Home Blog Page 187

‘বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের কাছে’

0

আধুনিক ডেস্ক:

বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে। এ ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। একসময় ক্ষুদ্রঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, ১৯৭৪ থেকে ২০২৫ এক অভূতপূর্ব যাত্রা বাংলাদেশের। স্বল্প সময়ে অনেকটা পথ পাড়ি দিয়েছে এই দেশ।

তিনি বলেন, তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে। তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না। সেই নতুন বিশ্ব গড়তে এখন থেকেই উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে ব্যবসা করা শুধু এ দেশেই বিনিয়োগ নয়, বরং এর অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া।

তিনি আরও বলেন, দরিদ্র জনগোষ্ঠীর উন্নতির ফ্রেমওয়ার্ক তৈরির মাধ্যমেই সম্ভব দারিদ্র্য বিমোচন। আর সামাজিক ব্যবসার আদর্শ স্থান বাংলাদেশ। এছাড়াও কার্বন নিঃসরণ বাদ দিয়ে নতুন সভ্যতা গড়তে আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সভ্যতা আত্মবিধ্বংসী।

বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী এ বিনিয়োগ সম্মেলন গত ৭ এপ্রিল শুরু হলেও আজ প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন।

এর আগে সকাল ১০ টার দিকে প্রধান উপদেষ্টা বিনিয়োগ সম্মেলনের অনুষ্ঠানে যোগ দেন। বিনিয়োগে অবদান রাখার জন্য চার ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- ওয়ালটন (দেশি বিনিয়োগকারী) বিকাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ফেব্রিকস। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাং-কে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়।

জৈন্তাপুরে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

জৈন্তাপুর প্রতিনিধি:

জৈন্তাপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পে অবস্থানরত সেনা সদস্যরা। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল ৪টা ৩০ মিনিটে জৈন্তাপুর উপজেলার হরিপুর সেনাক্যাম্পে ২৭ বীর ইউনিটের অধিনায়কের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ২৭ বীর ইউনিটের অধিনায়ক ছাড়াও উপস্থিত ছিলেন, ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত আরও চারজন অফিসার ও দুইজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)। অন্যদিকে সভায় অংশ নেন স্থানীয় পর্যায়ে কর্মরত ১৪ জন সাংবাদিক, যারা বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিনিধিত্ব করছেন।

দুই ঘণ্টাব্যাপী এই সভায় জৈন্তাপুর উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়। 

সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করা হয় এবং পারস্পরিক আস্থা ও যোগাযোগ আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভা শেষে সেনাবাহিনীর কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকর্মীদের পাশে থেকে তথ্য বিনিময় এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

এ ধরনের উদ্যোগে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা ও গণমাধ্যমের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে মত প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকরা।

তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ

0

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বুধবার (২ এপ্রিল) সকাল ১০টায় মহাসড়কের দুই পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ শুরু হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

অভিযানকালে হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর মাজহারুল ইসলাম নওশাদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিল। এছাড়াও, সিলেট বিভাগ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা, তামাবিল-সিলেট ছয় লেন প্রকল্পের কর্মকর্তারা এবং ভূমি অফিসের সার্ভেয়াররা উপস্থিত ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের নির্দেশনার পর অনেক ব্যবসায়ী তাদের দোকানপাট থেকে মালামাল সরিয়ে নেন এবং কিছু দোকানের টিনের অংশ খুলে ফেলেন। তবে, কিছু পাকা স্থাপনা থেকে যায়।

বুধবার সকালে শুরু হওয়া অভিযানে তাড়ুহাঁটি পয়েন্ট থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান বিরতিহীনভাবে চলছিল।

এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট-তামাবিল মহাসড়ক ছয় লেন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক ইকবাল হায়াৎ, সিলেট সড়ক ও জনপদের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সোলায়মান, উপ-সহকারী প্রকৌশলী শামীম আহমেদ, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক শংকর চন্দ্র দেবসহ জৈন্তাপুর ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে দখলকৃত জায়গা পুনরুদ্ধার ও মহাসড়কের প্রশস্তকরণ নিশ্চিত করতেই এ অভিযান পরিচালিত হয়েছে।

