Home Blog Page 186

ইতালিতে ‘ক্রিমিনাল ল’ সেমিনার শেষে দেশে ফিরলেন এডভোকেট সুমন

0

শাল্লা প্রতিনিধি:

সুনামগঞ্জের কৃতিসন্তান এডভোকেট সুমন পুরকায়স্থ জাতিসংঘের আন্তঃআঞ্চলিক অপরাধ ও বিচার গবেষণা ইনস্টিটিউট এর আমন্ত্রণে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল’ বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করতে বিগত ১৪ই এপ্রিল ইতালির তুরিন শহরে যান৷

ইন্টান্যাশনাল ক্রিমিনাল ল’ সেমিনার ইতালির তুরিন শহরে অনুষ্ঠিত হয়।

এডভোকেট সুমন পুরকায়স্থ সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিধল গ্রামের প্রয়াত সুভাষ পুরকায়স্থের ছেলে।
তিনি বলেন, এ ধরনের সেমিনার একজন আইনজীবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন পেশায় অনেক কিছুই জানার প্রয়োজন হয়। সারা বিশ্ব থেকে আসা আইনজীবীদের সাথে সেমিনারে অংশগ্রহন করতে পেরে নিজেকে ধন্য মনে করেন৷ আন্তর্জাতিক সেমিনারে অর্জিত জ্ঞান একজন আইনজীবী তার নিজের দেশে প্রয়োগের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবতার সেবায় নিজেকে যুক্ত করে সমাজ তথা রাষ্ট্রের কল্যাণের পাশাপাশি নিজেকেও সমৃদ্ধি করা যায়।

তিনি আর ও বলেন, আজকের এই বিশ্বায়নের যুগে নিজেকে স্মার্ট হিসেবে তৈরী করার বিকল্প নেই। এডভোকেট সুমন পুরকায়স্থ ইতালি থেকে সফলভাবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল’ সেমিনার শেষ করে ২৭ এপ্রিল দিবাগত রাতে দেশে ফিরেন।

তিনি সবার আশীর্বাদ দোয়া ও ভালবাসা নিয়ে দেশ ও জাতির কল্যাণে আইন সেবায় মানুষকে আমৃত্যু সেবা দিয়ে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই রুবেল আহমেদ এহিয়া (২৫) খুন হয়েছেন। নিহত রুহেল আহমেদ এহিয়া একই গ্রামের মৃত হাজী আসিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৮ এপ্রিল) সকালে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ চলাকালীন সময়ে বড় ভাই জাকারিয়া ক্যাচি দিয়ে রুবেল আহমেদ এহিয়ার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়।

নিহত রুবেল আহমেদ এহিয়া সৌদি আরব প্রবাসী ছিলেন। পাঁচ বছর প্রবাসজীবন কাটিয়ে দেশে ফিরে আট মাস আগে তিনি বিয়ে করেন। এরপর পুনরায় তিন মাসের ছুটিতে দেশে আসেন। আগামী ৪ মে তার সৌদি আরবে ফেরার কথা ছিল।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ থেকেই এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাহাপুর সমাজকল্যান সংস্থার নতুন কমিটি গঠন

0

বাহাপুর সমাজকল্যান সংস্থার নতুন কমিটি গঠন ।

শুক্রবার বাহাপুর সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি ফজর আলী সাহেবের বাড়িতে গ্রামের সর্বসাধারণের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে রুহেল আহমদ’কে সভাপতি, মেহেদী হাসান মোহনকে সাধারণ সম্পাদক এবং কামরান আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উক্ত গ্রামের মুরব্বি বাবুল মিয়া,শহিদ রেজা,হাবিবুর রহমান,ময়নুল ইসলাম, শুয়েব আহমদ,হারিছ আলী, জাহেদ আহমদ, শাহজাহান মিয়া, নজরুল ইসলাম,নিটু মিয়া,কাওছার আহমদ, মুহিব উদ্দিন,আজিজুল ইসলাম,জুয়েল মিয়া,রাবেল আহমদ সহ অনেকে।

উক্ত সভায় বাবুল মিয়া সভাপতিত্বে ও নজরুল ইসলামের পরিচালনায় সাবেক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন ।

