Home Blog Page 175

হাসিনা মানবজাতির কলঙ্ক, তাকে ক্ষমা করা যাবে না: মির্জা ফখরুল

0

২০২৪ সালের জুলাই–আগস্ট মাসের আন্দোলনে গুলি করে মানুষ হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘হাসিনা মানবজাতির কলঙ্ক। তাকে কোনো দিন ক্ষমা করা যাবে না। হাসিনা মায়েদের একটা কলঙ্ক। আমাদের প্রথম কাজ হবে, এদের বিচার করা।’রোববার (২০ জুলাই) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে ‘গণ–অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা; সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন মির্জা ফখরুল। জুলাই গণ–অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণের এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের প্রথম কাজ হবে, এদের বিচার করা। দ্বিতীয় কাজ হলো, পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা। যাঁরা আহত হয়ে আছে চোখ হারিয়েছেন, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না।’

শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়াতে বিএনপির পক্ষ থেকে একটি ফান্ড গঠন করা হবে বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরা দলের পক্ষ থেকে একটা ফান্ড রেইজ করব। এসব পরিবারকে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করব। ইতিমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান “আমরা বিএনপি পরিবার” সংগঠনের মাধ্যমে কাজটি করছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘ভিন্ন মত থাকবে। বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে। কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে। সবগুলোকে মিলিয়ে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে অনেক আগেই খালেদা জিয়া স্বপ্ন দেখেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা দিয়েছেন। বর্তমানে সংস্কারের যে প্রস্তাব আসছে, তার প্রতিটি প্রস্তাব ২০২২ সালে দিয়েছিল বিএনপি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা কতজন শহীদ হয়েছেন, কতজন নিহত হয়েছেন, আমরা কত ত্যাগ স্বীকার করেছি, কারা কী কাজ করেছি, এই বিতর্কে যেতে চাই না। কারণ ওটা মনে হয় স্বার্থপরতার একটা ব্যাপার আছে। আমার দায়িত্ব হচ্ছে জাতিকে ওপরে তুলতে হবে। যে প্রাণগুলো গেছে, যে জীবনগুলো গেছে, তাঁরা কিন্তু ঘোষণা দিয়েছেন আমরা এই ফ্যাসিস্টকে সরাব, জাতিকে স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। সে জন্য লক্ষ্য একটাই, আমরা একটা সত্যিকার অর্থে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই, আমরা আর দুর্নীতি চাই না, ঘুষ চাই না, হত্যা চাই না, নির্যাতন চাই না। মানুষ যেন স্বাধীনভাবে স্বস্তি নিয়ে চলতে পারে, সে ধরনের রাষ্ট্র চাই।’

২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারব বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। নির্বাচিত ওই সরকার শহীদদের মূল্যায়ন করবে, মর্যাদা দেবে, বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান শেষে জিয়া উদ্যানে জুলাই শহীদদের নামে প্রায় এক শ গাছ লাগানো হয়। প্রতিটি গাছে শহীদের নামফলক ঝুলিয়ে দেওয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’ ও কৃষক দলের পক্ষ থেকে জানানো হয়, সারা দেশে তারা দশ লাখের মতো গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে।

গোপালগঞ্জে তিন দিন কারফিউর পর আবার ১৪৪ ধারা জারি

0

আধুনিক ডেস্ক ::

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে তিন দিন কারফিউর পর আবার ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এক বিজ্ঞপ্তিতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, ‘গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তার জন্য রোববার (২০ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

এর আগে, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল, পরে রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ ছিল।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১৬ জুলাই এনসিপির সমাবেশ ঘিরে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতা, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। এরপর জেলা ম্যাজিস্ট্রেট প্রথম দফায় ১৪৪ ধারা জারি করেন। পরে পরিস্থিতির অবনতি হলে ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়।

পরদিন বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী কারফিউর মেয়াদ বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঘোষণা করেন। শুক্রবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়। এরপর শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় কারফিউর মেয়াদ বাড়িয়ে শনিবার সকাল ৬টা পর্যন্ত কার্যকর রাখা হয়। শনিবার বিকেল ৫টার দিকে নতুন করে ঘোষণা আসে, রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়: তারেক রহমান