ভোলাগঞ্জ সাদাপাথরে ঘুরতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে কিশোরীর মৃত্যু

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথরে ঘুরতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে তাচ্ছিল নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার (আরএমও) ডাক্তার প্রভাকর রায়। তিনি বলেন, “প্রথমে বুকে তীব্র ব্যথা অনুভব করে এবং কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে যায়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। ইসিজি করে নিশ্চিত হই তিনি মারা গিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।” তার বাবা জানান, তাচ্ছিলের আগে থেকেই হার্টের সমস্যা ছিল।

আজ বুধবার (২ এপ্রিল) দুপুরবেলায় সাদাপাথর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তাচ্ছিল (১৪) সিলেটের জল্লার পাড় এলাকার বাসিন্দা প্রলয়ের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাচ্ছিল পরিবারসহ ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় ভ্রমণে গিয়েছিল। আনন্দঘন মুহূর্তের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। এই মর্মান্তিক ঘটনায় তাচ্ছিলের পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, তাচ্ছিলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্বপ্নীলের মায়ের বাঁচার আকুতি: উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন ১৫ লাখ টাকা

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী শ্রী কৃষ্ণ দাস স্বপ্নীলের মা সত্যবতী দাস দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় বর্তমানে তিনি গ্রামের বাড়িতে শয্যাশায়ী এবং তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন। তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা, যা তার দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব নয়। বন্ধুর মাকে বাঁচাতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা দেশবাসীর কাছে সহায়তার আবেদন জানিয়েছেন।

জানা যায়, সত্যবতী দাস ছোটবেলা থেকেই কোমরের নিচের দিকে একটি ফোঁড়ার সমস্যায় ভুগছিলেন, যা পরে টিউমারে রূপ নেয়। ২০১৭ সালে সিলেটের একটি হাসপাতালে প্রথম অপারেশন করা হয়। কিন্তু কিছু বছর পর সেটি আবারও ফিরে আসে এবং পরবর্তী সময়ে ক্যান্সার ধরা পড়ে।

চিকিৎসকরা জানিয়েছেন, ইনফেকশনের কারণে তার ক্যান্সার ট্রিটমেন্ট শুরু করা সম্ভব হয়নি। অর্থাভাবে একাধিকবার চিকিৎসা ব্যাহত হয়েছে এবং সর্বশেষ অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা প্রায় ১ লাখ টাকা সংগ্রহ করে গত ৭ জানুয়ারি তার চতুর্থ অপারেশন সম্পন্ন করেন। কিন্তু চিকিৎসকরা সতর্ক করেছেন যে দ্রুত ক্যান্সারের চিকিৎসা শুরু না করলে তার জীবন সংকটে পড়বে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় কিংবা দেশের বাইরে নিতে হবে। কিন্তু বর্তমান আর্থিক সংকটের কারণে এমনকি সিলেটেও চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে ১৫ লাখ টাকা প্রয়োজন, যা সংগ্রহ করা না গেলে চিকিৎসা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

স্বপ্নীল স্বপ্ন দেখে তার মা বেঁচে থাকবেন, কিন্তু তার একার পক্ষে এই বিশাল চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব নয়। বন্ধুর মায়ের জন্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা সহমর্মিতা প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে সহায়তার আবেদন জানিয়েছেন।

আপনার একটু সাহায্য স্বপ্নীলের মায়ের জীবন বাঁচাতে পারে।

সাহায্য পাঠানোর জন্য নিচের ব্যাংক ও মোবাইল ব্যাংকিং অপশন ব্যবহার করতে পারেন: একাউন্ট নাম শ্রী কৃষ্ঞ দাস, একাউন্ট নাম্বার: ২৩৯৩১০১০৫৪৪২৭ রাউটিং নম্বর : ১৭৫৯১২০২৩
পূবালী ব্যাংক। মোবাইল ব্যাংকিং: বিকাশ: ০১৫৭১৪৮৬০৯৪, নগদ: ০১৭০৬১৪৮০৪৯,রকেট: ০১৭০৬১৪৮০৪৯০

সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে সংঘর্ষের জেরে ওসমানীতে হামলা, আহত ৮

0

আধুনিক রিপোর্ট:


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন রোগীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) রাত ৯ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে সংঘটিত হামলায় নার্স ও পুলিশসহ ৪ জন আহত হয়েছেন৷

আহতরা হলেন, ওসমানীর নার্স জাহেদুল ইসলাম (২৮) ও দিলোয়ার হোসেন (২৪), উইমেন্স মেডিকেলের নার্স রাসেল আহমদ (২৮), পুলিশ সদস্য সুভাস দাশ (৩২)।

এ ঘটনায় পুলিশ তিনকে আটক করে নিয়ে যায়৷ আটকর হলেন, গিয়াস উদ্দিন রানা (৩৫), মোস্তাক হোসেন (২২) এবং আব্দুল রুহিন (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় ইফতারের পর সিগারেটের ধোঁয়া ছাড়াকে কেন্দ্র করে পথচারীদের মধ্যে বাদানুবাদ হয়। একপর্যায়ে সংঘর্ষ বাঁধলে ৪ জন আহত হোন৷ হামলাকারীদের কাউকে চেনা যায়নি। পরে আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।

কিছুক্ষণ পরেই হামলাকারীদের এক পক্ষ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন৷ একপর্যায়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগী, নার্স ও ব্রাদারদের ওপর হামলা চালায় বহিরাগতরা।

ওই সংঘর্ষে আহত হন, পরে শহীদুল ইসলাম (৩২), পুলিশ সদস্য সুভাস দাশ (৩২), জাবুর হোসেন (২৮), ফেরদৌস আহমদ (২৫), জাকির হোসেন (২৬)।

আহত পুলিশ সুভাস দাশ বলেন, হাসপাতালে মারামারি দেখে আমি এগিয়ে এলে পেশাগত দায়িত্ব পালনকালে পাবলিক ভেবে আমাকে মারধর করা হয়। আমি এখন আহত অবস্থায় ওসমানীতে ভর্তি আছি৷

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মাহবুবুর রহমান আধুনিক কাগজকে বলেন, সোমবার রাত আটটার দিকে চৌহাট্টা এলাকায় সংঘর্ষের পর আহতরা এসে ভর্তি হোন ওসমানীতে। আগের সংঘর্ষের জেরে বহিরাগতরা এসে আহতদের ক্যাজুয়ালটি বিভাগে এসে হামলা করে। এসময় নার্স ও ব্রাদাররা প্রতিহত করতে গেলে তাদেরকে মারধর করা হয়৷

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক আধুনিক কাগজকে বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তাৎক্ষণিক ওসমানী মেডিকেলের জরুরি বিভাগে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। দু দফা সংঘর্ষে অন্তত ৮জন আহত হয়েছেন৷ তিনজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুলাউড়ায় ১৪৪ ধারা ভঙ্গ, কৃষকদের ৫ লাখ টাকার আলু তুলে নিল আওয়ামী নেতারা

0

কুলাউড়া প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় আদালত কর্তৃক ১৪৪ ধারা অমান্য করে একাধিক কৃষকের মালিকানাধীন জমির প্রায় পাঁচ লাখ টাকার ফসল (আলু) তুলে নিল আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রতিবাদ করতে গিয়ে দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। ভুক্তভোগী কৃষকরা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে ছুটে যায় কুলাউড়া থানা পুলিশের একটি দল।

শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের সাধনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ভুক্তভোগী কৃষকরা অভিযোগ তুলেন, হাজীপুর ইউনিয়ন বিএনপির প্রভাবশালী নেতা ফারুক আহমদ পান্না জড়িতদের মদদ দিচ্ছেন।