বাহাপুর সমাজকল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহেদ আহমদ বলেন, আমরা অনেক আশা করে স্বচ্ছ ও ক্লিন ইমেজের নেতৃত্ব বাচাই করেছি। আমরা আশা করি তারা তাদের দায়িত্ব পালন করে স্বচ্ছতার পরিচয় দিবে। অতীতের ন্যায় গ্রামের উন্নয়ন কাজ অব্যাহত থাকবে। গ্রামের যুব সমাজ মাদকমুক্ত, অসামাজিক কার্যকলাপ থেকে মুক্ত রাখতে গ্রামের সমাজকল্যাণ সংস্থার ভূমিকা অপরিসীম।

নবগঠিত কমিটির সভাপতি রুহেল আহমদ বলেন, আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা ঈমানের সহিত পালন করবো।

সাধারণ সম্পাদক মেহেদী হাসান মোহন বলেন, দীর্ঘ ১১ বছরের ঐতিহ্য ধরে রাখতে আমরা যুবসমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করে নতুন আঙ্গিকে বাহাপুর সমাজকল্যাণ সংস্থাকে বিশ্বের দরবারে তুলে ধরবো । শতভাগ শিক্ষিত বাহাপুর গ্রামের যুবসমাজ যেন পথভ্রষ্ট না হয় সে দিকে খেয়াল রেখে আমরা কাজ করব। উন্নয়ন কাজের পাশাপাশি সুন্দর ব্যবহার ও পরিচ্ছন্ন ক্যারিয়ার গড়তে যুবসমাজকে ইন্সপায়ার করে যাবো ইনশাআল্লাহ।

শাবিতে ৮ম আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন, ৮ দেশের গবেষকদের অংশগ্রহণ

0

শাবি প্রতিনিধি:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রযুক্তি গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা বিষয়ক তিন দিনব্যাপী অষ্টম আন্তর্জাতিক সম্মেলন। আগামী ২৪ থেকে ২৬ এপ্রিল শাবিপ্রবি ক্যাম্পাসে সম্মেলনটি চলবে। যেখানে ৮ টি দেশের ৪২টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রায় ৮০ জন শিক্ষক এবং ২৮৮ জন শিক্ষার্থী তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন আয়োজক কমিটি। এ সময় আসন্ন সম্মেলনের সভাপতি অধ্যাপক ড. রেজা সেলিম সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান,আগামী ২৪ এপ্রিল সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হবে ৮ম আন্তর্জাতিক সম্মেলন আইসিইআরআই-২০২৫ এর আনুষ্ঠানিকতা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তবর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ উপস্থিত থাকবেন । উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরী।

আয়োজক কমিটির সদস্যরা জানান, আন্তর্জাতিক সম্মেলনটির মূল উদ্দেশ্য প্রযুক্তি, গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে সাম্প্রতিক উদ্ভাবন। এছাড়া বৈজ্ঞানিক উন্নয়ন বিষয়ে দেশ-বিদেশের গবেষক, প্রকৌশলী, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও মতবিনিময়ের একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম তৈরি করা। একই সাথে শিক্ষা ও শিল্প খাতের মধ্যে একটি সুদৃঢ় ও কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলা।

সম্মেলনে চারটি প্রধান ট্র্যাক- আর্কিটেকচার সিভিল এন্ড এনভাইরনমেন্ট ইঞ্জিনিয়ারিং; কেমিক্যাল, পেট্রলিয়াম এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং; ইলেক্ট্রিক্যাল, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং; মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল এন্ড সাসটেইনেবল ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে গবেষণাপত্র আহ্বান করা হয়েছে। চারটি ট্র্যাকের আওতায় বিশ্বের আটটি দেশ-অস্ট্রেলিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, ভারত ও বাংলাদেশ-থেকে গবেষক ও শিক্ষাবিদরা মোট ৮৫৩টি গবেষণাপত্রের সারসংক্ষেপ জমা দেন।