0

আধুনিক ডেস্ক ::
কোনো ভুল সিদ্ধান্তের কারণে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন আসন্ন। কোনো আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তে যাতে চরমপন্থা বা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ও শিক্ষকদের উদ্যোগে ‘গণঅভ্যুত্থান-২০২৪: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে’ এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচন আসন্ন, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের জাতীয় জীবনে আসন্ন নির্বাচনে ব্যাপক গুরুত্ব রয়েছে। সুতরাং আপনাদের, আমাদের এবং আমাদের সকলের কোনো আবেগতাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র ও রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সে ব্যাপারে সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, দেশে ফ্যাসিবাদের কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে দিতে হলে নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, প্রয়োগ এবং চর্চার কোনো বিকল্প নেই। রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রের অপব্যবহার বা প্রশাসনিক কূটকৌশলের পরিবর্তে কারও রাজনৈতিক অভিলাষ পূরণের প্রধান মাধ্যম হওয়ার দরকার জনগণের রায়, আস্থা এবং বিশ্বাস। দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে আমাদের কোনো আয়োজনই শেষ পর্যন্ত কিন্তু কোনো কাজে আসবে না, টেকসই হবে না।

দেশে নৃশংস হত্যাসহ বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ এবং সাহসী ভূমিকা রাখার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশে গণতন্ত্রবিশ্বাসী জনগণ আপনাদের পাশে থাকবে। গণতন্ত্রবিশ্বাসী রাজনৈতিক দলগুলো পাশে থাকবে, যদি আপনাদের ভূমিকা আরও স্বচ্ছ এবং সাহসী হয়।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস এবং অনাহূত ঘটনা জনমনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে ক্ষেত্রবিশেষে কিছু প্রশ্নবিদ্ধ করেছে। তবে অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা, বিষয়টি জনমনে জিজ্ঞাসা রয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা, কোনো কোনো মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন আজ বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে দেখার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রতিশ্রুতির সময় জাতীয় নির্বাচন কেউ সময়ক্ষেপণ চাইছে কিনা, এ ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য আমি গণতন্ত্রকামী জনগণ, গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং আন্দোলনরত দলগুলোসহ সবার প্রতি আহ্বান জানাই।

দেশবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার মাধ্যমে তাদের রক্তের ঋণ পরিশোধ করার সুযোগ সৃষ্টি হয়েছে। একটি ইনসাফ এবং ন্যায়ভিত্তিক ও তাঁবেদারমুক্ত গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে আজ আমরা শহীদদের প্রতি সত্যিকারভাবে সম্মান এবং শ্রদ্ধা জানাতে পারি। হাজারো শহীদের কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তোলার পূর্বশর্ত হচ্ছে, জনগণ তাদের সরাসরি ভোটে, জনগণের প্রতি দায়বদ্ধ এবং জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে দেশে এমন একটি গণতান্ত্রিক নিরাপদ নির্বাচনী ব্যবস্থা থাকা জরুরি, যেখানে প্রত্যেক ভোটার নির্ভয়ে, নিশ্চিন্তে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে।

অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিলের সভাপতিত্বে সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, বিএনপির জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী, সদস্য সচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বক্তব্য দেন।

এ ছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু হোরায়রাসহ গণঅভ্যুত্থানের শহীদদের স্বজন এবং আহত আল মিরাজসহ অনুষ্ঠানের আয়োজক কমিটির নেতারা বক্তব্য দেন। শহীদ পরিবারের বক্তব্যে আপ্লুত হয়ে পড়ে পুরো মিলনায়তন। এ সময় বিএনপি মহাসচিব ছাড়াও অনেক নেতাকর্মীকে চোখ মুছতে দেখা গেছে।

চাঁদা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না : জামায়াতের আমির

0

আধুনিক ডেস্ক ::