স্থানীয় এলাকা সূত্রে ও থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, হাজীপুর ইউনিয়নের সাধনপুর গ্রামে বাড়উগাঁও মৌজায় বিভিন্ন দাগে দুই একর কৃষি জমি থেকে সাধনপুর গ্রামের কৃষক মুহিবুর রহমান, নাইওর মিয়া, আব্দুল বাছিত বাচ্চু, আব্দুল গফুর, আব্দুস শহীদ, আব্দুল মন্নান, আব্দুল আজিজ, সাইফুল ইসলাম, ফয়সল মিয়া গংদের কৃষি জমি থেকে কয়েক দফায় জোরপূর্বক ফসল (আলু) তুলে নিয়ে যায় হরিচক গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান (৩৫), মৃত মুসলিম মিয়ার ছেলে দুই ছেলের মধ্যে দুই নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক খালিস মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর মিয়া (৪০) এর নেতৃত্বে তাদের সহযোগী সাধনপুর গ্রামের শাহিন মিয়া, আব্দুস সালাম সুরুজ, আব্দুর রশীদ, ছবদর আলী, আকমল ও ওয়াজিদ গং। এ ঘটনায় ভূমি দখলের অভিযোগ এনে গত ২৭ ফেব্রুয়ারি কৃষক মুহিবুর রহমান বাদী হয়ে ফজলুর রহমান গংয়ের বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নং- ৪৯/২০২৫) দায়ের করেন।

ওই মামলায় আদেশ দেয়া হয়, উল্লেখিত ভূমিতে ফজলুর রহমান ও কয়ছর মিয়া গং প্রবেশ করলে উভয়পক্ষের মধ্যে শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা রয়েছে। উভয়পক্ষকে বিরোধপূর্ণ ভূমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য বিজ্ঞ আদালতের নির্দেশে কুলাউড়া থানার এসআই মো. মুহিত মিয়া ১৪৪ ধারার নোটিশ জারি করেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে স্বেচ্ছাসেবকলীগ নেতা ফজলুর রহমান ও শ্রমিকলীগ নেতা কয়ছর মিয়া গং শনিবার সকালে মুহিবুর রহমান গংদের কৃষি জমিতে জোরপূর্বক লাঠিয়াল বাহিনী নিয়ে প্রবেশ করে কয়েক লাখ টাকার ফসল আলু তুলে নিয়ে যান। এরআগে গত ১১ মার্চ দুপুরে ফজলুর রহমান গং মুজিবুর রহমানের ছেলে লুৎফুর রহমান সুমনসহ স্থানীয় কৃষকদের মালিকানাধীন জমি থেকে জোরপূর্বক মাটি কেটে মনু নদীর প্রতিরক্ষা বাঁধের কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার কারণ জানতে চাইলে প্রতিপক্ষের হামলায় আহত হন কৃষক লুৎফুর রহমান সুমন। পরে তিনি ফজলুর রহমান গংয়ের বিরুদ্ধে কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করেন। অন্যদিকে অবাধে মাটি কাটা ও কৃষি জমি থেকে ফসল আলু তুলার বিষয়ে বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের হামলায় মুহিবুর রহমানের ছেলে মাহবুব হোসাইন (৩০) আহত হন।

সাধনপুর গ্রামের কৃষক মুহিবুর রহমান, নাইওর মিয়া, লুৎফুর রহমান সুমনসহ আরো অনেক কৃষক বলেন, প্রতিপক্ষ আওয়ামীলীগের দোসর ফজলুর রহমান ও কয়ছর মিয়া গং এর সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে। তারা আমাদের মৌরসী জমি জোরপূর্বক দখল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। মনু নদীর চর এলাকায় আমাদের মৌরসী জমিতে আমরা আলুসহ বিভিন্ন ফসল চাষাবাদ করি। ফসলি জমি থেকে ফসল উত্তোলনের সময় আমাদের বাঁধা দেয় প্রতিপক্ষরা। কারণ জানতে চাইলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ওই ঘটনায় কুলাউড়া থানা ও বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। পরে আদালত থেকে ১৪৪ জারি করা হলেও প্রতিপক্ষরা আমাদের ফসলি জমি থেকে প্রায় ৪০০ মণ আলু তুলে নিয়ে যায় যার বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। কিন্তু পুলিশ তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। আমাদের হাজীপুর ইউনিয়নে বিএনপি নেতা পান্না প্রতিপক্ষদের মদদ দিচ্ছেন। আমরা ফসল কাটা ও মাটি কাটার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
জানতে চাইলে বিএনপি নেতা ফারুক আহমদ পান্না বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। আসন্ন হাজীপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে একটি বিশেষ মহল আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। তবে, কৃষকদের জমি থেকে ফসল লুটের বিষয়টি খুবই দুঃখজনক। যারা কৃষকদের জমি থেকে ফসল ও মাটি কেটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে বলেছি। ইউনিয়নের বিভিন্ন এলাকায় যারা আওয়ামীলীগের দোসর থেকে বিগত সময়ে বিভিন্ন অপকর্মসহ মানুষের ওপর জুলুম নির্যাতন করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করা হউক।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আল-আমিন সরকার বলেন, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে মনু নদীর প্রতিরক্ষা বাঁধের কাজ সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেয়া হয়েছে। এখন ঠিকাদার যদি কৃষকদের জমি থেকে ক্ষতিপূরণ ছাড়া মাটি নিয়ে থাকে তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে। আর কৃষকের জমির মালিকানা থাকলে তাকে অবশ্যই ক্ষতিপূরণের টাকা দেয়া হবে।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মুহিত মিয়া বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ থাকায় আদালতের নির্দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য বিরোধপূর্ণ জায়গায় ১৪৪ ধারার নোটিশ দুইপক্ষকে দিয়েছি। নোটিশ ভঙ্গকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, জায়গা-জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির বিষয়টি আদালতের এখতিয়ার। কিন্তু ওই জমি নিয়ে ফৌজধারীর বিষয়টি আমরা দেখবো। কৃষকদের জমি থেকে আলু তুলার অভিযোগ পেয়েছি, জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, কৃষকদের মালিকানাধীন জমি থেকে এভাবে কেউ মাটি কেটে নিতে পারবে না। কৃষকদের পক্ষে লিখিত অভিযোগ পেলে মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

লন্ডন প্রবাসী সৈয়দ আতাউর রহমানের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ

0


লন্ডন প্রবাসী সৈয়দ আতাউর রহমানের ব্যক্তিগত উদ্যোগে বাগবাড়ি এলাকায় দরিদ্র, অসহায় ও শ্রমজীবী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে প্রায় দেড় শতাধিক পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর প্রার্থী সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, রমজান মাসে রোজা রেখে অসহায় শ্রমজীবী মানুষের জন্য কাজ করা অত্যন্ত কঠিন একটি বিষয়। এই বিশেষ মাসে যখন সবাই নিজেকে আত্মসমালোচনা এবং আত্মশুদ্ধির মধ্যে নিয়ে আসে, তখন আমাদের উচিত প্রতিবেশীদের সাহায্য করা। গরীব ও অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করা এবং তাদের পাশে দাঁড়ানো, যেহেতু তারা এই সময়ে অত্যন্ত কষ্টের মধ্যে আছেন। রোজা রাখা অবস্থায় তাদের জন্য পর্যাপ্ত খাদ্য এবং জীবনযাত্রার উপকরণ জোগানো অনেক সময়ই কঠিন হয়ে পড়ে।

ত্রাণ সামগ্রীর মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল। অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগী পরিবারগুলোর সদস্যরা সৈয়দ আতাউর রহমান ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের ত্রাণ সহায়তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রমজান মাসে রোজা রেখে কাজ করা অনেক কঠিন হয়ে পড়ে এই সময় এমন সহযোগিতা আমাদের অনেক বড় উপকারে আসে।

এসময় উপস্থিত ছিলেন আব্দুর রফিল ও সৈয়দ সা’দ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গার্ডিয়ান অ্যাসোসিয়েশন অব স্পেশাল চাইল্ড এর কার্যালয় উদ্বোধন

0

আধুনিক কাগজ:

অটিস্টিক শিশুদের অভিভাবকদের সংগঠন গার্ডিয়ান এসোসিয়েশন অব স্পেশাল চাইল্ড ( জিএএসসি) এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে দক্ষিণ সুরমার আলমপুরে প্রধান অতিথি হিসেবে কার্যালয় উদ্বোধন করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় মঈন উদ্দিন বলেন, বিশেষ এই শিশুদের প্রতি আলাদা নজর রাখতে হয়। সমাজের মূল স্রোত থেকে এই শিশুদের কোনোভাবেই বিচ্ছিন্ন করা যায় না। শিশুদের অভিভাবকরা সীমাহীন কষ্ট করে তাদের সন্তানদের লালন পালন করেন। তাই সমাজের উচিত এইসব অভিভাকদের সহযোগিতায় এগিয়ে আসা। এক্ষেত্রে রাষ্ট্রেরও অনেক দায়িত্ব রয়েছে। রাষ্ট্র এগিয়ে আসলে বিশেষ শিশুদের অভিভাবকদের অনেক কাজ সহজ হয়ে যাবে।

জিএএসসির সভাপতি মো জমির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি আবদুল আলিম ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এনাম, দপ্তর সম্পাদক আবদুল মুমিন, বেলাল আহমদ, মাসুমা খানম, ফরিদা বেগম, ব্যবসায়ী নজরুল হোসেইন, গোটাটিকর পূর্ব পাড়া জামে মসজিদের মোতওয়াল্লী আক্তার হোসেন, খলিলুর রহমান, ইউসুফ আলী, শামীম আহমদ প্রমুখ । মাসুদ রানার পরিচালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন গোটাটিকর পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম রুহুল আমীন মারজান।

সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা

0

আধুনিক ডেস্ক:

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতস্ফূর্তঃ অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সিলেট জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় মহানগরের বারুতখানাস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠন, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।

সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক শ্যামল সিলেটের যুগ্ম বার্তা সম্পাদক, বাংলানিউজের ব্যুরো ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহসভাপতি ডেইলি নিউএজ’র স্টাফ করসপনডেন্ট (সিলেট) মনিরুজ্জামান মনির।

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম- সেবা) বলেন- পবিত্র রমজান মাসে ইফতার ভ্রাতৃত্ব বন্ধনে গুরুত্ব রাখে। জেলা প্রেসক্লাবের ইফতার আয়োজনের মাধ্যম বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যে সংযোগ তৈীর হয়েছে, তা দৃষ্টান্তমূলক। ক্লাবের প্রত্যেক সদস্য এ অঞ্চলের মানুষের জন্য এবং দেশের উন্নয়র্নে তাদের কলম চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্য সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন- সৈনিকরা সব সময় দেশ ও জাতির কল্যাণে কলম স্বোচ্ছার ছিলেন এবং থাকবেন। পরিবর্তিত পরিস্থিতি দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখবেন আশাবাদি তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন- বিগত সরকারের আমলে কী হয়েছে, মানুষ সেটা ভুলে যেতে চায়। নতুন বাংলাদেশ গড়তে সকলকে নব-উদ্যমে কাজ করে যেতে হবে। বিশেষ করে জেলা প্রেসক্লাবের সকল কলমসৈনিক লেখনীর মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারেন।

ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির ও সাবেক সাংসদ অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক (সিলেট) শাহ দিদার আলম চৌধুরী নবেল, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি), বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ এবং জামায়াতে ইসলামি সিলেট মহানগর শাখার নায়েবে আমির ডা. নুরুল ইসলাম বাবুল।

সম্মানিতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা প্রেসক্লাবের প্রধান নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট এ. কে. এম সামিউল আলম, সিলেট জেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও শ্যামল সিলেট’র সম্পাদক মন্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট মেট্রোপলিটন চেম্বারের কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম তুহিন, পূবালী ব্যাংক সিলেট শাখার ডিজিএম প্রদ্যুৎ কান্তি দাশ, সিলেট জেলা কর আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মুহাম্মদ ফজুলর রহমান শিপু, খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, ইসলামী আন্দোলন সিলেট মহানগর শাখার সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।

ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- ক্লাবের সাবেক সভাপতি হাসিনা বেগম চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক সাবেক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, দৈনিক উত্তরপূর্ব’র ভারপ্রাপ্ত সম্পাদক ফখরুল ইসলাম, ইউএনবি’র সিলেট জেলা প্রতিনিধি মোহাম্মদ মহসীন, দৈনিক সমকাল’র সিলেট ব্যুরো প্রধান মুকিত রহমানী ও সিনিয়র স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু।

আরও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বাসদ’র আহ্বায়ক আবু জাফর, জেলা বাসদ নেতা প্রণব পাল, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট (ইমজা)-এর সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা সেলিনা চৌধুরী, সভাপতি সুবর্ণা হামিদ, সিলেট ইবনে সিনা হাসপাতালের এজিএম ও হেড অব বিজনেস মোহাম্মদ ওবায়দুল হক, শাবিপ্রবি প্রেসক্লাবে সভাপতি জুবায়েদুল হক রবিন ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবে সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রাশেদ নেওয়াজ, ফুলকলি’র উপ-মহাব্যবস্থাপক খন্দকার জসিম উদ্দিন, রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি সুলতান আহমদ খান ও সাধারণ সম্পাদক খালেদ আহমদ, বিশিষ্ট সমাজসেবী ওলিউর রহমান এবং খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ প্রমুখ।
ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিমের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠান শেষে ইফতারের আগমুহুর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।

আলোচনা সভায় বক্তারা বলেন- ইফতার মাহফিল ধর্মীয় গন্ডিতে সীমাবদ্ধ নেই, হয়ে উঠেছে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে। যা দেশের স্বার্থে খুবই প্রয়োজন। ঐতিহ্যবাহী সিলেট জেলা প্রেসক্লাব এমনই এক আনন্দঘন ইফতারের আয়োজন করেছে।

বক্তারা আরও বলেন- জেলা প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্মারক। সিলেটের উন্নয়ন ও অগ্রগতিতে জেলা প্রেসক্লাব সদস্যদের বস্তুনিষ্ট সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেলা প্রেসক্লাবের প্রতি সকলের সর্বাত্মক সহযোগিতা থাকবে। ইফতার মাহফিলে সম্মানিত অতিথিরা জেলা প্রেসক্লাবের সঙ্গে তাদের চমৎকার সম্পর্কের বিষয়টি তুলে ধরে ক্লাব-কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

ইফতার মাহফিলে ক্লাব সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যুরো প্রধান ও দৈনিক যুগভেরীর যুগ্ম বার্তা সম্পাদক দেবাশীষ দেবু, চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, জৈন্তা বার্তার উপ সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্ত, বাংলাদেশ বেতার সিলেট আঞ্চলিক কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক শফিকুর রহমান চৌধুরী, নাগরিক টিভি ও যায়যায় দিনের ব্যুরো প্রধান কাইয়ুম উল্লাস, যুগান্তরের সিমিয়র স্টাফ ফটো সাংবাদিক মামুন হাসান, ক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক আধুনিক কাগজ’র প্রধান সম্পাদক-প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, আজকের সিলেটের সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, যুগভেরী’র সিনিয়র রিপোর্টার এমএ মালেক, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান মো. ফরিদ উদ্দিন আহমদ (সালমান ফরিদ), সিলেট প্রতিদিনের বার্তা সম্পাদক এনামুল কবীর,আলোকিত প্রতিদিনের শেখ লুৎফুর রহমান, জাগ্রত সিলেটের নির্বাহী সম্পাদক সুলতান সুমন, এটিএন বাংলা ইউকে’র সিলেট প্রতিনিধি এসএম রফিকুল ইসলাম সুজন, দৈনিক উত্তরপূর্ব’র স্টাফ রিপোর্টার ওলিউর রহমান, জিল্লুর রহমান জিলু, ফয়জুর রহমান এবং স্টাফ ফটো সাংবাদিক নুরুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক ইয়াহইয়া মারুফ, সিলেট ভিউ’র সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম কামাল ও সুব্রত দাস এবং সিনিয়র ফটো সাংবাদিক আনোয়ার হোসেন, বিডি নিউজের নিজস্ব প্রতিবেদক ভবরঞ্জন মৈত্র বাপ্পা, কালবেলার ব্যুরো প্রধান মিঠু দাস জয়, সিলেটের ডাকের নিজস্ব প্রতিবেদক সাদেক আহমদ আজাদ, মাইটিভি’র স্টাফ রিপোর্টার মৃনাল কান্তি দাস ও ক্যামেরা পার্সন শাহিন আহমদ, আধুনিক কাগজের নিজস্ব প্রতিবেদক জিকরুল ইসলাম, দৈনিক জাতীয় অর্থনীতির মোখলেছুর রহমান, শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার সোহাগ আহমদ, খোলা কাগজের সিলেট ব্যুরো প্রধান মুজাহিরুল ইসলাম রাহাত, চ্যানেল ২৪ টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আজহার উদ্দিন শিমুল, জৈন্তা বার্তার স্টাফ রিপোর্টার আশরাফ আহমদ, একাত্তরের কথার মফস্বল সম্পাদক মেহেদী হাসান মিজু, স্টাফ রিপোর্টার এ এস রায়হান ও হেনা বেগম, নিউজ ২৪ টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক নাজাদ আহমদ পুরকায়স্ত, সময় টিভির প্রাক্তণ রিপোর্টার জয়ন্ত কুমার দাস, সিলেট ভিউ২৪.কম সহকারি সম্পাদক পিংকু ধর, সিনিয়র সাব এডিটর শাকিলুজ্জামান, স্টাফ ফটো সাংবাদিক শহীদুল ইসলাম সবুজ, স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম মাহি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মোজাম্মেল হক, একাত্তর টিভির তারেক আহমদ, শ্যামল সিলেটের রায়হান উদ্দিন, ঢাকা পোস্টের সিলেট প্রতিনিধি মাসুদ আহমদ রণি, বার্তা ২৪.কম’র স্টাফ রিপোর্টার মো. মোশাহিদ আলী, শ্যামল সিলেটের ফটো সাংবাদিক রেজা রুবেল, আধুনিক কাগজের এম কে তুহিন প্রমুখ।

ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনসহ-সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব’র জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ, সহ-সাধারণ সম্পাদক ও ডেইলি সাউথ এশিয়ান টাইমস’র বিশেষ প্রতিনিধি রবি কিরণ সিংহ (মাইস্নাম রাজেশ), কোষাধ্যক্ষ ও দৈনিক জৈন্তাবার্তা’র বার্তা সম্পাদক আনন্দ সরকার, দপ্তর সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশ’র সিলেট প্রতিনিধি মো. আব্দুল আহাদ, ক্রীড়া-সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও এশিয়ান টেলিভিশন’র সিলেট প্রতিনিধি শাহজাহান সেলিম বুলবুল, প্রচার-প্রকাশনা সম্পাদক ও দৈনিক বাংলাদেশে খবর’র নিজস্ব প্রতিবেদক (সিলেট) মো. রেজাউল হক ডালিম, তথ্য-প্রযুক্তি সম্পাদক ও জাগোনিউজ২৪ডটকম’র সিলেট জেলা প্রতিনিধি জামিল আহমদ (আহমেদ জামিল), পাঠাগার সম্পাদক ও দৈনিক বণিকবার্তা’র সিলেট প্রতিনিধি মো. আলী আকবর চৌধুরী (কোহিনূর) এবং নির্বাহী সদস্য- দৈনিক শুভ প্রতিদিন’র সহকারী বার্তা সম্পাদক মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল), দৈনিক যুগভেরী’র স্টাফ ফটোগ্রাফার রনজিৎ কুমার সিংহ, দৈনিক প্রতিদিনের সংবাদ’র সিলেট প্রতিনিধি তুহিন আহমদ ও দৈনিক জাগ্রত সিলেট’র বার্তা সম্পাদক রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল)।