প্রাপ্ত সারসংক্ষেপগুলোর ৩৬৮টি গবেষণাপত্র উপস্থাপনার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। নির্বাচিত গবেষণাপত্রসমূহ উপস্থাপনের জন্য সম্মেলনে মোট ৬৩টি টেকনিক্যাল সেশন আয়োজন করা হয়েছে, যেখানে দেশি ও আন্তর্জাতিক গবেষকবৃন্দ তাঁদের গবেষণার ফলাফল উপস্থাপন করবেন। সম্মেলনে নির্বাচিত গবেষণাপত্রসমূহ জার্নাল অফ ইঞ্জিনিয়ারিং রিসার্চ, ইনোভেশন এন্ড এডুকেশানের (জেইআরআইই) বিশেষ সংস্করণ এবং স্প্রিঙ্গার কনফারেন্স প্রসিডিংসে প্রকাশিত হবে।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে শাবির স্কুল অফ অ্যাপলাইড সায়েন্সস এন্ড টেকনোলোজি অনুষদের আয়োজনে দুই বছর পর পর অনুষ্ঠিত হয়ে আসছে আন্তর্জাতিক সম্মেলনটি। এবছর অষ্টমবারের মতো আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নকলনবিশ নিজাম আল-দ্বীন এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

0

১৫ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ

আধুনিক ডেস্ক:

সিলেট সিলেট সদর সাব-রেজিস্ট্রার অফিসের নকলনবিশ জনাব নিজাম আল-দ্বীন এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে সিলেট সদর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির ১৪৭ জন সদস্যের স্বাক্ষরিত লিখিত অভিযোগ করা হয়।

উল্লেখিত অভিযোগের প্রেক্ষিতে সুষ্ঠু তদন্ত ও মতামতসহ আগামী ১৫ কার্য দিবসের মধ্যে জেলা রেজিস্ট্রার মো. জহুরুল ইসলামের নিকট প্রতিবেদন প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) সিলেট জেলা রেজিস্টার মো. জহুরুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপর হামলায়, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেটের নিন্দা

0

আধুনিক ডেস্কঃ

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সেনাবাহিনীর নির্মম হামলার তীব্র নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সিলেট নগর শাখা।

রোববার এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি তানজিনা বেগম ও সাধারণ সম্পাদক আয়শা আক্তার বলেন, “২০২১ সালে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরুর পর থেকেই সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নানাবিধ সংকটে জর্জরিত। ২০২৩ সালে কলেজটি স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হলেও এখনো হাসপাতাল কার্যক্রম শুরু হয়নি। অথচ অবকাঠামো প্রস্তুত থাকা সত্ত্বেও ৫০০ শয্যার হাসপাতাল চালু না হওয়ায় শিক্ষার্থীরা ক্লিনিক্যাল ক্লাস ও হাতে-কলমে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।”

নেতৃবৃন্দ বলেন, “শিক্ষার্থীরা জুনের মধ্যেই হাসপাতাল চালু, পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিতকরণ, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও রেজিস্ট্রার নিয়োগ এবং জেলা সদর হাসপাতালে সপ্তাহে ছয়দিন ক্লিনিক্যাল ক্লাসের ব্যবস্থা করার দাবি জানিয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য অন্তত তিনটি বাসের ব্যবস্থা করাও জরুরি দাবি হিসেবে উঠে এসেছে।”

তারা আরও বলেন, “মেডিকেলের মতো গুরুত্বপূর্ণ শিক্ষায় হাতে-কলমে শিক্ষার অভাব শুধু শিক্ষার্থীদের সংকট নয়—এটি পুরো সমাজের স্বাস্থ্য সেবার ভবিষ্যতের জন্য হুমকি। এই ন্যায্য ও জনগুরুত্বপূর্ণ দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে, সেখানে সেনাবাহিনীর লাঠিচার্জ ও হকিস্টিক দিয়ে শিক্ষানবিশ চিকিৎসকদের উপর আক্রমণ নিঃসন্দেহে একটি স্বৈরাচারী রাষ্ট্রব্যবস্থার নগ্ন বহিঃপ্রকাশ।”

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, “এর আগেও শ্রমিকদের বকেয়া মজুরির দাবিতে, কুমিল্লা পলিটেকনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আন্দোলনে সেনাবাহিনী একই কায়দায় হামলা চালিয়েছে। জুলাই মাসের গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে যেভাবে এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল, আজ আবারও সেই দমন-পীড়ন সামরিক মোড়কে ফিরে আসছে।”

বিবৃতির শেষে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সিলেট নগর শাখা অবিলম্বে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান এবং এই দমন-পীড়নের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