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে সভাপতির সমাপনী বক্তব্য দিচ্ছিলেন দলের আমির শফিকুর রহমান। বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ তিনি পড়ে যান। নেতা-কর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও আবারও অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে বসেই নিজের বক্তব্য শেষ করেন জামায়াত আমির। শনিবার (১৯ জুলাই) বিকেল সোয়া পাঁচটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশের মঞ্চে এ ঘটনা ঘটে। সমাবেশে ছিল বিপুল উপস্থিতি। এতে জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারাও বক্তব্য দেন। জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদেরও অনেকে বক্তব্য দেন। বিকেল পাঁচটার পর সমাপনী বক্তব্য দিতে ওঠেন দলের আমির শফিকুর রহমান।
ডায়াসে দাঁড়িয়ে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। জামায়াত যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে, তার প্রথম প্রমাণ হচ্ছে…।’ এ কথা শেষ করার আগে তিনি পড়ে যান। নেতাদের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যেই উঠে দাঁড়িয়ে জামায়াত আমির বলেন, ‘সবাই নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করুন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম, দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা সবাইকে নিয়ে গড়ব। আমরা কথা দিচ্ছি, আল্লাহর মেহেরবানি ও জনগণের ভালোবাসা নিয়ে জামায়াত যদি সরকার গঠন করে, তাহলে…।’ এ কথা শেষ করার আগেই আবারও অসুস্থ হয়ে তিনি ধীরে ধীরে নিচে বসে পড়েন। এ সময় মাইকে বলা হয়, আমিরে জামায়াত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে। কিন্তু তিনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য। ডাক্তাররা বলছেন, তাঁর আর বক্তব্য রাখা ঠিক হবে না।
এরই মধ্যে জামায়াতের আমির নিচে বসেই মাইকে আবার বক্তৃতা শুরু করেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন, তত সময় মানুষের জন্য লড়াই করব, ইনশা আল্লাহ। এ লড়াই বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বলছিলাম, জামায়াত যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় দেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে, ইনশা আল্লাহ। আজ আমি ঘোষণা দিচ্ছি, লক্ষ জনতাকে সঙ্গে নিয়ে জামায়াত থেকে যারা আগামী দিনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন…।’
জামায়াত আমির বলতে থাকেন, ‘যদি আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় জামায়াত থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি-মন্ত্রী আগামী দিনে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না। কোনো এমপি ও কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বেন না। কোনো এমপি ও কোনো মন্ত্রী নিজের হাতে কোনো টাকা চালাচালি করবেন না। কোনো এমপি ও কোনো মন্ত্রী যদি তাঁর নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের কাছে তাঁরা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবেন।’
শফিকুর রহমান বলেন, ‘চাঁদা আমরা নেব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। যুবকদের স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমাদের সঙ্গে আমরা আছি।’
বক্তব্যের শেষাংশে জামায়াত আমির বলেন, ‘আল্লাহর ইচ্ছা, শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করেনি। এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। আমার মউত আল্লাহ-নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগে হবে না এবং হায়াত যা দিয়েছেন, তার এক সেকেন্ড আগেও আমি যাব না।’
বক্তব্য শেষে জামায়াত আমির নেতাদের সঙ্গে মঞ্চে দাঁড়ান। তখন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রচণ্ড গরমে অনেকে যেমন অসুস্থ হয়েছেন, আমাদের আমিরে জামায়াতও সাময়িক অসুস্থ হয়ে পড়েছিলেন। মহান আল্লাহ তাআলা তাঁকে কথা বলা ও সমাপ্ত ঘোষণার তৌফিক দিয়েছেন।’ এ সময় জামায়াত আমিরকে দুই পাশ থেকে ধরে ছিলেন দুজন নেতা।
সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর পদ্ধতি) নির্বাচনসহ সাত দফা দাবিতে জামায়াতে ইসলামী এই সমাবেশের আয়োজন করেছে। সারা দেশ থেকে দলটির নেতা–কর্মীরা সমাবেশে যোগ দেন। বেলা দুইটায় আয়োজনের মূল পর্ব শুরু হয়। আমিরের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।
জামায়াত সূত্রে জানা গেছে, সমাবেশস্থল থেকে জামায়াতের আমির শফিকুর রহমানকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ১৫ ঠিকাদারি প্রতিষ্ঠানের

0

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ (এলজিইডি)’র দপ্তরে ঘুষ-দূর্নীতির অভিযোগ লিখিত করেছেন স্থানীয় ১৫ ঠিকাদার।

বৃহস্পতিবার এলজিইডি প্রধান প্রকৌশলী অধিদপ্তর বরাবরে ঠিকাদারগণ কর্তৃক যৌথ স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ করা হয়। এবিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগের অনুলিপি প্রধান উপদেষ্টাসহ একাধিক দপ্তরে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগে বলা হয়, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম ঠিকাদারদের কাজ সম্পন্ন হওয়ার পর প্রত্যেকের কাছ থেকে ঘুষ দিতে বাধ্য করা হয় বিলের জন্য। গত ৬ মার্চ জিপিএস স্কুলের বরাদ্দ প্রদান করা হয়। উপজেলা প্রকৌশলী ঘুষের ২% টাকা না পাওয়া পর্যন্ত ঠিকাদারদের বিল প্রদান করেন না। বরাদ্দের টাকা ঠিকাদারদের সঠিক সময়ে প্রদান না করে ২ মাসেরও অধিক সময় অতিবাহিত করেন। যার ফলে ঠিকাদারদের কাজে বরাদ্দ প্রাপ্তি ও সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পারছেন না তারা।

উক্ত প্রকৌশলী ঘুষ বানিজ্য করার জন্য এসডিআইআরআইআইপি-৩ প্রকল্পে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী সঞ্জয় সিংহ’কে ব্যবহার করেন। সেই সুবাদে প্রজেক্টে কর্মরত সঞ্জয় সিংহ লাখ লাখ টাকা অবৈধ ভাবে হাতিয়ে নিচ্ছেন। যার ফলে কিছুদিন পূর্বে ওই উপ-সহকারী প্রকৌশলী তার সিল ব্যবহার না করে সরকারী স্টাফ পরিচয়ে উপজেলা প্রকৌশলীর সহায়তায় কটিরমা খাল আরসিসি রাস্তা ও জাতুয়া পালপুর রাস্তার সিকিউরিটি প্রদান করে মোটা অংকের অর্থ আদায়ের পাশাপাশি জিওবি স্টাফদের সকল কাজ হতে অব্যাহতি প্রজেক্টের লোক দিয়ে রমরমা ঘুষ বানিজ্য করছেন।

এছাড়াও তিনি সব সময় বিভিন্ন ঠিকাদারের চলমান কাজ দেখতে গিয়ে সিএনজি চালিত অটোরিকশা ভাড়া বাবদ ২/৩ হাজার টাকা নিচ্ছেন।

ঠিকাদারদের দাবি, এই দপ্তরের সুনাম রক্ষার্থে উপজেলা প্রকৌশলী ও প্রকল্পে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী সঞ্জয় সিংহ’কে দ্রুত অপসারন পূর্বক যোগ্য প্রকৌশলী প্রদানের অনুরোধ জানিয়েছেন।

সুনামগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেনের মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়।

উপজেলা এলজিইডি প্রকৌশলী মো.রফিকুল ইসলাম অভিযোগের বিষয়ে বলেন, রড ছাড়া ঢালাই, পূর্ণাঙ্গ কাজ না করেই বিল না উত্তোলন করতে চান ঠিকাদারগণ। মুল কথা হলো, ঠিকাদারদের কথা শুনলেই ভালো, না শুনলেই খারাপ। বেশ কিছু ঠিকাদারের কাজের গাফিলতি-অনিয়মের প্রমান রয়েছে।

ছাতকে সরকারি ভূমি দখলসহ নানা অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে

0

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকের নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, দক্ষিণ গোদাবাড়ি গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে আবদুল মমিনের বিরুদ্ধে সরকারী ভূমি দখল-বিক্রিসহ নানান অভিযোগ উঠেছে। জাল-জালিয়াতির মাধ্যমে ভুমি দখল, আধিপত্য বিস্তার, নির্যাতনসহ বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তিনি পেশায় একজন দলীল লেখক হওয়ায় ওই পেশাকে অসৎ ভাবে কাজে লাগিয়ে ওয়ারিশান সার্টিফিকেট ছাড়াই নামে-বেনামে একাধিক দলীল সম্পাদন করে জায়গা সম্পত্তি নিজের দখলে নিয়েছেন। শুধু তাই না, সরকারী খাস টিলারকম প্রায় অর্ধ শতাধিক একর ভূমি নিয়মবহির্ভূত ভাবে ভোগ দখল করে স্ট্যাম্পের মাধ্যমে বিক্রির অভিযোগও পাওয়া গেছে। টিলার গাছ-গাছালিসহ সরকারী সম্পদকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে শতশত গাছ বিক্রির উদ্যোগও নিয়েছেন তিনি। প্রায় এক যুগ ধরে এমন কর্মকান্ড করে আসলেও ক্ষমতার দাপটে প্রতিবাদ করার সাহস পায়নি কেউ।

ভুক্তভোগীদের কাগজপত্র ঘাটাঘাটি করে দেখা যায়, এসএ রেকর্ডে ৪১ শতক ভূমির মালিক ছিলেন দক্ষিণ গোদাবাড়ি গ্রামের মৃত ইছাক আলীর ছেলে আবদুল খলিল। ভূমিটি ১৯৫৬ সালের ১৯ মে ২৭৭৩ নং দলীল মূলে তিনি একই গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে কাছিদ আলী ও আবদুর রহিমের কাছে চৌহাদ্দামূলে বিক্রি করেন। একই ভূমি ১৯৬৬ সালের ২ ফেব্রুয়ারী ৬১৩নং দলীল মুলে একই গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে জমির আলী ও মিছির আলী ওরফে সদু মিয়ার কাছে বিক্রি করেন আবদুর রহিম ও কাছিদ আলী। পরে ওই ৪১শতক ভুমি থেকে গোদাবাড়ি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে আবদুল কাদিরের কাছে ২৩ শতক বিক্রি করেন মিছির আলী ওরফে সদু মিয়া। ক্রয়কৃত ভূমিতে মিছির আলী ওরফে সদু মিয়া ঘরবাড়ি ও দোকানকোঠা নির্মাণ করে ভোগ দখল করে আসছিলেন।

কিন্তু জমির আলীর অবশিষ্ট ১৮ শতক ভূমি গ্রামের আবদুল হেলিমের ছেলে ফজলুর রহমান ও আবদুর রহমান গংদের মালিক সাজিয়ে ২০২০ সালের ২৩ নভেম্বর ২৭১৭নং দলীল সৃষ্টি করে ৩.৫৫ শতকের মালিক সাজেন আওয়ামীলীগ নেতা আবদুল মমিন।

এরপর একই দাগে ও একই চৌহাদ্দায় ২০২১ সালের ২ ফেব্রুয়ারী গ্রামের মৃত আবদুল খালিক কে ভুয়া উত্তরাধিকারী সাজিয়ে ৪৪২নং আরেকটি দলীল সৃষ্টি করে অবশিষ্ট ১৫ শতকের মালিক বনে যান আবদুল মমিন। অভিযোগ উঠেছে আবদুল মমিন দলীল লেখক হওয়ায় এবং আওয়ামীলীগের শক্তি ব্যবহার করে ওই সময়ের অসাধু কর্মকর্তাদের মাধ্যমে মাত্র তিন মাসের ভেতরে দুটি ভুয়া দলীল সৃষ্টি করেছেন। এরপর ভূমি দখল করে স্থানীয় চৌমুহনী বাজারে একটি বিল্ডিং নির্মাণ করেছেন তিনি। যে কারণে তার বিরুদ্ধে আদালতে জালজালিয়াতি সহ উচ্ছেদ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী জমির আলী। যা এখনো বিচারাধীন। অন্যদিকে আবদুল মমিনের কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে ৪০ হাজার টাকা হারে সরকারী টিলা ক্রয় করে বাড়ি নির্মাণের বিষয় স্বীকার করেছেন বসবাসকারী এক নারী৷ এছাড়া নাম প্রকাশ না করার শর্তে সরকারী টিলা ক্রয় বিক্রয়ের বিষয় নিশ্চিত করেছেন গ্রামের অনেকেই। যা তাদের বক্তব্য প্রতিনিধির হাতে সংরক্ষণ রয়েছে।

অভিযুক্ত আবদুল মমিন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারী ভূমি বিক্রি করা যায় না। কিন্তু এই এলাকায় টিলা বিক্রির শতশত প্রমান আছে। মুলত বিক্রির মাধ্যমে দখল সমজানোর কাগজ দেওয়া হয়। এছাড়া তার বিরুদ্ধে একটি চক্র অপপ্রচার চালানোর অভিযোগ করেন তিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছের বলেন, সরকারী টিলা বিক্রির বিষয়ে তহশীলদারকে পাঠিয়ে খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, সরকারী ভূমি বা টিলা ক্রয় বিক্রয়ের বিষয় তদন্ত করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তুরাবের বুক ঝাঁজরা হয়নি, হয়েছে আমাদের বুক: সাংবাদিক নেতৃবৃন্দ

0

আধুনিক ডেস্ক ::

“সিলেটের শতবর্ষের সাংবাদিকতার ইতিহাসে পুলিশের গুলিতে প্রথম শহীদ সাংবাদিক এটিএম তুরাব। জুলাই গণঅভ্যুত্থানে সিলেটে পুলিশের গুলিতে সারা বাংলাদেশে সাংবাদিকদের মধ্যে প্রথম শহীদ তুরাব। দীর্ঘ একছর অতিবাহিত হবার পরও আজ আমাদের তার বিচার চাইতে রাজপথে নামনে হয়েছে। তুরাবকে ৯৮টি গুলি করে তার বুক ঝাজরা করেছে পুলিশ। তুরাবের বুক ঝাঁজরা হয়নি, হয়েছে সিলেটের সাংবাদিকদের বুক। আজ সিলেটের সাংবাদিকদের জন্য একটি বেদনাবিধুর, দু:খ, কষ্টের দিন। তুরাবের রক্তের ঋণ সুধ করতে হলে সিলেটের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যব্ধ ছাড়া আমাদের কোন বিকল্প নেই। দ্রুত সময়ের মধ্যে তুরাব হত্যাকারীদের বিচার করতে হবে। যদি বিচারের বিলম্ব হয়ে তাহলে সিলেটের সাংবাদিকরা ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে বাধ্য হবে। শনিবার (১৯ জুলাই) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিক সমাবেশে সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশর গুলিতে নিহত শহীদ সাংবাদিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য, দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক এটিএম তুরাবের প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির আয়োজিত সমাবেশে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবীর পাবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বীর পরিচালনায় বক্তব্য রাখেন- দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস উন-নুর, সিনিয়র সাংবাদিক সভাপতি ইকবাল সিদ্দিকী, দৈনিক সিলেট মিররের সম্পাদক আহমেদ নুর, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মো. মঈন উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক আমার দেশ’র ব্যুরো প্রধান খালেদ আহমদ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শাহ দিদার আলম চৌধুরী নবেল, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আব্দুল কাদির তাদার, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবির আহমদ সুহেল, ইমজার সভাপতি আশরাফুল কবির, সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিটু, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, কামকামুর রাজ্জাক রুনু, দৈনিক সংগ্রাম’র ব্যুরো প্রধান কবির আহমদ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেট প্রতিনিধি শুয়াবুল ইসলাম, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান মিটু দাস জয়, নিউ নেশনের সিলেট ব্যুরো শফিক আহমদ শফি, চৌধুরী জিলন আহমদ, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সিনিয়র সাংবাদিক ফারুক আহমদ, ফয়সল আলম, সুটন সিংহ, বাংলাদেশ বেতারের প্রতিনিধি ফারুক আহমদ, এখন টিভির ব্যুরো প্রধান গোলাজার আহমেদ, ডিবিসি নিউজ’র ব্যুরো প্রধান প্রত্যুষ তালুকদার, যমুনার টিভির প্রতিনিধি নাবিল হোসেন, দৈনিক শ্যামল সিলেটের রির্পোটার আতিক আহমদ নগরী, দৈনিক খবরের সিলেট প্রতিনিধি শাকিলা ববি, ইনডিপেনন্ডেন টিভির প্রতিনিধি রানা মজুমদার বাপ্পি, মালটিমিডিয়ার জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট’র আহবায়ক মাসুদ আহমদ রনি, বার্তা টুয়েন্টি ফোর সিলেট প্রতিনিধি মসাহিদ আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন- এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। সেদিনের ঘটনার বর্ননা দেন দৈনিক মানজমিনের ফটো সাংবাদিক মাহমুদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সহ সাধারণ সম্পাদক এস এম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, কার্যকরী কমিটির সদস্য মো: আজমল আলী, এসোসিয়েশনের সদস্য শেখ আশরাফুল আলম নাসির, মো: দুলাল হোসেন, শংকর দাস, আনিস মাহমুদ, ইউসুফ আলী, শাহিন আহমদ, এইচ এম শহীদুল ইসলাম, মামুন হোসেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নৌসাদ আহমদ চৌধরী, ফারহান আহমদ চৌধুরী, সবুজ আহমদ, জয়ন্ত কুমার দাশ, আহমেদ শাহিন, অনিল পাল, সেলিম আহমদ, মোজাম্মেল হক, লতিফুর রহমান উজ্জল, রুমান আহমদ, নিবেন্দু দাশ, গৌতম চৌধুরী প্রমুখ।

