২ ঘন্টায় মেঘালয়ের চেরাপুঞ্জিতে ৬৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী তিনদিনে ৯৪৯ মিলিমিটার বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। সে অনুযায়ী সিলেটের জৈন্তাপুর উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশংকা দেখা দিয়েছে।

এদিকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, চলতি মৌসুমে উপজেলায় দুইদফা বন্যা হয়েছে। পূর্ব প্রস্তুতি অনুযায়ী উপজেলায় মোট ৪৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেই সাথে উপজেলা প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা বন্যার পরিস্থিতি মনিটরিং করছেন বলে তিনি জানান।

উমেদকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন

0

সিলেট নগরের শিবগঞ্জ এলাকার বাসিন্দা সাবেক মেম্বার মরহুম দলু মিয়ার ছেলে যুবনেতা উমেদুর রহমান উমেদকে গ্রেপ্তারের প্রতিবাদ ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বেলা ২টায় শিবগঞ্জ বাজারে সিলেট-তামাবিল সড়কে সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের সবস্তরের মানুষের পক্ষ থেকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

২১নং ওয়ার্ডের সোনারপাড়া এলাকার বিশিষ্ট মুরুব্বি ফাতা মিয়ার সভাপতিত্বে এবং আলফুজ্জামান বকুল ও আফজাল হোসেন মান্নার পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, ‘উমেদুর রহমান উমেদকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

মানববন্ধনে বক্তব্য রাখেন- শফিক উদ্দিন, রানা মিয়া, মিনহাজ উদ্দিন মুসা, ফয়েজ উল কয়েছ, মোহন আহমদ, খায়েরুল ইসলাম খায়ের, শেখ সামাদ আহমদ, ছালেহ আহমদ, নূরে আলম ও ইফজালুর রহমান প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন- এলাকার বিশিষ্ট মুরুব্বি আহমদ হোসেন, আব্দুল মালিক সেকু, ইসলাম উদ্দিন, শেফুল আহমদ, জুনেদ আহমদ জামাল, শরীফ আহমদ, ওয়ালিদ হোসেন, সুমন আহমদ, রাজ্জাক আহমদ, শাহীন আহমদ, করুণাময় সিংহ, মোস্তফা কামাল ফরহাদ, আলী আহমদ আলম, মাহফুজ উস সামাদ চৌধুরী, নজরুল ইসলাম, তারেক আহমদ, সাঈদুর রহমান কয়েছ, আব্দুস সামাল, সাইফুল আহমদ, হাবিবুল বাশার হাবিবসহ দল-মত নির্বিশেষে ওয়ার্ডের সর্বস্তরের মানুষ।

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

0

সিলেটের মোগলাবাজারে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ২ বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (২৬ জুন)পনে ৭ টার দিকে মোগলাবাজারে চট্রগ্রাম থেকে সিলেট আসার পথে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ২ বগি লাইনচ্যুত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে সিলেট জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি শেখ শরিফুল ইসলাম।
তিনি বলেন, চট্রগ্রাম থেকে সিলেট আসার পথে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ২ বগি লাইনচ্যুত হয়েছে। বগি উদ্ধারের জন্য কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসছে।
সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, চট্রগ্রাম থেকে সিলেট আসার পথে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
তিনি আরো বলেন, ঢাকা থেকে কালনী এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস দুটি ট্রেন সিলেট আসার কথা থাকলেও ট্রেন লাইনচ্যুত হওয়া আটকা পড়েছে।

প্রশ্নবিদ্ধ ছিনতাই মামলাসহ ১৪ মামলার আসামী কারাবন্দি উমেদ

0

সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উমেদুর রহমান উমেদকে মহানগর গোয়েন্দা পুলিশ ৫ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। এরপর কারাবন্দি উমেদকে মহানগর পুলিশের শাহপরাণ, বিমানবন্দর, কোতোয়ালি ও জালালাবাদ থানার একটি প্রশ্নবিদ্ধ ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে যুবদল নেতা উমেদকে ১৪টি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছ।
গত বৃহস্পতিবার (৬ জুন) মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর শাহী ঈদগাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরদিন শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারগারে পাঠায় পুলিশ।
উমেদের আইনজীবী অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক বলেন, এ পর্যন্ত যতটি মামলায় কারাবন্দি যুবদল নেতা উমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে সবকটি রাজনৈতিক মামলা। এসব মামলার কোন ভিত্তি নেই। মামলার এজহার নামীয় আসামী হিসেবে উমেদের নাম নেই। তাকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে ৫টি মামলায়। এরপর তাকে একে একে ১৪ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা এসব মামলায় আইনী লড়াই চালিয়ে ইতোমধ্যে সফল হয়েছি।
তিনি বলেন, ২০২৩ সালে জালালাবাদ থানাধীন পাঠানটুলা এলাকায় একজন মহিলা প্রবাসী ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনায় প্রবাসী মহিলা অজ্ঞাত আসামী করে জালালাবাদ থানায় ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেট কারের নাম্বার উল্লেখ করে মামলা করেন। এছাড়া পুলিশ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজও আদালতে দাখিল করে। গাড়ীর নাম্বার যাচাই করে দেখা গেছে ছিনতাইকাজে ব্যবহৃত গাড়িটি মৌলভীবাজার প্রাইম ব্যাংকের নামে। এতে প্রতীয়মান হয় তদন্ত কর্মকর্তা ভিন্নখাতে মামলাটি নেয়ার জন্য যুবদল নেতা উমেদকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি আদালতে ৫দিনের রিমান্ডের আবেদন করেন। গত বৃহস্পতিবার আদালতে রিমান্ড শুনানি হলে আমরা সার্বিক বিষয় আদালতে উপস্থাপন করার পর আদালত রিমান্ড না মঞ্জুর করেন।
বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ছাত্রদলের রাজনীতি করে উমেদ এখন যুবদল নেতা। সে এখন আক্রোশের শিকার হয়ে একের পর এক মিথ্যা মামলায় নিয়ে কারাবন্দি।

ছিনতাই মামলায় উমেদকে গ্রেপ্তার দেখানো ও রিমান্ডের আবেদনের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মুহাম্মদ সহিদুর রহমান জানান, জালালাবাদ থানার ছিনতাই মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। উমেদ ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তদন্ত কাজ চলছে। তদন্তাধীন বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।

আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ২৮ মে জালালাবাদ থানাধীন পাঠানটুলা এলাকায় লন্ডন প্রবাসী মমজান বিবি (৮৮) নামের এক মহিলার কাছ থেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় ৩জন ছিনতাইকারী। ছিনতাইকৃত স্বর্ণের বাজারমূল্য ৪ লাখ ৮৫ হাজার টাকা বলে মামলার এজহারে উল্লেখ করেন তিনি। এছাড়া ছিনতাইকারীরা ছিনতাইকাজে ব্যবহার করে একটি কার (ঢাকা মেট্রো গ-১৪-৪৮২১)। যে কারটি মৌলভীবাজার প্রাইম ব্যাংকের নামে বিআরটিএ তালিকাভুক্ত। এই মামলায় গত ৮ জুন মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মুহাম্মদ সহিদুর রহমান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে যুবদল নেতা উমেদকে রহস্যজনক কারণে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

0

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সোমবার বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনজাত করা হয়। একই সাথে জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-কোষাধ্যক্ষ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুর রউফ, টিটন মল্লিক, জাহাঙ্গীর মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল জলিল, ফয়জুর রহমান শাকিল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলা উদ্দিন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আয়াত আলী প্রিন্স, দিহান আহমদ হারুন, জেলা স্বেচ্ছাসেবক দলনেতা শাকিল খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সালাম আজাদ, নুরেছ আহমদ, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিনহাজ শামসি, জেলা স্বেচ্ছাসেবক দলনেতা লায়েক আহমদ, শাহরিয়ার ইমন, গোয়াইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা এম. এ মতিন, সালমান আহমদ প্রমুখ।