Homeসংবাদসিলেট জেলা প্রেসক্লাবের ইফতার...

সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা

আধুনিক ডেস্ক:

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতস্ফূর্তঃ অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সিলেট জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় মহানগরের বারুতখানাস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠন, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।

সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক শ্যামল সিলেটের যুগ্ম বার্তা সম্পাদক, বাংলানিউজের ব্যুরো ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহসভাপতি ডেইলি নিউএজ’র স্টাফ করসপনডেন্ট (সিলেট) মনিরুজ্জামান মনির।

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম- সেবা) বলেন- পবিত্র রমজান মাসে ইফতার ভ্রাতৃত্ব বন্ধনে গুরুত্ব রাখে। জেলা প্রেসক্লাবের ইফতার আয়োজনের মাধ্যম বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যে সংযোগ তৈীর হয়েছে, তা দৃষ্টান্তমূলক। ক্লাবের প্রত্যেক সদস্য এ অঞ্চলের মানুষের জন্য এবং দেশের উন্নয়র্নে তাদের কলম চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্য সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন- সৈনিকরা সব সময় দেশ ও জাতির কল্যাণে কলম স্বোচ্ছার ছিলেন এবং থাকবেন। পরিবর্তিত পরিস্থিতি দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখবেন আশাবাদি তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন- বিগত সরকারের আমলে কী হয়েছে, মানুষ সেটা ভুলে যেতে চায়। নতুন বাংলাদেশ গড়তে সকলকে নব-উদ্যমে কাজ করে যেতে হবে। বিশেষ করে জেলা প্রেসক্লাবের সকল কলমসৈনিক লেখনীর মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারেন।

ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির ও সাবেক সাংসদ অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক (সিলেট) শাহ দিদার আলম চৌধুরী নবেল, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি), বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ এবং জামায়াতে ইসলামি সিলেট মহানগর শাখার নায়েবে আমির ডা. নুরুল ইসলাম বাবুল।

সম্মানিতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা প্রেসক্লাবের প্রধান নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট এ. কে. এম সামিউল আলম, সিলেট জেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও শ্যামল সিলেট’র সম্পাদক মন্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট মেট্রোপলিটন চেম্বারের কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম তুহিন, পূবালী ব্যাংক সিলেট শাখার ডিজিএম প্রদ্যুৎ কান্তি দাশ, সিলেট জেলা কর আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মুহাম্মদ ফজুলর রহমান শিপু, খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, ইসলামী আন্দোলন সিলেট মহানগর শাখার সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।

ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- ক্লাবের সাবেক সভাপতি হাসিনা বেগম চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক সাবেক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, দৈনিক উত্তরপূর্ব’র ভারপ্রাপ্ত সম্পাদক ফখরুল ইসলাম, ইউএনবি’র সিলেট জেলা প্রতিনিধি মোহাম্মদ মহসীন, দৈনিক সমকাল’র সিলেট ব্যুরো প্রধান মুকিত রহমানী ও সিনিয়র স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু।

আরও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বাসদ’র আহ্বায়ক আবু জাফর, জেলা বাসদ নেতা প্রণব পাল, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট (ইমজা)-এর সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা সেলিনা চৌধুরী, সভাপতি সুবর্ণা হামিদ, সিলেট ইবনে সিনা হাসপাতালের এজিএম ও হেড অব বিজনেস মোহাম্মদ ওবায়দুল হক, শাবিপ্রবি প্রেসক্লাবে সভাপতি জুবায়েদুল হক রবিন ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবে সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রাশেদ নেওয়াজ, ফুলকলি’র উপ-মহাব্যবস্থাপক খন্দকার জসিম উদ্দিন, রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি সুলতান আহমদ খান ও সাধারণ সম্পাদক খালেদ আহমদ, বিশিষ্ট সমাজসেবী ওলিউর রহমান এবং খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ প্রমুখ।
ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিমের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠান শেষে ইফতারের আগমুহুর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।

আলোচনা সভায় বক্তারা বলেন- ইফতার মাহফিল ধর্মীয় গন্ডিতে সীমাবদ্ধ নেই, হয়ে উঠেছে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে। যা দেশের স্বার্থে খুবই প্রয়োজন। ঐতিহ্যবাহী সিলেট জেলা প্রেসক্লাব এমনই এক আনন্দঘন ইফতারের আয়োজন করেছে।