গোপালগঞ্জে চার মামলায় আসামি ৩০০৮, গ্রেপ্তার ৩০৬

0

আধুনিক ডেস্ক ::

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে। সদর উপজেলার সাতপাড়ে পুলিশের গাড়ি পোড়ানো ও সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়। শুক্রবার (১৭ জুলাই) রাতে সদর থানার উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন বাদী হয়ে ৫৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩৫০ জনকে আসামি করে মামলাটি করেন। মামলায় ৪৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ নিয়ে গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়ানোর অভিযোগে মোট চারটি মামলা করা হলো। গত দুই দিনে সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় মামলাগুলো করে পুলিশ। চারটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৫৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২ হাজার ৬৫০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় বুধবার (১৬ জুলাই ) থেকে শনিবার (১৯ জুলাই) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলার পাঁচটি থানা-পুলিশ সূত্রে জানা যায়, সদর থানায় নতুন ৪৪ জনসহ ৯২ জন, কাশিয়ানী থানায় নতুন ৩৩ জনসহ ৭৭ জন, মুকসুদপুরে নতুন ২২ জনসহ ৮৮ জন, টুঙ্গিপাড়ায় নতুন ১০ জনসহ ২৭ জন ও কোটালীপাড়ায় নতুন ১০ জনসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা হামলা চালান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেদিন প্রথমে ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। রাতেই জারি করা হয় কারফিউ। পরে কারফিউর মেয়াদ কয়েক দফা বাড়ানো হলেও শনিবার সকাল থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।

দেশটা যেন ভালোর দিকে যায়, প্রত্যাশা রুদ্র’র বাবার

0

আধুনিনক ডেস্ক ::

দেশটা যেন স্বৈরাচারমুক্ত হয়, দেশটা যেন ভালোর দিকে যায়’ এমন প্রত্যাশার কথা জানালেন জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী রুদ্র সেনের বাবা সুবীর সেন। শনিবার (১৯ জুলাই) সকালে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচিতে এসে কথাগুলো বলেন তিনি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের নিহত শিক্ষার্থী রুদ্র সেন ১৮ জুলাই বাবা সুবীর কুমার সেন।

তিনি বলেন, আমার ছেলে গত বছর ১৮ জুলাই শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে নিহত হয়। আমার একটাই ছেলে। ছেলেকে হারিয়ে আমি একা হয়ে গেছি। দেশটাকে ভালো রাখার জন্যই আমার ছেলে জীবন দিয়েছে। আমার একটাই চাওয়া, দেশটা যেন স্বৈরাচারমুক্ত হয়, দেশটা যেন ভালোর দিকে যায়।’

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সকাল সাড়ে নয়টায় এই কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম। কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের শহীদ ৮ জনের স্মরণে ৮টি বৃক্ষরোপণের পাশাপাশি জেলায় মোট ৮ লাখ বৃক্ষরোপণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়ন করছে দিনাজপুর বন বিভাগ।

জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, ‘সরকারের নির্দেশনায় জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মৃতির উদ্দেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জেলার ১০৩টি ইউনিয়নের স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, সড়ক-মাঠের ধারে, নদীর পাড়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হচ্ছে। সকালের মধ্যে সব জায়গায় রোপণ সম্পন্ন হবে। এ কর্মসূচি সফল করতে ছাত্র-শিক্ষক, কৃষক, স্বেচ্ছাসেবকসহ নানা শ্রেণি–পেশার মানুষ একযোগে কাজ করছেন।’

২০২৪ সালের ১৮ জুলাই সারা দেশই ছিল উত্তাল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থীরুদ্র সেন সেদিন বিকেলে বেশ কয়েকজন বন্ধুবান্ধব মিলে একসঙ্গে বের হয়েছিলেন। তখন বিশ্ববিদ্যালয়ের গেটে অনেক ঝামেলা চলছিল। মারামারি, পাল্টাপাল্টি ধাওয়ায় সুরমা গেট, ইউনিলিভার ও তপোবন গেটের দিকে চলে যায় সাধারণ শিক্ষার্থীরা। তপোবনের দিকে সবাই একটা নিরাপদ জায়গায় দাঁড়ান। হঠাৎ খবর আসে, শিক্ষার্থীদের মেসে মেসে নাকি পুলিশ হানা দেবে। ভারী বৃষ্টির কারণে সিলেটের আশপাশের এলাকা তখন ডুবে গিয়েছিল। পুলিশের ভয়ে সবাই তখন কী করবে, ভেবে দিশাহারা। অনেকেই কলাগাছ দিয়ে ভেলা বানিয়ে চলাফেরা করছিলেন। রুদ্ররা কয়েকজনে মিলে ও রকম একটি ভেলায় উঠে পেছন দিক দিয়ে তাদের সিনিয়রের বাসায় যাচ্ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে তারা ভেলা থেকে পড়ে যায়। তিনজন সাঁতার কেটে উঠতে পারলেও রুদ্র উঠতে পারেননি। রুদ্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি।

দিনাজপুর সদর উপজেলার বাসিন্দা সুবীর সেন ও শিখা বণিকের সন্তান রুদ্র সেন। ২০২১-২২ শিক্ষাবর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিইপি বিভাগে পড়ার সুযোগ পান।

বিপ্লবের’ চেতনায় আমরা রুদ্রের আদর্শ ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ : শাবি উপাচার্য

0

শাবি প্রতিনিধি:

বিপ্লবের’ চেতনায় আমরা রুদ্রের আদর্শ ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। ‘জুলাই গণঅভ্যুত্থানে’ সিলেটের প্রথম শহীদ রুদ্র সেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণমূলক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

শুক্রবার (১৮ জুলাই ) সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ স্মৃতিচারণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে কালো ব্যাজ ধারণ ও রুদ্র সেনকে নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘চোখ ফিল্ম সোসাইটি’র প্রযোজনায় নির্মিত এই প্রামাণ্যচিত্রে রুদ্র সেনের শৈশব, বিশ্ববিদ্যালয় জীবন, আন্দোলনে অংশগ্রহণ ও তার বীরত্বগাঁথা তুলে ধরা হয়।

স্মৃতিচারণ পর্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন,

“রুদ্র সেনের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা দেয় বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে। ‘জুলাই বিপ্লবের’ চেতনায় আমরা রুদ্রের আদর্শ ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীরা ‘রুদ্র সেন সাঁতার ক্লাব’ প্রতিষ্ঠা করলে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেওয়া হবে।”

তিনি আরও জানান, শহীদ রুদ্রের নামে নির্মিত লেকটি আরও নান্দনিকভাবে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন, “শহীদদের রক্তে পবিত্র হয়েছে এ মাটি। রুদ্র সেনের স্মৃতি ধরে রাখতে বিভাগীয় প্রকাশনা ও স্কলারশিপ চালু করা প্রয়োজন।”

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন বলেন, “শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গঠনে আমাদেরকেই সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সালমা আখতার, সিইপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ সালাতুল ইসলাম মজুমদার, শিক্ষার্থী পলাশ বখতিয়ার ও ফয়সাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক।

উল্লেখ্য, রুদ্র সেন ছিলেন সিইপি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। ২০২৪ সালের ১৮ জুলাই ‘জুলাই গণঅভ্যুত্থানে’ পুলিশ ও ছাত্রলীগের দাওয়া খেয়ে বিশ্ববিদ্যালয়ের সুরমা এলাকায় খালে পরে তিনি শহীদ হন।