ঈদ পর ডাফসার ১ম পুনর্মিলন; রেজিস্ট্রেশন শুরু আগামীকাল

0

শাবি প্রতিনিধিঃ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন (ডাফসা) প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে দুই দিনব্যাপী পুনর্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজক সূত্রে জানা গেছে, ঈদুল আযহার দ্বিতীয় ও তৃতীয় দিনে এই পুনর্মিলনীর আয়োজন করা হবে। এই পুনর্মিলনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আগামীকাল ২০ এপ্রিল থেকে, যা চলবে ৫ মে পর্যন্ত। অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতেই রেজিস্ট্রেশন করা যাবে।

ডাফসার আহবায়ক মো. জামাল উদ্দিন আশাবাদ ব্যক্ত করে বলেন, “ডাফসার পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এতে ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেকরা অংশ নিবেন বলে আমার বিশ্বাস।”
সংগঠনের সদস্যসচিব আবু সুফিয়ান জুয়েল বলেন, “দীর্ঘদিন পরে হলেও আমাদের স্কুলে প্রথমবারের মতো এমন আয়োজন হতে যাচ্ছে। এতে সবার সক্রিয় উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি।”

শাবির উন্নয়ন প্রকল্পে মান রক্ষার ওপর গুরুত্বারোপ উপ-উপাচার্যের

0

শাবি প্রতিনিধিঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘অধিকতর উন্নয়ন (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সভায় প্রকল্পের কাজের গুণগত মান রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন কাজের উপর অধিক গুরুত্বারোপ করার নির্দেশ দেন প্রকল্প সংশ্লিষ্টদের।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক সুরাইয়া ফারহানা, সিনিয়র সহকারী পরিচালক মো. আসিফ সিদ্দিক, সহকারী পরিচালক তানভীর মোর্শেদ ও মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা।

এসময় উপ-উপাচার্য বলেন, “বিল্ডিংয়ের কাজ এবং ব্যবহৃত মেটারিয়ালসের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না। প্রতিটি কাজ গুরুত্বের সঙ্গে সম্পন্ন করতে হবে। সাইট ইঞ্জিনিয়ারদের সব সময় সরেজমিনে উপস্থিত থাকতে হবে। আমি যেকোনো সময় সাইটে গিয়ে কাজ পরিদর্শন করতে পারি, তখন যেন তাদের উপস্থিতি নিশ্চিত থাকে।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে ভবনগুলো ব্যবহারের উপযোগী করে তোলা। এজন্য প্রতিটি ধাপে স্বচ্ছতা ও মান বজায় রাখা আবশ্যক। রড, সিমেন্ট ও বালির মতো প্রধান উপকরণে কোনোভাবেই মানের সঙ্গে আপস করা চলবে না।”

ঠিকাদারদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের কাজ যেন ভবিষ্যতে নিজেদের গর্ব করার মতো হয়। আমরা জুনের মধ্যে কাজের সন্তোষজনক অগ্রগতি দেখতে চাই। উন্নয়ন কার্যক্রমের বাস্তব চিত্র যেন দৃশ্যমান হয়, সেটাই আমাদের প্রত্যাশা।”

সভায় আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) জয়নাল ইসলাম চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস, উপ-রেজিস্ট্রার শাহীন আহমদ চৌধুরী এবং নির্বাহী প্রকৌশলী মো. তানজিম শামস প্রমুখ।

উল্লেখ্য, প্রকল্পের আওতায় ১০ তলা বিশিষ্ট ৪টি শিক্ষাভবন, ১টি ছাত্র ও ১টি ছাত্রী হল, ১টি প্রশাসনিক ভবন, ৪ তলা বিশিষ্ট ১টি ছাত্র হল মসজিদ, ১১ তলা বিশিষ্ট একটি শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার, ২ তলা বিশিষ্ট একটি সেন্ট্রাল ওয়ার্কশপ, এক কিলোমিটার রাস্তার দুই পাশে ২টি স্প্যান ব্রিজ এবং ১টি পাওয়ার স্টেশনের নির্মাণকাজ চলমান রয়েছে।

শাবিতে সমুদ্রবিজ্ঞান বিভাগের ‘অর্থনীতির অগ্রগতিতে সামুদ্রিক পরিকল্পনা’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে আগামী ১৫ ও ১৬ এপ্রিল দুই দিনব্যাপী “টেকসই নীল অর্থনীতির অগ্রগতিতে সামুদ্রিক পরিকল্পনা” শীর্ষক
আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন বিভাগটির আয়োজক কমিটির শিক্ষকবৃন্দ।

“বাংলাদেশের সুন্দরবন ম্যানগ্রোভ এবং সোয়াচ অফ নো গ্রাউন্ড সামুদ্রিক সংরক্ষিত এলাকার সমন্বিত ব্যবস্থাপনা” প্রকল্পের আওতায় এ সম্মেলনটি আয়োজিত হচ্ছে। এতে সার্বিক সহায়তা প্রদান করছে অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সম্পর্কিত জার্মান ফেডারেল মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে জার্মান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জিআইজেড) বাংলাদেশ বলে জানা যায়।

এই সম্মেলনে আটটি দেশের ২০০-এর অধিক অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন, যার মধ্যে থাকবেন নীতিনির্ধারক, গবেষক, শিক্ষাবিদ, শিল্প প্রতিনিধি, সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, এবং উপকূলীয় জেলে সম্প্রদায়ের প্রতিনিধিগণ।

সম্মেলনে মোট ১২৩টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে, যা সামুদ্রিক পরিকল্পনা ও টেকসই নীল অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন, জার্মান অ্যাম্বাসির ডেভেলপমেন্ট কোঅপারেশনের উপ-প্রধান মি. উলরিখ ক্লেপম্যান, ডেপুটি চিফ কনজারভেটর অফ ফরেস্ট মোঃ জাহেদুল কবির, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (সিলেট বিভাগ) মোঃ আশরাফুজ্জামান এবং (জিআইজেড) বাংলাদেশ এর জীববৈচিত্র্য সেক্টরের কমিশন ম্যানেজার ড. স্টেফান আলফ্রেড গ্রোনেওল্ড।

আয়োজকরা আশা করছেন, এই সম্মেলন সমুদ্র সম্পদ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি ও নীল অর্থনীতির টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা

0

কিহাক সাং পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি সম্মান সূচক নাগরিকত্ব

আধুনিক ডেস্ক:

বাংলাদেশের শিল্প খাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং বৈদেশিক আয়ে অবদানের স্বীকৃতিস্বরুপ কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেডে) পরিচালনাকারী প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে দেওয়া হয়েছে সম্মান সূচক নাগরিকত্ব।

চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী দিনে আজ বুধবার তার হাতে এই স্বীকৃতি তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এর মাধ্যমে একজন বিদেশি বিনিয়োগকারী হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখার জন্য তিনি পেলেন এই দেশের নাগরিক না হয়েও ‘সম্মানিত নাগরিক’ মর্যাদা।

এছাড়াও, বিনিয়োগে অবদান রাখার জন্য চারটি ক্যাটাগরিতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পুরস্কৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ওয়ালটন (দেশি বিনিয়োগকারী), বিকাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ফেব্রিকস।

বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যানকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সিহাক সাংয়ের হাতে নাগরিকত্বের প্রয়োজনীয় ডকুমেন্ট তুলে দেওয়া হয়।

বাংলাদেশের রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে কিহাক সাং তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত।’

কিহাক সাং বাংলাদেশে সর্বোচ্চ বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম। ১৯৮০ সাল থেকে তিনি বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছেন।

কিহাক সাংসহ মোট পাঁচজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ অবদানের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

উদ্ভাবনে-ফ্যাব্রিক লাগবে লিমিটেড, বিদেশী বিনিয়োগে-বিকাশ, স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে স্কয়ার ফার্মাসিটিক্যালস এবং ওয়ালটনকে এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে।

প্রধান উপদেষ্টা এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন, ইন্ডিটেক্সের সিইও অস্কার গার্সিয়া মাসেইরাস এবং অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বিনিয়োগ বাংলাদেশে বিনিয়োগ প্রসঙ্গে তাদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

কিহাক সাং বাংলাদেশের শিল্পের সঙ্গে যে তার যাত্রা শুরু করেছিলেন, এখন তা এক শিল্প সামাজ্যে রূপ নিয়েছে। শুধু তাই নয়, আশির দশকে বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তাদের মধ্যে তিনি ছিলেন প্রধম বিদেশি বিনিয়োগকারী।

ইয়াংওয়ান ১৯৮০ সালের মে মাসে টেক্সটাইল ও অ্যাপারেল রপ্তানি খাতে প্রথম বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে এবং এই শিল্পে নারী কর্মসংস্থানের পথিকৃৎ হিসেবে পরিচিত।