বক্তারা আরও বলেন- জেলা প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্মারক। সিলেটের উন্নয়ন ও অগ্রগতিতে জেলা প্রেসক্লাব সদস্যদের বস্তুনিষ্ট সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেলা প্রেসক্লাবের প্রতি সকলের সর্বাত্মক সহযোগিতা থাকবে। ইফতার মাহফিলে সম্মানিত অতিথিরা জেলা প্রেসক্লাবের সঙ্গে তাদের চমৎকার সম্পর্কের বিষয়টি তুলে ধরে ক্লাব-কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

ইফতার মাহফিলে ক্লাব সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যুরো প্রধান ও দৈনিক যুগভেরীর যুগ্ম বার্তা সম্পাদক দেবাশীষ দেবু, চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, জৈন্তা বার্তার উপ সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্ত, বাংলাদেশ বেতার সিলেট আঞ্চলিক কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক শফিকুর রহমান চৌধুরী, নাগরিক টিভি ও যায়যায় দিনের ব্যুরো প্রধান কাইয়ুম উল্লাস, যুগান্তরের সিমিয়র স্টাফ ফটো সাংবাদিক মামুন হাসান, ক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক আধুনিক কাগজ’র প্রধান সম্পাদক-প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, আজকের সিলেটের সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, যুগভেরী’র সিনিয়র রিপোর্টার এমএ মালেক, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান মো. ফরিদ উদ্দিন আহমদ (সালমান ফরিদ), সিলেট প্রতিদিনের বার্তা সম্পাদক এনামুল কবীর,আলোকিত প্রতিদিনের শেখ লুৎফুর রহমান, জাগ্রত সিলেটের নির্বাহী সম্পাদক সুলতান সুমন, এটিএন বাংলা ইউকে’র সিলেট প্রতিনিধি এসএম রফিকুল ইসলাম সুজন, দৈনিক উত্তরপূর্ব’র স্টাফ রিপোর্টার ওলিউর রহমান, জিল্লুর রহমান জিলু, ফয়জুর রহমান এবং স্টাফ ফটো সাংবাদিক নুরুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক ইয়াহইয়া মারুফ, সিলেট ভিউ’র সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম কামাল ও সুব্রত দাস এবং সিনিয়র ফটো সাংবাদিক আনোয়ার হোসেন, বিডি নিউজের নিজস্ব প্রতিবেদক ভবরঞ্জন মৈত্র বাপ্পা, কালবেলার ব্যুরো প্রধান মিঠু দাস জয়, সিলেটের ডাকের নিজস্ব প্রতিবেদক সাদেক আহমদ আজাদ, মাইটিভি’র স্টাফ রিপোর্টার মৃনাল কান্তি দাস ও ক্যামেরা পার্সন শাহিন আহমদ, আধুনিক কাগজের নিজস্ব প্রতিবেদক জিকরুল ইসলাম, দৈনিক জাতীয় অর্থনীতির মোখলেছুর রহমান, শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার সোহাগ আহমদ, খোলা কাগজের সিলেট ব্যুরো প্রধান মুজাহিরুল ইসলাম রাহাত, চ্যানেল ২৪ টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আজহার উদ্দিন শিমুল, জৈন্তা বার্তার স্টাফ রিপোর্টার আশরাফ আহমদ, একাত্তরের কথার মফস্বল সম্পাদক মেহেদী হাসান মিজু, স্টাফ রিপোর্টার এ এস রায়হান ও হেনা বেগম, নিউজ ২৪ টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক নাজাদ আহমদ পুরকায়স্ত, সময় টিভির প্রাক্তণ রিপোর্টার জয়ন্ত কুমার দাস, সিলেট ভিউ২৪.কম সহকারি সম্পাদক পিংকু ধর, সিনিয়র সাব এডিটর শাকিলুজ্জামান, স্টাফ ফটো সাংবাদিক শহীদুল ইসলাম সবুজ, স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম মাহি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মোজাম্মেল হক, একাত্তর টিভির তারেক আহমদ, শ্যামল সিলেটের রায়হান উদ্দিন, ঢাকা পোস্টের সিলেট প্রতিনিধি মাসুদ আহমদ রণি, বার্তা ২৪.কম’র স্টাফ রিপোর্টার মো. মোশাহিদ আলী, শ্যামল সিলেটের ফটো সাংবাদিক রেজা রুবেল, আধুনিক কাগজের এম কে তুহিন প্রমুখ।

ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনসহ-সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব’র জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ, সহ-সাধারণ সম্পাদক ও ডেইলি সাউথ এশিয়ান টাইমস’র বিশেষ প্রতিনিধি রবি কিরণ সিংহ (মাইস্নাম রাজেশ), কোষাধ্যক্ষ ও দৈনিক জৈন্তাবার্তা’র বার্তা সম্পাদক আনন্দ সরকার, দপ্তর সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশ’র সিলেট প্রতিনিধি মো. আব্দুল আহাদ, ক্রীড়া-সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও এশিয়ান টেলিভিশন’র সিলেট প্রতিনিধি শাহজাহান সেলিম বুলবুল, প্রচার-প্রকাশনা সম্পাদক ও দৈনিক বাংলাদেশে খবর’র নিজস্ব প্রতিবেদক (সিলেট) মো. রেজাউল হক ডালিম, তথ্য-প্রযুক্তি সম্পাদক ও জাগোনিউজ২৪ডটকম’র সিলেট জেলা প্রতিনিধি জামিল আহমদ (আহমেদ জামিল), পাঠাগার সম্পাদক ও দৈনিক বণিকবার্তা’র সিলেট প্রতিনিধি মো. আলী আকবর চৌধুরী (কোহিনূর) এবং নির্বাহী সদস্য- দৈনিক শুভ প্রতিদিন’র সহকারী বার্তা সম্পাদক মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল), দৈনিক যুগভেরী’র স্টাফ ফটোগ্রাফার রনজিৎ কুমার সিংহ, দৈনিক প্রতিদিনের সংবাদ’র সিলেট প্রতিনিধি তুহিন আহমদ ও দৈনিক জাগ্রত সিলেট’র বার্তা সম্পাদক রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল)।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিপ্রবি নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও অ্যালামনাই মিলনমেলা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত নটর ডেম কলেজের...

কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা ২৯ জুলাই, সময়সূচি প্রকাশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার...

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন

আধুনিক ডেস্ক :: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) আয়োজিত ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আধুনিক ডেস্ক ::দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার...

spot_img

পড়ুন

শাবিপ্রবি নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও অ্যালামনাই মিলনমেলা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত নটর ডেম কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রেশার্স ওয়েলকাম অ্যান্ড অ্যালামনাই মিট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ২৪ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড....

কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা ২৯ জুলাই, সময়সূচি প্রকাশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ, সময়, স্থান এবং প্রয়োজনীয় নির্দেশনা জানানো হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে...

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন

আধুনিক ডেস্ক :: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) আয়োজিত ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন হয়েছে। শুক্রবার সিলেট সরকারি মহিলা কলেজে আঞ্চলিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আধুনিক ডেস্ক ::দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র আজ বিকেল ৫টা ১ মিনিটে আমার কাছে জমা দেওয়া হয়েছে।...

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

আধুনিক ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র বিকেল...

৬০ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের ওপর ১০ শতাংশ

আধুনিক ডেস্ক ::বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমবিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন এই শুল্ক আরোপ করল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের এক নোটিশে নতুন এই শুল্ক ঘোষণা করা হয়। ঘোষিত শুল্কের হার ১০ থেকে...

ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে দুই ছেলে–মেয়েসহ বাংলাদেশি নারী নিহত

আধুনিক ডেস্ক :: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাঁর স্বামী ও আরেক ছেলে। গতকাল বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তানিয়া তাহমিনা (৪৫), তার ছেলে তাজবিক (১৯) ও মেয়ে সাদাফ...

শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। শুক্রবার (২৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক শোকবার্তায়...

গোলাপগঞ্জে সাবেক ছাত্রদল নেতা টিপুর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক প্রভাবশালী নেতা এমদাদ হোসেন টিপু। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় স্থানীয় একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় এমদাদ হোসেন টিপু আগামী উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত (সম্ভাব্য) চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার কথা...

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ উছমান গনিকে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে কোম্পানীগঞ্জ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। মোহাম্মদ উছমান গনি শেরপুর জেলার নকলা উপজেলার পূর্ব চিথলীয়া গ্রামের বাসিন্দা।...

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের

আধুনিক ডেস্ক :: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বুধবার দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বহিষ্কারের সিদ্ধান্ত বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়ে অবহিত করেছে দলটি। চিঠিতে জামায়াত বলেছে, সম্প্রতি সাতক্ষীরা–৪...

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

আধুনিক ডেস্ক :: পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদা ৩ জনসহ বাহিনীর ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি...